• ১৭ বৈশাখ ১৪৩৩, শুক্রবার ০১ মে ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Bollywood

বিনোদুনিয়া

Yubika : গ্রেফতার বিগবসের প্রতিযোগী যুবিকা চৌধুরী

বর্ণবিদ্বেষমূলক কথা। যার জন্য গ্রেফতার হতে হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং কে। এবার একই কারণে গ্রেফতার হতে হল বিগবসের এক মহিলা প্রতিযোগী কে।যুবরাজের পর এবার গ্রেফতার হলেন বিগবস ৯-এর প্রতিযোগী যুবিকা চৌধুরী। বর্ণবিদ্বেষী মন্তব্য করার কারণে গ্রেফতার করা হয় তাঁকে। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। গ্রেফতারের পর বেশ কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় যুবিকা চৌধুরীকে । উল্লেখ্য, পাঁচ মাস আগে একটি Vlog-এ বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য যুবিকা চৌধুরি করেন বলে অভিযোগ। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এই মন্তব্যের কারণে যুবিকা ক্ষমা চাইলেও তা ভালো চোখে নেননি নেটিজেনরা। যুবিকার ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। অভিনেত্রীকে গ্রেফতার করার পর প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব চলে।যুবিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি তফশিলি জাতি (SC/ST) বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন । যা ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে । যুবিকা অন্তর্বর্তী জামিনে ছাড়া পেলেও পরবর্তী শুনানি রয়েছে ২৪ নভেম্বর । যুবিকা একটি ট্যুইটে ক্ষমাও চেয়ে নেন, তিনি লেখেন একটি শব্দের অর্থ তিনি জানতেন না, তার জন্যই এই ভুল হয়েছে । এবার এর জন্য তিনি সকলের কাছেই ক্ষমাপ্রার্থী । কাউকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেই জানিয়েছেন যুবিকা।

অক্টোবর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Falaque : দীপাবলির আড্ডাগুলো আমি ভীষণ এনজয় করি

দুর্গাপুজোর পর আজ লক্ষ্মীপুজোও। কালীপুজোও আসতে খুব বেশি দেরি নেই। অনেকেই কালীপুজোর প্ল্যান করতে শুরু করেছেন। দীপাবলির ভাবনা রয়েছে অভিনেত্রী ফালাক রশিদ রায়েরও। পুজোতে মুক্তি পেয়েছে তার অভিনীত পূর্ণদৈর্ঘ্যের ছবি FIR। এবার কালীপুজোয় কি প্ল্যান জানালেন টলি ক্রাশ ফালাক।জনতার কথাঃ দীপাবলির প্ল্যান কি?ফালাকঃ ধনতেরস থেকে আমার দীপাবলির প্ল্যান শুরু হবে। কিছু গয়না কিনবো। প্রচুর মিষ্টি অর্ডার দেবো। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। দীপাবলির আড্ডাগুলো আমি ভীষণ এনজয় করি। সো এইগুলোই করবো।জনতার কথাঃ বাজি ফাটাতে কি ভালো লাগে?ফালাকঃ বাজি ফাটাতে ভালো লাগে। তবে লাইট যেটা দিয়ে হয় সেটা বেশি ভালো লাগে আমার। সাউন্ড আর যেটাতে প্রচুর স্মোক সেটা আমার ভালো লাগেনা। আমার প্রচন্ড নিঃশ্বাস কষ্ট হয় তাতে। আমার নিজের একটা পেট আছে। তাই আমি বুঝি তাদেরও কত কষ্ট হয়। তাই আমি ফুলঝুরি আর চরকি এইগুলোতেই আনন্দ করি।জনতার কথাঃ দীপাবলিতে কি কি মিস করো?ফালাকঃ আমি আগে করতাম। যেটা এখন সময় পাই না। রঙ্গোলি বানাতে খুব ভালো লাগতো। দীপাবলির সময় রঙ্গোলি আর অল্প একটু প্রদীপ জ্বালানো এটা খুব ভালো লাগে। তবে রঙ্গোলির এখন সময় পাই না।

অক্টোবর ১৯, ২০২১
বিনোদুনিয়া

Neena Gupta : শৈশবে তাঁকে বারবার যৌন নির্যাতন করা হত জানালেন নীনা

ছোটবেলা একদমই ভালো কাটেনি তাঁর। এক এক বার নয়, বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে অভিনেত্রী নীনা গুপ্তকে। আত্মজীবনীতে এরকমই বিস্ফোরক কথা তুলে ধরেছেন এই বলিউড অভিনেত্রী। আর এই নির্যাতনের কথা নিজের মা কে পর্যন্ত বলার সাহস পাননি তিনি। চিকিত্সক থেকে দর্জি, নীনার শৈশব কলুষিত হয়েছে সমাজের বিভিন্ন পেশার মানুষের খারাপ চাউনিতে। নীনার আত্মজীবনী থেকে জানা যায় চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলেন দাদার সঙ্গে। দাদাকে বাইরে বসতে বলে সেই চিকিত্সক নীনাকে ভেতরে ডেকে নিয়ে যান। তাঁর লেখায়, চোখ পরীক্ষা করতে শুরু করে সে প্রথমে। এরপর এমন সব জায়গায় পরীক্ষানিরীক্ষা চালাতে থাকে যার সঙ্গে চোখের কোনও সম্পর্ক নেই। আমি জড় পদার্থের মতো বসে ছিলাম। বাড়ি ফিরে এক কোনায় বসে কেঁদেছিলাম। এদিকে মাকে বলতে না পারার কারণ হিসেবে নীনা বলেন, মনে হয়েছিল মা বলবে দোষ আমার। আমি হয়তো এমন কিছু করেছি যে কারণে সেই ব্যক্তি এমন কাজ করার সাহস পেয়েছে। একবার নয়, বহুবার বিভিন্ন ডাক্তারের কাছে এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে আমাকে।সম্প্রতি বলিউড অভিনেত্রী নিনা গুপ্তের আত্মজীবনী প্রকাশিত হয়েছে। এতে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কিত কিছু বিতর্কিত ঘটনা সম্পর্কে খোলাখুলি লিখেছেন। এতে তিনি একজন প্রযোজকের সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কথাও উল্লেখ করেছেন, যেখানে তিনি অশ্লীল মুহুর্তের মুখোমুখি হয়েছিলেন। এই সপ্তাহের শুরুতে অভিনেত্রী কারিনা কাপুর নীনা গুপ্তের আত্মজীবনী প্রকাশ করেছেন। এই আত্মজীবনীর নাম truth / সত্য। এই আত্মজীবনীতে নীনা সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন, যখন একজন প্রযোজক তাকে হোটেলের রুমে ডেকে রাত কাটানোর কথা বলেছিলেন। সেটি তার কাছে রক্ত হিম করে দেওয়ার মত মুহুর্ত।

অক্টোবর ১৮, ২০২১
বিনোদুনিয়া

Neha Dhupia : চিকিৎসকদের কৃতজ্ঞতা জানালেন নেহা ধুপিয়া

দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি। ৩ রা অক্টোবর একটি সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলের গর্বিত বাবা-মা হয়ে ওঠেন তারা। একটি সাম্প্রতিক পোস্টে আমরা তার মুখের এক ঝলকও দেখতে পেয়েছি। ছেলের জন্মের পর নেহা ধুপিয়া তার সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছেন এবং তিনি ডাক্তারদের জন্য একটি দীর্ঘ কৃতজ্ঞতা নোট লিখেন যারা তার ছেলের জন্মের সময় তাকে সাহায্য করেছিলেন।ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন আমাদের শিশুকে স্পর্শ করার প্রথম হাত,তার হৃদস্পন্দন শোনার প্রথম কান, প্রথম কণ্ঠস্বর যেটা যখনই আমি উদ্বিগ্ন বা ব্যথিত থাকতাম তখন আমাকে শান্ত করত,আমার যা ছিল তুমি তা বলেছ, তুমি আমাকে যা বলেছিলে সবগুলোই উত্তর ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তুমি ধৈর্য ধরো। আপনি আমাদের পথের প্রতিটি ধাপে দেখাশোনা করেছেন, দীর্ঘ রাতের আগে এবং জন্মের পরে। এমনকি ডেলিভারি রুমে কৌতুক করা পর্যন্ত আমি আমার সংকোচন বা ব্যথা অনুভব যাতে না করি আপনার হাসি, বুদ্ধি, হাস্যরস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার জ্ঞান এবং স্পর্শ আমাকে এই সবের মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছে। আমরা এখন চারজনের পরিবার এবং আপনি এখন আমার কাছে ঈশ্বর যিনি আমাদের জীবনে আশীর্বাদ পাঠিয়েছেন। চিকিত্সকদের পুরো দলকে ধন্যবাদ জানিয়ে নেহা নোটটি শেষ করে বলেন আপনাকে ধন্যবাদ মা এবং আমাদের ছোট বাচ্চাদের খুব মৃদু এবং প্রেমময় ভঙ্গিতে একবার নয় দুইবার।

অক্টোবর ১১, ২০২১
বিনোদুনিয়া

Shehnaaz Gill : সিদ্ধার্থের মৃত্যুর পর ক্যামেরার সামনে শেহনাজ

সিদ্ধার্থ শুক্লা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল। তার মৃত্যু গায়িকা অভিনেত্রী শেহনাজ গিলের জীবনটা পুরো বদলে দিয়েছে। সিদ্ধার্থের প্রয়াণের পরে এক মাস কেটে গেছে। এবার ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন শেহনাজ।দিলজিত্ দসাঞ্জ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁর সঙ্গেই রয়েছেন সোনম বাজওয়া ও শেহনাজ গিল। এই তিনজনে একসঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন। আসন্ন মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবী সিনেমা হঁসলা রাখ-এর পোমোশনাল ভিডিও শ্যুট হয়েছে। এই উপলক্ষেই অনেকদিন পর ক্যামেরার সামনে শেহনাজ গিল। ভিডিও পোস্ট হতে না হতেই শেহনাজকে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। তাকে বারবার শক্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।হঁসলা রাখ এর পরিচালক অমরজিত সিং সারন। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৫ অক্টোবর। এখন দেখার সব দুঃখ ভুলে নতুন ছবিতে শেহনাজ গিল কেমন পারফরম্যান্স করেন।

অক্টোবর ০৮, ২০২১
বিনোদুনিয়া

Shweta Tiwari : হাসপাতালে শ্বেতা তিওয়ারি

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি। খতরো কে খিলাড়িতে ডেয়ার ডেভিল স্ট্যান্ট করে সকলের মন জিতেছিলেন শ্বেতা। ওজন কমিয়ে সকলকে অবাকও করে দিয়েছিলেন কেপটাউনে শুটে যাওয়ার আগে। শ্বেতা নিজের ইনস্টা স্টোরিতে ফোটো আর ভিডিও আপলোড করেন। সেখানেই এক অনুরাগীর নজরে আসে শ্বেতার হাতে ফিট করা স্যালেইনের চ্যানেলে। উদ্বিগ্ন হয়ে পড়েন সকলেই।যদিও শ্বেতার টিমের তরফ থেকে জানানো হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। একদম ফিট আছেন তিনি। শারীরিক দুর্বলতা ও ব্লাড প্রেসার কমে যাওয়ার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন ভালো আছেন। খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হবে।শ্বেতার টিমের তরফ থেকে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেই স্টেটমেন্টে জানানো হয়েছে, আমরা অনেক ফোন ও মেসেজ পাচ্ছি। সকলেই শ্বেতা তিওয়ারিকে নিয়ে চিন্তিত। দূর্বলতা ও লো-প্রেসারের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বারবার ট্র্যাভেল করার কারণে তিনি ঠিকমতো বিশ্রাম পাননি। আবহাওয়া পরিবর্তনের কারণেও শরীর খারাপ করেছে। ভালোবাসা ও উষ্ণ শুভেচ্ছা পাঠানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ। শ্বেতাকে জলদি ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।

সেপ্টেম্বর ৩০, ২০২১
বিনোদুনিয়া

Siddharth: সিদ্ধার্থের মৃত্যুর পর ভালো নেই শেহনাজ, সানা

একটা মৃত্যু। আর সেটাই যেন তছনছ করে দিয়েছে শেহনাজ গিলের জীবন। সিদ্ধার্থ শুক্লার আকস্মিক প্রয়াণের খবর পাওয়ার পর যাবতীয় শুট বন্ধ করেছেন তিনি। পরিবার সূত্র মারফত এমনটাই জানা গেছে। একদম ভেঙে পড়েছেন একেবারেই, জানিয়েছেন শেহনাজের বাবা। এক সূত্র মারফত্ এও জানা গেছে বুধবার রাতে সিদ্ধার্থের পরিবারের সঙ্গেই তাঁর বাড়িতেও ছিলেন শেহনাজ। এরকমটা যে হতে পারে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।এক সংবাদমাধ্যম শেহনাজের বাবা সন্তোখ সিং সুখের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, কথা বলার মতো অবস্থাতেই একেবারেই নেই। এখনও বিশ্বাস করতে পারছি না। তিনি জানান শেহনাজের সঙ্গে তাঁর কথা হয়েছে। একেবারেই ভাল নেই শেহনাজ। ইতিমধ্যেই শেহনাজের দাদা শেহবাজ মুম্বই আসছেন। দুঃসময়ে বোনকে আগলে রাখতেই তাড়াতাড়ি ফিরে আসছেন তিনি। অভিনেত্রীর বাবা জানিয়েছেন, তিনিও খুব শীঘ্রই মুম্বই আসবেন।এদিকে সিদ্ধার্থের আরও এক বন্ধু সানা খানও কান্নায় ভেঙে পড়েছেন। অন্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, আমি বিশ্বাস করতে পারছি না। গুগলে বহুবার খবরটা রি-চেক করেছি। ভগবান ওঁর পরিবারকে শক্তি দিন। ও এত ভাল একজন মানুষ ছিল। আমি বিশ্বাস করতে পারছি না।

সেপ্টেম্বর ০৩, ২০২১
বিনোদুনিয়া

Siddharth Shukla : প্রয়াত সিদ্ধার্থ শুক্লা, শোকস্তব্ধ বলিউড

ভেঙে গেল সিডনাজের জুটি। বন্ধুত্বের বাঁধন আলগা করে দিয়ে মাত্র ৪০ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়ক সিদ্ধার্থ শুক্লা। যে সম্পর্ক ধীর গতিতে এগিয়ে চলেছিল বিয়ের মণ্ডপের দিকে, তার স্মৃতি আপাতত শেহনাজ গিলের হৃদয়ে কাঁটা হয়ে থাকবে। তেমনই, মুম্বইয়ের কুপার হসপিটালের স্টাফদের কাছেও মর্মান্তিক হয়ে থাকবে অভিনেতার মৃত্যু। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে। অনেকেই বিশ্বাস করতে পারছেন এই খবরটা। যখন অভিনেতাকে কুপার হসপিটালে নিয়ে আসা হয়েছে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর, ততক্ষণে তিনি প্রয়াত, তাঁর চিকিত্সার সেই অর্থে কোনও সুযোগই পাননি কুপার হসপিটালের স্টাফরা, বরং বেদনার ভার বুকে নিয়ে পরিবার এবং প্রিয়জনের কাছে উচ্চারণ করতে হয়েছে অপ্রিয় সত্য! অথচ, হসপিটাল স্টাফদের অনিঃশেষ কৃতজ্ঞতা জানিয়েই স্তব্ধ হয়েছে সিদ্ধার্থের ইন্সটাগ্রামের মাধ্যমে। সিদ্ধার্থের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের এই পোস্ট হসপিটাল স্টাফদের উদ্দেশে নিবেদিত। পোস্টের সঙ্গে যে ছবি রয়েছে, সেখানে লাল জামায় হাস্যময় অভিনেতা যেন বলতে চাইছেন- আমায় ভুলো না! সেই সঙ্গে তাঁর হাতে যে প্ল্যাকার্ড রয়েছে, তার লেখাও বার্তা দিচ্ছে না ভুলে যাওয়ার-ই! প্ল্যাকার্ডে লেখা আছে- The Heroes We Owe, তার ঠিক নিচেই এক বহমান হৃদরেখা।

সেপ্টেম্বর ০২, ২০২১
বিনোদুনিয়া

Abhisekh Bachhan: অভিষেক বচ্চন হাসপাতালে, চিন্তায় পরিবার থেকে অনুরাগীরা

একদিকে করোনার প্রাদুর্ভাব। চিন্তায় রেখেছে সবাইকে। এবার আরও একটি ঘটনা সকলের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ালো।অসুস্থ অভিষেক বচ্চন। ভর্তি হাসপাতালে। ২২ অগস্ট রবিবার বলিউড অভিনেতাকে দেখতে হাসপাতালে যান বাবা অমিতাভ বচ্চন এবং বোন শ্বেতা বচ্চন নন্দা। এদিকে অভিষেকের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগীরা। ঠিক কোন কারণে জুনিয়র বচ্চনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই বিষয়ে বচ্চন পরিবারের তরফে কোনওরকম মুখ খোলা না হলেও জানা গিয়েছে, দিন কয়েক আগেই শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। আর সেই কারণেই সম্ভবত হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে।আরও পড়ুনঃ পুজোর পর কি খুলবে স্কুল? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীরউল্লেখ্য, তামিল ছবি ওথাথা সেরুপ্পু সাইজ সেভেন-এর বলিউড রিমেক নিয়ে অভিষেক বর্তমানে ব্যস্ত ছিলেন। সেই সিনেমার এক অ্যাকশন সিকোয়েন্সের শুট করতে গিয়েই ডান হাতে গুরুতর চোট পান জুনিয়র বচ্চন। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। পাশাপাশি যতদিন না চোট সারে ততদিনের জন্য স্লিং ঝুলিয়ে রাখতেও বলেছেন। দিন কয়েক আগেই কাঁধ থেকে স্লিং ঝোলা অবস্থায় অভিষেকের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেই চোটের কারণেই হাসপাতালে ভর্তি হয়েছে কিনা অভিনেতাকে, তা এখনও জানা যায়নি। তবে এই খবর সত্যি যে, জুনিয়র বচ্চন হাসপাতালে ভর্তি। প্রসঙ্গত, বছর খানেক আগেও হাতে চোট পেয়েছিলেন অভিষেক। ধুম থ্রির সময়ে বাঁ হাতের এক আঙুলে চির ধরেছিল তাঁর। এমনকী সেই সিনেমার প্রমোশনে অভিষেক যখন আমির খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন, দেখা গিয়েছিল তাঁর হাতে স্লিং ঝোলানো। অন্যদিকে, জুনিয়র বচ্চনকে দেখতে হাসপাতালে অমিতাভ ও শ্বেতা গেলেও দেখা মিলল না ঐশ্বর্যা রাই বচ্চনের। কারণ, এইমুহূর্তে অভিনেত্রী রয়েছেন মধ্যপ্রদেশে। সেখানেই দক্ষিণী ছবির শুটিংয়ে ব্যস্ত অভিষেক-পত্নী। তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যাও।

আগস্ট ২৩, ২০২১
বিনোদুনিয়া

Lal Singh Chaddha: 'লাল সিং চাড্ডা'-র অপেক্ষায় সবাই

আমির খান ও করিনা কপূরের লাল সিং চাড্ডা ছবির ঘোষণা হওয়ার পরেই দর্শকদের মনে আলাদা উত্তেজনা কাজ করছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই সিনেমার জন্য। আরও পড়ুনঃ বিপদের দিনে আফগান হিন্দু ও শিখদের পাশে ভারতবড় পর্দায় এই নিয়ে তৃতীয়বার একসঙ্গে দেখা যাবে করিনা ও আমিরকে। ফলে অনুরাগীদের উত্সাহ খানিক বেশিই। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন করিনা কপূর। লাল সিং চাড্ডা ছবির অধিকাংশ শ্যুটিংই তিনি গর্ভবতী অবস্থায় করেন। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীনই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং শেষ করেন কলাকুশলীরা। দিল্লি-এনসিআরে শ্যুটিং চলাকালীন টিমে যোগদান করেন বেবো।আরও পড়ুনঃ নতুন ছবির প্রস্তুতি শুরু মিমিরএক সাক্ষাত্কারে অশোকা অভিনেত্রী জানান, শ্যুটিংয়ের সময়ে তাঁর বিশেষ যত্ন করতেন আমির খান। বেবোর জন্য সমস্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা ছিল সেটে। সাক্ষাত্কারে জব উই মেট অভিনেত্রী আরও জানান যে তিনি রোজ পটৌডি থেকে দিল্লি যেতেন শ্যুটিংয়ের জন্য। তবে বেশিরভাগ দৃশ্যের শ্যুটিং রাতে হওয়ায় বিশেষ অসুবিধাও হয়নি বলে জানান তিনি।

আগস্ট ১৮, ২০২১
বিনোদুনিয়া

Shilpa Shetty : 'সুপার ড্যান্স শো' তে ফিরলেন শিল্পা

প্রায় এক মাস আগে পর্নকাণ্ডে গ্রেফতার হন শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর শিল্পা শেট্টিকে নানাভাবে জেরা করা হয়। রাজের গ্রেফতারির পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপার ডান্সার ৪-এর শ্যুটিং থেকে বিরতি নিয়েছিলেন শিল্পা। বলা যায় একপ্রকার সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি।আরও পড়ুনঃ শিকেয় উঠল সামাজিক দূরত্ব, রণক্ষেত্র দুয়ারে সরকারঅবশেষে শ্যুটিং ফ্লোরে ফিরলেন শিল্পা। মঙ্গলবার সুপার ডান্সার-এর শ্যুটিংয়ে হাজির রয়েছেন শিল্পা। বলি-পরিচালক অনুরাগ বসু এবং কোরিয়োগ্রাফার গীতা কাপুরের সঙ্গে এই শোয়ের বিচারকের দায়িত্ব সামলান শিল্পা। এই সম্পর্কে বিশেষ কোনও তথ্য না দিলেও প্রযোজক রজনীত ঠাকুর সংবাদমাধ্যমকে শিল্পার উপস্থিতি নিশ্চিত করে জানিয়েছেন, শিল্পা আমাদের বিচারক মণ্ডলীর অন্তর্গত এবং অবশ্যই উনি আমাদের টিমের অংশ থাকবেন।আরও পড়ুনঃ ময়দানে ফিরে এল পরিচিত ফু...রু...ফু...রু..শব্দ, শুরু কলকাতা লিগসূত্র মারফৎ জানা গেছে শিল্পা শুটিং-এ ফিরুক এমনটাই চাইছিলেন শো-এর নির্মাতারা। তবে তার ব্যক্তিগত সমস্যা থাকায় সময় দেওয়া হয়েছিল। শিল্পাকে এদিন উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শিল্পার কামব্যাক এপিসোডে সুপার ডান্সারের মঞ্চে দেখা যাবে ইন্ডিয়ান আইডলের বিজয়ী পবনদীপ রাজনসহ বাকি পাঁচ ফাইনালিস্টের।

আগস্ট ১৭, ২০২১
বিনোদুনিয়া

Bell Bottom : 'বেলবটম' রিলিজের অপেক্ষায় সিনে প্রেমীরা

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নতুন ছবি বেলবটম। আগামী ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। মুক্তির আগেই এই ছবি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। শুরু হয়ে গেছে অগ্রিম বুকিংও। এন্টারটেইনমেন্টের বহুল প্রতীক্ষিত গুপ্তচরবৃত্তির থ্রিলার বেলবটম সিনেমার মুক্তি খুব ভালোভাবে ইন্ডাস্ট্রির অন্যান্য চলচ্চিত্রের থিয়েটার মুক্তির পথ সুগম করতে পারে।নির্মাতারা অধীর আগ্রহে প্যান ইন্ডিয়া রিলিজের অপেক্ষায় আছেন, যদিও আপাতত, ছবিটি সেই সব রাজ্যে খোলা হবে যেখানে প্রেক্ষাগৃহগুলি খোলা ছিল। এমা এন্টারটেইনমেন্টের সহযোগিতায় পূজা এন্টারটেইনমেন্ট বেলবটম উপস্থাপন করে। বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ, মনিষা আদভানি, মধু ভোজওয়ানি এবং নিখিল আদভানি প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। অক্ষয় ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন বানি কাপুর, লারা দত্ত এবং হুমা কুরেশি।১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন হলে বেলবটম দেখতে পাবেন দর্শকরা। এর মধ্যে রয়েছে আইনক্স, সিনেপলিস, নবীনা, অজন্তা, অশোকা প্রমুখ হল।

আগস্ট ১৭, ২০২১
বিনোদুনিয়া

Bhumi-Akshay : ভূমি-অক্ষয়ের সিনেমার ৫ বছর

আজ থেকে ঠিক পাঁচ বছর আগের ঘটনা। মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর অভিনীত ছবি টয়লেট : এক প্রেম কথা।ছবি মুক্তির পাঁচ বছরপূর্তিতে অভিনেত্রী ভূমি তার ভক্তদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিলেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সিনেমা যখন স্মৃতিতে পরিণত হয়, তখন সেই ছবির অংশ ছিলাম ভেবে গর্ব হয়।আরও পড়ুনঃ অক্ষয় কুমারের স্টান্ট ভয় পান তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্নাএই সিনেমাটি ছিল ২ ঘন্টা ৩৫ মিনিটের। মুক্তির পর দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করে টয়লেট : এক প্রেম কথা। সিনেমাটির আইএমবিডির রেটিং ছিল ৭.২। বুক মাই শো তে রেটিং পেয়েছিল ৮৪%।ভূমি ও অক্ষয় ছাড়াও এখানে অভিনয় করেছেন দিব্যেন্দু, অনুপম খের, সুধীর পান্ডে, সানা খান, রাজেশ শর্মা, শচীন খেদেকর সহ আরও অন্যান্যরা। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রী নারায়ণ সিং। পাঁচ বছর অতিক্রম করে গেছে। তাও এই সিনেমাটি এখনও দর্শকদের প্রিয় সিনেমা হয়ে রয়েছে।

আগস্ট ১১, ২০২১
বিনোদুনিয়া

Kareena Kapoor : করিনা এবার প্রযোজক

জীবনের নতুন ইনিংস শুরু করছেন বেবো অর্থাৎ অভিনেত্রী করিনা কাপুর। এতদিন অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন। এবার তাকে দেখা যাবে প্রযোজক হিসাবে। একতা কাপুর ও হংসল মেহতার সঙ্গে ছবি প্রযোজনার কাজ করবেন তিনি। জীবনের প্রথম প্রযোজনা? বেবো বলছেন, একতা কপূরকে পরিবার সূত্রে বহু বছর ধরে চিনি। এই ছবিতে প্রযোজনার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। আর এই প্রথমবার প্রযোজক হিসাবে কাজ করব হংসলের সঙ্গে। আমি হংসল মেহতা পরিচালিত ছবির ভক্ত। এই কাজটায় অনেক কিছুই প্রথমবার হচ্ছে। কাজ শুরু করার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।আরও পড়ুনঃ দীপ্সিতার জন্মদিনে শুভেচ্ছা দাদান শোভনেরএর আগে তৈমুরের জন্মের পর ভীরে দি ওয়েডিং ছবির মাধ্যমে কামব্যাক করেছিলেন করিনা। এবার দ্বিতীয় সন্তানের জন্মের পর নতুন ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। একতা বলছেন, করিনা কপূর যথেষ্ট ক্ষমতাশালী একজন অভিনেত্রী। ভীরে দি ওয়েডিং-এর মত নায়িকাকেন্দ্রিক ছবির প্রধান চরিত্রে নজর কেড়েছিলেন করিনা। এইবারেও করিনার সঙ্গে কাজ করার জন্য আমি ভীষণ উত্সাহী আর অধীর আগ্রহে অপেক্ষা করছি। গল্পটা শোনার পরেই আমার ভীষণ ভালো লাগে। দর্শকেরা আরও একটা দারুণ কাজের অপেক্ষায় থাকতেই পারেন। বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি। খুব তাড়াতাড়ি এই শুটিং শুরু হবে বলে জানা গেছে।

আগস্ট ১০, ২০২১
বিনোদুনিয়া

Sana Khan : স্বামীর সঙ্গে মালদ্বীপে সানা, সামাজিক মাধ্যমে শেয়ার করলেন সেই ছবি

বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সানা খান। তবে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। অন্য এক জগতে। বলিউডের ঝলক ছেড়ে আধ্যাত্মিকতার পথ অনুসরণ করেছেন তিনি।সেই সানা খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। ইন্সটাগ্রামে শেয়ার করা এই ভিডিওতে, সানা দেখিয়েছেন যে তিনি তার স্বামীর সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন। এই সময় তাকে খুব খুশি দেখাচ্ছিল। এই ভিডিওতে তাকে স্বামীর সাথে মলদ্বীপে যেতে দেখা যায়। এই সময়, সানা খুব খুশি। কখনও কখনও তাকে দুলতে দেখা যায় এবং কখনও কখনও তাকে দৌড়াতে দেখা যায়। ভিডিওতে সানা আরও বলেছিলেন যে সমুদ্র বিমানে যাওয়া তার স্বপ্ন ছিল যা এখন পূরণ হয়েছে। তবে এত কিছুর মধ্যেও সময়ে, সানা খান নামাজ পড়তে ভোলেননি।আরও পড়ুনঃ শ্রাবন্তীর চতুর্থ প্রেমে ভাঙনপ্রসঙ্গত উল্লেখ্য গত বছর ২২ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা। ইন্সটাগ্রামে দুজনের ছবি পোস্ট করে এই সুখবরটা জানান। বিয়ের ৯ বছর পর মলদ্বীপে তাদের একসঙ্গে সময় কাটানোর ভিডিও দেখে বোঝাই যাচ্ছে তাদের পোস্ট ম্যারেজ লাইফ বেশ ভালই কাটছে।

আগস্ট ০৯, ২০২১
বিনোদুনিয়া

Anupam Shyam : প্রয়াত বলিউড অভিনেতা অনুপম শ্যাম

করোনা পরিস্থিতিতে আমাদের দেশের অবস্থা একদমই ভালো নয়। রোজ মারা যাচ্ছেন অনেক মানুষ। তবে তাদের পাশাপাশি অভিনয়ের সঙ্গে যুক্ত মানুষদেরও মৃত্যুর খবর আমাদের ব্যথিত করছে। এবার প্রয়াত বিখ্যাত অভিনেতা অনুপম শ্যাম। খলনায়কের চরিত্রেই দর্শকদের মন জয় করেছিলেন তিনি। রবিবার রাত আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনুপম শ্যাম। তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। রবিবার রাত আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনুপম শ্যাম। তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর।আরও পড়ুনঃ বাংলাদেশী অনুপ্রবেশকারী যুবক গ্রেফতার ভাতারে, তদন্তে পুলিশদীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থাতেই মনের জোরকে পুঁজি করে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে এবার হার মানল শরীর। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দেহের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ায় মৃত্যু হয় তাঁর। অনুপম শ্যামের মৃত্যুতে বিনোদুনিয়ায় নেমেছে শোকের ছায়া।আরও পড়ুনঃ কোহলিদের সিরিজে এগিয়ে যাওয়া আটকে দিল বৃষ্টিপরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিল তাঁর। গত বছর অনুপম শ্যাম নিজেই জানিয়েছিলেন, শুটিং শেষ করে হাসপাতালে ডায়ালিসিস করাতে যান তিনি। তবে বিপুল খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন খোদ অভিনেতা এবং তাঁর পরিজনেরা। এই পরিস্থিতিতেই সপ্তাহখানেক আগে বেশ আশঙ্কাজনক অবস্থায় মুম্বইয়ের এক হাসপাতালে ভরতি হন অনুপম শ্যাম। চলছিল ডায়ালিসিস। সোনু সুদ বিষয়টি জানতে পারেন। পাশে দাঁড়ান অভিনেতার। বুধবার টুইটারে সোনু সুদ নিজেই জানান তিনি অনুপমের পরিজনদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। মুম্বইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদেরও অভিনেতার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারপরেও বাঁচানো গেল না অভিনেতাকে।

আগস্ট ০৯, ২০২১
বিনোদুনিয়া

Sherlyn Chopra : রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি নিয়ে মুখ খুললেন শার্লিন চোপড়া

রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির ঘটনায় চারিদিকে আলোচনা হচ্ছে। রাজ কাকে কাকে নিয়ে পর্ণ শুট করতেন সেই তথ্যও সকলের সামনে চলে এসেছে। এবার এই ঘটনায় অভিনেত্রী শার্লিন চোপড়াকে নিয়ে একটা তথ্য সকলের সামনে এল। জানা গেল শার্লিন রাজ কুন্দ্রাকে নিয়ে কি কি বলেছিল। রাজ কুন্দ্রাই বা তাকে কি কি বলতো সেটাও প্রকাশ্যে চলে এল।আরও পড়ুনঃ জামিন পেলেন না রাজ কুন্দ্রারাজ কুন্দ্রার পর্ণকাণ্ড মামলায় অভিনেত্রী শার্লিন চোপড়া সম্প্রতি এক সাক্ষাত্কারে দাবি করেছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা তাঁকে বুঝিয়েছিল অর্ধ-নগ্ন ফোটোশ্যুট আর পর্ন ভিডিয়ো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা নাকি সবাই করে। শুধু তাই নয় পাশাপাশি, শার্লিনকে বলা হয়েছিল শিল্পার নাকি খুব পছন্দ হয়েছে তাঁর কাজ।আরও পড়ুনঃ হিন্দি ছবিতে অনির্বাণ, শুটিং করতে গেলেন নরওয়েতেশুধু তাই নয়, সম্প্রতি একটি সাক্ষাত্কারে শার্লিন দাবি করেন, রাজ কুন্দ্রা আমার মেন্টর ছিল একসময়। তিনি আমাকে ভুল পথে চালিত করে এই বলে যে আমি যা করছি সেটা গ্ল্যামার। আমাকে বলা হয়েছিল যে আমার ছবি আর ভিডিও শিল্পার খুব ভালো লেগেছে। রাজ কুন্দ্রাই আমাকে বিশ্বাস করিয়েছিল অর্ধ-নগ্ন ফোটোশ্যুট ও পর্ন শ্যুট একটা স্বাভাবিক ব্যাপার। সকলেই এটা করে, তাই আমারও করা উচিত। তিনি আরও জানান,শুটিং-এর সময় আমাকে উৎসাহ দেওয়া হত। প্রায়ই আমাকে বলা হত শিল্পা শেট্টির আমার ছবি ও ভিডিও পছন্দ হয়েছে এবং কাজেরও প্রশংসা করেছেন। এরকম একজন সিনিয়রের কাছ থেকে এই প্রশংসা পেলে কখনই মনে হবে না আমি ভুল কাজ করছি। এই ঘটনার জল আর কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

আগস্ট ০৮, ২০২১
বিনোদুনিয়া

Raj Kundra : জামিন পেলেন না রাজ কুন্দ্রা

শনিবারেও জামিন পেলেন না রাজ কুন্দ্রা। মুম্বই দায়রা আদালতে আজ রাজ কুন্দ্রার জামিনের আবেদনের শুনানি ছিল কিন্তু বিচারকের অপ্রতুলতার জেরে তা পিছিয়ে যায়। ফলে আজও জামিন পেলেন না শিল্পা শেঠির স্বামী।আরও পড়ুনঃ এরোটিক ভিডিয়ো মানে পর্ন নয় : শিল্পা শেট্টিপ্রসঙ্গত পর্নোগ্রাফি মামলায় গত ১৯ জুলাই মুম্বই থেকে গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। তাকে গ্রেফতার করার তার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টিকে নানাভাবে জেরা করা হয়েছিল।আরও পড়ুনঃ শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার অ্যাকাউন্টে জানুয়ারিতে বিপুল অঙ্কের টাকা ট্রান্সফারএদিকে অভিনেত্রী শার্লিন চোপরা জানান রাজ কুন্দ্রা তাকে ভুল বুঝিয়েছিল। শিল্পা শেট্টি শার্লিনের ছবি ও ভিডিও পছন্দ করতো এমনটাও নাকি শার্লিনের কাছে বলতো রাজু কুন্দ্রা। শার্লিন কে প্রশ্ন করা হয়েছিল সে কতগুলো পর্নগ্রাফি শুট করেছে। রাজ কুন্দ্রার সঙ্গে পর্নোগ্রাফি সংক্রান্ত শুটিংয়ের এগ্রিমেন্টে কি কি লেখা ছিল সেই সংক্রান্ত কথাও জানতে চাওয়া হয় শার্লিনের কাছ থেকে। শার্লিন কে এত প্রশ্ন সে কিছুটা চাপে রয়েছে।রাজ কুন্দ্রা তার মেন্টর ছিল। কিন্তু মেন্টর যে এরকম করবে কখনো ভাবতে পারেনি শার্লিন। মেন্টরের এই কাজে হতাশ শার্লিন। আগামী দিনে এই পর্নোগ্রাফি সংক্রান্ত বিষয়টা আর কতদূর গড়ায় সেটাই দেখার।

আগস্ট ০৭, ২০২১
বিনোদুনিয়া

Nargis Fakhri : ন্যুড শুটের অফার পেয়েও ফিরিয়ে দেন নার্গিস

নার্গিস ফকরি। যারা হিন্দি সিনেমা ভালোবাসেন তারা সকলেই চেনেন। রকস্টার, মাদ্রাস ক্যাফে, ফাটা পোস্টার নিকলা হিরো সিনেমাগুলোর সঙ্গে সকলেই পরিচিত। সেই নার্গিস ফকরি বর্তমানে বলিউডের বাইরে। বেশ কয়েকবছর হয়ে গেল বলিউডের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।আরও পড়ুনঃ মেদিনীপুরে শুটিং শুরু হল নিধন-এরতবে বলিউড থেকে সরে থাকলেও, তিনি যে খুশি সেটা জানিয়েছেন। নার্গিস বলেন, মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। এরপর মডেলিংয়ের মাধ্যমেই বলিউডে অভিনয়ের সুযোগ পান। বি টাউনের অভিনয় করতে গিয়ে অনেক ধরনের প্রস্তাব পেয়েছেন তিনি। কখনও ন্যুড শ্য়ুট আবার কখনও পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্ক। কিন্তু, সবকিছুই প্রত্যাখ্যান করেছেন তিনি। অর্থ বা জনপ্রিয়তা, কোনটাই তাঁকে গ্রাস করতে পারেনি। ফলে ওইসব প্রস্তাব ফিরিয়ে দিতে সময় লাগে বলে জানিয়েছেন নার্গিস। তিনি আরও বলেন, মডেলিংয়ে অনেক সময় টপলেস বা ন্যুড করার কথা বলা হয় কিন্তু তিনি কখনও তা করতে পারেননি। অভিনয়ের ক্ষেত্রেও তাই। ফলে কেরিয়ার বেশ খানিকটা তাঁর পিছিয়ে গেলেও, তিনি এসব বিষয় নিয়ে কখনওই চিন্তা করেন না বলে জানান এই অভিনেত্রী।

আগস্ট ০৭, ২০২১
বিনোদুনিয়া

Anik Dutta : বিশাল ভরদ্বাজের ওয়েবে অভিনয় করছেন না অনীক দত্ত

অনীক দত্ত একজন পরিচালক হিসাবে কতটা ভালো সেটা সকলেরই জানা। তাঁর নির্মিত ছবিগুলোই সেই কথা বলে। সেই অনীক দত্ত এবার ডাক পাচ্ছেন অভিনয়ের জন্য। কিন্তু তাঁকে সব প্রস্তাব ফিরিয়ে দিতে হচ্ছে। কারণ তাঁর আগামী ছবি অপরাজিতা-র শুটিং এ ব্যস্ত।আরও পড়ুনঃ মুক্তি পেল বেল বটম-এর ট্রেলারমঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে অনীক দত্ত জানিয়েছেন, ওই দিন বিশাল ভরদ্বাজ তাঁর আগামী ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁকে। যথারীতি অনীক ফিরিয়ে দিয়েছেন সেই ডাক। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনা নতুন নয়। বহু বছর ধরেই বিভিন্ন পরিচালক তাঁকে এই প্রস্তাব দিয়েছেন। নিজের কাজের খাতিরে সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করতে হয়েছে তাঁকে। বিশালের আগে আদিত্য বিক্রম সেনগুপ্ত তাঁকে অভিনয়ের জন্য ডেকেছিলেন। অনীক তাঁর ডাকেও সাড়া দিতে পারেননি।আরও পড়ুনঃ দেখুন নুসরতের জীবনের প্রকৃত ভালোবাসা কেএই প্রসঙ্গে পরিচালক আরও জানিয়েছেন, মঙ্গলবার তাঁর কাছে বলিউডের পরিচালকের কাস্টিং ডিরেক্টরের ফোন আসে। তিনি অভিনেত্রী মৌমিতা পণ্ডিতের নামও করেন। এই প্রসঙ্গে তিনি জানান, ২০১২-য় ভুবনেশ্বরে বিশালের সঙ্গে একটি আলোচনায় অংশ নিয়েছিলেন। পরে বিশালের সঙ্গে অনেকক্ষণ আড্ডাও দিয়েছিলেন তিনি। পাশাপাশি পরিচালকের আফসোস, এ জীবনে সম্ভবত তাঁর আর পরিচালক-অভিনেতা হওয়া হল না। কী ধরনের চরিত্রে অভিনয়ের ডাক পেয়েছিলেন অনীক? পরিচালক জানিয়েছেন, প্রস্তাবে রাজি হলে সিরিজে তাঁকে অবসরপ্রাপ্ত বাঙালি ব্রিগেডিয়ারের ভূমিকায় দেখা যেত

আগস্ট ০৫, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ›

ট্রেন্ডিং

দেশ

নর্মদায় ভয়াবহ বিপর্যয়! পর্যটকভর্তি প্রমোদতরী ডুবে মৃত্যু, আতঙ্কে দেশ

আনন্দময় ভ্রমণ মুহূর্তে পরিণত হল ভয়াবহ দুর্ঘটনায়। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) নর্মদা নদীর জলাধারে ডুবে গেল একটি পর্যটকভর্তি প্রমোদতরী। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নৌকাটিতে প্রায় তিরিশ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। এর মধ্যে পনেরো জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি কয়েকজনের খোঁজে এখনও জোর তল্লাশি চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Madhya Pradesh)।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নৌকাটি যখন জলাধারের মাঝামাঝি পৌঁছেছিল, তখন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। প্রবল ঝড়ো হাওয়া শুরু হয়। সেই সময় ভারসাম্য হারিয়ে নৌকাটি একপাশে কাত হয়ে জলের মধ্যে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ডুবুরিরা জল থেকে একে একে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে (Madhya Pradesh)।উদ্ধারকাজ তদারকি করছেন জব্বলপুর জেলার প্রশাসনিক আধিকারিকরা। প্রথমে স্থানীয় দল উদ্ধারকাজ শুরু করলেও পরে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে যায়। রাত নেমে এলেও বাকি নিখোঁজদের খোঁজে অভিযান চালানো হচ্ছে। এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এপ্রিল ৩০, ২০২৬
কলকাতা

স্ট্রংরুম ঘিরে বিস্ফোরক পরিস্থিতি! মুখোমুখি তৃণমূল-বিজেপি, উত্তপ্ত কলকাতা

ভোট শেষ হতেই ইভিএম নিরাপত্তা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় তৃণমূল ও বিজেপি। দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। প্রায় এক ঘণ্টা ধরে স্ট্রংরুমের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের প্রার্থী শশী পাঁজা ও কুণাল ঘোষ।ধর্না শেষে তাঁরা বাইরে বের হতেই বিজেপি কর্মীদের বিক্ষোভ শুরু হয়। কেন তৃণমূলকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে ক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। শুধু কর্মী-সমর্থকদের মধ্যে নয়, দুই দলের প্রার্থীদের মধ্যেও তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাপস রায় ও সন্তোষ পাঠক।এদিকে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরের শেখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রয়েছে ভোট শেষে রাখা ইভিএম। এর আগে তিনি ইভিএম বদলের আশঙ্কা প্রকাশ করে কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন। তাঁর এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।রাতের দিকে খবর পেয়ে সেখানে পৌঁছন বিরোধী দলের প্রতিনিধিরাও। তাঁদের সঙ্গে পুলিশের বচসার ঘটনাও সামনে এসেছে। অন্যদিকে ফিরহাদ হাকিম জানান, তিনি ঘটনাস্থলে গেলেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।এর আগে মমতা কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন, স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্র পর্যন্ত প্রতিটি মুহূর্ত নজরে রাখতে হবে। কোনও অবস্থাতেই ঢিলেমি করা যাবে না। গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউকে দায়িত্ব ছেড়ে না যাওয়ার নির্দেশ দেন তিনি। তাঁর কথায়, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য এই শেষ লড়াইটুকুও লড়তে হবে।এই ঘটনাকে ঘিরে এখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের ফল ঘোষণার আগে ইভিএম নিরাপত্তা নিয়ে এই টানাপোড়েন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

এপ্রিল ৩০, ২০২৬
কলকাতা

অশান্তিতে জ্বলছে বাংলা! ‘জিরো টলারেন্স’ ঘোষণা, বড় পদক্ষেপ কমিশনের

দ্বিতীয় দফার ভোট শেষ হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে ভোট-পরবর্তী হিংসা আটকাতে কড়া পদক্ষেপ নিতে চাইছে নির্বাচন কমিশন । বৃহস্পতিবার প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল স্পষ্ট নির্দেশ দেন, যারা অশান্তি ছড়িয়েছে, তাদের আজ রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে।বুধবার ভোট শেষ হওয়ার পর থেকেই একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠেছে। সেই কারণে আগাম সতর্ক হয়ে উঠেছে কমিশন । বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয় মূলত ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের মতোই ভোটের পরের পরিস্থিতিতেও কঠোর নজরদারি রাখতে হবে। কোনও অশান্তি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। যারা গোলমাল করে পালিয়ে রয়েছে, তাদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট শেষ হলেও নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা করা যাবে না। রাজ্যে এখনও ৭০০ কোম্পানি বাহিনী মোতায়েন রাখা হয়েছে। গণনার দিন এবং তার পরেও নিরাপত্তা যেন কোনওভাবেই বিঘ্নিত না হয়, সে দিকেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে ।উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের পর কলকাতার বেহালা ও গড়িয়া-সহ একাধিক জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। জেলার বিভিন্ন অংশ থেকেও একই ধরনের অভিযোগ এসেছে। ২০২১ সালের ভোটের পরেও রাজ্যে হিংসার অভিযোগ উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আগে থেকেই কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন।

এপ্রিল ৩০, ২০২৬
কলকাতা

বৃষ্টির মধ্যেই স্ট্রংরুমে মমতা! ইভিএম নিয়ে বড় সন্দেহ, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

ভোট মিটতেই ইভিএম নিরাপত্তা নিয়ে জোরদার হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবার বিকেলেই ভিডিও বার্তায় ইভিএম পাহারা দেওয়ার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Strongroom Controversy)। তিনি কারচুপির আশঙ্কার কথাও বলেন এবং স্ট্রংরুমে কড়া নজরদারির নির্দেশ দেন। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টির মধ্যে ভবানীপুরের শেখাওয়াত মেমোরিয়ালে স্ট্রংরুমে পৌঁছে যান তিনি।এদিকে একই সময় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ, শশী পাঁজা এবং বিজয় উপাধ্যায়। তাঁদের অভিযোগ, স্ট্রংরুমের ভিতরে (Strongroom Controversy) সন্দেহজনক কাজকর্ম চলছে। লাইভ সম্প্রচারে দেখা যাচ্ছে ভিতরে নড়াচড়া হচ্ছে এবং হাতে হাতে ব্যালট ঘোরানো হচ্ছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ভিতরে কোনও কাজ হচ্ছে না। এতে প্রশ্ন উঠেছে, যদি পোস্টাল ব্যালটের কাজই হয়, তাহলে সেই ব্যালট এল কোথা থেকে।কুণাল ঘোষ দাবি করেন, বিকেল সাড়ে তিনটে পর্যন্ত স্ট্রংরুমের সামনে দলীয় কর্মীরা ছিলেন। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এরপর আচমকা ইমেলের মাধ্যমে জানানো হয়, বিকেল চারটেয় স্ট্রংরুম খোলা হবে। তখন কর্মীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তাঁরা আর সেখানে নেই (Strongroom Controversy)। খবর পেয়ে কুণাল ও শশী দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু সেখানে গিয়েও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।এই ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ইভিএম নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে ফের। ভোটের ফল ঘোষণার আগে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এপ্রিল ৩০, ২০২৬
কলকাতা

কসবা গণনা কেন্দ্র নিয়ে বড় ধাক্কা তৃণমূলের! হাইকোর্টে জিতল কমিশন

কসবা বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র পরিবর্তন নিয়ে হওয়া মামলায় নির্বাচন কমিশনকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। জাভেদ খান-এর দায়ের করা মামলা খারিজ করে দেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালত জানায়, গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে আলিপুরের বিহারীলাল কলেজে গণনা কেন্দ্র সরানোর সিদ্ধান্ত নিয়ম মেনেই নেওয়া হয়েছে।তৃণমূলের তরফে অভিযোগ ছিল, কোনও নিয়ম না মেনেই হঠাৎ করে গণনা কেন্দ্র বদল করা হয়েছে। কিন্তু আদালত সেই অভিযোগ মানেনি। বিচারপতি জানান, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার সঠিক প্রক্রিয়া মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে, আসন্ন ভোটগণনাকে সামনে রেখে আরও কড়া হয়েছে নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রে নিরাপত্তা বাড়াতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এখন থেকে যাঁরা গণনা কেন্দ্রে প্রবেশ করবেন, তাঁদের জন্য বিশেষ পরিচয়পত্র থাকবে, যাতে একটি কোড যুক্ত থাকবে। সেই কোড স্ক্যান করে তবেই ভিতরে ঢোকার অনুমতি মিলবে ।এই নতুন ব্যবস্থা ২ মে থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। এর ফলে অননুমোদিত কেউ যাতে গণনা কেন্দ্রে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে চাইছে কমিশন। গণনাকর্মী, এজেন্ট এবং সংবাদমাধ্যমসবাইকেই এই নতুন নিয়ম মানতে হবে।সব মিলিয়ে, গণনা কেন্দ্র নিয়ে আদালতের রায় এবং নতুন নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে রাজ্যে ভোট-পরবর্তী পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এপ্রিল ৩০, ২০২৬
রাজ্য

রেজাল্টে চমক! আইএসসি-তে ৪০০-তে ৪০০, বাংলার মেয়েই দেশসেরা

প্রকাশিত হল আইসিএসই দশম ও আইএসসি দ্বাদশ শ্রেণির ফল। এ বছর আইসিএসই (ICSC Result) পরীক্ষায় পাশের হার ৯৯.১৮ শতাংশ এবং আইএসসি-তে পাশের হার ৯৯.১৩ শতাংশ। দুটি ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা।চলতি বছরে প্রায় ২ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী আইসিএসই (ICSC Result) পরীক্ষায় এবং প্রায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী আইএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বছরও একই দিনে ফল প্রকাশ হয়েছিল। তখন আইসিএসই-তে পাশের হার ছিল ৯৯.০৯ শতাংশ এবং আইএসসি-তে ছিল ৯৯.০২ শতাংশ। সেই তুলনায় এ বছর সামান্য হলেও পাশের হার বেড়েছে।আইএসসি পরীক্ষায় (ICSC Result) এ বছর দেশের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গের মেয়ে অনুষ্কা ঘোষ। পানিহাটির বাসিন্দা এই ছাত্রী সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী। জানা গিয়েছে, সে ৪০০-র মধ্যে ৪০০ পেয়েছে। তবে এখনও সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশ হয়নি, ফলে একই নম্বর পেয়ে আরও কেউ প্রথম স্থানে থাকতে পারে।আইএসসি পরীক্ষায় মোট ৫৪ হাজার ১১৮ জন ছাত্র এবং ৪৯ হাজার ১৯৮ জন ছাত্রী অংশ নেয়। সেখানে মেয়েদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। অন্যদিকে আইসিএসই পরীক্ষায় অংশ নেয় ১ লক্ষ ৩৭ হাজার ৫০৩ জন ছাত্র এবং ১ লক্ষ ২১ হাজার ২১৮ জন ছাত্রী। এখানে মেয়েদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ।ফল দেখতে হলে পরীক্ষার্থীদের কাউন্সিলের সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে। এরপর ফলাফল দেখা যাবে এবং তা ডাউনলোড করে রাখা যাবে। ডিজি লকারের মাধ্যমেও ফল দেখা ও মার্কশিট সংগ্রহ করা সম্ভব।

এপ্রিল ৩০, ২০২৬
কলকাতা

ভোটের ফলের আগে বড় ধাক্কা! গণনাকেন্দ্র নিয়ে হাইকোর্টে জোড়া মামলা

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে গণনাকেন্দ্রের বিন্যাস ও কর্মী নিয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিশ্বরূপ ভট্টাচার্য।প্রথম মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, গণনাকেন্দ্রের সুপারভাইজার পদে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তাঁর দাবি, এই সিদ্ধান্ত নির্বাচনী নিয়মের বিরুদ্ধে এবং এতে গণনার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে। তিনি এই বিষয়টি আদালতের নজরে আনেন।অন্যদিকে, বিশ্বরূপ ভট্টাচার্যের মামলার মূল আপত্তি গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন নিয়ে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার সংখ্যা কম থাকায় এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার গণনাকেন্দ্র কমিয়ে এক জায়গায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিশ্বরূপ ভট্টাচার্যের মতে, হঠাৎ করে এইভাবে গণনাকেন্দ্র বদল করা আইনসঙ্গত নয়।নির্বাচন শুরু হওয়ার পর থেকেই কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল। এবার গণনা শুরুর আগেই সেই বিতর্ক আরও বেড়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটোর সময় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এপ্রিল ৩০, ২০২৬
রাজ্য

ভোটের মাঝেই হাওয়া বদল! কালবৈশাখীর তাণ্ডবে ভিজছে বাংলা

ভোটের দ্বিতীয় পর্ব চলাকালীন হঠাৎ করেই বদলে গেল আবহাওয়া। তুমুল বৃষ্টি আর কালবৈশাখীর ঝড়ে অনেকটাই স্বস্তি মিলেছে গরম থেকে। হাওয়া দফতর জানিয়েছে, আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই। তবে আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কালবৈশাখীর দমকা হাওয়া ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টি বেশি হতে পারে। বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।উত্তরবঙ্গেও পরিস্থিতি বেশ গুরুতর হতে পারে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।শুক্রবার ও শনিবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। রবিবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়।সকাল থেকে আকাশ কখনও মেঘলা, কখনও আংশিক মেঘলা থাকতে পারে। মেঘলা আকাশ ও দমকা হাওয়ার কারণে গরমের অস্বস্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এপ্রিল ৩০, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal