• ২৪ মাঘ ১৪৩২, বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Horoscope

রাশিফল

আজকের রাশিফল: বৃষের আয়বৃদ্ধি, বিষাদগ্রস্ত বৃশ্চিক

মেষ/ ARIES: আজ আপনার চরিত্রে কিছু নৈতিক অবনতি দেখা দেবে।বৃষ/ TAURUS: আজকের দিনে আপনার আয়বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।মিথুন/ GEMINI : অনেকদিন ধরে ভোগার পর আজ থেকে আরোগ্যলাভ শুরু হবে।কর্কট/ CANCER : পশ্চাদদেশে কোনও কারণে আঘাত পেতে পারেন।সিংহ/ LEO: নিজের সন্তানদের প্রতি আজ অতিরিক্ত স্নেহ দেখা দিতে পারে আজ।কন্যা/ VIRGO: মিথ্যা অপবাদের দায় আপনার ঘাড়ে এসে পড়তে পারে।তুলা/ LIBRA: অংশীদারিত্বে কোনও কাজ করে থাকলে তা থেকে আজ লাভবান হতে পারেন।বৃশ্চিক/ Scorpio: কোনওকারণে আজ মন বিষাদগ্রস্ত থাকতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনওভাবে আজ রক্তপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। সাবধানে থাকুন।মকর/ CAPRICORN: আজ মানহানিকর কিছু ঘটনা ঘটতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ কোনও ষড়যন্ত্রের শিকার হতে পারেন আপনি। মীন/ PISCES : আর্থিক উন্নতির মুখ দেখাতে পারেন আজ।

মে ৩০, ২০২১
রাশিফল

আজকের রাশিফল: বঞ্চনার শিকার সিংহ, কন্যার গুণী সঙ্গলাভ

মেষ/ ARIES: আজ কোনও বাহন ক্রয়ের ইচ্ছা জাগতে পারে মনে।বৃষ/ TAURUS: বুদ্ধিভ্রম হতে পারে আজ আপনার। মিথুন/ GEMINI : আজকের দিনে অপযশের কারণে ক্ষতি হতে পারে আপনার।কর্কট/ CANCER : কোনও কারণে ভালো কাজ করতে গেলেও তা খারাপ হয়ে যেতে পারে আজকের দিনে।সিংহ/ LEO: কোনও বঞ্চনার শিকার হতে পারেন আজ। কন্যা/ VIRGO: কোনও গুণীজনের সঙ্গলাভ করতে পারেন।তুলা/ LIBRA: কর্তব্যে ত্রুটির কারণে বড় ঝামেলা হতে পারে।বৃশ্চিক/ Scorpio: কারুর কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ।ধনু/ SAGITTARIUS: কোনও কারণে আজ আপনার অর্থদণ্ড হতে পারে।মকর/ CAPRICORN: যে কাজেই যান না কেন, আজ সাফল্য আসবে।কুম্ভ/ AQUARIUS: আজ মন বেশ ভালো থাকবে।মীন/ PISCES : আঘাত লেগে আজ কষ্ট ভোগ করতে হতে পারে।

মে ২৯, ২০২১
রাশিফল

আজকের রাশিফল: তুলার প্রতিভার বিকাশ, মকরের পদোন্নতি

মেষ/ ARIES: নিজের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন আজ।বৃষ/ TAURUS: কোনও ঋণ নিয়ে থাকলে আজ তা পরিশোধ করতে পারেন।মিথুন/ GEMINI : প্রতারণার শিকার হযে ক্ষতি হয়ে যেতে পারে আজ।কর্কট/ CANCER : ক্রোধের কারণে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। নিজেকে সংযত রাখুন।সিংহ/ LEO: কোনও জায়গা থেকে আজ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার। কন্যা/ VIRGO: কোনও কাজের ক্ষেত্রে আজ উৎসাহ বৃদ্ধি পেতে পারে আপনার।তুলা/ LIBRA: আজ আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে।বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে দুর্বলতার সৃষ্টি হতে পারে।ধনু/ SAGITTARIUS: বাড়িতে কোনও সমস্যা দেখা দিতে পারে আচমকাই।মকর/ CAPRICORN: আজকের দিনে আপনার পদোন্নতি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: ভালো পরামর্শ মেনে চললে আজকের দিনে বেশ লাভই হবে আপনার।মীন/ PISCES : শ্লেষ্মাজাতিয় সমস্যায় ভুগতে পারেন আজ।

মে ২৮, ২০২১
রাশিফল

আজকের রাশিফল: শেয়ারে ক্ষতি সিংহর, আয়বৃদ্ধি তুলার

মেষ/ ARIES: আজ যেখানেই হাত দেবেন তাতেই লাভের মুখ দেখবেন আপনি।বৃষ/ TAURUS: মনে প্রেমপ্রণয়ের উদ্রেক হতে পারে আজকের দিনে। মিথুন/ GEMINI : জ্বর বা অন্য কোনও অসুখে আচমকাই পড়তে পারেন আজ। সাবধানে থাকবেন।কর্কট/ CANCER : অনেক দিনের আটকে থাকা কোনও কাজ আজ উদ্ধার হতে পারে। সিংহ/ LEO: শেয়ার ব্যবসায় টাকা লাগিয়ে থাকলে আজ ক্ষতির মুখ দেখতে হতে পারে। কন্যা/ VIRGO: যে কাজই করবেন তাতে মিশ্রফল লাভ করবেন। তুলা/ LIBRA: কোনও কারণে আজকের দিনে আয়বৃদ্ধি হতে পারে আপনার।বৃশ্চিক/ Scorpio: বাড়িতে চোরে উপদ্রব হতে পারে আজ। সাবধানে থাকবেন।ধনু/ SAGITTARIUS: ব্যবসা করে থাকলে তা প্রসারের জন্য আজকের দিন সবথেকে শুভ।মকর/ CAPRICORN: বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বেশ শুভ। কুম্ভ/ AQUARIUS: স্ত্রীর দিক থেকে কোনও আধাত আসতে পারে আজ। মীন/ PISCES : আজ কোনও কাজ করে থাকলে তা থেকে প্রশংসা পেতে পারেন।

মে ২৭, ২০২১
রাশিফল

আজকের রাশিফল: উপহারপ্রাপ্তী মিথুনের, সত্যি বলায় বিপদ মকরের

মেষ/ ARIES: আজকের দিনে আপনার মান-যশ প্রাপ্তি পেতে চলেছে।বৃষ/ TAURUS: বাড়িতে কোনও কারণে অশান্তি দেখা দিতে পারে।মিথুন/ GEMINI : কারুর কাছ থেকে কোনও উপহার পেতে পারেন আপনি।কর্কট/ CANCER : আজকের দিনটি আপনি মানুষের সেবায় ব্যস্ত থাকবেন।সিংহ/ LEO: পুরনোকে ভুলে মনে নতুন আশার সঞ্চার ঘটতে পারে আজ।কন্যা/ VIRGO: পিতার বাড়ির দিক থেকে লাভবান হতে পারেন আপনি। তুলা/ LIBRA: অনেক দিনের কোনও সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজ।বৃশ্চিক/ Scorpio: অনেক দিনের কোনও হতাশা থেকে আজ মুক্তি পেতে পারেন আপনি।ধনু/ SAGITTARIUS: পিতার পরামর্শে কোনও ভালো কাজ হতে পারে আজ। মকর/ CAPRICORN: সত্যি কথা বলতে গিয়ে অযথা বিপদে পড়তে পারেন। কুম্ভ/ AQUARIUS: পারিবারিক বিবাদ বাধতে পারে আজকের দিনে। মীন/ PISCES : স্ত্রীর কারণে কোনও অশান্তির সৃষ্টি হতে পারে আপনার জীবনে।

মে ২৬, ২০২১
রাশিফল

কেমন কাটবে মঙ্গলবার? জানুন

মেষ/ ARIES: কোনও কারণে মন খুব খারাপ থাকতে পারে আজ আপনার।বৃষ/ TAURUS: মনে নতুন কোনও আশার সঞ্চার না হতে পারে আজ।মিথুন/ GEMINI : আচমকাই কোনও কিছু থেকে আনন্দলাভ করতে পারেন আপনি।কর্কট/ CANCER : বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।সিংহ/ LEO: আজকের দিনে কোনও কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে আপনার।কন্যা/ VIRGO: আজ অস্থিরতা দেখা দিতে পারে আপনার মধ্যে।তুলা/ LIBRA: রাজনৈতিক কারণে মনে ভয়ের সঞ্চার হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজকের দিনে কোনও প্রতিপত্তি লাভ করতে পারেন আপনি। ধনু/ SAGITTARIUS: হঠাৎ করে কোনও দিক থেকে আয় বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: যে কাজেই যান না কেন, আজ সফলতার মুখ দেখতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজকের দিনে শ্রীবৃদ্ধি হতে পারে যে কোনও কাজে। মীন/ PISCES : হঠাৎ কোনও বিপদের মধ্যে পড়তে পারেন।

মে ২৫, ২০২১
রাশিফল

কেমন কাটবে সোমবার? জানুন

মেষ/ ARIES: আজকের দিনে বড় কোনও সম্মান পেতে পারেন আপনি। বৃষ/ TAURUS: সুচিকিৎসার ফলে অনেকদিনের অসুস্থতা ঠিক হয়ে যাবে।মিথুন/ GEMINI : কোনও কারণে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।কর্কট/ CANCER : অনেকদিন পর আজকের দিনে সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ/ LEO: কোনও কাজে আজ উৎসাহ বৃদ্ধি পেতে পারে আপনার।কন্যা/ VIRGO: কোনও গুপ্তশত্রুর কারণে আজ ভুগতে হতে পারে। তুলা/ LIBRA: যে সঞ্চয় করেছেন তা থেকে আজ লাভ পেতে পারেন।বৃশ্চিক/ Scorpio: আজ কোনও কাজ করার প্রতি অনীহা দেখা দিতে পারে।ধনু/ SAGITTARIUS: শত্রুর থেকে ভয় পেতে পারেন আপনি।মকর/ CAPRICORN: আজকে কোনও কারণে মন ভালো না থাকতে পারে। কোনও কারণে অনুতাপ হতে পারে।কুম্ভ/ AQUARIUS: কোনও পরীক্ষা দিয়ে থাকলে তা থেকে সাফল্য পেতে পারেন।মীন/ PISCES : মানসিক ক্ষোভের সৃষ্টি হতে পারে আজ।

মে ২৪, ২০২১
রাশিফল

কেমন কাটবে রবিবার? জানুন

মেষ/ ARIES: কোনও কারণে মানসিক উদ্রেকের সৃষ্টি হতে পারে।বৃষ/ TAURUS: হঠাৎ কোনও বিপদের মুখে পড়তে পারেন আপনি।মিথুন/ GEMINI : কাউকে বিশ্বাস করলে আজ ঠকতে হতে পারে আপনাকে।কর্কট/ CANCER : বনিবনার অভাবে সংসারে অশান্তি হতে পারে।সিংহ/ LEO: অংশীদারি থাকলে আজ লাভবান হতে পারেন।কন্যা/ VIRGO: কোনও কারণে লোকের কাছে অপ্রিয় হতে পারেন আজ।তুলা/ LIBRA: বৈষয়িক কোনও অশান্তি থাকলে আজ তার সমাছান হতে পারে।বৃশ্চিক/ Scorpio: স্নায়ুরোগে কষ্ট পেতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।ধনু/ SAGITTARIUS: ন্যায্য প্রাপ্তিতে বাধা হতে তৈরি হতে পারে আজ।মকর/ CAPRICORN: প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে।কুম্ভ/ AQUARIUS: আলস্যের কারণে আজ বড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে।মীন/ PISCES : প্রেম-ভালোবাসার জন্য আজকের দিনটি বেশ ভালো।

মে ২৩, ২০২১
রাশিফল

কেমন কাটবে শনিবার? জানুন

মেষ/ ARIES: কোমরে কোনও কারণে আজ ব্যথা হতে পারে।বৃষ/ TAURUS: হঠাৎ কোনও ভালো খবর বা কোনও ভালো জিনিসের প্রাপ্তি হতে পারে আজ।মিথুন/ GEMINI : বিশেষ কোনও ক্ষেত্র থেকে পদমর্যাদা লাভ করতে পারেন।কর্কট/ CANCER : নতুন কোনও কাজে হাত দেওয়ার জন্য আজকের দিনটি বেশ শুভ।সিংহ/ LEO: ভালো কোনও কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে।কন্যা/ VIRGO: কর্মী সমস্যার মুখে পড়তে পারেন আপনি।তুলা/ LIBRA: মায়ের শরীর ভালো না থাকায় চিন্তা হতে পারে।বৃশ্চিক/ Scorpio: আজকে যে কোনও কাজে স্ত্রীর সহযোগীতা পেতে পারেন।ধনু/ SAGITTARIUS: কাজের জায়গায় অশান্তি দেখা দিতে পারে।মকর/ CAPRICORN: আজ কোনও বঞ্চনার শিকার হতে পারেন আপনি। সাবধানে থাকুন।কুম্ভ/ AQUARIUS: সংগীত চর্চা করে থাকলে আজকে আপনি খ্যাতি পেতে পারেন।মীন/ PISCES : পড়াশোনার ক্ষেত্রে আজ ব্যাঘাত ঘটতে পারে।

মে ২২, ২০২১
রাশিফল

কেমন কাটবে শুক্রবার? জানুন

মেষ/ ARIES: কোনও কাজ করতে গেলে তা থেকে সমস্যা বৃদ্ধি পেতে পারে।বৃষ/ TAURUS: আজ আপনার ক্ষমতার হস্তান্তর হতে পারে।মিথুন/ GEMINI : আজকের দিনে দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে।কর্কট/ CANCER : কোনও প্রিয়জনের সঙ্গ পেতে পারেন আজ অনেক দিন পরে।সিংহ/ LEO: আজকের দিনে মনে অনুরাগের সৃষ্টি হতে পারে।কন্যা/ VIRGO: ঔদ্ধতের কারণে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে।তুলা/ LIBRA: কারুর কোনও সুপরামর্শে লাভ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: আপনার ভালো কাজের জন্য আজ খ্যাতিলাভ করতে পারেন।ধনু/ SAGITTARIUS: আজকের দিনে পত্নীবিরহ হতে পারে।মকর/ CAPRICORN: কোনও কাজ করে আজ আপনাকে অনুতাপ করতে হতে পারে।কুম্ভ/ AQUARIUS: অর্শের কারণে আজ সমস্যায় ভুগতে পারেন। মীন/ PISCES : বাড়িতে আজ চুরির সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকবেন।

মে ২১, ২০২১
রাশিফল

কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন

মেষ/ ARIES: আজ কোনও ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন।বৃষ/ TAURUS: বন্ধুদের মধ্যে মনোমালিন্য হতে পারে।মিথুন/ GEMINI : আজকের দিনে পিতৃস্থানীয় কারুর শরীর খারাপ হতে পারে। কর্কট/ CANCER : অযথা কোনও কারণে ভয় পেতে পারেন আপনি। সিংহ/ LEO: কোনও ঋণ নিয়ে থাকলে আজ তা পরিশোধ করতে পারেন।কন্যা/ VIRGO: মনে উৎকন্ঠার সৃষ্টি হতে পারে। তুলা/ LIBRA: কোনও কারণে মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে।বৃশ্চিক/ Scorpio: প্রতিপত্তি লাভ করেত পারেন আজকের। ধনু/ SAGITTARIUS: সমাজসেবার কাজে ব্যস্ত থাকতে পারেন। মকর/ CAPRICORN: আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য খুবই শুভ। কুম্ভ/ AQUARIUS: কারুর কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।মীন/ PISCES : আশা করেননি এমন কোনও কিছু লাভ করতে পারেন আজ।

মে ২০, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার বুধবার? জানুন

মেষ/ ARIES: আজ কোনও কারণে অপমানিত হতে পারেন আপনি। বৃষ/ TAURUS: বিষন্নতায় আজকের দিন ভরে যেতে পারে। ভেঙে পড়বেন না। মিথুন/ GEMINI : এমন কোনও কাজ করতে পারেন, যার জন্য অনুতপ্ত হতে পারেন। কর্কট/ CANCER : আজকের দিনে ব্যবসায় অগ্রগতি হতে পারে।সিংহ/ LEO: কর্মক্ষেত্রে কোনও কারণে বিভ্রান্তি দেখা দিতে পারে।কন্যা/ VIRGO: দাম্পত্য কলহ দেখা দিতে পারে আজ।তুলা/ LIBRA: কোনও রোগ থাকলে তা থেকে ভোগান্তি হতে পারে আজ।বৃশ্চিক/ Scorpio: মাথায় ব্যথা কষ্ট পেতে পারেন আজ।ধনু/ SAGITTARIUS: কোনও জায়গায় নিজের সাহস প্রদর্শন করতে পারেন আজ।মকর/ CAPRICORN: অর্শের সমস্যা ভোগাতে হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: কাজের ক্ষেত্রে গোলযোগ দেখা দিতে পারে। মীন/ PISCES : বন্ধুত্বে বিরোধের কারণে অশান্তি দেখা দিতে পারে।

মে ১৯, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার মঙ্গলবার? জানুন

মেষ/ ARIES: আজকের দিনে কোনও ভালো কিছুতে প্রতিষ্ঠা পেতে পারেন।বৃষ/ TAURUS: কারখানায় কাজ করলে শ্রমিক বিরোধের মধ্যে পড়তে হতে পারে আজ আপনাকে।মিথুন/ GEMINI : সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে আজ। বুঝেশুনে খরচ করুন। কর্কট/ CANCER : আজকের দিনে ভোগবিলাসে মজে থাকতে পারেন আপনি।সিংহ/ LEO: আজকের দিনে আপনার মধ্যে বিচলিত ভাব দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: ভালো কিছু করলে তাতে সাফল্য পেতে পারেন।তুলা/ LIBRA: সম্পর্কে উন্নতি হতে পারে আজ। বৃশ্চিক/ Scorpio: কোনও কিছু রপ্তানি করলে আজ তা থেকে লাভ হতে পারে।ধনু/ SAGITTARIUS: কোনও কারণে মনোমালিন্য হতে পারে আজ। মকর/ CAPRICORN: সম্পত্তি ক্রয় করতে পারেন বা ক্রয় করার ভাবনায় ফল মিলতে পারে।কুম্ভ/ AQUARIUS: যেভাবেই হোক আজ আর্থিক উন্নতির মুখ দেখতে পাবেন আপনি। মীন/ PISCES : কারুর থেকে সুপরামর্শ পেতে পারেন। মেনে চললে তা থেকে লাভ হতে পারে।

মে ১৮, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার শনিবার? জানতে পড়ুন

কেমন কাটবে আজকের দিন ? (১৫ মে, ৩১ বৈশাখ, শনিবার) জানুনমেষ / ARIES : কাজের ক্ষেত্রে অনিহা দেখা দিতে পারে।বৃষ / TAURUS : কোনও জায়গায় পড়ে গিয়ে আঘাত পেতে পারেন আপনি। মিথুন / GEMINI : অকারণে ঝগড়া-বিবাদ দেখা দিতে পারে। কর্কট / CANCER : কোনও জিনিস চাইছিলেন, এমন দ্রব্যাদি লাভ হতে পারে। সিংহ / LEO : আজকের দিনে আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কন্যা / VIRGO : আর্থিক দিক দিয়ে আজকের দিন বেশ শুভ।তুলা / LIBRA : কোনও অভিষ্টসিদ্ধি হতে পারে আজকের দিনে।বৃশ্চিক / SCORPIO : যে কোনও জায়গায় কাজ করতে গেলে তাতে উন্নতি লাভ হবে।ধনু / SAGITTARIUS : কোনও কারণে মানসিক অশান্তি দেখা দিতে পারে।মকর / CAPRICORN : কারুর কাছে ঋণ হতে পারে আজ। কুম্ভ / AQUARIUS : মিথ্যা অপবাদে জড়িয়ে পড়তে পারেন।মীন / PISCES : ভুগতে থাকা রোগ থেকে মুক্তি পেতে পারেন আজ।

মে ১৫, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার শুক্রবার? জানতে পড়ুন

কেমন কাটবে আজকের দিন ? (১৪ মে, ৩০ বৈশাখ, শুক্রবার) জানুনমেষ / ARIES : অযথা কোনও কারণে ব্যয় হয়ে যেতে পারে আজ।বৃষ / TAURUS : যে কাজেই যান না কেন আজ সফলতা আসবেই।মিথুন / GEMINI : কারুর কাছ থেকে গঞ্জনা শুনতে হতে পারে। কর্কট / CANCER : অনেক দিন ধরে ভুগতে থাকা রোগ-ব্যধি থেকে মুক্তি পেতে পারেন আজ।সিংহ / LEO : আজকের দিনটি ধনাগমের জন্য বেশ শুভ।কন্যা / VIRGO : অযথা কোনও কারণে চিন্তার উদ্রেক হতে পারে। তুলা / LIBRA : অস্থিরতা দেখা দিতে পারে।বৃশ্চিক / SCORPIO : পথ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সাবধানে চলাফেরা করুন।ধনু / SAGITTARIUS : গান-বাজনার দিকে মন যেতে পারে।মকর / CAPRICORN : ভালো মানুষের সান্নিধে এসে মনে শান্তি আসতে পারে।কুম্ভ / AQUARIUS : আজ ভালো বন্ধু লাভ হতে পারে।মীন / PISCES : রোগভোগ থাকলে তা থেকে আরোগ্যলাভ করতে পারেন।

মে ১৪, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার বৃহস্পতি বার? জানতে পড়ুন

কেমন কাটবে আজকের দিন ? (১৩ মে, ২৯ বৈশাখ, বৃহস্পতি) জানুনমেষ / ARIES : কোনও কারণে আজ আপনাকে ঋণ নিতে হতে পারে।বৃষ / TAURUS : আজ বড় কোনও সম্মানপ্রাপ্তি হতে পারে আপনার।মিথুন / GEMINI : কোনও কারণে অর্থব্যয় হওয়ার যোগ রয়েছে আজ।কর্কট / CANCER : আজকের দিনে বিলাসিতা করতে পারেন।সিংহ / LEO : সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা আছে। মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।কন্যা / VIRGO : অনেক সুখের মুখ দেখতে পারেন আজ।তুলা / LIBRA : কোনও কারণে লম্পট আচরণ করতে পারেন আপনি। নিজেকে সংযত রাখুন।বৃশ্চিক / SCORPIO : চাকরির ক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে। ধনু / SAGITTARIUS : পিঠের ব্যথায় কষ্ট পেতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।মকর / CAPRICORN : কোনওকারণে নৈতিক অবনতি ঘটতে পারে আপনার।কুম্ভ / AQUARIUS : কোনও অর্থপ্রাপ্তির যোগ থাকলে তা বিলম্ব হতে পারে।মীন / PISCES : নতুন উদ্যোগে কোনও কাজ শুরু করতে পারেন আজ।

মে ১৩, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার বুধবার? জানতে পড়ুন

কেমন কাটবে আজকের দিন ? (১২ মে, ২৮ বৈশাখ, বুধবার) জানুনমেষ / ARIES : কোনও কারণে আজ হতাশা আসতে পারে আপনার মনে। মনকে আনন্দে রাখার চেষ্টা করুন।বৃষ / TAURUS : শুভ যোগাযোগ হতে পারে আজ। ভালো কোনও কাজ করার থাকলে আজকেই করে ফেলুন।মিথুন / GEMINI : ক্রীড়াক্ষেত্রে সাফল্য আসতে পারে। খেলোয়াড়দের জন্য ভালো দিন।কর্কট / CANCER : কোনও ঋণ নিয়ে থাকলে আজ পরিশোধ করে দিন।সিংহ / LEO : চাকরির ক্ষেতে্র দূরে কোথাও বদলির সম্ভাবনা রয়েছে।কন্যা / VIRGO : আজ স্বাস্থ্যহানি হতে পারে। সাবধানে চলাফেরা করুন।তুলা / LIBRA : বাড়িতে কোনও আত্মীয় পরিজনের আগমন ঘটতে পারে।বৃশ্চিক / SCORPIO : আজকের দিনে অর্থলাভ হতে পারে। ধনু / SAGITTARIUS : মনে কোনওকারণে বৈরাগ্যের অনুভূতি আসতে পারে।মকর / CAPRICORN : কারও কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।কুম্ভ / AQUARIUS : চাকরিক্ষেত্রে হোক বা ব্যবসাক্ষেত্রে, আয়বৃদ্ধির যোগ রয়েছে।মীন / PISCES : ভাই ভাইয়ের মধ্যে অশান্তি দেখা দিতে পারে।

মে ১২, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার মঙ্গলবার? জানতে পড়ুন

কেমন কাটবে আজ ১১ মে ২০২১, ২৭ বৈশাখ, মঙ্গলবার দিন? জানুনঃমেষ / ARIES : পৈত্রিক কোনও সম্পত্তি পেতে পারেন আজ।বৃষ / TAURUS : আজকের দিনটি আপনি ভোগবিলাসের জন্য অনায়াসেই রাখতে পারেন।মিথুন / GEMINI : সন্তানের সঙ্গে কোনও কারণে বিবাদের জড়িয়ে পড়তে পারেন। অকারণ বিবাদ না বাড়ানোই ভালো।কর্কট / CANCER : আজ প্রেমপ্রণয়ের জন্য ভালো দিন। সিংহ / LEO : অনেক দিন ধরে আটকে রয়েছে এমন কাজ আজ উদ্ধার হতে পারে। কন্যা / VIRGO : যৌন কোনও রোগের উৎপাত দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।তুলা / LIBRA : হঠকারিতার ফলে বড় কোনও ক্ষতি হয়ে যেতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।বৃশ্চিক / Scorpio : সন্তানের কোনও ক্ষতি হতে পারে। সন্তানদের আগলে রাখুন।ধনু / SAGITTARIUS : বাড়িতে উটকো কোনও সমস্যা দেখা দিতে পারে।মকর / CAPRICORN : কোনও কারণে অনুতাপ হতে পারে আজ। কুম্ভ / AQUARIUS : কোনও মহিলাকে দেখে ভালো লেগে যেতে পারে আজ।মীন / PISCES : আজকের দিনটি আর্থিক উন্নতির জন্য বেশ ভালো।

মে ১১, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার সোমবার? জানতে পড়ুন

১০ মে ২০২১, ২৬ বৈশাখ, সোমবার।মেষ / ARIES : আজ কারুর থেকে আঘাত পাওয়ার কারণে মনকষ্ট দেখা দিতে পারে। বৃষ / TAURUS : আগুন থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন না হলে রান্না ঘরে আগুনের কাছে না যাওয়াই ভালো।মিথুন / GEMINI : হতাশ হবেন না। আজ মনে নতুন আশার সঞ্চার হবে।কর্কট / CANCER : বড় কোনও বিপদ থেকে আজ মুক্তি পেতে পারেন।সিংহ / LEO : কোথাও যাওয়ার থাকলে তা বাধা পেতে পারে। কন্যা / VIRGO : কোনও রোগের চিকিৎসা করাতে চাইলে আজ একেবারেই ভালো দিন নয়। তুলা / LIBRA : আজ যে কোনও কারণেই হোক অর্থাভাবের দেখা দিতে পারে।বৃশ্চিক / Scorpio : সঞ্চয়ের কোনও ভালো সুযোগ আসতে পারে। সুযোগ হাতছাড়া না করাই ভালো।ধনু / SAGITTARIUS : বাড়ি হোক বা কাজের জায়গায় সমস্যা বৃদ্ধি পেতে পারে।মকর / CAPRICORN : আপনার কোনও গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে।কুম্ভ / AQUARIUS : আজ তো শুধু লাভ ই লাভ। যেদিকেই হঅত বাড়ান না কেন, লাভের মুখ দেখতে পাবেন।মীন / PISCES : নতুন কোনও উদ্যমে কাজ শুরু করতে পারেন। আজ আপনার উদ্যম আরও বৃদ্ধি পাবে।

মে ১০, ২০২১
রাশিফল

কেমন কাটবে আপনার রবিবার? জানতে পড়ুন

৮ মে ২০২১, ২৫ বৈশাখ, রবিবার।মেষ / ARIES : বড় কোনও সুযোগ আসতে পারে। এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন।বৃষ / TAURUS : আজ কোনও প্রিয়জনের সঙ্গ পেতে পারেন আপনি।মিথুন / GEMINI : আচমকাই কোনও কারণে ধনাগমের সুযোগ আসতে পারে। তৈরি থাকুন।কর্কট / CANCER : কোনও কাজের মাধ্যমে আয় বৃদ্ধি ঘটতে পারে। কিংবা কোনও পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। সিংহ / LEO : ব্যবসায় হঠাৎ মন্দা দেখা দিতে পারে। এমনিতেই এখন যা পরিস্থিতি তাতে মন্দা কয়েকদিন টিকেও যেতে পারে।কন্যা / VIRGO : ভালো কোনও বন্ধুর খোঁজ পেতে পারেন আজ।তুলা / LIBRA : প্রতিবেশীদের সঙ্গে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজ।বৃশ্চিক / Scorpio : দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন এমন কোনও সু-সংবাদ পেতে পারেন আজ। ধনু / SAGITTARIUS : কোনও কারণে আজ কষ্ট ভোগের যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকার।মকর / CAPRICORN : হঠাৎ করেই কোনও কারণে আক্রান্ত হতে পারেন। রাস্তায় বেরোলে সাবধানে চলাফেরা করা উচিত।কুম্ভ / AQUARIUS : অযথা কোনও কারণ ছাড়াই ব্যয় হতে পারে আজ। মীন / PISCES : পথেঘাটে আচমকা্ই বিপদ ঘটে যেতে পারে।একটু খেয়াল রাখবেন।

মে ০৯, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • ›

ট্রেন্ডিং

বিদেশ

৪৮ ঘণ্টা আগে ভোট, তার আগেই কুপিয়ে হত্যা হিন্দু ব্যবসায়ীকে

ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে বাংলাদেশে ফের নৃশংস হত্যার অভিযোগ। ময়মনসিংহ জেলায় এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। মৃতের নাম সুষেন চন্দ্র সরকার, বয়স ৬২ বছর। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়মনসিংহ জেলার দক্ষিণকান্দা গ্রামের বাসিন্দা সুষেন চন্দ্র সরকার পেশায় চাল ব্যবসায়ী ছিলেন। সোমবার রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তিনি নিজের দোকানেই ছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী দোকানে ঢুকে তাঁর সঙ্গে বচসা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে সুষেনবাবুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। গুরুতর জখম অবস্থায় তিনি দোকানের মধ্যেই লুটিয়ে পড়েন। এরপর দোকানের শাটার নামিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই দেশজুড়ে অশান্তির ছবি সামনে আসতে শুরু করে। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপট কমেনি বলেই অভিযোগ। এর আগেও একাধিক হিংসার ঘটনা ঘটেছে। ছাত্রনেতা ওসমান হাদি খুনের পর সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটেও চালানো হয় হামলা। এরপর সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনির পর হত্যা করে দেহ ঝুলিয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।এই পরিস্থিতিতে ভোটের ঠিক আগে ফের এক হিন্দু ব্যবসায়ী খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ভোটমুখী বাংলাদেশে।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
কলকাতা

দোলের পরেই ভোটের দিন ঘোষণা! বাংলায় আসছে কমিশনের হাইভোল্টেজ টিম

মার্চের ১ ও ২ তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের একটি দল। তারা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবে। সেই বৈঠকের পর দোলের পরেই ঘোষণা করা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে কোনও ঘোষণা হবে না বলেই সূত্রের খবর।আগে ঠিক ছিল, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশ করা হবে নির্বাচনের নির্ঘণ্ট। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফলে ভোটের দিন ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এখন জানা যাচ্ছে, নেড়া পোড়া বা হোলিকা দহনের আগে কোনওভাবেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে না।রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলেও তারা কেন্দ্রের ইঙ্গিত মেনেই চলে। বিজেপি উত্তর ভারতের ধর্মীয় সংস্কৃতিকে গুরুত্ব দেয়। সেই মতে হোলিকা দহনের আগে কোনও শুভ কাজ শুরু করা ঠিক নয় এমন বিশ্বাস থেকেই ভোটের নির্ঘণ্ট দোলের পরে ঘোষণা করা হতে পারে বলে মত অনেকের। উল্লেখ্য, বাংলার পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও নির্বাচন রয়েছে। সব রাজ্যের ভোট একসঙ্গেই ঘোষণা হওয়ার সম্ভাবনা।বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, তারা এক দফায় ভোট করাতে প্রস্তুত। প্রয়োজনীয় লোকবল তাদের হাতে রয়েছে। যদি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায়, তবে এক দফায় ভোট করা সম্ভব এবং তাতে হিংসাও কমবে। তবে জাতীয় নির্বাচন কমিশন তিন দফায় ভোট করানোর পক্ষেই ঝুঁকছে বলে জানা গিয়েছে। লোকবল ও কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টিই এখন প্রধান চিন্তার কারণ।এদিকে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার পরেই ১ ও ২ মার্চ রাজ্যে আসবে কমিশনের উচ্চ পর্যায়ের দল। সেই বৈঠকের পরই দোলের পরে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
দেশ

কৃষি চুক্তির আড়ালে বড় বিপদ? লোকসভায় সতর্কবার্তা অভিষেকের

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই বাজেটে সাধারণ মানুষ থেকে কৃষক কেউই স্বস্তি পাননি। বরং প্রত্যেকেই আরও বেশি বঞ্চিত হয়েছেন। দীর্ঘ বক্তব্যে তিনি আমেরিকা ও ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন।অভিষেক বলেন, এই বাণিজ্য চুক্তির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতের কৃষকরা। তাঁর দাবি, আমেরিকার সঙ্গে চুক্তির পর ভারতীয় কৃষকরা আরও কোণঠাসা হয়ে পড়েছেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি মার্কিন কৃষি সচিবের একটি মন্তব্যের কথাও উল্লেখ করেন।অভিষেক জানান, বাণিজ্য চুক্তির পর মার্কিন কৃষি সচিব ব্রুক রলিনস এক্স মাধ্যমে একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, এই চুক্তির ফলে আমেরিকার কৃষকরা আরও বেশি পণ্য ভারতে রফতানি করতে পারবেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি অর্থ ঢুকবে এবং ভারতের সঙ্গে কৃষি-বাণিজ্যের ঘাটতি কমবে।এই মন্তব্যের পরেও ভারত সরকার কেন কোনও প্রতিক্রিয়া জানাল না, তা নিয়েই প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতে প্রতিদিন কৃষকদের মৃত্যু হচ্ছে। একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনও সুরাহা হচ্ছে না। তাঁর অভিযোগ, আমেরিকার সঙ্গে এই চুক্তিতে লাভবান হচ্ছেন সে দেশের কৃষকরা, আর ভারতীয় কৃষকরা আরও দুর্বল হয়ে পড়ছেন।অভিষেকের প্রশ্ন, মার্কিন কৃষি সচিব প্রকাশ্যে এমন মন্তব্য করার পরেও ভারত সরকার কেন সেই বক্তব্য খারিজ করল না? কেন কোনও জবাব দেওয়া হল না? সংসদে এই প্রশ্ন তুলে কেন্দ্রের নীরবতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
দেশ

৮৫ মিনিটের বাজেটে একবারও বাংলার নাম নয়! সংসদে বিস্ফোরক অভিষেক

লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় একবারও বাংলার নাম উচ্চারণ করা হয়নি। তাঁর অভিযোগ, এত দীর্ঘ বক্তব্যেও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার ছবিটাই স্পষ্ট হয়ে উঠেছে।অভিষেকের দাবি, কেন্দ্র যে ফ্রেট করিডরের কথা বাজেটে ঘোষণা করেছে, সেই প্রস্তাব অনেক আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বাংলাকে উপেক্ষা করা হয়েছে। তাঁর বক্তব্য, এই সরকার সমতায় নয়, পক্ষপাতেই বিশ্বাস করে।এদিন অভিষেক বলেন, অর্থমন্ত্রী দাবি করছেন দেশের অর্থনীতি দ্রুত এগোচ্ছে। অথচ বাংলা বছরে প্রায় ৬.৫ লক্ষ কোটি টাকা কর দেওয়ার পরেও কেন্দ্রীয় বরাদ্দ থেকে বঞ্চিত। মনরেগায় নতুন কাজ বন্ধ, গ্রামীণ সড়ক যোজনা থেকে জল জীবন মিশন সব ক্ষেত্রেই বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। এমনকি পানীয় জলের মতো মৌলিক প্রয়োজনের ক্ষেত্রেও রাজ্যকে দরাদরি করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।এরপর অভিষেক ট্রিপল ট্যাক্স ট্র্যাপ-এর কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ মনে করেন তাঁরা একবার কর দিচ্ছেন, কিন্তু বাস্তবে তিনবার কর দিতে হচ্ছে। প্রথমে বেতন থেকে আয়কর কাটা হয়। দ্বিতীয়ত জিএসটি বিস্কুট, স্কুলের খাতা, হাসপাতালের বিল, এমনকি সাবানেও কর দিতে হয়। তৃতীয় কর হল মূল্যবৃদ্ধি, যা অনুমতি ছাড়াই বাড়ে। অভিষেকের কথায়, এটিই হল নীরব কর।মধ্যবিত্তদের অবস্থার কথাও তুলে ধরেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, মাসের মাঝপথেই অনেকের বেতন শেষ হয়ে যায়। একটি গাড়ি কিনলেও তিনবার কর দিতে হয় আয়কর, রোড ট্যাক্স এবং টোল ট্যাক্স।এসআইআর থেকে শুরু করে বাংলা ভাষা ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, জয় বাংলা বলা বা সোনার বাংলা গান গাইলেই অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে। সেনাকর্মী, নোবেলজয়ী কিংবা হাইকোর্টের বিচারপতিকেও নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হচ্ছে। তাঁর দাবি, বাংলায় প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে এবং এক কোটি মানুষকে সন্দেহভাজন তালিকায় রাখা হয়েছে।সবশেষে অভিষেক বলেন, কেন্দ্র যদি তহবিল বন্ধ করতে চায়, তা করতেই পারে। কিন্তু বাংলার মেরুদণ্ড কখনও ভাঙবে না। সব কিছু কেড়ে নেওয়া গেলেও মানুষের স্মৃতি মুছে ফেলা যায় না। মানুষ জেগে উঠলে শেষ কথা বাংলাই বলবে।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
কলকাতা

আগস্ট নয়, এপ্রিল থেকেই ১৫০০ টাকা! যুবসাথীতে বড় চমক মমতার

আগস্টের অপেক্ষা আর নয়। এপ্রিল থেকেই চালু হচ্ছে যুবসাথী প্রকল্প। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আগামী এপ্রিল মাস থেকেই রাজ্যের বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন।কয়েক দিন আগে অন্তর্বর্তী বাজেট পেশের সময় শিক্ষিত বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, অগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হবে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, নির্ধারিত সময়ের অনেক আগেই প্রকল্পটি কার্যকর করা হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক ও যুবতীরা, যাঁরা মাধ্যমিক পাশ করার পর এখনও বেকার। কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে এই প্রকল্পের সুবিধা পেতে কোনও বাধা নেই। তবে স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা যদি কেউ নিয়ে থাকেন, সে ক্ষেত্রে যুবসাথীর টাকা মিলবে না।প্রাথমিকভাবে টানা পাঁচ বছর প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। পাঁচ বছর পরেও কেউ যদি বেকার থাকেন, সে ক্ষেত্রে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।আবেদন পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দুয়ারে সরকার কর্মসূচির আদলে বিধানসভা ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হবে। ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন। প্রয়োজনীয় নথি জমা দিয়ে সেখানেই আবেদন করা যাবে এবং সঙ্গে সঙ্গে আবেদনপত্রের রসিদও দেওয়া হবে।যুবসাথী প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে শীঘ্রই সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
রাজ্য

চার দিনে ৩৯ বার কাঁপল সিকিম! বড় ভূমিকম্পের আশঙ্কায় সতর্কবার্তা

ভূমিকম্পের পরে আফটারশকের কথা অনেকেই জানেন। কিন্তু টানা চার দিন ধরে একের পর এক কম্পনের ঘটনা খুব একটা শোনা যায় না। পশ্চিমবঙ্গের লাগোয়া পাহাড়ি রাজ্য সিকিমে ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা কম্পনে উদ্বেগ বেড়েছে প্রশাসন ও বিশেষজ্ঞদের মধ্যে।জানা গিয়েছে, এই চার দিনে মোট ৩৯ বার কেঁপে উঠেছে সিকিম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা কখনও ৩, কখনও ৪। মাত্রা খুব বেশি না হলেও বারবার কম্পন হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। গত শুক্রবার গভীর রাতে প্রথম কম্পন অনুভূত হয়। তার প্রভাব পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এরপর মাত্র ৪ ঘণ্টা ১২ মিনিটের মধ্যে পরপর ১২টি ভূমিকম্প হয়। মঙ্গলবার সকালেও নামচি ও মঙ্গন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক কম্পন ফোর শক হতে পারে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে এ ধরনের কম্পন দেখা যায়। তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতরও নিরাপদ জায়গা খুঁজে রাখার কথা জানিয়েছে বাসিন্দাদের।এই ধারাবাহিক কম্পনের পিছনে পাহাড়ে অতিরিক্ত নির্মাণ, জলাধার তৈরির কাজ, বা রেলপথ নির্মাণের সময় ডিনামাইট ফাটানোর মতো কার্যকলাপ কোনও ভূমিকা রাখছে কি না, তা নিয়েও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।সিকিম পশ্চিমবঙ্গের খুব কাছেই অবস্থিত। সারা বছরই সেখানে বহু বাঙালি পর্যটক যান। তাই সিকিমে বড় কোনও ভূমিকম্প হলে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
রাজ্য

বর্ধমানে HIV আতঙ্ক! এক শহরেই আক্রান্ত ৩০ যুবক, চাঞ্চল্য স্বাস্থ্য দফতরে

বর্ধমান জেলায় HIV আক্রান্তের সংখ্যা বেড়েছে। তার মধ্যে একটি বড় অংশই বর্ধমান শহরের বাসিন্দা বলে জানিয়েছে জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতর। সোমবার দফতরের পক্ষ থেকে জানানো হয়, শহরে অন্তত ৩০ জন যুবক HIV পজ়িটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।জনস্বাস্থ্য দফতরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানিয়েছেন, জেলায় বর্তমানে প্রায় ৯০ জন HIV আক্রান্ত রয়েছেন। তার মধ্যে বর্ধমান শহরেই আক্রান্তের সংখ্যা ৩০ জন। এঁরা সকলেই যুবক, উচ্চশিক্ষিত এবং অভিজাত পরিবারের বলে দাবি করেছেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ যৌন আচরণের কারণেই সংক্রমণ বেড়েছে।বিশ্বনাথবাবুর কথায়, সাধারণত যৌনপল্লি ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত সচেতনতা অভিযান চালানো হয়। কিন্তু এ বছর একটি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তাঁর দাবি, সমকামী সম্পর্কের মাধ্যমেও এই সংক্রমণ ছড়িয়েছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক যুবক দীর্ঘদিন অসুস্থ থাকার পর একাধিক পরীক্ষা করান। সেই পরীক্ষার মধ্যেই ছিল HIV টেস্ট। তখনই ধরা পড়ে তিনি সংক্রমিত। পরে তাঁর ঘনিষ্ঠ মহলের আরও কয়েকজন যুবকের পরীক্ষা করা হলে পরপর অনেকেই HIV পজ়িটিভ হিসেবে চিহ্নিত হন। এই ঘটনার নেপথ্যে কোনও বড় যৌনচক্র থাকতে পারে বলেও মনে করছেন স্বাস্থ্য কর্তাদের একাংশ।তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর প্রস্তুত বলে দাবি করা হয়েছে। আক্রান্তদের পরিচয় গোপন রেখে চিকিৎসা চলছে। পাশাপাশি, বিভিন্ন এলাকায় সচেতনতা বাড়ানোর কাজও শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, HIV সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। নিরাপদ যৌন আচরণ, নিয়মিত পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
বিদেশ

ভোটের আগে বড় চুক্তি! আমেরিকার সঙ্গে ইউনুস সরকারের সমঝোতা ঘিরে জল্পনা

বাংলাদেশে সংসদীয় নির্বাচনের আগে আমেরিকার সঙ্গে একটি পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর করল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের উপর মার্কিন শুল্কের হার কমে দাঁড়াল ১৯ শতাংশে। সামাজিক মাধ্যম এক্সে নিজেই এই চুক্তির কথা জানিয়েছেন ইউনুস।তিনি জানান, সোমবার বাংলাদেশ ও আমেরিকার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তার ফলে আমেরিকা তাদের শুল্কের হার আরও কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছে। ইউনুস আরও বলেন, ভবিষ্যতে কিছু টেক্সটাইল ও পোশাক পণ্যের ক্ষেত্রে শূন্য শুল্কের সুবিধা দেওয়ার জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরির বার্তাও দিয়েছে আমেরিকা।উল্লেখ্য, বাংলাদেশ মূলত টেক্সটাইল ও পোশাক রপ্তানির উপর নির্ভরশীল। দেশটির মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই এই খাত থেকে আসে। ফলে মার্কিন শুল্ক কমায় বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে বড় স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের একাধিক দেশের বিরুদ্ধে কার্যত শুল্কযুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই সময় প্রথমে বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক ধার্য করা হয়। পরে গত বছরের আগস্টে তা কমিয়ে ২০ শতাংশ করা হয়। এবার নতুন চুক্তির ফলে সেই শুল্ক আরও কমে ১৯ শতাংশে এল।প্রায় ৯ মাস ধরে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি হয়েছে। তবে নির্বাচন একেবারে সামনে, আর অন্তর্বর্তী সরকারও অস্থায়ীভাবে ক্ষমতায়এই পরিস্থিতিতে এমন বড় বাণিজ্য চুক্তির অর্থ কী, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফেব্রুয়ারি ১০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal