• ২৯ আশ্বিন ১৪৩৩, রবিবার ১৮ অক্টোবর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Act

বিনোদুনিয়া

Kriti Sanon : ফ্যানের টুইটের মজার উত্তর দিলেন কৃতী শ্যানন

সোশ্যাল মিডিয়া আসার ফলে তারকাদের সঙ্গে অনুরাগীদের বন্ডিংটা আরও ভালো হয়েছে। অনুরাগীরা তার প্রিয় তারকাকে নিয়ে কিছু পোস্ট করলে বা ট্যাগ করলে তারকারা তার উত্তর দেন। যার মধ্যে কিছু মজার কমেন্টও থাকে। এরকমই একটা কাজ করেছেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের এক ফ্যান। পরম ছায়া নামে তার এক ফ্যান টুইট করে কৃতী শ্যাননকে ট্যাগ করে লিখেছেন,ছোট থেকেই আমাকে স্কুলে কোনও সমস্যার মধ্যে পড়তে হয়নি। আমি কারুর উপর রাগও করিনি, কেউ আমাকে বা আমার নাম নিয়ে কোনও মশকরা করেনি। কিন্তু যেদিন থেকে কৃতী শ্যাননের পরম সুন্দরী গানটা এসেছে, সবাই আমার পিছনে পড়ে গেছে, আমাকে নিয়ে হাসিঠাট্টা করছে। অন্তত হাজারবার আমাকে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কেন এমনটা করলে কৃতী? কেন আমার জীবন নষ্ট করলে? এর সঙ্গে হাসির ইমোজি জুড়ে দেন তিনি। তার টুইটের রিপ্লাইয়ে কৃতী লেখেন, হে ভগবান! সরি! পরম সুন্দরী চলতি বছরের অন্যতম সুপারহিট গান। লক্ষ্মণ উটেকার পরিচালিত নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মিমি ছবির এই গানটি মুক্তির পর হু হু করে ভাইরাল রয়েছে। এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। মিমি ছবিতে সারোগেট মা-এর ভূমিকায় অভিনয় করেছেন কৃতী।

ডিসেম্বর ০২, ২০২১
বিনোদুনিয়া

Shreelekha : বিয়ে করছে শ্রীলেখা! এমনটাই জানালেন পোস্টে

শ্রীলেখা মিত্র পোস্ট করেছেন। সেখানে খবর হওয়াটা তো স্বাভাবিক। কারণ টলিউড অভিনেত্রীদের মতো এত সোজাসাপ্টা কথা তিনি ছাড়া আর কেউ বোধহয় বলতে পারেন না। তবে তার এবারের পোস্টটা একটু আলাদা। পরিপাটি করে সেজেগুজে সকলের সামনে এনেন শ্রীলেখা। পরনের পোশাক নজরে না এলেও খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল দেখে কিছুটা আঁচ করাই যাচ্ছিল। হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন, মেয়ে পছন্দ?অভিনেত্রী আরও জানান, মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনও কথা নেই। কেউ নিজের মেয়ে হিসাবেও তাঁকে পছন্দ করতে পারে। আসলে শ্রীলেখার মন এখন একদমই ভালো নেই। গত সেপ্টেম্বর তিনি তার বাবাকে হারিয়েছেন। তাই বাবাকে হারানোয় মন খারাপ বাসা বেঁধেছে শ্রীলেখা মিত্রর মনে। তাই হয়তো তার এই পোস্ট মেয়ে পছন্দ?তার এই পোস্টে অনেক কমেন্টও এসেছে। একজন লিখেছেন,ছোটোবেলা থেকেই আপনার সিনেমা দেখেছি, আমার প্রিয় নায়িকাদের মধ্যে আপনি একজন। মেয়ে পছন্দ বলেই সিনেমাগুলো দেখতাম, আর এখন আপনার পেজ ফলো করি। আরেকজনের কমেন্ট,অসম্ভব সুন্দরী তো মেয়ে।খুব পছন্দ।আর এই মেয়েকে তো অনেক ছোট থেকেই পছন্দ করি।আমার কাছে খুব খুব প্রিয় তুমি। এরকম আরও অনেক কমেন্ট এসেছে তার পোস্টে।

নভেম্বর ২৪, ২০২১
বিনোদুনিয়া

Devlina Kumar : লন্ডনে ড্যান্স মুডে দেবলীনা কুমার

করোনা চারপাশের পরিবেশটা অনেকটাই বদলে দিয়েছে। আমরা আগের মতো সেইভাবে ঘুরতে যেতে পারছি না। ঘুরতে গেলেও আমাদের মানতে হচ্ছে অনেক বিধিনিষেধ। মাঝে তো কোভিডের জন্য বিদেশে ঘুরতে যাওয়া একদমই বন্ধ হয়ে যায়। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আস্তে আস্তে মানুষ দেশের গন্ডী পেরিয়ে বিদেশের মাটিতে পা রাখছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী দেবলীনা কুমার। স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে লন্ডন উড়ে গেলেন তিনি। লন্ডন থেকেই একটি নাচের ভিডিও পোস্ট করেছেন দেবলীনা। কোনও একটি কটেজের সামনে র্যাপার বাদশার জুগনু গানে নাচ করছেন দেবলীনা। পরনে রয়েছে টর্ন জিনস ও লং ওভারকোট। নাচের ভিডিওটি যে তার স্বামী গৌরব করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আসলে, নাচ দেবলীনার প্রথম ভালবাসা। অনেক ছোট থেকেই নাচের প্রশিক্ষক নিয়েছেন তিনি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাচের গেস্ট লেকচারার ও তিনি। ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স-এও মেন্টরের ভূমিকা পান করতে দেখা গেছে এই টলিপাড়ার অভিনেত্রীকে। নাচ ছাড়াও ফিটনেস নিয়ে দারুণ সতর্ক তিনি। নিয়মিত জিম করা, সাইক্লিং করা সবই করে থাকেন এই অভিনেত্রী।

নভেম্বর ২৩, ২০২১
বিনোদুনিয়া

Anushka-Aditya : চার হাত এক হল অনুষ্কা-আদিত্যর

পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা আদিত্য শীল এবং অভিনেত্রী অনুষ্কা রঞ্জন। প্রায় তিন বছর প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা। মুম্বইয়ে বসেছিল এই বিয়ের আসর। বিয়েতে বেগুনি রঙের লেহেঙ্গায় নজর কাড়েন অনুষ্কা। অদিত্য পরেছিলেন হালকা হলুদ রঙের ডিজাইনার পঞ্জাবি, সঙ্গে গলায় সাদা ওড়না ও মাথায় পাগড়ি পরেছিলেন। বিয়ের অনুষ্ঠানে আবেগপ্রবণ অনুষ্কা, ধরে রাখতে পারেননি চোখের জল। তাঁর চোখের জল মুখে দিলেন নতুন বর অদিত্য। দেখুন তরকা দম্পতির বিয়ের অন্দরের ছবি।বিয়ের আসরে আদিত্য শীল কে অনুষ্কা বলেন, আমার হাসির কারণ তুমি। প্রতিদিন আমার দুঃখ দূর করে দেওয়ার জন্য এবং আমাকে পৃথিবীতে চলার জন্য সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি বলে মনে করার জন্য তোমাকে ধন্যবাদ। এখন আসো আমরা সুখের সাথে জীবনযাপন করি। তুমি আমার আশা আমি তোমার ভালোবাসা।তরকা দম্পতির বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। আলিয়া ভাট থেকে বাণী কাপুর, ভূমি পেদনেকর, ক্রিস্টেল ডিসুজা সুজান খান সকলে তাঁর বিয়েতে হাজির ছিলেন।

নভেম্বর ২২, ২০২১
বিনোদুনিয়া

Dharmendra : একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ধর্মেন্দ্র ও সানি দেওল

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এবং তাঁর বড় ছেলে সানি দেওল যে দুজনে কে কার কতটা কাছের সেটা কারোর অজানা জন্য। বাবার অত্যন্ত কাছের সানি। বাবাকে নিয়েই হিমাচল প্রদেশের মানালিতে ছুটি কাটাতে গেছেন এই অভিনেতা-রাজনীতিবিদ। ছেলের সঙ্গে সেখানে মনের আনন্দে জমিয়ে ছুটি কাটাচ্ছেন ধর্মেন্দ্র, তার হাতেগরম প্রমাণ এই বর্ষীয়ান অভিনেতার টুইট করা একটি ভিডিয়ো। আর সেই ভিডিয়োতে বাবা-ছেলের একান্ত আপন মুহূর্ত কাটাতে দেখে মন ভিজেছে নেটিজেনদের। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে রাস্তার এক ধরে পা ছড়িয়ে বসে রয়েছেন ধতাঁকে পিছন থেকে সস্নেহে শক্ত করে হারিয়ে ধরে রয়েছেন সানি। পরম মমতায় বাবার মিথ্যে মাথা রেখে চুম্বনও আঁকলেন তিনি। এরপর ক্যামেরা প্যান হয়ে ঘুরে যাচ্ছে চারপাশে পাহাড় ও জঙ্গল ঘেরা সেই জায়গার ওপর। দূরে দেখা যাচ্ছে বয়ে যাওয়া একলা পাহাড়ি নদীও। মাঝে সানিও হাত তুলে কিছু একটা দেখাতে চাইলে মন দিয়ে সেদিকে একমনে দেখলেন ধর্মেন্দ্র। ভিডিয়োর একেবারে শেষে নিজের চিরাচরিত ভঙ্গিতে ভক্তদের ফ্লায়িং কিস ছুঁড়ে দিয়ে তাঁদের ধন্যবাদও জানাতে ভোলেননি তিনি। এরপর ভিডিয়োর ক্যাপশনে সানির উদ্দেশে ধন্যবাদ জানিয়ে ধর্মেন্দ্র লিখেছেন হিমাচল প্রদেশের মানালিতে ছুটি কাটাতে এসে তাঁর যারপরনাই ভালো লাগছে।নেটিজেনদের কাছ থেকেও বিভিন্ন কমেন্ট এসেছে। অনেক ভালো ভালো কমেন্ট করেছেন তারা। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, টু লেজেন্ডস ইন ওয়ান ফ্রেম। আরেকজন লিখেছেন, সানি দেওল ওয়ান অফ দ্য বেস্ট সন ইন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি।

নভেম্বর ২২, ২০২১
বিনোদুনিয়া

Sreelekha : বিয়ের ছবি পোস্ট করে স্মৃতির পাতা ওল্টালেন শ্রীলেখা

টলিউডের অন্যান্য অভিনেত্রীদের থেকে শ্রীলেখা মিত্র একটু আলাদা টাইপের। সহজ কথা সহজভাবে বলতে পছন্দ করেন তিনি। তার জন্য অনেকবার ট্রোলড হতে হয়েছে তাকে। কিন্তু সেইসব ট্রোলিংকে পরোয়া করেন না তিনি।২০ নভেম্বর তারিখটি শ্রীলেখা মিত্রর জীবনে একটা বিশেষ দিন হয়ে রয়েছে। ১৮ বছর আগে শিলাদিত্য সান্যালের সঙ্গে চার হাত এক হয় তার। শনিবার ছিল সেই বিশেষ দিন। তবে এই দিনটি তার কাছে আর বিশেষ অর্থ বহন করে আনে না। কারণ ২০১৩ সালে এই দিনেই দুজনের বিবাহবিচ্ছেদ হয়। তার ওপর তার বাবার জন্মদিনও ২০ নভেম্বর। সদ্যই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। তাই তার খুব মনখারাপ। সেই কথাই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। কনের সাজে একটা ছবি পোস্ট করে তিনি লিখেছেন,কিছু কিছু দিন জীবনে এমন দাগ কেটে যায় বা এমন ক্ষত দিয়ে যায়, যা চিরতরে থেকে যায়। একইসঙ্গে সেই ক্ষত তা যন্ত্রণার আবার ভালোলাগারও। ২০০৩ সালের এমনই এক ২০ নভেম্বর বিয়ে করেছিলাম। আর এই ২০ নভেম্বরই আমার বাবার জন্মদিন। দুটো দিনই আজ আমার জীবনে অতীত। বিয়েও অতীত হয়েছে আর বাবাও ছেড়ে চলে গিয়েছে। আমি শুধু স্মৃতির পাতা ওল্টাচ্ছি।প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালে শ্রীলেখার বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পর অভিনেত্রী এখন তার মেয়ে ঐশীর সঙ্গে থাকেন। তবে প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন।

নভেম্বর ২১, ২০২১
রাজ্য

Agriculture Act: কৃষি আইন বাতিল ঘোষণায় লাড্ডু বিতরণ বর্ধমানে

কেন্দ্রীয় কৃষি আইন বাতিল ঘোষণায় তৃণমূল সহ বিরোধী দলের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কৃষকদের অভিনন্দন জানাতে সোমবার বর্ধমানের বড়নীলপুর মেড়ে মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। এই তিন আইন বাতিল করার জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছেন বর্ধমানের তৃণমূল নেতা সুজিত ঘোষ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন। অভিজ্ঞ মহলের মতে, আন্দোলনকারী কৃ্যক সংগঠন ও তৃণমূল কংগ্রেসের ক্রমাগত প্রতিবাদের ফলেই এই তিন কৃষি আইন বাতিল ঘোষণা করেছেন তিনি। সোমবার তৃণমূল নেতা সুজিত ঘোষ বলেন, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়কে ধন্যবাদ জানাই। দলের শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কালা কৃষি আইনের টানা প্রতিবাদ করেছেন। পথে নেমে তৃণমূল আন্দোলন করেছে। কৃ্যকদের কোনও সমস্যা হলে দলের শীর্ষ নেতৃত্ব যে ভাবে নির্দেশ দেবে সে ভাবেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমরা কৃষকদের পাশে আছি। রাজ্য সরকার সবসময় কৃষকদের সঙ্গে থাকে। এদিকে দিল্লিতে আন্দোলনকারী কৃষকরা জানিয়ে দিয়েছে, শুধু মুখে ঘোষণা করলে হবে না কৃষি আইন বাতিলের পক্ষে সংসদে বিল আনতে হবে মোদি সরকারকে।

নভেম্বর ২১, ২০২১
বিনোদুনিয়া

Sreelekha : হাতকাটা কুর্তি পরে 'মানিকে মাগে হিথে' গানে নেচে ভাইরাল শ্রীলেখা

বয়স হয়েছে। তাতে কি? এই বয়সেও নিজের যৌবন ধরে রেখেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। লাল রঙ এর হাতকাটা কুর্তি পরে বাড়ির বারান্দায় জনপ্রিয় গান মানিকে মাগে হিতে তে নাচলেন টলি ক্রাশ শ্রীলেখা। ভিডিওতে দেখা যাচ্ছে বারান্দায় প্রচুর গাছ। সেখানেই ড্যান্স মুডে শ্রীলেখা। ইন্সটাগ্রামে সেই গানের রিলস পোস্ট করতেই কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা যাই কথা কিন্তু রাখলাম ! অনেক অভিনেত্রীই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে এক্টু গুটিয়ে রাখতে চান। কিন্তু শ্রীলেখা মিত্র সম্পূর্ণ আলাদা। তাঁর বয়স এখন ৪৬। কিন্তু এই বয়সেও যেভাবে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছেন তা অবাক করেছে নেটিজেনদের। তাঁর এই রিলস দেখে প্রচুর কমেন্টও এসেছে কমেন্ট বক্সে। বয়স বাড়লেও শ্রীলেখা মিত্র দেখিয়ে দিলেন মনের বয়স যেন না বাড়ে। তিনি আরও একবার প্রমাণ করলেন বয়স শুধুমাত্র একমাত্র সংখ্যা মাত্র।

নভেম্বর ১৮, ২০২১
বিনোদুনিয়া

Sonu Sood : রাজনীতিতে পা রাখছেন সোনু সুদের বোন মালবিকা

জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা সোনু সুদের বোন মালবিকা। রবিবার মোগায় এক সাংবাদিক বৈঠকে বোন মালবিকার রাজনীতিতে যোগদানের কথা জানিয়েছেন সোনু। অভিনেতা বলেন, আমার বোন মালবিকা সুদ পঞ্জাবের মানুষের পাশে দাঁড়াবে। তাঁদের জন্য কাজ করবে। তবে কোন দলে তিনি যোগ দেবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোনু সুদ বলেছেন যে, মালবিকা সম্ভবত মোগার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।সোনু সুদ জানিয়েছেন যদি মালবিকা নির্বাচিত হন তাহলে তার প্রধান লক্ষ্য থাকবে চিকিৎসা ব্যবস্থার উন্নতিসাধন। যারা ডায়ালিসিস পাচ্ছেন না তাদের যেন বিনামূল্যে ডায়ালিসিস দেওয়া হয়।এদিন সোনু সুদকেও প্রশ্ন করা হয় তিনি রাজনীতিতে নিজের নাম লেখাবেন কি না সেই বিষয়ে। উত্তরে এই তারকা অভিনেতা জানান,প্রথমে মালবিকাকে সমর্থন করাটা গুরুত্বপূর্ণ। কারণ সে আমাদের ভিটে মোগার সঙ্গে যুক্ত। আমি আমার পরিকল্পনাটা পরে জানাবো।

নভেম্বর ১৪, ২০২১
বিনোদুনিয়া

Lara Dutta : ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল নিয়ে সরব লারা

ডেটিং অ্যাপে লারা দত্তের ভুয়ো প্রোফাইল। বিষয়টি জানতে পেরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন বলিউড অভিনেত্রী। ভিডিয়োয় লারা বলেন, গতকাল থেকে প্রচুর মিম এবং মেসেজ পেয়েছি। সবাই আমাকে বলেছেন, আমি নাকি ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেছি। কাল থেকে আমার পাগল পাগল লাগছে। সবাইকে বলার চেষ্টা করছি সত্যিটা কী। তিনি আরও বললেন, আমার মনে হল অনলাইনে এখনই সত্যিটা বলা ভাল। আমি কোনও ডেটিং অ্যাপে নেই। আগেও ছিলাম না। ভিডিয়োয় লারা বলেন, গতকাল থেকে প্রচুর মিম এবং মেসেজ পেয়েছি। সবাই আমাকে বলেছেন, আমি নাকি ডেটিং অ্যাপে প্রোফাইল খুলেছি। কাল থেকে আমার পাগল পাগল লাগছে। সবাইকে বলার চেষ্টা করছি সত্যিটা কী। তিনি আরও বললেন, আমার মনে হল অনলাইনে এখনই সত্যিটা বলা ভাল। আমি কোনও ডেটিং অ্যাপে নেই। আগেও ছিলাম না।লারার ভুয়ো প্রোফাইলটি নজরে আসতেই মিম-মেসেজের বন্যা বইতে শুরু করেছে। লারা দত্ত বলেছেন, ডেটিং অ্যাপগুলি নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তাঁর কথায়, আমি মনে করি, ডেটিং অ্যাপের মাধ্যমে সত্যিই দুজন মানুষের পরিচয় হতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি এরকম কোনও অ্যাপ ব্যবহার করছি না।

নভেম্বর ০৯, ২০২১
বিনোদুনিয়া

Saheb Bhattacharya : হারিয়ে যাওয়া মানিব্যাগ খুঁজে পেলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য

রবিবার ভবানীপুরে জিমে গিয়ে বিপাকে পড়েছিলেন টলিউডের অভিনেতা সাহেব ভট্টাচার্য। জিমে ঢোকার সময় বাইরে গাড়িতে রাখা ছিল তার মানিব্যাগ। সেই মানিব্যাগটি খোয়া যায়। মানিব্যাগে হাজার তিনেক টাকা সহ ছিল কয়েকটি এটিএম কার্ডও।যাই হোক অবশেষে তোপসে ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া টাকার ব্যাগ। ভবানীপুরের রাস্তাতেই মিলল তার মানিব্যাগ। মানিব্যাগে টাকা থেকে এটিএম কার্ড সবকিছুই রয়েছে। কিছুই হারায়নি।এই ঘটনার পর সাহেব ভবানীপুর থানায় চুরির মামলা দায়ের করেন। পুলিশ জানায় রাস্তায় নজরদার ক্যামেরাগুলোর ফুটেজ খতিয়ে দেখা হবে। পরে সূত্র মারফত জানা যায় পেশায় রাজমিস্ত্রি এক ব্যক্তি ভবানীপুরের রাস্তায় সাহেবের ব্যাগ খুঁজে পেয়ে থানায় জমা দেন। তার পরেই থানা থেকে সাহেবকে খবর দেওয়া হয়।মানিব্যাগ ফিরে পেয়ে সাহেব টুইট করে জানান, কলকাতা পুলিশ এবং ভবনীপুর থানার দ্রুত অ্যাকশন নেওয়ার ফল। অভিযোগ জানানোর তিন ঘন্টার মধ্যেই ফিরে পেয়েছি আমার মানিব্যাগ। ধন্যবাদ সাব ইন্সপেক্টর কিশোর মাহাতোকে।

নভেম্বর ০৮, ২০২১
বিনোদুনিয়া

Chumki Chowdhury : বিশ্বাস করি ভালো গল্প হলে দর্শক অবশ্যই হলে যাবেঃ চুমকি চৌধুরী

কুলপি ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বাংলা সিনেমায় দেখা যাবে একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী চুমকি চৌধুরী। সিনেমার আড্ডায় জনতার কথার মুখোমুখি চুমকি চৌধুরী। জনতার কথাঃ এতদিন পর আপনাকে ছবিতে দেখে কেমন?চুমকি চৌধুরীঃ হয়তো মুভিতে এতদিন পর। তবে প্যান্ডামিকের আগে আমি কয়েকটা সিরিয়াল করেছি।প্যান্ডামিকের পরেও করছি। জনতার কথাঃ সিরিয়াল তো করেছেন। কিন্তু মুভিতে এতদিন পর। চুমকি চৌধুরী মানেই তো মুভি। চুমকি চৌধুরীঃ একদম। সেইজন্যই তো। খুবই ভালো লাগছে। আগে এতবছর কাজ করেছি। তারপর ফিরে আসা। আসলে আমি কাজ করছিলাম না কারণ বাবা চলে যাওয়ার পর একদম কাজ করতে ভালো লাগত না। আসেনি। আমি বলেছিলাম আর ইন্ডাস্ট্রিতে ঢুকবো না। যার হাত ধরে ঢোকা সে যখন চলে গেছে আমার পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে। তাই আমি আর অভিনয় করবো না। কোথাও যাব না। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম।জনতার কথাঃ এই ছবির চরিত্রের ব্যাপারে সংক্ষেপে বলবেন। চুমকি চৌধুরীঃ এই ছবির চরিত্র নিয়ে যখন বর্ষালি আমার কাছে আসে আমি না করে দিয়েছিলাম। আমি এই ছবি করবোনা। আমি নেগেটিভ চরিত্র করিনি। আর দর্শকও আমাকে নেগেটিভ চরিত্রে গ্রহণ করবেনা। কিন্তু ও বললো একটা আর্টিস্ট তো সব ধরণের চরিত্র করে। তুমি এতদিন করোনি। করোনা। আমি বললাম আমার নিজের ওপর ভরসা নেই। পজিটিভ ও নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে একটু তো আলাদা হবে। ও বলল না তুমি করো। এবার দর্শক বলবে। রণি দাও খুব হেল্প করেছে। সবাই খুব হেল্প করেছে।জনতার কথাঃ এতদিন পর সিনেমা করছেন। বাংলা সিনেমায় কি কি চেঞ্জেস দেখেছেন?চুমকি চৌধুরীঃ এই যে অনেকে বলে অনেক চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি আমার ওরকম মনে হয়নি। তবে বিশ্বাস করি ভালো গল্প হলে দর্শক অবশ্যই হলে যাবে। এটা আমার বিশ্বাস।

নভেম্বর ০৭, ২০২১
বিনোদুনিয়া

Pori Moni : কলকাতায় পরীমণি, কিন্তু কেন?

বাংলাদেশ থেকে সোজা কলকাতা চলে এলেন সেখানকার অন্যতম চর্চিত অভিনেত্রী পরীমণি। তার কলকাতায় আসার খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। ফেসবুকে ৯টি ছবি পোস্ট করেছেন তিনি। হলুদ এবং কালো রং-এর পোশাকে একাধিক ছবি তুলেছেন পরীমণি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন তিনি। তাঁর সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গিয়েছে। যদিও তাঁর পরিচয় গোপন করেছেন বাংলাদেশের অভিনেত্রী। ছবিগুলির উপর লেখা, হ্যাপি ল্যান্ডিং অর্থাৎ ভাল ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, কলকাতা ২০২১। এছাড়া আরও কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। যেখানে দেখা গেছে সাউথ সিটিতে শপিং করছেন তিনি। যদিও সেই ছবিগুলোর ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো এপ্রিলে তোলা। তবে কি কারণে তার এই কলকাতায় আসা? সূত্র মারফত জানা গেছে পরীমণি কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য। তবে কতদিন কলকাতায় থাকবেন সেই বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি।

নভেম্বর ০৫, ২০২১
বিনোদুনিয়া

Kali Puja : কালীপুজোর আড্ডায় জনতার কথায় অভিনেত্রী মৌলী দত্ত

আজ বাঙালির কালীপুজো। করোনা বিধি মেনে সকলে নিজেদের মতো করে এই বিশেষ দিনটি উদযাপন করছেন। বাদ নেই তারকারাও। তারাও অভিনয়ের ব্যস্ত শিডিউল সামলেও কালীপুজোর আনন্দে মেতে উঠেছেন। সেরকমই অপরাজিতা অপু ধারাবাহিকের বর্ষা অর্থাৎ অভিনেত্রী মৌলী দত্ত তার এবারের কালীপুজোর প্ল্যান শেয়ার করলেন জনতার কথার সঙ্গে। জনতার কথাঃ কালীপুজোয় কী প্ল্যান? মৌলীঃ কালীপুজোর আজ অপরাজিতা অপুর শুটিং ছিল। কিন্তু গুড লাক যে আমাকে আজ শুটিং-এ যেতে হয়নি। বাড়িটা গোছগাছ করলাম। সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালালাম।জনতার কথাঃ বাজি ফাটাতে ভালো লাগে?মৌলীঃ দেখো এবার বাজি ফাটানো নিষিদ্ধ করেছে। আর আমার এমনিতেও শব্দবাজি ভালো লাগেনা। আমার বাড়িতে তো পেট আছে। ওরা খুব ভয় পায়। ইভেন রাস্তার কুকুর, বিড়াল, পাখিরা এরা শব্দবাজিতে খুব ভয় পায়। আমার আলোর বাজি মানে আতসবাজি খুব ভালো লাগে। আর প্রদীপ ও মোমবাতি এটা তো বেশ ভালো লাগে। গোটা বাড়ির লাইট অফ থাকবে আর প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত হবে এই বিষয়টা খুব ভালো লাগে। জনতার কথাঃ কালীপুজোয় কি কি মিস করো? মৌলীঃ আমি ছোট থেকেই যেহেতু এই প্রফেশনে আছি তাই শুটিং-এই অলমোস্ট কালীপুজো কাটে। সেরকম কিছু মিস করিনা। তবে গতবছর করোনার সময় কাটোয়াতে ছিলাম আমার বাড়িতে। ওখানে জাগ্রত খেপি মায়ের মন্দির আছে। সেখানে সবাই আমরা যাই। সারাবছরই মায়ের কাঠামোটা থাকে। পুজোর সময় যেহেতু প্রতিমাটা তৈরি করা হয় সেটা দেখার জন্য সবাই ভিড় করে। সেটা মিস করি। মা আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। শোভাযাত্রা যেটাকে বলে। রাত ১২টা-১টা অবধি জেগে থাকা যে মা কখন আসবে, অ্যানাউন্সমেন্ট হবে যে এবার খেপির মা যাবে। এটা মিস করি। এখানে থাকলে সেটা হয় না। ২০২০ তে বাড়িতে ছিলাম বলে হয়েছিল। জনতার কথাঃ কালীপুজোর কোনও মেমোরি শেয়ার করো। মৌলীঃ মেমোরি বলতে কালীপুজো নিয়ে খুব একটা মেমোরি কিছু নেই। কালীপুজো এরকমভাবেই কাটে। তবে এইবছর একটা ভালো জিনিস বলতে পারি আমি লাস্ট যে প্রোজেক্ট শেষ করেছিলাম যে প্রোজেক্টটা NT-1 স্টুডিওতে হতো। সেখানে কালীপুজো হয়। এইবছরও সেই স্টুডিও তে কাজ করছি। টুনি লাইট দিয়ে পুরোটা সাজানো রয়েছে। খুব ভালো লাগছে। তবে সেরকম মেমোরিস কিছু নেই।

নভেম্বর ০৪, ২০২১
বিনোদুনিয়া

Prarona : নিজের নাম বদলে কৃতী রাখলেন প্রেরণা

স্টার জলসার নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। স্টার জলসায় প্রতিদিন অর্থাৎ সোম থেকে রবিবার পর্যন্ত দর্শকরা এই ধারাবাহিক দেখতে পাবেন। খুকুমণি হোম ডেলিভারি তে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাহুল মজুমদার ও দীপান্বিতা রক্ষিত।এই ধারাবাহিকের মাধ্যমে অনেকদিন পর ভিলেনের চরিত্রে অভিনয় করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য। তার চরিত্রের নাম কৃতী। অনেকদিন পর ভিলেনের চরিত্র করছেন। যা নিয়ে প্রেরণা বেশ এক্সাইটেড। জনতার কথা কে ফোনে তার চরিত্রর বিষয়ে বলতে গিয়ে জানান,দীর্ঘ বছর পর আবার নেগেটিভ চরিত্র করছি। আমার নেগেটিভ চরিত্র করতে ভীষণ ভালো লাগে। যারা অভিনয়টা ভালোবাসে সবাই তো ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করে। আমি সেক্ষেত্রে লাকি। আমার ১২-১৩ বছরের কেরিয়ারে পজিটিভ,নেগেটিভ দুধরণের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। স্নেহাশিস দা কে অনেক ধন্যবাদ দাদা আমাকে আবার ব্লুসে সুযোগ দিয়েছে। আমি দীর্ঘ বছর পর ব্লুজ জয়েন করেছি। আমি খুব লাকি মনে করছি নিজে।তিনি আরও জানান,আমার চরিত্রের নাম কৃতী। আমি হচ্ছি যে হিরো তার বৌদি। ভীষণ অন্যরকম লুক। আমি চরিত্র নিয়ে ভাবছি। অন্যরকম অভিনয় করার চেষ্টা করছি। আমি ওগো নিরুপমা, রাসমণী তে যতটা ভালোবাসা পেয়েছিলাম ততটা ভালোবাসাই পাবো।

নভেম্বর ০২, ২০২১
বিনোদুনিয়া

Upasana Maitra: কালীপুজোর আড্ডায় জনতার কথায় অভিনেত্রী উপাসনা মৈত্র

তার অভিনয় শুরু হয় মডেলিং ও র্যাম্প ওয়াক দিয়ে। সেখান থেকে বাংলা ফিচার ফিল্ম খুঁজে বেড়াই তারে তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ভোজপুরি ছবি করেছেন। বর্তমানে শুভেন্দু দাসের পরিচালনায় ওম্যান পাওয়ার এ অভিনয় করছেন। যার শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। অভিনেত্রী উপাসনা মৈত্র জনতার কথার মুখোমুখি। সাক্ষাৎকারের মূল বিষয় ছিল কালীপুজো ও ভাইফোটায় তার কি প্ল্যান। জনতার কথাঃ কেমন আছো?উপাসনাঃ আপাতত একটু ব্যালেন্স করেছি। করোনার জন্য যা ছিল এখন একটু ব্যালেন্স করেছি। জনতার কথাঃ এবারে কালীপুজোয় কি প্ল্যান?উপাসনাঃ আমার বাড়ির কালী হচ্ছে প্রতিষ্ঠিত কালী। তো আমাদের এটা প্রপিতামহর আমল থেকে চলে আসছে। কালীপুজো আমার বাড়িতেই হয়। তো ওটাই করবো।জনতার কথাঃ কালীপুজোয় বাজি ফাটাতে ভালো লাগে? না কি প্রদীপ জ্বালানো পর্যন্তই ঠিক আছে?উপাসনাঃ না, আমি একটু আগাগোড়াই ডানপিটে টাইপের মেয়ে। তো আমি একটু কালীপটকা, বোম এগুলো ফাটাতে বেশি পছন্দ করি। তারাবাতি আমার খুব একটা ভালো লাগে না। এখন তো নিউজে শুনলাম হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে এবছর শব্দবাজি ফাটানো যাবে না। ঠিক আছে হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছে সেটাই মানবো। কিছু করার নেই। জনতার কথাঃ এবারে ভাইফোঁটায় কি করবে?উপাসনাঃ আই অ্যাম দ্য অনলি চাইল্ড অফ মাই পেরেন্টস। ভাই, বোন বলে তো কিছু নেই। তাই ভাইফোঁটা ব্যাপারটা নেই।

অক্টোবর ২৯, ২০২১
বিনোদুনিয়া

Deb tea stall : দেবের নামে চায়ের স্টল এক ভক্তের

নিজের প্রিয় তারকাকে নিয়ে ভক্তরা অনেক কিছুই করেন। তার ছবি আঁকা থেকে শুরু করে, বাড়িতে ছবি টাঙ্গানো, হাতে ট্যাটু করা, তারকার নামে ফ্যানস ক্লাব খোলা থেকে শুরু করে আরও কত কি। তবে এবার একটু অন্যধরণের একটা কাজ করলেন বাংলার সুপারস্টার দেবের এক ভক্ত। দেবভক্ত অর্ণব গুহ তার জন্য দক্ষিণ কলকাতার রুবিতে খুলে ফেলেছেন একটা চায়ের দোকান। যার নাম দেব অ্যান্ড টি। সোশ্যাল মিডিয়াতে তার ছবিও পোস্ট করেছেন। যা এখন রীতিমতো ভাইরাল।এই চায়ের দোকান প্রসঙ্গে অর্ণব গুহ জনতার কথাকে জানালেন,দুদিন আগে এই চায়ের দোকান খোলা হয়েছে। গতকাল দেব-দার অফিসের সবাই চা খেয়ে গেছে। যেখানে থেকে দেবকে সঠিকভাবে চেনানো যাবে সেটা হল চায়ের দোকান। আর সেটাই আমি করলাম। কি ধরণের চা পাওয়া যায় এখানে উত্তরে তিনি জানালেন, কেশর চা, তন্দুর চা, আদা চা, এলাচি চা ও মালাই চা। ভক্ত হিসাবে দেবের জন্য অর্ণব যা করলেন সেটা হয়তো একটা দৃষ্টান্ত স্থাপন করল। সেই দৃষ্টান্ত হয়তো শুধু অর্ণব নয় দেবকেও ইন্সপায়ার করবে।

অক্টোবর ২৮, ২০২১
বিনোদুনিয়া

Subhashree : শুভশ্রীর ফটোশুটের ভিডিও দেখে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য

টলিউডের গ্ল্যামার কুইন শুভশ্রী। তার ছবি থেকে শুরু করে ফটোশুট, ভিডিও কোনওটাই নেটিজেনদের চোখ এড়ায় না। ফেসবুক থেকে শুরু করে ইন্সটাগ্রাম, টুইটার সবেতেই নজর কাড়েন শুভশ্রী। এবার চলতি সপ্তাহেই নিজের ইনস্টাগ্রামে একটি ফোটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তা নিয়েই চলছে জোরদার চর্চা। তবে নেটিজেনরা এখানে ভালো কিছু কমেন্ট করেননি। বরং ট্রোলড হয়েছেন তিনি। ওয়ান শোল্ডার ইলেকট্রিক ব্লু গাউন পরে ফোটোশ্যুট করান তিনি। আর সেখানেই নায়িকার এক্সপ্রেশন আজব ছিল বলে ট্রোলিং শুরু করেছেন একটা অংশ।মেসি হেয়ার, কমলা লিপস্টিক আর লুপ ইয়াররিংয়ে ক্যামেরায় ধরা দেন শুভশ্রী। নায়িকার এক হাতে স্টেটমেন্ট ব্রেসলেট। কমলা দেওয়ালকে ব্র্যাকগ্রাউন্ডে রেখেই বেশিরভাগ শ্যুট করা হয়েছে। দেওয়ালে আবার ঝোলানো আছে বেশকিছু ক্রস।আবেদনে ভরপুর সেই ভিডিও দেখে শুভশ্রীর অনুরাগীরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। তবে কিছু মানুষের মতে, ওভার এক্সপ্রেশন দিয়ে ফেলেছেন শুভশ্রী। যা মোটেও ফ্যাশন ফিলিংস আনছে না! বরং মনে করিয়ে দিচ্ছে, ভূতের সিনেমার কথা। ভয় পেয়েছি প্রথম অংশটা দেখে, হাসিটা যেমন ভয়ানক, তেমন ছবি তোলার সময় মুখটাও-র মতো নানা কমেন্ট পড়েছে সেখানে। বোল্ড এক্সপ্রেশন দিতে দেখা গেছে পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী কে।

অক্টোবর ২৮, ২০২১
বিনোদুনিয়া

Pori Moni : মাদক মামলায় জামিনের মেয়াদ বাড়ল পরীমণির

পরীমণি মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার সকাল ৯টায় আদালত প্রাঙ্গণে এসে গেইটের বাইরে অপেক্ষা করেন অভিনেত্রী। সাড়ে ৯টার দিকে গেট খোলা হরে তিনি মহানগর দায়রা জজ আদালতের এজলাস কক্ষে প্রবেশ করে সোফায় বসে শুনানির জন্য অপেক্ষা করেন। সাড়ে ১০টার দিকে তার মামলার শুনানি শুরু হয় এবং শেষ হয় মাত্র সাত মিনিটের মধ্যে। তারপরেই সকাল ১০.৩৭ মিনিটে পরীমণি আদালত ত্যাগ করেন।অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৫ নভেম্বর দিন রেখেছে আদালত। ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত দায়রা জজ রবিউল আলম মঙ্গলবার অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির এই তারিখ ঠিক করে দেন। পরীমণি-সহ মামলার তিন আসামি মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম ভারপ্রাপ্ত বিচারক হিসেবে এ আদেশ দেন।পরীমণির পক্ষে আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভি আগের শর্তে জামিনের আর্জি জানিয়ে বলেন, এই চিত্রনায়িকার শুটিংয়ের শিডিউল আছে, সেজন্য হাজিরার একটি লম্বা তারিখ প্রয়োজন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল শুনানিতে কোনও আপত্তি করেননি।

অক্টোবর ২৭, ২০২১
বিনোদুনিয়া

Namit Das : নতুন ছবি প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নমিত দাস

আগামী ২৯ অক্টোবর মুক্তি পাচ্ছে আফাত-এ-ইশক । একাধিক পুরস্কারপ্রাপ্ত হাঙ্গেরির ছবি লিজা - দ্য ফক্স ফেয়ারির ভরতীয় সংস্করণ আফাত-এ-ইশক। এই কমেডি থ্রিলারে অভিনয় করেছেন নেহা শর্মা, গরিমা জৈন, অমিত সিয়াল, ইলা অর্জুন, দীপক দোব্রিয়ালের মতো অভিনেতারা। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা নমিত দাসকে। এর আগে লাফাঙ্গে পড়িন্দে, হমারি আধুরি কাহানি, সুই ধাগা প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের থেকে ভালোই প্রশংসা পান নমিত দাস। এবার তিনি তাঁর নতুন ছবি আফাত-এ-ইশক নিয়ে খুবই উত্তেজিত। ছবিতে তাঁর চরিত্রটি কেমন, তা নিয়ে মুখ খুললেন অভিনেতা। এই ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রজিত নাট্টোজি। এই ছবিতে অভিনেতা নমিত দাস এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বড় অনুরাগী। আফাত-এ-ইশক ছবির প্রসঙ্গে নমিত দাস জানালেন, এতদিন যত চরিত্রে অভিনয় করেছি, এই ছবি সমস্ত কিছুর থেকে আলাদা। এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। শুধু তাই নয় তিনি আরও জানলেন, ছবিতে আমার চরিত্রের নাম আত্মারাম। আত্মারাম আসলে ভূত। কৌতুকপ্রিয় আত্মারাম হাসি মজা করতে ভালোবাসে। আর সে কিশোর কুমারের খুব বড় অনুরাগী। এমন একটা চরিত্রে অভিনয় করতে পেরে খুবই ভালো লাগছে। আফাত-এ-ইশক নিয়ে তাই দর্শকদের মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করছে। এখন সবাই অপেক্ষা করে আছে ২৯ তারিখ ছবিটি মুক্তির জন্য। তবে ট্রেলার দেখে এইটুকু অন্তত বোঝা যাচ্ছে মানুষের মন ছুঁয়ে যাবে এই আফাত-এ-ইশক।

অক্টোবর ২৭, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • ...
  • 16
  • 17
  • ›

ট্রেন্ডিং

কলকাতা

চোরবাগানে দুর্গাপুজোর ভিড়ে মর্মান্তিক বিপর্যয়! পদপিষ্টের আশঙ্কা, একাধিক মৃত্যুর দাবি সূত্রের, হাসপাতালে মুখ্যমন্ত্রী

কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে। প্রবল বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপে ঢোকার হুড়োহুড়ি, তার সঙ্গে বিপুল দর্শনার্থীর চাপসব মিলিয়ে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনে তৈরি হল ভয়াবহ পরিস্থিতি। মণ্ডপের ভিতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিতে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আনন্দবাজার সুত্রে জানা যায় এই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর এই সংখ্যা সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের চিকিৎসার ব্যবস্থা এবং উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের থানায় ডাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। বন্ধ করে দেওয়া হয় মণ্ডপের আলো এবং প্রবেশ ও বেরোনোর পথ।প্রবল বৃষ্টির জেরেই কি বিপত্তি?সপ্তমীর সন্ধ্যায় উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টি। তার জেরে রাস্তায় যানজট তৈরি হওয়ার পাশাপাশি পুজো মণ্ডপগুলিতেও দর্শনার্থীদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃষ্টির হাত থেকে বাঁচতে লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ একসঙ্গে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। শুরু হয় ঠেলাঠেলি। সেই সময় কয়েক জন ভারসাম্য হারিয়ে পড়ে যান। তাঁদের পিছনে থাকা ভিড়ের চাপে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মণ্ডপের ভিতরের একটি বৃত্তাকার পথে এই বিপত্তি ঘটে। ওই পথে দর্শনার্থীদের ঘুরে মণ্ডপ থেকে বেরিয়ে আসার ব্যবস্থা ছিল। সেখানে একসঙ্গে বহু মানুষের জমায়েত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কাঠামোর কোনও অংশ ভেঙে পড়েছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।হাসপাতালে আহতদের ভিড়, চলছে চিকিৎসাঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কলকাতা পুলিশের সূত্রে প্রথমে ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও, পরে মেডিক্যাল কলেজের একটি সূত্রে দাবি করা হয়, সেখানে ৪০ থেকে ৫০ জনকে আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। উদ্ধারকারীদের দাবি, কয়েক জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দও।হাসপাতালের একটি সূত্রের দাবি, মৃত ১৭ জনের মধ্যে ১৩ জন মহিলা, তিন জন পুরুষ এবং একটি শিশু রয়েছে। তবে প্রশাসনের তরফে এই মৃত্যুসংখ্যা বা মৃতদের পরিচয় সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে সরকারি নিশ্চিতকরণের অপেক্ষা রয়েছে।উদ্ধারকাজে জোর, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্নদুর্ঘটনার পর মণ্ডপ চত্বরে উদ্ধারকাজে জোর দেওয়া হয়। পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। মণ্ডপের আলোও নিভিয়ে দেওয়া হয়, যাতে উদ্ধারকাজে অসুবিধা না হয়।অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, পরিস্থিতি যখন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন পর্যাপ্ত পুলিশ বা নিরাপত্তারক্ষী সময়মতো সেখানে উপস্থিত ছিলেন না। সাহায্যের আবেদন জানিয়েও তাঁরা সাড়া পাননি বলে অভিযোগ। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও নির্গমন ব্যবস্থাপনা এবং নিরাপত্তার পর্যাপ্ততা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।পুজো উদ্যোক্তা বিকাশ দাস জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও তাঁদের কাছে স্পষ্ট নয়। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোই তাঁদের প্রধান লক্ষ্য। পদপিষ্ট হয়েই এই বিপর্যয় ঘটেছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।৩৬০ ডিগ্রির মণ্ডপে কীভাবে ঘটল দুর্ঘটনা?চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির ২০২৬ সালের পুজোর ভাবনা অরব, যার ইংরেজি ব্যাখ্যা বিয়ন্ড সাউন্ড। শব্দের পরিচিত সীমা ছাড়িয়ে নীরবতার গভীরে পৌঁছনোর ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল মণ্ডপ। সৃজনশীল পরিকল্পনার অন্যতম আকর্ষণ ছিল ৩৬০ ডিগ্রি ঘুরে মণ্ডপ দেখার ব্যবস্থা। সেরা পুজোর তালিকায়ও এই পুজো তৃতীয় স্থান পেয়েছিল বলে জানা গিয়েছে।কিন্তু দর্শনার্থীদের চলাচলের জন্য তৈরি বৃত্তাকার এলিভেটেড করিডোর ঘিরেই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক সূত্রের খবর। ওই পথে একসঙ্গে কত জনের চলাচলের ব্যবস্থা ছিল, ভিড়ের সময় প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণ কীভাবে করা হচ্ছিল এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প বেরোনোর পথ ছিল কি নাএই প্রশ্নগুলি এখন গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন দেবদীপ অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো। জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা পুজো কমিটির চেয়ারম্যান। উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তমোঘ্ন ঘোষও এই পুজোর সঙ্গে যুক্ত। তবে দুর্ঘটনার দায় নির্ধারণের ক্ষেত্রে কোনও ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের বদলে তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণই গুরুত্বপূর্ণ হবে।হেল্পলাইন চালু রাজ্য সরকারেরঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। দুর্ঘটনায় আহতদের সম্পর্কে তথ্য জানতে বা সংশ্লিষ্ট সহায়তার জন্য এই নম্বর ব্যবহারের কথা বলা হয়েছে।সপ্তমীর সন্ধ্যায় উৎসবের আবহে ঘটে যাওয়া এই বিপর্যয় ফের বড় পুজো মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। তবে কত জনের মৃত্যু হয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি নাতার চূড়ান্ত উত্তর মিলবে সরকারি বিবৃতি ও তদন্তের পরেই।

অক্টোবর ১৭, ২০২৬
উৎসব

দুর্গামণ্ডপে বিশ্বকাপের উন্মাদনা! ফুটবলের টানে মাঠে ফিরুক কচিকাঁচারা, অভিনব থিম পূর্ব সাতগেছিয়া সংহতির

পূর্ব বর্ধমান: দুর্গাপুজোর মণ্ডপে এ বার ফুটবল বিশ্বকাপের আবহ। কোথাও বিশ্বজয়ী স্পেনের উল্লাস, কোথাও ভারতীয় ফুটবলের ছবি, আবার কোথাও লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিকৃতি। ফুটবলকে কেন্দ্র করে পুজোর মণ্ডপেই যেন তৈরি হচ্ছে এক টুকরো বিশ্বকাপের আসর। বাঙালির চিরন্তন ফুটবলপ্রেমকে উদ্যাপন এবং নতুন প্রজন্মকে মোবাইলের পর্দা থেকে মাঠে ফিরিয়ে আনার বার্তা দিতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমানের পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাব।পুজোর থিম মানেই এখন শিল্প, সংস্কৃতি, সমাজ সচেতনতা কিংবা নানা অভিনব ভাবনার মেলবন্ধন। সেই ধারাতেই এ বার ফুটবলকে সঙ্গী করেছে পূর্ব সাতগেছিয়া সংহতি। ক্লাবের ২৯তম বর্ষের পুজোয় তাদের থিম ফুটবল ইউনাইটস ওয়ার্ল্ড। অর্থাৎ, ভাষা, দেশ ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও ফুটবল যে গোটা বিশ্বকে একই সুতোয় বেঁধে রাখতে পারে, সেই বার্তাই তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জার মাধ্যমে।মণ্ডপের প্রবেশপথ থেকেই দর্শকদের নজর কাড়ার আয়োজন। সামনে রাখা হয়েছে ফুটবল বিশ্বকাপের সরকারি বল ট্রিয়োন্ডা। বলটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিশ্বকাপের আবহ। মণ্ডপের এক দিকে রয়েছে বিশ্বকাপজয়ী স্পেনের ঐতিহাসিক মুহূর্তের ছবি, অন্য দিকে স্থান পেয়েছে ভারতীয় ফুটবল দলের ছবি। আন্তর্জাতিক ফুটবলের গৌরবের পাশাপাশি দেশের ফুটবলের প্রতি ভালোবাসাকেও সমান গুরুত্ব দিতে চেয়েছেন উদ্যোক্তারা।এই থিমের অন্যতম আকর্ষণ ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিকৃতি। তাঁদের ফুটবলজীবনের স্মৃতি ও জনপ্রিয়তাকে সামনে রেখে সাজানো হয়েছে মণ্ডপের বিভিন্ন অংশ। পাশাপাশি থাকছে আরও কয়েক জন তারকা ফুটবলারের প্রতিকৃতি। বিশ্বকাপের নানা স্মরণীয় মুহূর্তের ছবি দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে মাঠের উত্তেজনা, গোলের উল্লাস এবং সমর্থকদের আবেগে ভরা সেই সব মুহূর্তে।মণ্ডপের অন্দরসজ্জাতেও থাকছে চমক। বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নেওয়া ৭০টি উল্লেখযোগ্য মুহূর্তের ছবি সাজিয়ে তোলা হচ্ছে সেখানে। ভারতীয় ফুটবলের জন্যও রাখা হয়েছে বিশেষ জায়গা। দেশের ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা ১২টি গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। ফলে এই মণ্ডপ শুধু পুজো দেখার জায়গা নয়, ফুটবলের ইতিহাস ও স্মৃতির সঙ্গে পরিচিত হওয়ারও একটি সুযোগ হয়ে উঠতে পারে।বিশ্বকাপ ফাইনালের উত্তেজনাকেও বিশেষ ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। মণ্ডপের এক পাশে গ্যালারির আদলে তৈরি অংশে থাকবে ফাইনালের বিভিন্ন মুহূর্তের ছবি। দুর্গাপ্রতিমার পাশেও স্থান পাচ্ছে ফাইনালের স্মরণীয় দৃশ্য এবং ফুটবল তারকাদের ছবি। মণ্ডপের একেবারে উপরের দিকে থাকবে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা। আলোর কারুকার্যে সেই সব পতাকার রং ফুটিয়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে দর্শকদের সামনে ফুটবল বিশ্বকাপের একটি দৃশ্যমান আবহ তৈরি করাই উদ্যোক্তাদের লক্ষ্য।এখানেই শেষ নয়। মণ্ডপে থাকবে একটি বড় পর্দা, যেখানে দেখানো হবে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের হাইলাইটস। ফলে প্রতিমা দর্শনের পাশাপাশি ফুটবলপ্রেমীরা ফিরে দেখতে পারবেন মাঠের সেরা মুহূর্তগুলি। গোল, সেভ, দুরন্ত পাস কিংবা ট্রফি জয়ের উল্লাসবিশ্বকাপের নানা স্মৃতি মণ্ডপের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।তবে এই আয়োজনের পিছনে শুধুই দর্শকদের আকর্ষণ করার ভাবনা নেই। উদ্যোক্তাদের মূল লক্ষ্য, ছোটদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মাঠমুখী করে তোলা। বর্তমান সময়ে মোবাইল ফোন ও ডিজিটাল বিনোদনের প্রতি শিশু-কিশোরদের আকর্ষণ বাড়ছে। সেই পরিস্থিতিতে খেলাধুলার আনন্দ, দলগত প্রচেষ্টা, শৃঙ্খলা এবং শরীরচর্চার গুরুত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ফুটবলকে মাধ্যম করেছে ক্লাব।ফুটবল এমন একটি খেলা, যেখানে জয়ের আনন্দের পাশাপাশি থাকে পরাজয় মেনে নেওয়া, সতীর্থের পাশে দাঁড়ানো এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার শিক্ষা। ফুটবল ইউনাইটস ওয়ার্ল্ড থিমের মাধ্যমে সেই সামাজিক ও মানবিক বার্তাও দর্শকদের কাছে পৌঁছে দিতে চায় পূর্ব সাতগেছিয়া সংহতি।দুর্গাপুজোর উৎসবের সঙ্গে ফুটবলের আবেগকে মিলিয়ে এই উদ্যোগ কতটা দর্শকপ্রিয় হয়, তা অবশ্য সময়ই বলবে। তবে মণ্ডপের সাজসজ্জা থেকে বিশ্বকাপের স্মৃতি, আন্তর্জাতিক তারকা থেকে ভারতীয় ফুটবলের ইতিহাসসব কিছুকে এক ছাতার তলায় এনে পুজোর আনন্দে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করেছে ক্লাব। উদ্যোক্তাদের আশা, মণ্ডপে এসে বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠার পাশাপাশি ছোটদের মনে জাগবে ফুটবলার হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নের টানেই হয়তো এক দিন তারা মোবাইল সরিয়ে রেখে আবার ছুটবে গ্রামের মাঠে, পায়ে বল নিয়ে।দুর্গামণ্ডপে বিশ্বকাপের আবহ, আর সেই আবহ থেকেই মাঠে ফেরার ডাকপূর্ব সাতগেছিয়া সংহতির এ বারের পুজোর ভাবনায় ফুটবল তাই শুধু খেলা নয়, নতুন প্রজন্মকে গড়ে তোলারও এক বার্তা।

অক্টোবর ১৭, ২০২৬
রাজ্য

কোজাগরী লক্ষ্মীপুজোয় বড় চমক! কবে নিজের গর্ভগৃহে ফিরবেন তারাপীঠের মা তারা?

মহালয়ার আগেই তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহে মা তারাকে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। পরে ষষ্ঠীর দিনও তাঁকে ফিরিয়ে আনার কথা ভাবা হয়েছিল। কিন্তু মন্দিরের সংস্কারের কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মা তারাকে মূল গর্ভগৃহে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। ২৫ অক্টোবর সন্ধ্যারতির পর নতুন বেদিতে অধিষ্ঠিত হবেন দেবী। ওই দিন রাজরাজেশ্বরী রূপে তাঁর বিশেষ পুজো হবে।তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহে এখন সংস্কারের কাজ চলছে। দেবীর আসনের বেদির উচ্চতা আট ইঞ্চি বাড়ানো হয়েছে। এই সংস্কারের জন্য খরচ হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। অযোধ্যার রামমন্দিরের কারিগরদের দিয়ে বিশেষ রেলিং তৈরি করানো হচ্ছে। তবে দিল্লি হয়ে সেই রেলিং তারাপীঠে পৌঁছতে দেরি হওয়ায় সংস্কারের কাজও পিছিয়ে যায়। মন্দির কমিটি জানিয়েছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সব ধর্মীয় আচার মেনে মা তারাকে নতুন বেদিতে প্রতিষ্ঠা করা হবে।মন্দির কমিটির পরিকল্পনা অনুযায়ী, ওই দিন ভোরে শিবমন্দির থেকে মা তারাকে নিয়ে আসা হবে বিশ্রাম মঞ্চে। সেখানে দিনভর পুজো ও দর্শন চলবে। সন্ধ্যারতির পর দেবীকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল গর্ভগৃহে। নতুন বেদিতে প্রতিষ্ঠার আগে শুদ্ধিকরণ-সহ প্রয়োজনীয় ধর্মীয় আচার পালন করা হবে। লক্ষ্মীপুজোর বিশেষ লগ্নে মা তারাকে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে মহালক্ষ্মী হিসেবে পুজো করা হবে।সংস্কারের জন্য মা তারাকে মূল গর্ভগৃহ থেকে সরিয়ে শিবমন্দিরে রাখা হলেও তাঁর নিত্যপুজো ও দর্শন বন্ধ হয়নি। সেখানেই নিয়মিত পুজো চলছে। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার দুদিন পর সংস্কারের কাজের জন্য মা তারাকে মূল গর্ভগৃহ থেকে সরানো হয়েছিল। মহালয়া অমাবস্যার ঠিক আগে তাঁকে ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলেও কয়েকটি সমস্যার কারণে তা সম্ভব হয়নি। পরে ষষ্ঠীর দিন তাঁকে ফেরানোর কথা ভাবা হয়েছিল, কিন্তু সংস্কারের কাজ বাকি থাকায় সেই পরিকল্পনাও কার্যকর করা যায়নি।পুলক চট্টোপাধ্যায় আরও জানান, নির্ধারিত সূচি অনুযায়ী চতুর্দশীর দিন ভোরে মা তারাকে শিবমন্দির থেকে বিশ্রাম মঞ্চে নিয়ে আসা হবে। ২৫ অক্টোবর সারাদিন সেখানেই থাকবেন দেবী। সন্ধ্যারতির পর তাঁকে আবার নিজের মূল গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কোজাগরী লক্ষ্মীপুজোয় মা তারার এই বিশেষ আরাধনাকে ঘিরে এখন প্রস্তুতি চলছে তারাপীঠ মন্দিরে।

অক্টোবর ১৬, ২০২৬
কলকাতা

শুভেন্দু সরকারের বিচারে কলকাতার সেরা পুজো কোনটি? প্রথম স্থান পেল সন্তোষ মিত্র স্কোয়্যার!

রাজ্যে পালাবদলের পর এ বারই প্রথম দুর্গাপুজো। তার মধ্যেই কলকাতার সেরা পুজোগুলির নাম ঘোষণা করল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতর, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে দেবী দুর্গা সম্মান ২০২৬-এর তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ২৩টি পুজো কমিটিকে বিভিন্ন বিভাগে সম্মান জানানো হয়েছে। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশবান্ধব পুজো এবং সমাজ সচেতনতার মতো বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।সরকারের বিচারে এ বারের সেরার সেরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যার। এই বিভাগে দ্বিতীয় স্থান পেয়েছে বৃন্দাবন গার্ডেন দুর্গাপুজো সমিতি। তৃতীয় হয়েছে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি।সেরা প্রতিমা বিভাগে প্রথম হয়েছে মুদিয়ালি ক্লাব। দ্বিতীয় স্থানে টালা বারোয়ারি, তৃতীয় স্থানে বেহালা অরুণোদয় সমিতি এবং চতুর্থ স্থানে আহিরীটোলা সর্বজনীন। অন্য দিকে, সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছে খিদিরপুর ২৫ পল্লি। এই বিভাগে দ্বিতীয় হয়েছে আমরা কজন কল্যাণ সমিতি।আলোকসজ্জার বিভাগেও ঘোষণা করা হয়েছে পুরস্কারজয়ীদের নাম। এই বিভাগে প্রথম হয়েছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ। দ্বিতীয় পুরস্কার পেয়েছে বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব। তৃতীয় হয়েছে শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব।পরিবেশবান্ধব পুজোর বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে নলিন সরকার স্ট্রিট। দ্বিতীয় হয়েছে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের পুজো। তৃতীয় স্থান পেয়েছে রাজডাঙা নব উদয় সংঘ।সমাজ সচেতনতার বিভাগে প্রথম হয়েছে কাশীবোস লেন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তৃতীয় হয়েছে চক্রবেড়িয়া সর্বজনীন এবং চতুর্থ স্থানে রয়েছে অজেয় সংহতি।এ ছাড়াও চারটি পুজো কমিটিকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে বি জি লাইন্স আবাসিক দুর্গাপুজো কমিটি, শ্যাম স্কোয়্যার, ঠাকুরপুকুর এসবি পার্ক এবং সমাজসেবী সংঘ।সব মিলিয়ে, দেবী দুর্গা সম্মান ২০২৬-এ কলকাতার একাধিক পরিচিত পুজো কমিটি বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে। সেরার সেরা হিসেবে সন্তোষ মিত্র স্কোয়্যারের নাম উঠে আসার পাশাপাশি প্রতিমা, মণ্ডপ, আলো, পরিবেশ এবং সমাজ সচেতনতার বিভাগেও আলাদা করে সেরাদের বেছে নিয়েছে সরকার।

অক্টোবর ১৬, ২০২৬
কলকাতা

হাই কোর্টে ধাক্কা, এ বার সুপ্রিম কোর্টে সুজিত বসু! পুজোর আগে কি মিলবে স্বস্তি?

কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হয়েছে। এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার গভীর রাতে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছেন তিনি। তবে এখনই এই মামলার শুনানি হচ্ছে না বলে জানা গিয়েছে। ফলে দুর্গাপুজোর আগে জামিন মিলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি তৃণমূলের এই নেতা।গত ১২ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তার পর থেকে তিনি জেলে রয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েও স্বস্তি পাননি প্রাক্তন মন্ত্রী। এ বার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন তিনি।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতির অভিযোগে বিভিন্ন মামলার তদন্ত ঘিরে তৎপরতা বেড়েছে। পুরসভায় নিয়োগ এবং শিক্ষক নিয়োগের মতো একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। সেই তদন্তের সূত্রেই সুজিতের বিরুদ্ধে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। গত ১২ মে তাঁকে গ্রেফতার করা হয়।তদন্তের সময় সুজিত বসুর বিরুদ্ধে আরও কয়েকটি আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে বলে জানা গিয়েছে। তাঁর ছেলের রেস্তরাঁকে ঘিরেও একাধিক বেআইনি কাজের অভিযোগ সামনে এসেছে। এই সব অভিযোগের তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকেরা। তবে অভিযোগগুলির সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি।জামিনের আবেদন বারবার খারিজ হওয়ায় সুজিতের আইনি লড়াই আরও জটিল হয়েছে। এ বার সুপ্রিম কোর্টে তাঁর আবেদন কোন দিকে এগোয়, সেটাই দেখার। পুজোর আগে শীর্ষ আদালতে শুনানি না হলে আপাতত জেলেই থাকতে হতে পারে প্রাক্তন মন্ত্রীকে।

অক্টোবর ১৬, ২০২৬
দেশ

এক সপ্তাহে দু’বার আটক অভিজিৎ দীপকে! দিল্লিতে তিরঙ্গা মিছিলের আগেই কেন কড়া পদক্ষেপ পুলিশের?

ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার দিল্লির কনট প্লেসে দলের তিরঙ্গা মিছিল হওয়ার কথা ছিল। তবে ওই মিছিলে বড় জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। বৃহস্পতিবারই পুলিশের তরফে জানানো হয়েছিল, জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ১১ জনের একটি দলকে অনুমতি দেওয়া যেতে পারে। এর পর শুক্রবার সকালে মিছিল শুরুর ঠিক আগে অভিজিৎ দীপকের দিল্লির বাড়িতে পৌঁছয় পুলিশ। তাঁকে কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে একটি নোটিস দেওয়া হয়। তার পরেই তাঁকে আটক করা হয়। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আটক হলেন সিজেপির প্রতিষ্ঠাতা।এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি এসেছিলেন অভিজিৎ। দিল্লিতে বিমান অবতরণের পরেই তাঁকে আটক করেছিল পুলিশ। এ বার জাতীয় পতাকা হাতে তিরঙ্গা মিছিল শুরুর আগেই ফের তাঁকে আটক করা হল।বৃহস্পতিবারই সিজেপিকে মিছিলের অনুমতি নিয়ে কড়া বার্তা দিয়েছিল দিল্লি পুলিশ। জানানো হয়েছিল, ১১ জনের একটি দল জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গাইতে পারে। শুক্রবার সকালে মিছিলের আগে অভিজিৎ দীপকের বাড়িতে পৌঁছে তাঁকে নোটিস দেয় পুলিশ। কনট প্লেসে নির্ধারিত কর্মসূচিতে যোগ না দেওয়ার পরামর্শও দেওয়া হয় তাঁকে।তবে অভিযোগ, পূর্বনির্ধারিত কর্মসূচি মেনেই জাতীয় পতাকা হাতে কনট প্লেসের উদ্দেশে রওনা হয়েছিলেন অভিজিৎ। সেই সময় তাঁকে রাস্তা থেকে আটক করে পুলিশ। তার আগে পুলিশের সঙ্গে তাঁর বচসা হয় বলেও জানা গিয়েছে। কেন তাঁকে আটক করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সিজেপির প্রতিষ্ঠাতা। অভিজিতের দাবি, তিনি কোনও আইন ভাঙেননি।

অক্টোবর ১৬, ২০২৬
কলকাতা

টেবিল-ছাতা পেতেও মিলল না ছাড়! সিপিএমের বুকস্টল নিয়ে কড়া নির্দেশ প্রধান বিচারপতির

সিপিএমের বুকস্টল নিয়ে নতুন করে জট তৈরি হল কলকাতা হাই কোর্টে। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুক্রবার সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, টেবিল ও ছাতা পেতেও বুকস্টল করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।শুনানির সময় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে জানতে চান, বুকস্টল করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল কি না। তাঁর প্রশ্ন, আবেদন করেও অনুমতি না পেলে পুলিশ কী করবে? সিপিএমের আইনজীবী শামিম আহমেদ জানান, অনুমতি চেয়ে গণপূর্ত দফতর এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ইমেল করা হয়েছিল। পুলিশকেও আবেদনের কথা জানানো হয়েছিল বলে জানান মামলাকারীর আইনজীবী।এর পরেই রাস্তার ধারে থাকা স্টলগুলি নিয়ে কড়া অবস্থান জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, অনুমতি না থাকলে কোনও স্টলই রাখা যাবে না। আইনের চোখে সবাই সমান। সিপিএমের বুকস্টল কোথায় রয়েছে, তা জানতে চান তিনি। উত্তরে শামিম আহমেদ জানান, বুকস্টলটি দলের কার্যালয়ের সামনে। রাস্তার ধারে অন্য স্টলগুলির সঙ্গে একই লাইনে রয়েছে কি না, নাকি রাস্তার উপরে এগিয়ে এসেছে, সেই প্রশ্নও করেন প্রধান বিচারপতি। সিপিএমের আইনজীবী দাবি করেন, বুকস্টলটি অন্য স্টলগুলির মতো একই লাইনে রয়েছে।রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, অন্য স্টলগুলির অনুমতি রয়েছে কি না, তা তাঁর জানা নেই। এর পর প্রধান বিচারপতি বলেন, অনুমতি না থাকলে সব স্টলই সরিয়ে দিতে হবে। আইনের চোখে সকলের সমান অধিকার থাকা প্রয়োজন।সিপিএমের আইনজীবী জানান, একক বেঞ্চও একই ধরনের পর্যবেক্ষণ করেছিল। অন্য দিকে, অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তোলেন, অনুমতি ছাড়া কী ভাবে বুকস্টল চালানো সম্ভব? সিপিএমের তরফে পাল্টা জানানো হয়, দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। হাতে আর তিন-চার দিন রয়েছে। তাই মাইক বা মাইক্রোফোন ব্যবহার না করে বুকস্টল চালানোর অনুমতি দেওয়া হোক।শেষ পর্যন্ত আরও একটি প্রস্তাব দেন সিপিএমের আইনজীবী। তিনি জানান, দলের কার্যালয়ের সামনে পাঁচ ফুট লম্বা একটি টেবিল পেতে, কোনও ছাউনি ছাড়াই শুধু ছাতা ব্যবহার করে বুকস্টল চালাতে চান তাঁরা। কিন্তু সেই প্রস্তাবেও রাজি হয়নি আদালত। পাল্টা সওয়ালে অ্যাডভোকেট জেনারেল জানান, বনগাঁ থানার আইসি আদালতে উপস্থিত রয়েছেন। বুকস্টল থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব ছয় কিলোমিটার। এর পরেই প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, টেবিল ও ছাতা পেতেও বুকস্টল করা যাবে না।

অক্টোবর ১৬, ২০২৬
কলকাতা

পঞ্চমীর পর ষষ্ঠীতেও কলকাতার মেট্রোয় জনপ্লাবন! দরজা বন্ধ করতেই হিমশিম কর্মীরা

পঞ্চমী থেকেই ভিড়ে ঠাসা কলকাতা। মেট্রো স্টেশনে পা রাখার জায়গা নেই। ট্রেন এলেই তাতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। ভিড়ের চাপে অনেক সময় বন্ধ করা যাচ্ছে না মেট্রোর দরজা। ফলে একের পর এক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে ট্রেন। ষষ্ঠীতেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। মেট্রোর পাশাপাশি লোকাল ট্রেনেও যাত্রীদের ভিড় উপচে পড়ছে। ঠাকুর দেখতে বেরিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে শহরবাসীকে। এই পরিস্থিতিতে মেট্রোর পরিষেবা নিয়েও প্রশ্ন উঠছে।দুর্গাপুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা। ভিড়ের কথা মাথায় রেখেও অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন প্রতিমা দর্শনে। এখন তো তৃতীয়া থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখা। ফলে পঞ্চমী আসতেই শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে ভিড় বাড়তে শুরু করে। পঞ্চমীর রাতে চাঁদনি চক, এসপ্ল্যানেড-সহ একাধিক স্টেশনে কার্যত জনস্রোত দেখা যায়। বিকেল থেকেই মেট্রোয় ঠাসাঠাসি ভিড় ছিল।তার উপর একাধিক মেট্রো বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়। ট্রেন এলেই তাতে ওঠার চেষ্টা করেন যাত্রীরা। ভিড় এতটাই বেশি ছিল যে অনেক ক্ষেত্রে দরজা বন্ধ করতে সমস্যা হয়। কোথাও কোথাও ভিড় সামলাতে পুলিশকর্মীদের যাত্রীদের নামিয়ে দিতে হয় বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে পঞ্চমীর রাতেই মেট্রোয় দুর্ভোগ চরমে ওঠে।ষষ্ঠীতেও ছবিটা প্রায় একই। সকাল থেকেই কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস, ট্রেন এবং মেট্রোয় যাত্রীর সংখ্যা আরও বাড়ে। মেট্রোর তরফে বারবার একই ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়ো না করতে বলা হলেও তাতে বিশেষ লাভ হয়নি। পুজোর ভিড়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে চাইছেন সকলেই। কারণ, যাতায়াতে সময় কম লাগলে আরও বেশি প্রতিমা দেখার সুযোগ মিলবে।শিয়ালদহমুখী লোকাল ট্রেনেও ভিড়ের ছবিটা আলাদা নয়। ট্রেনের ভিতরে যাত্রীদের ঠাসাঠাসি ভিড় থাকায় সমস্যায় পড়ছেন অনেকে। পুজোর সময়ে শহর ও শহরতলির যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় পরিবহণ ব্যবস্থার উপর চাপ বাড়ছে।এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামীকাল, অর্থাৎ সপ্তমী থেকে অতিরিক্ত ট্রেন চললে ভিড় কিছুটা সামলানো যাবে বলে আশা করা হচ্ছে। তবে পুজোর বাকি দিনগুলিতে মেট্রো ও লোকাল ট্রেনে যাত্রীদের ভোগান্তি কতটা কমে, এখন সেটাই দেখার।

অক্টোবর ১৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal