• ২৪ মাঘ ১৪৩২, বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Horoscope

রাশিফল

রাশিফল ( Horoscope 23 June 2021): সমস্যায় বৃষ, সিংহের অর্থব্যয়

মেষ/ ARIES: মাথা ব্যথায় কষ্ট পেতে পারেন আজ।বৃষ/ TAURUS: কোনও কারণে আজ সমস্যা বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : আপনি যেমন চান ঠিক তেমনই বদলি হতে পারে আপনার। কর্কট/ CANCER : আজ কোনও পুরস্কার পেতে পারেন। সিংহ/ LEO: আজ কোনও কারণে অর্থব্যয় হতে পারে।কন্যা/ VIRGO: আজ আপনি ভোগবিলাসে মাততে পারেন। তুলা/ LIBRA: আজ আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে। বৃশ্চিক/ Scorpio: ঝগড়ায় ক্ষতি হতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ বিশ্বাসঘাতকতার সামনা করতে হতে পারে আপনাকে। মকর/ CAPRICORN: আজ আপনার অলসতা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ আপনার পারিবারিক সমস্যা তৈরি হতে পারে। মীন/ PISCES : মনে নিরাশার সৃষ্টি হতে পারে।

জুন ২৩, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 22 June 2021) : শেয়ার ব্যবসায় ক্ষতি মিথুনের, তুলার অনুতাপ

মেষ/ ARIES: আজকের দিনে পুরনো কোনও ঋণশোধ করবেন আপনি।বৃষ/ TAURUS: কোনও খাতে বিনিয়োগ করলে তা থেকে ক্ষতি হতে পারে আপনার।মিথুন/ GEMINI : শেয়ার ব্যবসায় বড়সড় ক্ষতি হতে পারে।কর্কট/ CANCER : বড় কোনও ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। সিংহ/ LEO: আজ আপনার মনে সঞ্চয়ের চিন্তা আসতে পারে। কন্যা/ VIRGO: প্রেমে বাধা সৃষ্টি হতে পারে আজ।তুলা/ LIBRA: কোনও কারণে অনুতাপ হতে পারে আজ। বৃশ্চিক/ Scorpio: কোনও দ্রব্য লাভ করতে পারেন।ধনু/ SAGITTARIUS: জ্বরে ভুগতে পারেন আপনি।মকর/ CAPRICORN: আজকের দিনে দাম্পত্যসুখ পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: মন বিষন্নতায় ঢেকে যেতে পারে। মীন/ PISCES : শিক্ষাক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে।

জুন ২২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 21 June 2021): মেষের আয়বৃদ্ধি, মীনের প্রাপ্তিযোগ

মেষ/ ARIES: আজকে আপনার আয়বৃদ্ধি পেতে পারে।বৃষ/ TAURUS: পারিবারিক অশান্তির মধ্যে পড়তে হতে পারে। মিথুন/ GEMINI : মন আজ প্রফুল্লতায় ভরে যাবে।কর্কট/ CANCER : কোনও কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।সিংহ/ LEO: বাতের বেদনায় ভুগতে হতে পারে।কন্যা/ VIRGO: আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: মনে নতুন করে আশার সঞ্চার হতে পারে।বৃশ্চিক/ Scorpio: কোনও কাজের ক্ষেত্রেই আজ অনীহা দেখা দিতে পারে।ধনু/ SAGITTARIUS: রাজনৈতিক মতবিরোধ হতে পারে আজ।মকর/ CAPRICORN: কোনও কারণে মনে বিরক্তিভাব দেখা দিতে পারে। কুম্ভ/ AQUARIUS: মানসিক অবসাদ আজ আপনাকে ছেয়ে ফেলতে পারে।মীন/ PISCES : হঠাৎ করে কোনও কিছু পেয়ে যেতে পারেন।

জুন ২১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 20 June 2021): কর্কটের দায়িত্ববৃদ্ধি, বৃশ্চিকের আশাপূরণ

মেষ/ ARIES: আজ মনে প্রণয়াসক্তি হতে পারে। বৃষ/ TAURUS: কোনও কারণে আজ প্রশংসা পেতে পারেন। মিথুন/ GEMINI : যানবাহনে চড়লে আজ বিপদ হতে পারে।কর্কট/ CANCER : কোনও কিছুতে আজ দায়িত্ববৃদ্ধি পেতে পারে আপনার।সিংহ/ LEO: দীর্ঘদিন কোনও সমস্যা থাকলে তা আজ সমাধান হতে পারে।কন্যা/ VIRGO: মনে কোনও কারণে কষ্ট পেতে পারেন।তুলা/ LIBRA: কোনও কিছুর প্রাপ্তিযোগে বাধার সৃষ্টি হতে পারে।বৃশ্চিক/ Scorpio: অনেক দিনের কোনও আশাপূরণ হতে পারে।ধনু/ SAGITTARIUS: চিকিৎসার ফলে অনেক খরচ হতে পারে।মকর/ CAPRICORN: কোনও কারণে আজ স্বার্থত্যাগ করতে হতে পারে আপনার।কুম্ভ/ AQUARIUS: আজ আপনার মর্যাদা বৃদ্ধি পেতে পারে।মীন/ PISCES : শুভ যোগাযোগ হতে পারে।

জুন ২০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 19 June 2021): মিথুনের অনুতাপ, অপমানিত মকর

মেষ/ ARIES: আজ কোনও কিছু ক্ষতিকারক ঘটনা ঘটতে পারে।বৃষ/ TAURUS: কোনও কারণে আজ মন প্রফুল্ল থাকবে।মিথুন/ GEMINI : মনে অনুতাপ সৃষ্টি হতে পারে।কর্কট/ CANCER : নৈতিক অবনতি হতে পারে আজ।সিংহ/ LEO: আজ স্ত্রীর শরীর খারাপ হতে পারে। কন্যা/ VIRGO: কোনও কারণে মনে অসৎ চিন্তা আসতে পারে।তুলা/ LIBRA: আজ আপনা সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক/ Scorpio: বোনের প্রতি স্নেহ জন্মাতে পারে।ধনু/ SAGITTARIUS: আজ ঝগড়ার মুখে পড়তে হতে পারে।মকর/ CAPRICORN: অপমানিত বোধ করতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ কোনও আর্থিক লাভ হতে পারে।মীন/ PISCES : আজ পারিবারিক সুখের মুখ দেখতে পারেন।

জুন ১৯, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 18 June 2021): মিথুনের অর্থপ্রাপ্তি, নতুন বন্ধু প্রাপ্তি তুলার

মেষ/ ARIES: দাঁতের রোগে কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: আজকের দিনে নিজেকে খুব অসহায় মনে হতে পারে।মিথুন/ GEMINI : হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে আজ।কর্কট/ CANCER : নিজের শত্রুর থেকে ভয় পেতে পারেন আজ।সিংহ/ LEO: লটারি কিনে থাকলে তা থেকে লাভ হতে পারে।কন্যা/ VIRGO: পড়ে যাওয়ার ভয় রয়েছে আজ। সাবধানে থাকবেন।তুলা/ LIBRA: আজ নতুন কোনও বন্ধু পেতে পারেন।বৃশ্চিক/ Scorpio: কোনও কাজে গেলে তাতে বাধা আসতে পারে।ধনু/ SAGITTARIUS: বন্ধুর কাছ থেকে ভালোবাসা পেতে পারেন।মকর/ CAPRICORN: জলযানে কোথাও যাওয়ার থাকলে সাবধান। বিপদ ঘটতে পারে।কুম্ভ/ AQUARIUS: আজ প্রেমের জন্য ভালো দিন।মীন/ PISCES : আজ কোনও ঐশ্বর্য লাভ করতে পারেন।

জুন ১৮, ২০২১
রাশিফল

রাশিফল ( Horoscope 17 June 2021): মিথুনের শুভ যোগ, হঠাৎ বিপদ কুম্ভর

মেষ/ ARIES: মনে আজ কোনও কারণে ত্রাসের সৃষ্টি হতে পারে।বৃষ/ TAURUS: ক্ষোভের সঞ্চার হতে পারে আজ আপনার মনে।মিথুন/ GEMINI : আজকের দিনটি আপনার জন্য শুভ।কর্কট/ CANCER : কোনও কারণে আজ বাড়িতে গোলযোগ লাগতে পারে।সিংহ/ LEO: আজ ধর্মে মতি হতে পারে আপনার। কন্যা/ VIRGO: বাড়িতে ঝগড়ার সৃষ্টি হতে পারে।তুলা/ LIBRA: প্রেমপ্রণয়ের ক্ষেত্রে বিপত্তি দেখা দিতে পারে।বৃশ্চিক/ Scorpio: আজ দেহের কোনও অংশে কষ্ট হতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ আপনার মন ভালো নাও থাকতে পারে। মকর/ CAPRICORN: নতুন কোনও কাজে হাত দিতে পারেন। কুম্ভ/ AQUARIUS: হঠাৎ কোনও বিপদ দেখা দিতে পারে। মীন/ PISCES : আজকের দিনটি আপনার জন্য শুভ।

জুন ১৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 16 June 2021): সিংহের মিশ্রফল, তুলার দানধ্যান

মেষ/ ARIES: কোনও কারণে আজ স্বাস্থ্যহানি হতে পারে। বৃষ/ TAURUS: বাড়িতে টাকা আসতে পারে কোনও মাধ্যম থেকে।মিথুন/ GEMINI : আত্মীয়দের মধ্রে বিরোধ বাধতে পারে।কর্কট/ CANCER : কারুর কাছে সাহায্য চেয়ে আজ সাহায্য পেতে পারেন।সিংহ/ LEO: যে কাজই করুন না কেন আজ তাতে মিশ্রফল পাবেন।কন্যা/ VIRGO: খারাপ লোকের সংসর্গে পড়তে পারেন।তুলা/ LIBRA: আজ দানধ্যানে মন হতে পারে।বৃশ্চিক/ Scorpio: মনে শান্তি পাবেন আজ।ধনু/ SAGITTARIUS: যে কোনও কারণেই হোক আজ মন উদাসীন হতে পারে।মকর/ CAPRICORN: মিথ্যা অপবাদের মুখে পড়তে পারেন আপনি।কুম্ভ/ AQUARIUS: মনে কোনও কারণে উদ্বেগ দেখা দিতে পারে।মীন/ PISCES : আজ কোনও রমণীর প্রতি ভাললাগা জন্মাতে পারে।

জুন ১৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 15 June 2021): কন্যার বুদ্ধিভ্রম, বৃশ্চিকের সংক্রমণ

মেষ/ ARIES: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: আজ কোনও দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।মিথুন/ GEMINI : দালালিতে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভাল। লাভের মুখ দেখতে পাবেন।কর্কট/ CANCER : কোনও কারণে মনে ঈর্ষা জাগতে পারে।সিংহ/ LEO: কোনও কারণে বিপর্যস্ত অবস্থা হতে পারে আপনার।কন্যা/ VIRGO: আজকের দিনে আপনার বুদ্ধিভ্রম হতে পারে।তুলা/ LIBRA: আজকের দিনে ভোগবিলাসে মজে থাকতে পারেন।বৃশ্চিক/ Scorpio: সংক্রমণের কারণে ভোগান্তি হতে পারে।ধনু/ SAGITTARIUS: কোনও বিষয়ে আজ আইনি পরামর্শের প্রয়োজন হতে পারে। মকর/ CAPRICORN: পরোপকার করে সুনাম পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: মন আজ বিষাদগ্রস্ত হয়ে থঅকতে পারে। মীন/ PISCES : ভাইয়ের স্নেহ লাভ করতে পারেন আজ।

জুন ১৫, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 14 June 2021): সিংহের সাহিত্যচর্চা, প্রেমে সাফল্য মকরের

মেষ/ ARIES: অহংকারের খারাপ ফল ভোদ করতে হতে পারে।বৃষ/ TAURUS: আজ কোনও ক্ষতির আশঙ্কা রয়েছে। মিথুন/ GEMINI : কোনও কাজ হাতে নিলে তাতে অগ্রগতি আসবে আজ।কর্কট/ CANCER : কোনও কারণে মানসিক কষ্ট পেতে পারেন।সিংহ/ LEO: সাহিত্যচর্চায় আজ মনোযোগ বাড়বে।কন্যা/ VIRGO: আজ দুর্ঘটনার মুখে পড়তে পারেন। সাবধানে চলাফেরা করবেন।তুলা/ LIBRA: কোনও কাজের চেষ্টা করে আজ সিদ্ধিলাভ হবে।বৃশ্চিক/ Scorpio: আর্থিক চিন্তা দেখা দিতে পারে আজ।ধনু/ SAGITTARIUS: মনে বিষন্নতার সৃষ্টি হতে পারে।মকর/ CAPRICORN: আজ প্রেমে সাফল্য লাভ করতে পারেন।কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে আজ স্বাস্থ্যহানি হতে পারে।মীন/ PISCES : আজ চাকরির সন্ধান করতে পারেন।

জুন ১৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 13 June 2021: কর্কটের বাসনা পূরণ, উদাসীন মিন

মেষ/ ARIES: আপনার নামের সুনাম নষ্ট হতে পারে।বৃষ/ TAURUS: আজ কোনও অনর্থ ঘটে যেতে পারে। মিথুন/ GEMINI : কোনও কারণে কারুর গঞ্জনা শুনতে হতে পারে।কর্কট/ CANCER : অনেক দিনের কোনও বাসনা পূরণ হতে পারে।সিংহ/ LEO: পিতার সঙ্গে মতের বিরোধ হতে পারে আজ।কন্যা/ VIRGO: বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বেশ শুভ।তুলা/ LIBRA: পায়ের কষ্টে ভুগতে হতে পারে আজ।বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে চঞ্চলতার সৃষ্টি হতে পারে।ধনু/ SAGITTARIUS: নৈতিকতার অবনতি হতে পারে আজকের দিনে।মকর/ CAPRICORN: ভাইয়ের সঙ্গে আজ বিরোধ হতে পারে কোনও বিষয় নিয়ে।কুম্ভ/ AQUARIUS: বাড়িতে অহেতুক অশান্তি ছড়াতে পারে।মীন/ PISCES : কোনও কারণে মনে উদাসীনতার সৃষ্টি হতে পারে।

জুন ১৩, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 12.6.21): গোলযোগে কর্কট, তুলার ঋণশোধ

মেষ/ ARIES: আজ কোনও কাজে সাহসীকতা দেখাতে পারেন।বৃষ/ TAURUS: অনুরাগ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে।মিথুন/ GEMINI : শেয়ার ব্যবসায় লাভের মুখ দেখবেন।কর্কট/ CANCER : কোনও কারণে আজ গোলযোগ বাধতে পারে।সিংহ/ LEO: কোনও দ্রব্যের অপচয় হতে পারে আজ। কন্যা/ VIRGO: প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করলে আজ সাফল্য আসবে। তুলা/ LIBRA: ঋণ শোধের জন্য আজকের দিন বেশ ভালো।বৃশ্চিক/ Scorpio: আয়বৃদ্ধির যোগ রয়েছে। ধনু/ SAGITTARIUS: বাড়িতে কোনও সমস্যার সৃষ্টি হতে পারে।মকর/ CAPRICORN: নিজের সুনাম নষ্ট হতে পারে আজ।কুম্ভ/ AQUARIUS: কারওর উপর নিজের প্রভাব বিস্তার করতে পারেন।মীন/ PISCES : আজ হঠাৎ অস্থিরতা ভাব দেখা দিতে পারে।

জুন ১২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 11.6.21): পরিশ্রম বৃদ্ধি মিথুনের, মকরের উৎকণ্ঠা বৃদ্ধি

মেষ/ ARIES: আজকের দিনে জনসেবায় আপনি কাজ করতে পারেন।বৃষ/ TAURUS: অনেক ধরে ভোগার পর অবশেষে আরোগ্য লাভ করবেন আপনি।মিথুন/ GEMINI : কোনও কারণে আজকে আপনার পরিশ্রম বাড়তে পারে।কর্কট/ CANCER : যে কোনও কাজেই অনিহা দেখা দিতে পারে।সিংহ/ LEO: প্রেমের সম্পর্ক আজ ভেঙে যেতে পারে।কন্যা/ VIRGO: মনে কোনও কারণে অনুতাপের সৃ্ষ্টি হতে পারে।তুলা/ LIBRA: কারুর প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়তে পারে।বৃশ্চিক/ Scorpio: হঠাৎ করে কোনও কিছু পেয়ে যেতে পারেন আপনি। ধনু/ SAGITTARIUS: কোনও ক্ষেত্রে আজ প্রতিষ্ঠালাভ করতে পারেন।মকর/ CAPRICORN: উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পারে কোনও কারণে।কুম্ভ/ AQUARIUS: কোনও বন্ধুর কারণে ক্ষতি হয়ে যেতে পারে।মীন/ PISCES : একাধিক উপায়ে আয়ের পথ খুলতে পারে আজ।

জুন ১১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 10.6.21): কন্যার সঞ্চয় বৃদ্ধি, সমৃদ্ধিতে মেষ

মেষ/ ARIES: আজ সমৃদ্ধির যোগ রয়েছে।বৃষ/ TAURUS: কোনও অসদুপায় অবলম্বন করতে গিয়ে ক্ষতি হতে পারে।মিথুন/ GEMINI : শত্রুর সঙ্গে আজ সন্ধি হয়ে যেতে পারে।কর্কট/ CANCER : কোনও প্রতিযোগিতায় বড় সাফল্য পেতে পারেন।সিংহ/ LEO: ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন আজ।কন্যা/ VIRGO: সঞ্চয় বৃদ্ধি করা শুরু করতে পারেন আজ।তুলা/ LIBRA: কোনও ঋণ নিয়ে থাকলে আজ তা পরিশোধ করতে পারেন।বৃশ্চিক/ Scorpio: চাকরির কোনও সুযোগ পেতে পারেন আজ।ধনু/ SAGITTARIUS: কোনও কিছুর প্রশিক্ষণের ফলে তা থেকে সাফল্য আসতে পারে।মকর/ CAPRICORN: আজ কোনও শোকসংবাদ পেতে পারেন।কুম্ভ/ AQUARIUS: কৃষিজীবিদের জন্য আজকের দিনে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে।মীন/ PISCES : আজ মনে আশার সঞ্চার ঘটবে।

জুন ১০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope for 9th June): কর্কটের উদ্বেগ, অনুতাপে তুলা

মেষ/ ARIES: কোনও কাজ করতে গেলে আজ বাধা পেতে পারেন।বৃষ/ TAURUS: চাকরিক্ষেত্রে আজ উন্নতির মুখ দেখতে পারেন।মিথুন/ GEMINI : আজ আপনি কাউকে উদারতা দেখাতে পারেন।কর্কট/ CANCER : কোনও কারণে আজ উদ্বেগ বাড়তে পারে আপনার।সিংহ/ LEO: কোনও সমস্যা থাকলে আজ তা সমাধান হয়ে যেতে পারে।কন্যা/ VIRGO: আপনার ক্লান্তি থাকলে তা কমতে পারে।তুলা/ LIBRA: মনে কোনও কারণে অনুতাপ সৃষ্টি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন।ধনু/ SAGITTARIUS: আজ ব্যভিচার করতে পারেন আপনি।মকর/ CAPRICORN: কোনও বিষয়ে আজ আশান্বিত হতে পারেন।কুম্ভ/ AQUARIUS: বুদ্ধিভ্রম ঘটতে পারে আজ আপনার।মীন/ PISCES : কোনও কারণে ঈর্ষান্বিত হতে পারেন আপনি।

জুন ০৯, ২০২১
রাশিফল

আজকের রাশিফল (8th June Horoscope): মকরের নিরাশা, মিথুনের আয়বৃদ্ধি

মেষ/ ARIES: রাস্তায় বেরোলে পকেটমারি থেকে সাবধান থাকবেন। বৃষ/ TAURUS: সন্তানের জন্য গর্বিত বোধ করতে পারেন। মিথুন/ GEMINI : আজকের দিনে আপনার আয় বৃদ্ধি পেতে পারে। কর্কট/ CANCER : কারোর সঙ্গে আজ মতবিরোধ হতে পারে আপনার।সিংহ/ LEO: খেলাধূলায় সাফল্যের মুখ দেখতে পারেন আজ।কন্যা/ VIRGO: আজকের দিনে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: সমাজসেবার কাজে আজ আপনি ব্যস্ত থাকতে পারেন।বৃশ্চিক/ Scorpio: অসাধু মনোভাবের জন্য ভুগতে হতে পারে। ধনু/ SAGITTARIUS: ব্যবসার ক্ষেত্রে প্রসার সম্ভব হবে।মকর/ CAPRICORN: আজকের দিনে নিরাশা আপনাকে ছেয়ে ফেলতে পারে।কুম্ভ/ AQUARIUS: আজকের দিনে কোনও শুভ যোগাযোগ হতে পারে।মীন/ PISCES : সাপের ভয় হতে পারে আজ।

জুন ০৮, ২০২১
রাশিফল

আজকের রাশিফল (Today's Horoscope): মিথুনের পুরস্কারপ্রাপ্তী, কুম্ভের অর্থব্যয়

মেষ/ ARIES: আর্থিক অনটনে ভুগতে হতে পারে আজ।বৃষ/ TAURUS: পরিবারের জন্য আজকের দিনটি বেশ শুভ।মিথুন/ GEMINI : আজকের দিনে আপনার কোনও পুরস্কারপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।কর্কট/ CANCER : নতুন কোনও কাজের জন্য আজ প্রচেষ্টা শুরু করতে পারেন।সিংহ/ LEO: দীর্ঘ দিনের কোনও শত্রুতার ফলে ক্ষতি হতে পারে। কন্যা/ VIRGO: কোনও রমণীর প্রতি আজ হঠাৎ প্রীতি জন্মাতে পারে।তুলা/ LIBRA: আজকের দিনে আপনার পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক/ Scorpio: কোনও বিপদ হঠাৎ করে চলে আসতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও সৎ বন্ধু লাভ হতে পারে আজ।মকর/ CAPRICORN: চিকিৎসার ফলে আজকের দিনে আরোগ্য লাভ করতে পারেন আপনি।কুম্ভ/ AQUARIUS: কোনও কারণে অনেক অর্থব্যয় হয়ে যেতে পারে আজ।মীন/ PISCES : পদোন্নতিতে বিলম্ব হতে পারে আজকের দিনে।

জুন ০৭, ২০২১
রাশিফল

আজকের রাশিফল: মিথুনের আর্থিক উন্নতি, নতুন বন্ধুত্বে কর্কট

মেষ/ ARIES: যে কোনও কারণেই হোক আজ আপনার অপযশ হবে।বৃষ/ TAURUS: অনেক দিনের কোনও মনোবাঞ্ছা আজ পূর্ণ হতে চলেছে আপনার।মিথুন/ GEMINI : আর্থিক উন্নতির ক্ষেত্রে আজ সাফল্যের মুখ দেখতে পারেন।কর্কট/ CANCER : নতুন কোনও বন্ধু পেতে পারেন আজ।সিংহ/ LEO: কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে আজ। সাবধানে চলাফেরা করুন।কন্যা/ VIRGO: আজকে দাম্পত্যসুখ প্রাপ্তি হতে পারে।তুলা/ LIBRA: আটকে থাকা কোনও কাজের ক্ষেত্রে আজ অগ্রগতি হতেপারে।বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে আজ অনুতপ্ত হতে পারেন আপনি।ধনু/ SAGITTARIUS: পারিবারিক ক্ষেত্রে আজ সুখলাভ করতে পারেন।মকর/ CAPRICORN: বাড়িতে কোনও কারণে অশান্তির সৃষ্টি হতে পারে।কুম্ভ/ AQUARIUS: পেটে ব্যথা হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।মীন/ PISCES : মনে নতুন উচ্চাশার সৃষ্টি হতে পারে আজ।

জুন ০৬, ২০২১
রাশিফল

আজকের রাশিফল: মেধার বিকাশ তুলার, কুম্ভর প্রণয়াসক্তি

মেষ/ ARIES: উদাসীনতার কারণে বড় ক্ষতি হয়ে যেতে পারে।বৃষ/ TAURUS: কোনও কারণে আজ ব্যয়বৃদ্ধি হতে পারে।মিথুন/ GEMINI : যৌথভাবে ব্যবসায় বিনিয়োগ করে থাকলে তা থেকে ক্ষতি হতে পারে।কর্কট/ CANCER : মাথায় ব্যথায় আজ কষ্ট দিতে পারে।সিংহ/ LEO: রাস্তায় বেরোলে বিপদ হতে পারে।সাবধানে চলাফেরা করবেন।কন্যা/ VIRGO: আজ বুদ্ধিভ্রম হতে পারে আপনার।তুলা/ LIBRA: আজ আপনার মেধার বিকাশ ঘটতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও প্রিয়জনের সঙ্গ পেতে পারেন আপনি।ধনু/ SAGITTARIUS: আজকের দিনে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।মকর/ CAPRICORN: আজকের দিনে স্বাস্থ্যহানী ঘটতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।কুম্ভ/ AQUARIUS: প্রণয়ঘটিত বিষয়ে আজ আসক্তি দেখা দিতে পারে।মীন/ PISCES : বিদ্যালাভের ক্ষেত্রে আজ সাফল্যের মুখ দেখতে পারেন।

জুন ০৫, ২০২১
রাশিফল

আজকের রাশিফল: কর্কটের জীবাণু সংক্রমণ, নির্যাতনের শিকার কন্যা

মেষ/ ARIES: আজ কোনও কারণে আঘাত পেতে পারেন। সাবধানে থাকবেন।বৃষ/ TAURUS: আজকের দিনে আপনার বদনাম হতে পারে।মিথুন/ GEMINI : জনসেবামূলক কাজে ব্যস্ত থাকতে পারেন আজ।কর্কট/ CANCER : জীবাণু সংক্রমণের ভয় রয়েছে। সাবধানে থাকবেন। সিংহ/ LEO: একাধিক উপায়ে আজ অর্থলাভ করতে পারেন।কন্যা/ VIRGO: আজ নির্যাতনের শিকার হতে পারেন।তুলা/ LIBRA: কারুর কাছ থেকে পাওয়া গোপন পরামর্শে লাভবান হতে পারেন।বৃশ্চিক/ Scorpio: ভালো কোনও কাজের জন্য ব্যয় হতে পারে।ধনু/ SAGITTARIUS: আজ দাম্পত্যে সুখের লক্ষণ দেখা দিতে পারে।মকর/ CAPRICORN: কোনও কারণে আজ আপনা মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে।কুম্ভ/ AQUARIUS: কোনও পরীক্ষা দিয়ে থাকলে তা থেকে সফলতা পেতে পারেন।মীন/ PISCES : যে কাজই করবেন, আজ তা থেকে সফলতা পাবেন।

জুন ০৪, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • ›

ট্রেন্ডিং

বিদেশ

৪৮ ঘণ্টা আগে ভোট, তার আগেই কুপিয়ে হত্যা হিন্দু ব্যবসায়ীকে

ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে বাংলাদেশে ফের নৃশংস হত্যার অভিযোগ। ময়মনসিংহ জেলায় এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। মৃতের নাম সুষেন চন্দ্র সরকার, বয়স ৬২ বছর। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়মনসিংহ জেলার দক্ষিণকান্দা গ্রামের বাসিন্দা সুষেন চন্দ্র সরকার পেশায় চাল ব্যবসায়ী ছিলেন। সোমবার রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তিনি নিজের দোকানেই ছিলেন। সেই সময় কয়েক জন দুষ্কৃতী দোকানে ঢুকে তাঁর সঙ্গে বচসা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে সুষেনবাবুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। গুরুতর জখম অবস্থায় তিনি দোকানের মধ্যেই লুটিয়ে পড়েন। এরপর দোকানের শাটার নামিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই দেশজুড়ে অশান্তির ছবি সামনে আসতে শুরু করে। শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুস দায়িত্ব নিলেও কট্টরপন্থীদের দাপট কমেনি বলেই অভিযোগ। এর আগেও একাধিক হিংসার ঘটনা ঘটেছে। ছাত্রনেতা ওসমান হাদি খুনের পর সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটেও চালানো হয় হামলা। এরপর সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনির পর হত্যা করে দেহ ঝুলিয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।এই পরিস্থিতিতে ভোটের ঠিক আগে ফের এক হিন্দু ব্যবসায়ী খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ভোটমুখী বাংলাদেশে।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
কলকাতা

দোলের পরেই ভোটের দিন ঘোষণা! বাংলায় আসছে কমিশনের হাইভোল্টেজ টিম

মার্চের ১ ও ২ তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের একটি দল। তারা রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবে। সেই বৈঠকের পর দোলের পরেই ঘোষণা করা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে কোনও ঘোষণা হবে না বলেই সূত্রের খবর।আগে ঠিক ছিল, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশ করা হবে নির্বাচনের নির্ঘণ্ট। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে যায়। ফলে ভোটের দিন ঘোষণা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এখন জানা যাচ্ছে, নেড়া পোড়া বা হোলিকা দহনের আগে কোনওভাবেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে না।রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলেও তারা কেন্দ্রের ইঙ্গিত মেনেই চলে। বিজেপি উত্তর ভারতের ধর্মীয় সংস্কৃতিকে গুরুত্ব দেয়। সেই মতে হোলিকা দহনের আগে কোনও শুভ কাজ শুরু করা ঠিক নয় এমন বিশ্বাস থেকেই ভোটের নির্ঘণ্ট দোলের পরে ঘোষণা করা হতে পারে বলে মত অনেকের। উল্লেখ্য, বাংলার পাশাপাশি অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও নির্বাচন রয়েছে। সব রাজ্যের ভোট একসঙ্গেই ঘোষণা হওয়ার সম্ভাবনা।বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, তারা এক দফায় ভোট করাতে প্রস্তুত। প্রয়োজনীয় লোকবল তাদের হাতে রয়েছে। যদি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায়, তবে এক দফায় ভোট করা সম্ভব এবং তাতে হিংসাও কমবে। তবে জাতীয় নির্বাচন কমিশন তিন দফায় ভোট করানোর পক্ষেই ঝুঁকছে বলে জানা গিয়েছে। লোকবল ও কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টিই এখন প্রধান চিন্তার কারণ।এদিকে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার পরেই ১ ও ২ মার্চ রাজ্যে আসবে কমিশনের উচ্চ পর্যায়ের দল। সেই বৈঠকের পরই দোলের পরে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
দেশ

কৃষি চুক্তির আড়ালে বড় বিপদ? লোকসভায় সতর্কবার্তা অভিষেকের

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই বাজেটে সাধারণ মানুষ থেকে কৃষক কেউই স্বস্তি পাননি। বরং প্রত্যেকেই আরও বেশি বঞ্চিত হয়েছেন। দীর্ঘ বক্তব্যে তিনি আমেরিকা ও ভারতের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন।অভিষেক বলেন, এই বাণিজ্য চুক্তির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতের কৃষকরা। তাঁর দাবি, আমেরিকার সঙ্গে চুক্তির পর ভারতীয় কৃষকরা আরও কোণঠাসা হয়ে পড়েছেন। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি মার্কিন কৃষি সচিবের একটি মন্তব্যের কথাও উল্লেখ করেন।অভিষেক জানান, বাণিজ্য চুক্তির পর মার্কিন কৃষি সচিব ব্রুক রলিনস এক্স মাধ্যমে একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, এই চুক্তির ফলে আমেরিকার কৃষকরা আরও বেশি পণ্য ভারতে রফতানি করতে পারবেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি অর্থ ঢুকবে এবং ভারতের সঙ্গে কৃষি-বাণিজ্যের ঘাটতি কমবে।এই মন্তব্যের পরেও ভারত সরকার কেন কোনও প্রতিক্রিয়া জানাল না, তা নিয়েই প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতে প্রতিদিন কৃষকদের মৃত্যু হচ্ছে। একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনও সুরাহা হচ্ছে না। তাঁর অভিযোগ, আমেরিকার সঙ্গে এই চুক্তিতে লাভবান হচ্ছেন সে দেশের কৃষকরা, আর ভারতীয় কৃষকরা আরও দুর্বল হয়ে পড়ছেন।অভিষেকের প্রশ্ন, মার্কিন কৃষি সচিব প্রকাশ্যে এমন মন্তব্য করার পরেও ভারত সরকার কেন সেই বক্তব্য খারিজ করল না? কেন কোনও জবাব দেওয়া হল না? সংসদে এই প্রশ্ন তুলে কেন্দ্রের নীরবতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
দেশ

৮৫ মিনিটের বাজেটে একবারও বাংলার নাম নয়! সংসদে বিস্ফোরক অভিষেক

লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ৮৫ মিনিটের বাজেট বক্তৃতায় একবারও বাংলার নাম উচ্চারণ করা হয়নি। তাঁর অভিযোগ, এত দীর্ঘ বক্তব্যেও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার ছবিটাই স্পষ্ট হয়ে উঠেছে।অভিষেকের দাবি, কেন্দ্র যে ফ্রেট করিডরের কথা বাজেটে ঘোষণা করেছে, সেই প্রস্তাব অনেক আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বাংলাকে উপেক্ষা করা হয়েছে। তাঁর বক্তব্য, এই সরকার সমতায় নয়, পক্ষপাতেই বিশ্বাস করে।এদিন অভিষেক বলেন, অর্থমন্ত্রী দাবি করছেন দেশের অর্থনীতি দ্রুত এগোচ্ছে। অথচ বাংলা বছরে প্রায় ৬.৫ লক্ষ কোটি টাকা কর দেওয়ার পরেও কেন্দ্রীয় বরাদ্দ থেকে বঞ্চিত। মনরেগায় নতুন কাজ বন্ধ, গ্রামীণ সড়ক যোজনা থেকে জল জীবন মিশন সব ক্ষেত্রেই বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। এমনকি পানীয় জলের মতো মৌলিক প্রয়োজনের ক্ষেত্রেও রাজ্যকে দরাদরি করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।এরপর অভিষেক ট্রিপল ট্যাক্স ট্র্যাপ-এর কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ মনে করেন তাঁরা একবার কর দিচ্ছেন, কিন্তু বাস্তবে তিনবার কর দিতে হচ্ছে। প্রথমে বেতন থেকে আয়কর কাটা হয়। দ্বিতীয়ত জিএসটি বিস্কুট, স্কুলের খাতা, হাসপাতালের বিল, এমনকি সাবানেও কর দিতে হয়। তৃতীয় কর হল মূল্যবৃদ্ধি, যা অনুমতি ছাড়াই বাড়ে। অভিষেকের কথায়, এটিই হল নীরব কর।মধ্যবিত্তদের অবস্থার কথাও তুলে ধরেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, মাসের মাঝপথেই অনেকের বেতন শেষ হয়ে যায়। একটি গাড়ি কিনলেও তিনবার কর দিতে হয় আয়কর, রোড ট্যাক্স এবং টোল ট্যাক্স।এসআইআর থেকে শুরু করে বাংলা ভাষা ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, জয় বাংলা বলা বা সোনার বাংলা গান গাইলেই অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে। সেনাকর্মী, নোবেলজয়ী কিংবা হাইকোর্টের বিচারপতিকেও নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হচ্ছে। তাঁর দাবি, বাংলায় প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে এবং এক কোটি মানুষকে সন্দেহভাজন তালিকায় রাখা হয়েছে।সবশেষে অভিষেক বলেন, কেন্দ্র যদি তহবিল বন্ধ করতে চায়, তা করতেই পারে। কিন্তু বাংলার মেরুদণ্ড কখনও ভাঙবে না। সব কিছু কেড়ে নেওয়া গেলেও মানুষের স্মৃতি মুছে ফেলা যায় না। মানুষ জেগে উঠলে শেষ কথা বাংলাই বলবে।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
কলকাতা

আগস্ট নয়, এপ্রিল থেকেই ১৫০০ টাকা! যুবসাথীতে বড় চমক মমতার

আগস্টের অপেক্ষা আর নয়। এপ্রিল থেকেই চালু হচ্ছে যুবসাথী প্রকল্প। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, আগামী এপ্রিল মাস থেকেই রাজ্যের বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন।কয়েক দিন আগে অন্তর্বর্তী বাজেট পেশের সময় শিক্ষিত বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, অগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হবে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, নির্ধারিত সময়ের অনেক আগেই প্রকল্পটি কার্যকর করা হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক ও যুবতীরা, যাঁরা মাধ্যমিক পাশ করার পর এখনও বেকার। কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে এই প্রকল্পের সুবিধা পেতে কোনও বাধা নেই। তবে স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা যদি কেউ নিয়ে থাকেন, সে ক্ষেত্রে যুবসাথীর টাকা মিলবে না।প্রাথমিকভাবে টানা পাঁচ বছর প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। পাঁচ বছর পরেও কেউ যদি বেকার থাকেন, সে ক্ষেত্রে পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।আবেদন পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দুয়ারে সরকার কর্মসূচির আদলে বিধানসভা ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হবে। ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেখানে সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন। প্রয়োজনীয় নথি জমা দিয়ে সেখানেই আবেদন করা যাবে এবং সঙ্গে সঙ্গে আবেদনপত্রের রসিদও দেওয়া হবে।যুবসাথী প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে শীঘ্রই সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
রাজ্য

চার দিনে ৩৯ বার কাঁপল সিকিম! বড় ভূমিকম্পের আশঙ্কায় সতর্কবার্তা

ভূমিকম্পের পরে আফটারশকের কথা অনেকেই জানেন। কিন্তু টানা চার দিন ধরে একের পর এক কম্পনের ঘটনা খুব একটা শোনা যায় না। পশ্চিমবঙ্গের লাগোয়া পাহাড়ি রাজ্য সিকিমে ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা কম্পনে উদ্বেগ বেড়েছে প্রশাসন ও বিশেষজ্ঞদের মধ্যে।জানা গিয়েছে, এই চার দিনে মোট ৩৯ বার কেঁপে উঠেছে সিকিম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা কখনও ৩, কখনও ৪। মাত্রা খুব বেশি না হলেও বারবার কম্পন হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। গত শুক্রবার গভীর রাতে প্রথম কম্পন অনুভূত হয়। তার প্রভাব পড়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এরপর মাত্র ৪ ঘণ্টা ১২ মিনিটের মধ্যে পরপর ১২টি ভূমিকম্প হয়। মঙ্গলবার সকালেও নামচি ও মঙ্গন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক কম্পন ফোর শক হতে পারে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে এ ধরনের কম্পন দেখা যায়। তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতরও নিরাপদ জায়গা খুঁজে রাখার কথা জানিয়েছে বাসিন্দাদের।এই ধারাবাহিক কম্পনের পিছনে পাহাড়ে অতিরিক্ত নির্মাণ, জলাধার তৈরির কাজ, বা রেলপথ নির্মাণের সময় ডিনামাইট ফাটানোর মতো কার্যকলাপ কোনও ভূমিকা রাখছে কি না, তা নিয়েও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।সিকিম পশ্চিমবঙ্গের খুব কাছেই অবস্থিত। সারা বছরই সেখানে বহু বাঙালি পর্যটক যান। তাই সিকিমে বড় কোনও ভূমিকম্প হলে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
রাজ্য

বর্ধমানে HIV আতঙ্ক! এক শহরেই আক্রান্ত ৩০ যুবক, চাঞ্চল্য স্বাস্থ্য দফতরে

বর্ধমান জেলায় HIV আক্রান্তের সংখ্যা বেড়েছে। তার মধ্যে একটি বড় অংশই বর্ধমান শহরের বাসিন্দা বলে জানিয়েছে জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতর। সোমবার দফতরের পক্ষ থেকে জানানো হয়, শহরে অন্তত ৩০ জন যুবক HIV পজ়িটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।জনস্বাস্থ্য দফতরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানিয়েছেন, জেলায় বর্তমানে প্রায় ৯০ জন HIV আক্রান্ত রয়েছেন। তার মধ্যে বর্ধমান শহরেই আক্রান্তের সংখ্যা ৩০ জন। এঁরা সকলেই যুবক, উচ্চশিক্ষিত এবং অভিজাত পরিবারের বলে দাবি করেছেন তিনি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ যৌন আচরণের কারণেই সংক্রমণ বেড়েছে।বিশ্বনাথবাবুর কথায়, সাধারণত যৌনপল্লি ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত সচেতনতা অভিযান চালানো হয়। কিন্তু এ বছর একটি ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তাঁর দাবি, সমকামী সম্পর্কের মাধ্যমেও এই সংক্রমণ ছড়িয়েছে।স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক যুবক দীর্ঘদিন অসুস্থ থাকার পর একাধিক পরীক্ষা করান। সেই পরীক্ষার মধ্যেই ছিল HIV টেস্ট। তখনই ধরা পড়ে তিনি সংক্রমিত। পরে তাঁর ঘনিষ্ঠ মহলের আরও কয়েকজন যুবকের পরীক্ষা করা হলে পরপর অনেকেই HIV পজ়িটিভ হিসেবে চিহ্নিত হন। এই ঘটনার নেপথ্যে কোনও বড় যৌনচক্র থাকতে পারে বলেও মনে করছেন স্বাস্থ্য কর্তাদের একাংশ।তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দফতর প্রস্তুত বলে দাবি করা হয়েছে। আক্রান্তদের পরিচয় গোপন রেখে চিকিৎসা চলছে। পাশাপাশি, বিভিন্ন এলাকায় সচেতনতা বাড়ানোর কাজও শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, HIV সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। নিরাপদ যৌন আচরণ, নিয়মিত পরীক্ষা এবং সঠিক চিকিৎসার মাধ্যমেই এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

ফেব্রুয়ারি ১০, ২০২৬
বিদেশ

ভোটের আগে বড় চুক্তি! আমেরিকার সঙ্গে ইউনুস সরকারের সমঝোতা ঘিরে জল্পনা

বাংলাদেশে সংসদীয় নির্বাচনের আগে আমেরিকার সঙ্গে একটি পারস্পরিক শুল্ক চুক্তি স্বাক্ষর করল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের উপর মার্কিন শুল্কের হার কমে দাঁড়াল ১৯ শতাংশে। সামাজিক মাধ্যম এক্সে নিজেই এই চুক্তির কথা জানিয়েছেন ইউনুস।তিনি জানান, সোমবার বাংলাদেশ ও আমেরিকার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তার ফলে আমেরিকা তাদের শুল্কের হার আরও কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছে। ইউনুস আরও বলেন, ভবিষ্যতে কিছু টেক্সটাইল ও পোশাক পণ্যের ক্ষেত্রে শূন্য শুল্কের সুবিধা দেওয়ার জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরির বার্তাও দিয়েছে আমেরিকা।উল্লেখ্য, বাংলাদেশ মূলত টেক্সটাইল ও পোশাক রপ্তানির উপর নির্ভরশীল। দেশটির মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই এই খাত থেকে আসে। ফলে মার্কিন শুল্ক কমায় বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে বড় স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের একাধিক দেশের বিরুদ্ধে কার্যত শুল্কযুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই সময় প্রথমে বাংলাদেশি পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক ধার্য করা হয়। পরে গত বছরের আগস্টে তা কমিয়ে ২০ শতাংশ করা হয়। এবার নতুন চুক্তির ফলে সেই শুল্ক আরও কমে ১৯ শতাংশে এল।প্রায় ৯ মাস ধরে দীর্ঘ আলোচনার পর এই চুক্তি হয়েছে। তবে নির্বাচন একেবারে সামনে, আর অন্তর্বর্তী সরকারও অস্থায়ীভাবে ক্ষমতায়এই পরিস্থিতিতে এমন বড় বাণিজ্য চুক্তির অর্থ কী, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ফেব্রুয়ারি ১০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal