• ২৩ অগ্রহায়ণ ১৪৩২, বৃহস্পতি ১১ ডিসেম্বর ২০২৫ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

ভিডিও

রাজ্য

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দিঘা থেকে সরাসরি

জুন ২৭, ২০২৫
রাজনীতি

"যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তাঁরা বুঝুক" কেন এ কথা বললেন শুভেন্দু অধিকারী

আগস্ট ১৮, ২০২৪
বিদেশ

শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশে, শপথ ইউনূসের

আগস্ট ০৮, ২০২৪
রাজনীতি

কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারত না মেদিনীপুর না থাকলেঃ শুভেন্দু

এপ্রিল ২৮, ২০২৪
রাজ্য

সন্দেশখালি-র অস্ত্র উদ্ধার বিজেপি-র সাজানো নাটকঃ মমতা

এপ্রিল ২৮, ২০২৪
রাজনীতি

Suvendu Adhikari: শাহাজাহান সিপিএম এর পোঁতা বীজ, টিএমসি তাকে বট বৃক্ষ করেছেঃ শুভেন্দু

এপ্রিল ২৮, ২০২৪
রাজনীতি

সাইকেলে প্রচার সারলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন

এপ্রিল ২৮, ২০২৪
রাজনীতি

Srijan Bhattacharya: সাইকেলে প্রচার সারলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

এপ্রিল ২৭, ২০২৪
রাজ্য

হেলিকপ্টারে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

এপ্রিল ২৭, ২০২৪
রাজ্য

বম্ব ও অস্ত্র উদ্ধারে সন্দেশখালিতে রোবট? দেখুন সেই ভিডিও

এপ্রিল ২৭, ২০২৪
রাজনীতি

সস্ত্রীক ভোটদান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের

এপ্রিল ২৭, ২০২৪
রাজনীতি

কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যান ব্যানার্জী

এপ্রিল ২৭, ২০২৪
রাজনীতি

গাজোলে ডায়লগে মাতালেন বিজেপি নেতা সুপারস্টার মিঠুন চক্রবর্তী

এপ্রিল ২৭, ২০২৪
রাজনীতি

সাতসকালে গদা নিয়ে দুর্গাপুরের বি জোনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খেললেন ক্রিকেট ও ফুটবলও

এপ্রিল ২৭, ২০২৪
কলকাতা

অভিষেক-র বাড়ি ও অফিস রেইকি করার অভিযোগে মুম্বাই থেকে গ্রেফতার অভিযূক্ত

এপ্রিল ২৭, ২০২৪
বিনোদুনিয়া

দিদি নম্বর ১ স্টুডিওয় আগুন

এপ্রিল ২৭, ২০২৪
রাজনীতি

নিশীথ প্রামাণিক কত ভোটে জিতবেন আগাম বলে দিলেন শুভেন্দু অধিকারী

এপ্রিল ২১, ২০২৪
রাজ্য

মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহ-র রাস্তা আটকাল গ্রামবাসী

এপ্রিল ২১, ২০২৪
রাজনীতি

ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

এপ্রিল ২১, ২০২৪
রাজনীতি

Ram Navami: রামনবমীতে দুর্গাপুরে দিলীপ ঘোষ লাঠি খেলা দেখাচ্ছেন

এপ্রিল ২১, ২০২৪
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

১২ নম্বর জাতীয় সড়কের ধারে বস্তাবন্দি ভোটার কার্ড উদ্ধার—কী গোপন রহস্য লুকিয়ে?

এসআইআর আবহের মধ্যেই ফের চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে। জাতীয় সড়ক ১২ নম্বরের ধারে আবর্জনার স্তূপ থেকে হঠাৎই উদ্ধার হল বস্তা ভরা ভোটার কার্ড। স্থানীয় বাসিন্দারা প্রথমে ফাটা বস্তা দেখে সন্দেহ করেন। পা দিয়ে নাড়াতেই একের পর এক ভোটার কার্ড বেরিয়ে আসে। অনেক কার্ডেই লেখা উত্তর ২৪ পরগনার ঠিকানা। স্থানীয়দের দাবি, বস্তার ভেতর চারশো থেকে পাঁচশো ভোটার কার্ড থাকতে পারে, সঙ্গে আরও বেশ কিছু নথিপত্রও মিলেছে।ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। ভিড় জমে যায় রাস্তায়। পরে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এসে সব কার্ড উদ্ধার করে নিয়ে যায় এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঠিক কীভাবে এতগুলো ভোটার কার্ড আবর্জনার স্তূপে এল, তা নিয়েই উঠছে প্রশ্ন।এই ঘটনার মাঝেই বুধবার কৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কলেজের মাঠে তাঁর জনসভা হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই এমন ঘটনা প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীকে হেয় করতেই বিজেপি এই কাজ করেছে। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তপন সরকার বলেন, মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে আসবেন, তার কাছেই এই কার্ড ফেলে রেখে রাজনৈতিক চক্রান্তের চেষ্টা হয়েছে। অন্য জেলা থেকে এনে ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয়েছে।বিজেপি অবশ্য পাল্টা অভিযোগ তুলেছে। রানাঘাট সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক সোমনাথ কর বলেন, তৃণমূলশাসিত এলাকায় এই সব কার্ড দিয়ে ছাপ্পা ভোট হত। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামেও কার্ড বানিয়ে ভোট করাত তৃণমূল। এই উদ্ধারই তার প্রমাণ।পুলিশ এখন খতিয়ে দেখছে কারা এই কার্ড সেখানে ফেলে গেল এবং কার্ডগুলো কোনও বেআইনি কাজে ব্যবহার করা হয়েছিল কি না।

ডিসেম্বর ১০, ২০২৫
দেশ

কাশ্মীরে সন্ত্রাস দমনে ‘বড় সাফল্য’—২৩ বছরের পুরনো মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণ উপড়ে ফেলতে বড় পদক্ষেপ নিল নিরাপত্তাবাহিনী। প্রায় তিন দশক পুরনো একটি মামলায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতা জাভেদ মিরকে। ১৯৯৬ সালে শ্রীনগরে ভয়াবহ হিংসার ঘটনায় তিনি অভিযুক্ত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাভেদ কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপের মূল মাথা ইয়াসিন মালিকের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী।১৯৯৬ সালের ঘটনায় অভিযোগ, কাশ্মীরের এক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মৃত কমান্ডারের দেহ নিয়ে শ্রীনগরে মিছিল করছিলেন জাভেদ ও তাঁর সঙ্গীরা। নাজ ক্রসিং এলাকায় সেই মিছিল হঠাৎই চরম উগ্র হয়ে ওঠে এবং পুলিশের উপর হামলা চালানো হয়। জাভেদের নেতৃত্বেই সেই হামলা হয়েছিল বলে দাবি পুলিশের। সেই সময় বহু পুলিশকর্মী গুরুতর জখম হন। এই ঘটনাতেই জাভেদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।পুলিশের দাবি, ৯০-এর দশকে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (JKLF)-এর শীর্ষ কমান্ডারদের অন্যতম ছিলেন জাভেদ মির। উপত্যকাজুড়ে একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে তাঁর সরাসরি যোগ ছিল। সংগঠনের প্রধান ইয়াসিন মালিকের অত্যন্ত বিশ্বাসভাজন বলেও মনে করা হয় তাঁকে। ইয়াসিন মালিক বর্তমানে বায়ুসেনার চার কর্মীকে খুনের মামলায় কারাবন্দি। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর কেন্দ্র সরকার JKLF-কে নিষিদ্ধ ঘোষণা করে।এদিকে, গত সোমবার এই একই মামলায় শ্রীনগর পুলিশ আর এক বিচ্ছিন্নতাবাদী নেতা শাকিল আহমেদ বকশিকেও গ্রেপ্তার করেছে। যদিও JKLF অস্ত্র ছাড়ার ঘোষণা করেছিল, তার পরেও জাভেদ মির বিচ্ছিন্নতাবাদী রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর তিনি গা ঢাকা দিয়ে ছিলেন বলে পুলিশের দাবি।

ডিসেম্বর ১০, ২০২৫
বিদেশ

এইচ-১বি ভিসায় বজ্রাঘাত! ট্রাম্পের নতুন নিয়মে বিপাকে হাজার হাজার ভারতীয়

আমেরিকায় মেধাবী বিদেশি কর্মীদের উপর আরও কঠোর নিয়ম চাপাল ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এইচ-১বি ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত তথ্যও খুলে দিতে হবে। নতুন ভিসা হোক বা পুরনবীকরণসব ক্ষেত্রেই আবেদনকারীর অনলাইন প্রোফাইল পাবলিক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন প্রচুর ভারতীয় কর্মী এবং শিক্ষার্থী। অনেকের ভিসা অ্যাপয়েন্টমেন্ট হঠাৎ করেই স্থগিত হয়ে গিয়েছে।মঙ্গলবার রাতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যাঁরা ইমেল পেয়েছেনযেখানে জানানো হয়েছে যে তাঁদের ভিসার অ্যাপয়েন্টমেন্ট তারিখ বদলে দেওয়া হয়েছেতাঁদের মিশন ইন্ডিয়ার মাধ্যমে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, ভুল তারিখ নিয়ে কেউ কনস্যুলেটে হাজির হলে ভেতরে ঢুকতেই দেওয়া হবে না।এইচ-১বি ভিসা এমন এক ধরনের অ-অভিবাসী ভিসা, যার সাহায্যে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা নির্দিষ্ট সময়ের জন্য আমেরিকায় কাজ করতে পারেন। প্রতি বছরই ভারত থেকে বিপুল সংখ্যক কর্মী ও পড়ুয়া এই ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই এই ভিসা নিয়ে কড়াকড়ির ইঙ্গিত দিচ্ছিলেন। সেই ধারাবাহিকতায় গত ২ ডিসেম্বর বিশ্বের সমস্ত মার্কিন দূতাবাসে নতুন নিয়মের নির্দেশিকা পাঠানো হয়েছে।আমেরিকার বিদেশ দপ্তর জানিয়েছে, আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার সব তথ্য খোলাখুলিভাবে রাখতে হবে। তাঁদের অনলাইন আচরণ খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে ভিসা দেওয়া হবে কিনা। ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনকারী আমেরিকা বা তাদের নাগরিকদের কোনও ক্ষতি করতে পারেনএমন কোনও সন্দেহ থাকলে ভিসা সরাসরি বাতিল করে দেওয়া হবে।এই নিয়ে বিতর্কও কম নয়। এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, বিদেশি দক্ষ কর্মীদের নিয়োগ দিলে আমেরিকার সংস্থাগুলিকে এককালীন এক লক্ষ ডলার দিতে হবে। গত ২১ সেপ্টেম্বর ট্রাম্প যে নতুন নিয়ম ঘোষণা করেছিলেন, তা ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়ে গেছে।

ডিসেম্বর ১০, ২০২৫
কলকাতা

কলকাতায় কি তবে দিল্লির থেকেও ভয়ানক ‘গ্যাস চেম্বার’? রাতে AQI অস্বাভাবিক মাত্রায়

বায়ু দূষণের কথা উঠলেই সাধারণত প্রথমে লক্ষ্য থাকে দিল্লির দিকে। কিন্তু এবার সেই দিল্লিকেও পেছনে ফেলে দিল কলকাতা। শহরের ফুসফুস বলে পরিচিত ময়দান এলাকার বাতাস মঙ্গলবার রাতে এতটাই দূষিত হয়েছিল যে একিউআই-এর হিসাবে দিল্লিকেও ছাড়িয়ে যায়।মঙ্গলবার রাত আটটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে AQI ধরা পড়ে ৩৪২। যা স্বাভাবিক মাত্রার বহু গুণ বেশি। একই সময়ে দিল্লির AQI ছিল ২৯৯। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছেকলকাতায় এমন ভয়ানক দূষণ হঠাৎ কীভাবে?পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ স্পষ্ট ভাষায় বলেন, এটা পুরোপুরি আমাদের গাফিলতি। দিল্লির ভুল থেকে শিক্ষা নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, ময়দান চত্বরে যেভাবে নির্মাণকাজ চলছে, বিশেষ করে মেট্রোর কাজ, সেখানে ধুলো নিয়ন্ত্রণের নিয়ম মানা হচ্ছে না। কাজ ঢেকে রাখা হয়নি, ধুলো উড়লে জল ছেটানোর ব্যবস্থাও নেই। তাঁর দাবি, এটা রাজ্য সরকারের নজরে রাখা উচিত ছিল।এছাড়াও মা ফ্লাইওভারের উপর দিয়ে পুরনো ডিজেল গাড়ির চলাচল নিয়ন্ত্রণ না করার অভিযোগও তোলেন তিনি। তাঁর মতে, এই পরিস্থিতিতে কেন্দ্রও দায় এড়াতে পারে না। তিনি আরও বলেন, শীতকালে দূষণ বাড়ে ঠিকই, কিন্তু এতটা বেড়ে দিল্লিকেও ছাড়িয়ে যাবেএটা অত্যন্ত উদ্বেগজনক।বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা উল্লেখ করে সোমেন্দ্রমোহন জানান, ১৫ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার দূষণকেই বিপজ্জনক বলা হয়। সেখানে ভারতের মানদণ্ড ৬০ মাইক্রোগ্রাম, যা নিজেদের মধ্যেই অনেক বেশি। আর ময়দানে তার চেয়েও বহু গুণ বেশি মাত্রা ধরা পড়েছে। তাঁর কথায়, ওই এলাকায় মানুষের যাওয়া কমানো উচিত। বিশেষ করে বাচ্চা ও বয়স্কদের দূরে থাকতে হবে। ধুলিকণা ফুসফুসে গিয়ে হার্টের ক্ষতি করতে পারে।পরিবেশবিদদের মতে, যদি ময়দানেই এমন অবস্থা, তাহলে কলকাতার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর দূষণ পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে।

ডিসেম্বর ১০, ২০২৫
কলকাতা

শীতের কুয়াশায় কলকাতায় তাণ্ডব! বাইক দুর্ঘটনায় মৃত্যু, রেড রোডে বেপরোয়া গাড়ির মারাত্মক ধাক্কা

শীতের রাতে আবারও বিপত্তি কলকাতায়। গভীর রাতে ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। কয়েক ঘণ্টা পরই ভিক্টোরিয়ার কাছে রেড রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হলেন দুই যাত্রী এবং এক পথচারী মহিলা। দুটি ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ।জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসের সার্ভে পার্কের কাছে ঢালাই ব্রিজ থেকে রুবির দিকে যাচ্ছিলেন অলোকেশ হালদার নামে এক যুবক। বাইকের গতি ছিল অত্যন্ত বেশি। সিংহীবাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে তিনি প্রথমে ধাক্কা মারেন। তার পর বাইকটি গিয়ে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। ধাক্কার জেরে প্রচণ্ড জোরে ছিটকে পড়ে যান অলোকেশ। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময়ে তাঁর মাথায় হেলমেট ছিল না। অতিরিক্ত গতি ও মাথায় আঘাতেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।বুধবার সকালে আরও একটি বড় দুর্ঘটনা ঘটে রেড রোডে। এক বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার বিদ্যুতের খুঁটিতে ও একটি গাছে। ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা দুই যাত্রীযারা সম্পর্কে বাবা ও ছেলেগুরুতর জখম হন। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক সাফাই কর্মী মহিলা, তাঁর নাম রশিদা বেগম, বাড়ি রায়চকে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে খুঁটি ও গাছ দুটিই ভেঙে পড়েছে।শহরে জোড়া দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দুটি ঘটনাই খতিয়ে দেখছে।

ডিসেম্বর ১০, ২০২৫
দেশ

অগ্নিদগ্ধ নাইটক্লাবের রহস্য ফাঁস! অজয় গুপ্ত আটক, পুলিশের খুঁজে পাওয়া আরও তথ্য

গোয়ার আরপোরা এলাকার বিখ্যাত নাইটক্লাবটিতে আগুন লাগার ঘটনার তদন্তে বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ। সম্প্রতি দিল্লি থেকে আটক করা হয়েছে নাইটক্লাবের অন্যতম মালিক অজয় গুপ্তকে। জানা যাচ্ছে, শীঘ্রই তাঁকে গোয়ায় নিয়ে যাওয়া হবে। এর আগে নাইটক্লাবের চিফ জেনারেল ম্যানেজার রাজীব মোদক, জেনারেল ম্যানেজার বিবেক সিং, বার ম্যানেজার রাজীব সিংহানিয়া, গেট ম্যানেজার রিয়াংশু ঠাকুর এবং কর্মী ভারত কোহলিকে গ্রেপ্তার করা হয়েছিল।গোয়া পুলিশের লুকআউট নোটিসে নাম ছিল অজয় গুপ্ত ও সুরিন্দর কুমারের। আর দুই মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরা দেশ ছাড়ে পালিয়েছেন। বর্তমানে তারা থাইল্যান্ডে আছেন এবং তাঁদের বিরুদ্ধেও জারি হয়েছে ব্লু কর্নার নোটিস।উত্তর গোয়ার বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত এই নাইটক্লাবটিতে শনিবার পার্টি চলাকালীন আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ২৫ জনের। তদন্তে জানা গেছে, নাইটক্লাবে বেআইনি নির্মাণ, সংকীর্ণ প্রবেশপথ এবং নিরাপত্তা বিধি অমান্যসহ একাধিক অনিয়ম ছিল। এই ঘটনায় বিরোধী দলের তোপের মুখে পড়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে।এছাড়া মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রমোদ সওয়ান্তের নির্দেশে লুথরা গ্রুপের আরও একটি নৈশক্লাব রোমিও ল্যানে ভেঙে দেওয়া হয়েছে। জানা গেছে, সরকারি জমিতেই ক্লাবটি গড়ে উঠেছিল। প্রশাসনের নাকের ডগায় এভাবে বড় ক্লাব তৈরি হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

ডিসেম্বর ১০, ২০২৫
বিদেশ

"আঁখ মারে...," মহিলা সাংবাদিককে লক্ষ্য করে পাকিস্তান সেনার জেনারেলের অসভ্য আচরণে সোশাল মিডিয়ায় তোলপাড়

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক সংবাদিক আবসা কোমালের প্রশ্নের জবাবে তিনি হেসে তাকে আঙুল দিয়ে চোখের দিকে চোখ মারেন।সংবাদিক তার কাছে প্রশ্ন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তার করা অভিযোগ সম্পর্কে, যেখানে তিনি খানেরকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রবিরোধী এবং দিল্লির হাত ধরে কাজ করছে হিসেবে উল্লেখ করেছিলেন। এই প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, আরও একটি পয়েন্ট যোগ করি, তিনি মানসিক রোগী। এরপর তিনি হাসি দিয়ে সাংবাদিকের দিকে চোখের ইশারা করেন।ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সোশাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ দেখা দেয়। এক ব্যবহারকারী লিখেছেন, তিনি কোনো পেশাদার সেনা নন। আরেকজন মন্তব্য করেছেন, এটা দেখাচ্ছে তাদের সেনাবাহিনী কতটা অসংগঠিত। কেউ কীভাবে ইউনিফর্ম পরে এভাবে চোখের ইশারা করতে পারে?চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। তিনি সাম্প্রতিক মাসগুলোতে প্রায়শই ভারতবিরোধী বক্তব্যের জন্য সংবাদ সম্মেলনে বিতর্কিত হয়ে থাকেন। মে মাসে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে ছোট সামরিক সংঘর্ষের সময়ও তিনি সুপরিচিত হয়েছিলেন।

ডিসেম্বর ১০, ২০২৫
রাজ্য

তিন দিন ধরে টাকা গোনা চলছেই! বিদেশি মুদ্রায় ফেটে পড়ছে হুমায়ুনের অ্যাকাউন্ট… তলব স্টেট ব্যাঙ্কের

হুমায়ুন কবীরের মসজিদ ট্রাস্টের অ্যাকাউন্টে একের পর এক দেশ-বিদেশ থেকে বিপুল পরিমাণ টাকা ঢুকতে শুরু করায় স্টেট ব্যাঙ্ক মঙ্গলবার তাঁকে তলব করেছে। তিন দিন ধরে তাঁর দানবাক্স ফাঁকা করতে টাকা গণনার মেশিন অবিরাম চলছে। শুধু এদিনেই জমেছে সাড়ে তিন কোটি টাকারও বেশি। সেই সঙ্গে প্রচুর বিদেশি মুদ্রাও এসেছে বলে জানিয়েছেন তিনি।হুমায়ুনের দাবি, কাতার, সৌদি আরব, বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে মসজিদ নির্মাণের জন্য অনুদান আসছে। এই টাকার পরিমাণ অনুমোদিত নিয়ম ও সীমা ছাড়িয়ে গিয়েছে বলেই ব্যাঙ্ক তাঁকে জানিয়েছে। প্রয়োজনীয় চিঠিও পাঠানো হচ্ছে বলে তিনি জানান।এদিকে তাঁর অ্যাকাউন্টে বিদেশি টাকা আসা নিয়ে রাজনৈতিক মহল উত্তাল। বিজেপির সুকান্ত মজুমদার ও শমীক ভট্টাচার্য হুমায়ুনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন ও তদন্তের দাবি তুলেছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা কটাক্ষ করে বলেছেন, যদি বিজেপি নেতাদের কাছে কোনও প্রমাণ থাকে, তবে তা তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া উচিত। শুধুমাত্র কাদা ছোড়া নয়।কুণালের বক্তব্য, হুমায়ুনের মসজিদ নির্মাণ নিয়ে তৃণমূলের কোনও আপত্তি নেই। আপত্তি তাঁর রাজনৈতিক দ্বিচারিতায়। তিনি বলেন, ২০১৯ সালে যখন হুমায়ুন বিজেপির প্রার্থী হয়ে বাবরি ভাঙার রাজনীতিকে সমর্থন করেছিলেন, তখন কেন তাঁর মনে বাবরি মসজিদের কথা এল না? আবার ভোটের মুখে সেই প্রসঙ্গ তুলে কেন সুবিধা নিতে চাইছেনএটাই তৃণমূলের প্রশ্ন।তৃণমূল আরও দাবি করেছে, হুমায়ুনকে মসজিদ তৈরির জন্য নয়, দলের সংগঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাসপেন্ড করা হয়েছে।অন্যদিকে হুমায়ুনের দাবি, ২২ ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে তাঁর নতুন দল আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে। তাঁর আরও দাবি, ২০২৬ সালের বিধানসভা ভোটে তাঁর দল বড় ফ্যাক্টর হবে। কোনও পক্ষই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সরকার গড়তে তাঁকেই দরকার হবে। মুখ্যমন্ত্রী যেই হন, তাঁকে নিয়েই সরকার গঠন হবেএমনটাই আত্মবিশ্বাসী বক্তব্য হুমায়ুনের।

ডিসেম্বর ১০, ২০২৫

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2025 Janatar Katha News Portal