• ১৭ কার্তিক ১৪৩৩, শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Photo

কলকাতা

অবশেষে কলকাতা প্রেস ক্লাবে সদস্য হতে পারবেন চিত্র সাংবাদিকরা

কলকাতা প্রেস ক্লাবে এবার থেকে সদস্য হতে পারবেন সরকারি অ্যাক্রিডেটেড চিত্র সাংবাদিকরা। প্রেস ফোটোগ্রাফারদের দীর্ঘ দিনের দাবি ছিল কলকাতা প্রেস ক্লাবে ভোটাধিকার সহ সদস্য হওয়ার। চিত্র সাংবাদিকরা সদস্য হবেন কি হবেন না, তা নিয়ে প্রেস ক্লাবে বিশেষ সাধারণ সভায় ভোট প্রক্রিয়া হয়। ভোটের ফলাফলে দেখা যায় ৫ ভোটে প্রেস ফটোগ্রাফারদের সদস্য হওয়ার প্রস্তাব জয়ী হয়েছে। ভোট হয় গোপন ব্যালটে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৮৬টি ও প্রস্তাবে বিপক্ষে ভোট পড়ে ১৮১টি। এর আগে আরেকবার ভোট প্রক্রিয়ার মাধ্যমে এই প্রস্তাব বাতিল হয়েছিল। তবে ভোটে জয়ের পর অতিউৎসাহী দুএকজন ফটোগ্রাফারদের আচরণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাব গঠন হওয়ার ৭৯ বছর পর প্রেস ফটোগ্রাফাররা সদস্য হওয়ার ছাড়পত্র পেল।

ডিসেম্বর ১২, ২০২৪
বিনোদুনিয়া

রাহুল দে (এডি গুপ্তার) ক্যামেরায় নতুন লুকে মডেল অভিনেত্রী সঞ্চিতা দাস

বাংলা সিনেমা জগত ও মডেলিং জগতের খুব পরিচিত নাম সঞ্চিতা দাস। মডেলিং থেকে অভিনয় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী মডেল। সম্প্রতি দেখা গেল রাহুল দের (এডি গুপ্তা) শ্যুটে পুরোপুরি ভিন্ন লুকে। জমকালো লুকে দর্শকদের নজর কেরেছে এই অভিনেত্রী।নতুন মিউজিক ভিডিও তে অভিনয় করতে দেখা যাভে এই অভিনেত্রীকে। শুধু অভিনয় নয়, মডেলিং জগতে বেশ কিছু নামকরা ব্র্যান্ডের শ্যুটে দেখা যাবে তাকে।ফটোগ্রাফার রাহুল দে (এডি গুপ্তা) জানান সঞ্চিতার লুকটা খুব ভালো। নানান লুকে ওকে ফটোতে খুব ভালো লাগে। আশা করছি আমার ক্যামেরার তোলা প্রতিটি ছবিতে ওকে খুব ভালো লাগবে।তবে অভিনেত্রী, মডেল সঞ্চিতা দাস জানান ভালো প্রজেক্টে ভালো চরিত্রের জন্য অপেক্ষা করছি। যেখানে নিজের ভালো অভিনয় উপহার দিতে পারবো আমার দর্শকদের। কারন ভালো চরিত্র পাওয়া প্রতিটি অভিনেত্রীর কাছে সবচেয়ে বড়ো পাওনা।

অক্টোবর ০২, ২০২৩
বিনোদুনিয়া

শীঘ্রই মুম্বই পাড়ি দিচ্ছেন চিত্রগ্রাহক অভি সেনগুপ্ত

কলকাতা শহরে মডেলিং ফটোগ্রাফি ওয়ার্ল্ডের চেনা নাম অভি সেনগুপ্ত। তার ক্যামেরাতে ধরা পরেছে টলিউডের নামকরা তারকা দের অপরুপ বহু ছবি। তার ক্যামেরার জাদুতে ছবির রুপ অন্য মাত্রা নেয়। সম্প্রতি অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বনিক এর একটি প্রজেক্টের লুক সেট করেছেন তিনি। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ছবি।নানান ব্র্যান্ডের শ্যুটে দেখা গিয়েছে অভি সেনগুপ্ত ও তার টিম কে। প্রচন্ড প্রফেশনাল এই টিম বলতে পারেন কলকাতা শহরে বেশ সুনামের সাথে কাজ করেন।শাড়ীর ব্র্যান্ডের নানান শ্যুটে অনন্য ক্রিয়েটিভির ছোঁয়া এনেছেন এই তারকা ফটোগ্রাফার। কলকাতা শহরের বাইরে মুম্বাই শহরে বেশ কিছু প্রজেক্টের কথা চলছে তার সাথে। বলাইবাহুল্য অভি সেনগুপ্তের তোলা প্রতিটি ছবিতে থাকে অনন্য ক্রিয়েটিভি।

মে ২৯, ২০২৩
বিনোদুনিয়া

অভির স্বপ্নপূরণ, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারের ছাত্র এখন সফল ফটোগ্রাফার

অভি ব্যানার্জির স্বপ্ন সফলের গল্পটা অনেকটাই আলাদা। তিনি পেশায় ছিলেন একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার। সেন্ট থমাস কলেজে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারের ছাত্র হিসাবে পড়াশোনা শুরু হয় তার। কিন্তু স্বপ্নের টানে ক্যামেরা হাতে ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ক্যামেরা নিয়ে তার যে পথচলা শুরু হল, সেখান থেকে বর্তমানে তিনি একজন সফল ফটোগ্রাফার।তবে ফটোগ্রাফি হিসাবে জার্নির শুরুটা ছিল বেশ কঠিন। কিন্তু স্বপ্ন, নিষ্ঠা আর পরিশ্রমের জন্য ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা অর্জন করে অভি ব্যানার্জি। মডেলিং প্রফেশন থেকে সিনেমা, সর্বত্র জায়গাতেই অভিনবত্বের ছাপ রেখেছেন।এর আগেও অভি ব্যানার্জির ফটোগ্রাফিতে দেখা গিয়েছে বহু কিছু সুন্দর ফ্রেম। অনেক মডেলেরই এখন পছন্দের ফটোগ্রাফার হয়ে উঠেছেন অভি ব্যানার্জি। তাই বলাই বাহুল্য ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার থেকে ইন্ডাস্ট্রিতে পা রাখা অভি ব্যানার্জির থেকে অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছেন নতুন ফটোগ্রাফাররা। তাদেরকে অভি ব্যানার্জি দেখিয়ে দিচ্ছেন পরিশ্রম করলে স্বপ্ন একদিন সফল হবেই।

জুন ০৯, ২০২২
বিনোদুনিয়া

তথাগতর সপ্তম ফটোগ্রাফি প্রদর্শনীতে উপস্থিত একঝাঁক তারকা

করোনার ভয় কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মানুষ স্বাভাবিক ছন্দে ফিরছে। সেরকমই সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের সপ্তম ফটোগ্রাফি এক্সিবিশন সইএর উদ্বোধন হয়ে গেল। ২০১৯ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে করা তাঁর স্থিরচিত্র প্রদর্শনী অ্যাওয়েটিং সকলের মন ছুঁয়ে গেছিল। করোনা পরিস্থিতিতে পর পর ২ বছর এই প্রদর্শনী আয়োজন করা সম্ভব হয়নি। এবার আবার নতুন ভাবনা নিয়ে এল তথাগত।আগামী ১৮মে শুরু ২২ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীতে এই বছর অন্তঃপুর বাসিনী দুই নারীর গল্প তুলে ধরেছেন তথাগত। প্রদর্শনীর নাম সই। চরিত্র দুটিকে জানতে গেলে ফিরে যেতে হবে কিছুকাল আগে, যেখানে অন্দরমহলই নারীজীবনের সারসত্য মনে করা হত। অন্তঃপুরের দুই নাগরিকের জীবনের বয়ন একে অপরকে কেন্দ্র করে। তাদের পৃথিবী গড়ে উঠেছে একে অপরকে ঘিরে। তারা একে অপরের বন্ধু, সই। দুই সইয়ের জীবনের সূক্ষ মুহূর্ত ফুটে উঠেছে এই প্রদর্শনীতে। ফটোগ্রাফি এক্সিবিশনটি উদ্বোধনে উপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, গৌরব চক্রবর্তী, রিধিমা ঘোষ, অনুপম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদর্শনীতে সই হিসেবে দেখা গিয়েছে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং মডেল সৌমশ্রী ব্যানার্জিকে। প্রদর্শনীর বিষয়ে কথা বলতে গিয়ে তথাগত জানিয়েছেন, এটি আমার সপ্তম প্রদর্শনী। এই স্থিরচিত্র প্রদর্শনীতে বেশ কয়েকটি ফ্রেমের মধ্যে দিয়ে দুজন নারীর জীবনের গল্প তুলে ধরতে চেয়েছি। দুজন একে অপরের বন্ধু। তাদের দুনিয়া একে অপরকে কেন্দ্র করে। কিন্তু হঠাৎই তাদের জীবনের কিছু ঘটনায় বদলে যায় তাদের জীবন প্রবাহ। তবে সে পরিবর্তন ঠিক কিরকম আর কিভাবে তা হয়েছে সেটাই এই স্থিরচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। আশা করি এই উপস্থাপনা দর্শকদের ভালো লাগবে। অনুষা এবং সৌমাশ্রীর কাজ আমার ভীষণই ভালো লেগেছে। তিনি আরও জানালেন, একটা কথা বলতেই হয় যে অঞ্জলি জুয়েলার্স এবং রঙ্গোলির সহায়তা ছাড়া এই স্থিরচিত্র প্রদর্শনী আমি কখনই সম্পূর্ণ করে উঠতে পারতাম না। স্থিরচিত্র পোশাকের দায়িত্বে রয়েছে নিখিল জৈনের কোম্পানি রঙ্গোলি এবং অলংকারের দায়িত্বে রয়েছে অঞ্জলি জুয়েলার্স।

মে ১৬, ২০২২
বিনোদুনিয়া

প্রকাশ্যে তথাগতর স্থিরচিত্র প্রদর্শনীর টিজার পোস্টার, থাকছে বিশেষ চমক

সেলিব্রিটি ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষ তার কাজের মাধ্যমে নিজের শিল্পদক্ষতা তুলে ধরেছেন। ২০১৩ সাল থেকে প্রতি বছরই নানান তারকা মুখদের নিয়ে বার্ষিক স্থিরচিত্র প্রদর্শনী। ২০১৯ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার নিয়ে করা তাঁর স্থিরচিত্র প্রদর্শনী অ্যাওয়েটিং সকলের মন ছুঁয়ে গেছিল। তারপর করোনা পরিস্থিতিতে পর পর ২ বছর এই প্রদর্শনী আয়োজন করা সম্ভব হয়নি।২ বছরের ব্যবধানে এবার নতুন একটি ভাবনা নিয়ে আসছেন তিনি। এই মে মাসেই অনুষ্ঠিত হতে চলেছে তথাগত ঘোষের বার্ষিক স্থিরচিত্র প্রদর্শনী।এই বছর করোনার প্রকোপ অনেকটাই কম তাই এই বছর আবারও নিজের স্থির চিত্র প্রদর্শনী নিয়ে তৈরি হয়েছেন তিনি। এবারে তার স্থির চিত্র প্রদর্শনীতে দুইজন মুখ রয়েছেন। একজন অভিনেত্রী অনুশা বিশ্বনাথন, অপরজন মডেল সৌম্যশ্রী ব্যানার্জি। তাদের দুজনের মধ্যে দিয়ে দুই সখির জীবন ফুটিয়ে তুলতে চলেছেন তথাগত। ৪০- ৫০ টি ফ্রেমের মধ্যে দিয়ে তথাগত তুলে ধরতে চলেছেন ইউনিক এক কাহিনী।এবারের স্থিরচিত্র প্রদর্শনীর বিষয়ে তথাগত জানালেন, মে মাসেই আমরা আমার স্থির চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত করতে চলেছি। কবে কোথায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেটা ক্রমশ প্রকাশ্য। আর দুই সখীর জীবনের কোন গল্প প্রকাশিত হবে সেটা জানতে গেলে আসতেই হবে প্রদর্শনীতে। সঙ্গে থাকবে আরো চমক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে এই প্রদর্শনীর প্রথম টিজার, দর্শকদের মন কাড়ছে সেই টিজার পোস্টার। এখন কত তাড়াতাড়ি দর্শকদের কাছে এই স্থিরচিত্র প্রদর্শনী পৌঁছে যেতে পারে সেটাই দেখার।

মে ১১, ২০২২
বিনোদুনিয়া

Dharmendra : ফার্ম হাউসের রাঁধুনির মেয়ের ছবি পোস্ট করলেন ধর্মেন্দ্র

ফার্ম হাউসের রাঁধুনির মেয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন ভারতের প্রবীন জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, একটি খুদে মেয়ে সবুজে ঘেরা বাগানের মাঝে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল সাদা এবং গোলাপি রঙের পোশাকে দেখা যাচ্ছে তাকে।ছবি শেয়ার করে ধর্মেন্দ্র লিখেছেন, আদিতি, আমার ডার্লিং পুতুল, আমার ফার্ম হাউসের রাঁধুনির মেয়ে। তাঁর পোস্ট করা ছবির কমেন্ট বক্সে প্রচুর অনুরাগী ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। যারা টুইট করেছেন তারা আবার পোস্টের নীচে পুরনো একটি ভিডিয়ো শেয়ার করেছেন।শীঘ্রই করণ জোহর পরিচালিত ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে অভিনয় করতে দেখা যাবে ৮৬ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতাকে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। রণবীর কে রকি এবং আলিয়া ভাট কে রানীর চরিত্রে অভিনয় করতে দেখা যাজাবে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সাবানা আজমি এবং জয়া বচ্চন।

ডিসেম্বর ৩০, ২০২১
বিনোদুনিয়া

Vikat : প্রকাশ্যে এল ভিক্যাটের গায়ে হলুদের ছবি

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আগে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছিল। বিয়ের সময় বা বিয়ের পরেও থেমে থাকেনি আলোচনা। এটা হওয়াই তো স্বাভাবিক। দুই বলিউড তারকার বিয়ে বলে কথা। এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এই দুই বলি তারকার গায়ে হলুদের ছবি। তবে শুধু একটা ছবি নয়। সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই তারকা নবদম্পতি। আর ছবি পোস্টের পরেই কমেন্ট বক্সে এসেছে প্রচুর শুভকামনা। নেটিজেনদের পাশাপাশি শুভকামনা জানিয়েছেন বলিউড তারকারাও।আরও পড়ুনঃ আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়, টিউশন শেষ করে বাড়ি ঢুকছেন শ্রীলেখা!সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের ছবিতে দেখা যাচ্ছে দুজনেই আহ্লাদে আটখানা। ভিক্যাটের এই আবেগী মুহূর্ত নেটিজেনদের চোখ এড়াতে পারেনি। ভিকির ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। ক্যাটরিনাকে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি হালকা গোলাপি রঙের লেহঙ্গায় দারুণ লাগছিল। সঙ্গে মানানসই গয়না। বিয়েতে ভিকি পরেছিলেন, সব্যসাচীর ডিজাইন করা আইভোরি সিল্ক শেরওয়ানি। মাথায় ছিল ম্যাচিং পাগড়ি। দুজনকেই ভারী মিষ্টি লাগছিল। বর-কনেকে ঘিরে গোলাপের বৃষ্টি। তবে শুধু ভিকি-ক্যাট্রিনাই নন। ছবিতে দেখা যাচ্ছে তাদের সঙ্গে রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও।আরও পড়ুনঃ বিরুষ্কার প্রতিবেশী হচ্ছেন ভিক্যাটবৃহস্পতিবার রাজস্থানের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে বিয়ে সেরেছেন ভিক্যাট। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সাত পাক ঘুরেছেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকা। এমনকি বিয়ের অনুষ্ঠানে ফোন ব্যবহার করার অনুমতি পাননি অতিথিরাও। গতকাল প্রকাশ্যে এসেছিল তাদের মালাবদলের ছবি। এবার তাদের গায়ে-হলুদের ছবি সকলের নজর কাড়ল।

ডিসেম্বর ১১, ২০২১
বিনোদুনিয়া

Subhashree : শুভশ্রীর ফটোশুটের ভিডিও দেখে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য

টলিউডের গ্ল্যামার কুইন শুভশ্রী। তার ছবি থেকে শুরু করে ফটোশুট, ভিডিও কোনওটাই নেটিজেনদের চোখ এড়ায় না। ফেসবুক থেকে শুরু করে ইন্সটাগ্রাম, টুইটার সবেতেই নজর কাড়েন শুভশ্রী। এবার চলতি সপ্তাহেই নিজের ইনস্টাগ্রামে একটি ফোটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তা নিয়েই চলছে জোরদার চর্চা। তবে নেটিজেনরা এখানে ভালো কিছু কমেন্ট করেননি। বরং ট্রোলড হয়েছেন তিনি। ওয়ান শোল্ডার ইলেকট্রিক ব্লু গাউন পরে ফোটোশ্যুট করান তিনি। আর সেখানেই নায়িকার এক্সপ্রেশন আজব ছিল বলে ট্রোলিং শুরু করেছেন একটা অংশ।মেসি হেয়ার, কমলা লিপস্টিক আর লুপ ইয়াররিংয়ে ক্যামেরায় ধরা দেন শুভশ্রী। নায়িকার এক হাতে স্টেটমেন্ট ব্রেসলেট। কমলা দেওয়ালকে ব্র্যাকগ্রাউন্ডে রেখেই বেশিরভাগ শ্যুট করা হয়েছে। দেওয়ালে আবার ঝোলানো আছে বেশকিছু ক্রস।আবেদনে ভরপুর সেই ভিডিও দেখে শুভশ্রীর অনুরাগীরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। তবে কিছু মানুষের মতে, ওভার এক্সপ্রেশন দিয়ে ফেলেছেন শুভশ্রী। যা মোটেও ফ্যাশন ফিলিংস আনছে না! বরং মনে করিয়ে দিচ্ছে, ভূতের সিনেমার কথা। ভয় পেয়েছি প্রথম অংশটা দেখে, হাসিটা যেমন ভয়ানক, তেমন ছবি তোলার সময় মুখটাও-র মতো নানা কমেন্ট পড়েছে সেখানে। বোল্ড এক্সপ্রেশন দিতে দেখা গেছে পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী কে।

অক্টোবর ২৮, ২০২১
বিনোদুনিয়া

Fashion Fuss : ফ্যাশনফাসের পুজো ফ্যাশন

গত জুলাই মাস। বেশ কয়েকজন তরুণ যুবক মিলে যাত্রা শুরু করেছিল নতুন একটি প্রোডাকশন হাউসের। যার নাম ফ্যাশনফাস প্রোডাকশন হাউস। নতুন উদ্যমে ভালো কিছু করার লক্ষ্যে ফ্যাশনফাস তাদের জার্নি এগিয়ে নিয়ে যায়।জুলাই মাসে শুরু করার থেকেই অভিনব ফটোশুটে দর্শকদের মন জিতে নিয়েছে ফ্যাশনফাস প্রোডাকশন হাউস। বেশ ভালো কাজও করছে। সামনেই দুর্গাপুজো। তাই পুজোর আগে নতুন ভাবনা নিয়ে এসেছে কলকাতার এই প্রোডাকশন হাউস। আগের কাজগুলোর মতো এই ভাবনাতেও নতুনত্ত্ব রয়েছে। এবার পুজোর ফ্যাশনে ফ্যাশনফাস প্রোডাকশন হাউস। অন্বেষা, দীশানি ও কোয়েলের রুপসজ্জায় মহানগরীর রাস্তায় ধরা দিল ফ্যাশনফাসের চার মডেল স্নেহা, অপর্ণা, ফারদিন ও সিমরন। এই ফ্যাশন শুটের পুরো ভাবনাটা শুভ্রজিতের। তাকে এই কাজে সহযোগিতা করেছে তমোনাশ। ছবিগুলি ক্যামেরাবন্দী করেছে সৌরভ ও শান্তনু।

অক্টোবর ০৬, ২০২১
বিনোদুনিয়া

Nota Phatehi : নোরার হট ছবি, ইনস্টাগ্রামে ভাইরাল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। ইন্সটাগ্রামে নিজের সাম্প্রতিক ফোটোশ্যুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে নোরার পরনে রয়েছে লাল রঙের একটি অফ শোল্ডার গাউন। মেঝেতে বসে রয়েছেন তিনি। নোরার শেয়ার করা ছবিগুলি কিন্তু নেটদুনিয়ার উত্তাপ বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এই বলি সুন্দরী ছবিটি শেয়ার করা মাত্রই তাঁর অনুরাগীরা একের পর এক কমেন্ট করতে থাকেন। কমবেশি প্রায় প্রত্যেকেই নোরার ছবিতে আগুনের ইমোজি দিয়েছেন। আর তার মাধ্যমেই তাঁরা বুঝিয়ে দিয়েছেন নেটদুনিয়ার উত্তাপ ঠিক কতখানি বাড়িয়েছেন নোরা। ১৯ লক্ষের কাছাকাছি মানুষ নোরার এই ছবি পছন্দ করেছেন। নোরাকে ইন্সটাগ্রামে বর্তমানে ৩০ লক্ষের কাছাকাছি মানুষ ফলো করেন। তার বর্তমানে ইন্সটা তে ২৯.৯ লক্ষ মানুষ ফলো করেন।২৮ জুলাই মুক্তি পেতে চলেছে নোরার অভিনীত ছবি ভুজ দ্যা প্রাইড অফ ইন্ডিয়া। এই বছর আরও একটি সিনেমা রিলিজ করছে। সত্যমেব জয়তে তে একটি বিশেষ চরিত্রে রয়েছেন তিনি। এই বছরের শুরুতে রিয়্যালিটি শো ড্যান্স দিওয়ানে সিজন থ্রি তে বিচারকের ভূমিকায় দেখা গেছে নোরা কে।

জুলাই ২৭, ২০২১
বিনোদুনিয়া

Suravi : নতুন লুকে অভিনেত্রী সুরভী

বেশ কিছুদিন আগে ভাইরাল হয়েছিল ফটোগ্রাফার বুলান ঘোষের ক্যামেরায় তোলা অভিনেত্রী সুরভী সান্যালের ফটোশুট। সোশ্যাল এই শুটের ছবি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার সুরভীর নতুন কিছু শুটের ছবি তুললেন বুলান। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর এই ছবিগুলোও দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।আরও পড়ুনঃ রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ব্যবসায় কি শিল্পা শেট্টিও জড়িত?শুটের নতুন ছবি নিয়ে সুরভী বেশ উচ্ছ্বসিত। এখন তার এক্টূ বিজি শিডিউল চলছে। নতুন প্রোজেক্টের কাজ নিয়ে কথা চলছে। সেটা নিয়ে এখনও সেরকম কিছু জানা যায়নি যদিও। তবে এই ব্যসস্ততার মধ্যেই এই শুট অন্য মাত্রা এনে দিল।আরও পড়ুনঃ পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রীর স্বামীফেসবুকে এই শুটের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন,বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসে তোমাকেই পাশে চাই, তুমি না থাকলে আমি শুন্য এই মহাদেশে। অন্যদিকে বুলান ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন,এক্সক্লুসিভ মাই শুট অ্যাক্ট্রেস সুরভী সান্যাল।

জুলাই ২২, ২০২১
দেশ

Photo Journalist: কান্দাহারে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক

কান্দাহারে অশান্ত পরিস্থিতির ছবি তুলতে গিয়ে নিহত হলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। কয়েক আগেই সেখানে গিয়ে আফগান সেনাবাহিনীর সঙ্গে থেকে কাজ করছিলেন তিনি। শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে, কান্দাহারের স্পিন বোলডাক জেলায় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন দানিশ। তিনিই ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্রসাংবাদিক। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ। ভারতের রয়টার্সের আলোকচিত্রীদের দলটির প্রধান ছিলেন দানিশ।আরও পড়ুনঃ ফের উত্তপ্ত শ্রীনগর, খতম ২ লস্কর জঙ্গিআন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রধান চিত্র সাংবাদিক ছিলেন দানিশ। টুইটারে এক সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ। তিনি আফগান সেনা শিবিরেই ছিলেন। তাঁকে আহত অবস্থায় শিবিরে রেখেই আফগান সেনারা তালিবান বিরোধী অভিযানে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকালে ফের তালিবানি হামলার মুখে পড়ে আফগান সেনারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের। ওই সাংবাদিক নেট মাধ্যমে জানিয়েছেন, দানিশের দেহাবশেষের ছবিও এসেছে তাঁদের কাছে। কিন্তু তাঁরা তা প্রকাশ করছেন না। মুম্বইয়ে বাড়ি দানিশের। বয়স ৪০। জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র ছিলেন তিনি। টেলিভিশন সাংবাদিক হিসেবে কেরিয়ার শুরু করলেও পরে চিত্র সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ২০১০ সালে রয়টার্সে শিক্ষানবীশ চিত্র সাংবাদিক হিসেবে যোগ দেন। তার ছ বছরের মধ্যেই ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান দানিশ। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন। ২০১৯-২০তে হংকং প্রোটেস্ট, ২০২০ তে দিল্লির দাঙ্গার ছবিও তোলেন এই চিত্র সাংবাদিক।

জুলাই ১৬, ২০২১
বিনোদুনিয়া

Tollywood actress : বোল্ড লুকে অভিনেত্রী সুরভী সান্যাল

সায়ান্তন সেনবাংলা মেগার অভিনেত্রী সুরভী সান্যাল। বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের মাধ্যমে যার মেগায় পথচলা শুরু হয়। এরপর খোকাবাবু, হৃদয়হরণ বি এ পাস থেকে শুরু করে বর্তমানে বরণ সিরিয়াল করছেন তিনি। এই সিরিয়ালে রিনিতার চরিত্রে তাকে দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি তার হাতের কাজও খুব ভাল। বিভিন্ন আর্টের কাজ করতে তিনি খুব ভালবাসেন। এছাড়া অভিনেত্রী মানে ফটোশুট তো আছেই।সুরভী সদ্যই এরকমই বিভিন্ন লুকে ফটোশুট করলেন। ফটোগ্রাফার ছিলেন টলিউডের পরিচিত ফটোগ্রাফার বুলান ঘোষ। ফটোশুটের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সুরভীর পরিচিত মানুষ থেকে শুরু করে তার ফ্যান সবাই বেশ প্রশংসাই করেছে। সুরভী জানান অনেকদিন পর ফটোশুট করে তার বেশ ভালোই লেগেছে। খুব কম সময়ের মধ্যেই ফটোশুটের প্ল্যান হয় এবং শুট হয়। আগামী দিনে আরও অন্য লুকে ফটোশুট করার প্ল্যান রয়েছে তার।

জুলাই ১১, ২০২১
রাজ্য

'আবার আমিই ফিরব', আত্মপ্রত্যয়ী মুখ্যমন্ত্রী

ফের তিনি ফিরে আসবেন। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিধানসভারও মেয়াদ শেষ হল। বিধানসভা নির্বাচনের পর নতুন আইনসভা গঠিত হবে। সেখানে বর্তমান সদস্যদের কেউ কেউ থাকবেন। কেউ আবার থাকবেন না। নতুন সদস্যও আসতে পারেন। শেষ অধিবেশনের শেষদিন আনুষ্ঠানিক ফোটোসেশন হল বিধিবদ্ধ ঔপচারিকতা। সেই সমবেত ছবি তোলার পর মমতা বলেছেন, আই উইল বি ব্যাক, অর্থাৎ আমি ফিরে আসব।এমনিতে শাসক-বিরোধী মিলেই ফোটোসেশন হয়। তবে সোমবার ওই সময় ছিলেন না বাম এবং কংগ্রেসের কোনও বিধায়ক। তবে হাজির ছিলেন বিজেপি বিধায়করা। ফোটোসেশন সেরে যাওয়ার সময় দুআঙুল তুলে ভিকট্রি চিহ্ন দেখান মমতা। বলেন, আই উইল বি ব্যাক। তারপর স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে বিধানসভার কর্মচারীদের সঙ্গেও ছবি তোলেন মুখ্যমন্ত্রী। তখন তিনি আবার বলেন, আই উইল বি ব্যাক। কর্মচারীদের মধ্যে একজন মমতাকে বলেন, আপনাকে খুব আত্মপ্রত্যয়ী লাগছে। মুখ্যমন্ত্রীর উত্তর, আমি চিরকালই খুব আত্মপ্রত্যয়ী। অর্থাৎ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় আসবে এবং তিনিই যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে নিশ্চিত মমতা।

ফেব্রুয়ারি ০৮, ২০২১

ট্রেন্ডিং

বিদেশ

নেতানিয়াহুর গদি কি টলমল? ইজরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিরোধী নেতাকে সমর্থন আরব দলগুলির!

ইজরায়েলের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থন জানাল আরব-নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। এর ফলে আইজেনকোটের পক্ষে ১২০ আসনের সংসদে ৬৭ জন সদস্যের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইজরায়েলে সরকার গড়তে প্রয়োজন ৬১ জন সাংসদের সমর্থন। সেই হিসাব অনুযায়ী, সরকার গঠনের দৌড়ে অনেকটাই এগিয়ে যেতে পারেন বিরোধী নেতা।বৃহস্পতিবার যৌথ তালিকা জোট জানায়, তারা দেশের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের কাছে আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করবে। এর আগে আর একটি আরব-নেতৃত্বাধীন দল রাআমও একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যৌথ তালিকা জোটের বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে তাদের সিদ্ধান্ত জানানো হবে।যৌথ তালিকা জোটের হাতে রয়েছে ১১টি আসন। অন্য দিকে, রাআমের আসন সংখ্যা আট। দুই দল মিলিয়ে মোট ১৯ জন সাংসদ রয়েছেন। ইজরায়েলের সংসদে আরব-নেতৃত্বাধীন দলগুলির পক্ষে এই সংখ্যা রেকর্ড বলে জানা যাচ্ছে। এই দুই দলের সমর্থন নিশ্চিত হলে আইজেনকোটের পক্ষে মোট ৬৭ জন সাংসদের সমর্থন থাকতে পারে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে তাঁর শিবির।অন্য দিকে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শিবিরের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। তাঁদের হাতে রয়েছে ৫৩টি আসন। তবে প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুকে কত জন সাংসদ সমর্থন করবেন, সেই সংখ্যা আরও কম হতে পারে বলে মনে করা হচ্ছে।এই পরিস্থিতিতে নেতানিয়াহুর জোটের শরিক ইউনাইটেড তোরাহ জুডাইজমের একটি অংশও তাঁর পাশে নেই। ওই জোটের সাতটি আসনের মধ্যে চারটি আসন রয়েছে দেগেল হা তোরাহের হাতে। তারা জানিয়েছে, নেতানিয়াহু বা আইজেনকোটকাউকেই প্রধানমন্ত্রী পদে সমর্থন করবে না। টাইমস অফ ইজরায়েলের প্রতিবেদন অনুযায়ী, অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের পুরুষদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে ছাড় দেওয়ার আইন পাশ করাতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। সেই কারণেই জোটের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে।সব মিলিয়ে ইজরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাষ্ট্রপতি আইজ্যাক হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সরকার গঠনের জন্য কাকে আমন্ত্রণ জানাবেন, তা ঠিক করবেন। আরব দলগুলির সমর্থনে আপাতত সেই দৌড়ে এগিয়ে রয়েছেন গাদি আইজেনকোট। তবে শেষ পর্যন্ত ইজরায়েলের ক্ষমতা কার হাতে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ০৫, ২০২৬
কলকাতা

এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে বড় খবর! ইন্টারভিউয়ের তালিকায় কারা, দেখে নিন নাম

এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে বড় খবর। বৃহস্পতিবার ইন্টারভিউয়ের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের সরকারি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩৮ হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। কারা এই তালিকায় জায়গা পেয়েছেন, তা কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা।কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ১৪ অক্টোবর ২০২৬ তারিখে জমা দেওয়া সংশোধিত শূন্যপদের হিসাবের ভিত্তিতে এই প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম রাজ্যস্তরের বাছাই পরীক্ষা বা এসএলএসটি-র মাধ্যমে নন-টিচিং স্টাফের ক্লার্ক পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নাম এই তালিকায় রাখা হয়েছে।প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত তালিকায় নিজেদের নাম খুঁজে নিতে পারবেন। নামের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় তথ্যও মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে প্রার্থীদের মূল নথি, শংসাপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। পাশাপাশি নেওয়া হবে ইন্টারভিউ। তবে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ এখনও জানায়নি কমিশন। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কমিশনের ওয়েবসাইটে।কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ ডি পদের পরীক্ষা হয়েছে ১ মার্চ। অন্য দিকে, গ্রুপ সি পদের পরীক্ষা হওয়ার কথা ৮ মার্চ। গ্রুপ সি পদে শূন্যপদের সংখ্যা ২,৯৮৯। গ্রুপ ডি পদে শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি। এই দুই পদে নিয়োগের জন্যই প্রার্থীদের পরবর্তী ধাপের প্রক্রিয়া শুরু হতে চলেছে।উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২৬ সালের মার্চ মাসে আলাদা দিনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা নেওয়া হয়। তবে বিধানসভা নির্বাচনের কারণে ফল প্রকাশ পিছিয়ে যায় বলে জানা গিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ফলে নতুন করে আশায় বুক বাঁধছেন চাকরিপ্রার্থীরা।

নভেম্বর ০৫, ২০২৬
রাজ্য

ভেন্টিলেশনে প্রাক্তন মন্ত্রী ! কিডনি বিকল, ব্রেন স্ট্রোকের পর কী বলছেন চিকিৎসকেরা?

রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। কলকাতার একটি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। কিডনির সমস্যা দেখা দেওয়ায় চলছে ডায়ালিসিস। এর পাশাপাশি ব্রেন স্ট্রোক এবং হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে তাঁর। চিকিৎসকেরা পেসমেকার বসানোর কথা ভাবলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আপাতত অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাইছেন না। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। উজ্জ্বল বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনা করে তাঁকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রও।উজ্জ্বল বিশ্বাসের অসুস্থতা নিয়ে সমাজমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর উজ্জ্বল বিশ্বাসের উপর অত্যাচার করা হয়েছিল। সেই ঘটনার ধাক্কা তাঁর শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলেছিল বলেও অভিযোগ করেছেন কুণাল। অন্য দিকে, মহুয়া মৈত্রও উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন তিনি।গত কয়েক মাস ধরেই অসুস্থ উজ্জ্বল বিশ্বাস। গত ৫ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের বাইপাস অস্ত্রোপচার হয়। কিন্তু অস্ত্রোপচারের পরের দিনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। প্রায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা।কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সপ্তমীর দিন তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তাঁর নিউমোনিয়া হয়েছে বলে জানান। সেই সঙ্গে ফুসফুসের কার্যক্ষমতাও কমে যায়। একের পর এক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁর অবস্থার আরও অবনতি হয়। শ্বাস নিতে যাতে সমস্যা না হয়, সে জন্য গলায় অস্ত্রোপচার করে শ্বাস নেওয়ার বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কিডনির সমস্যা দেখা দেওয়ায় নিয়মিত ডায়ালিসিস চলছে।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিঃস্বার্থ ভাবে কৃষ্ণনগরের মানুষের সেবা করার পরেও উজ্জ্বল বিশ্বাসের উপর হামলা চালানো হয়েছিল। তাঁর দাবি, জেল থেকে ফেরার পর থেকেই শারীরিক ভাবে ভেঙে পড়তে শুরু করেন প্রাক্তন মন্ত্রী। পরবর্তী সময়ে হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার, ব্রেন স্ট্রোক এবং কিডনির সমস্যায় আক্রান্ত হন তিনি।সব মিলিয়ে উজ্জ্বল বিশ্বাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকেরা আপাতত তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি তাঁর। পেসমেকার বসানোর বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

নভেম্বর ০৫, ২০২৬
কলকাতা

সিঙ্গুরে কি ফিরছে গাড়ি কারখানা? শিল্পনীতি ঘোষণার দিনেই বড় ইঙ্গিত শুভেন্দুর!

রাজ্যে নতুন শিল্পনীতি প্রকাশ করল বিজেপি সরকার। বৃহস্পতিবার নতুন শিল্পনীতির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নীতিতে রাজ্যের শিল্পক্ষেত্রে একাধিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যুতের শুল্ক থেকে শুরু করে কর্মীদের ভবিষ্যনিধি সংক্রান্ত বিষয়েও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে সরকার। আর নতুন শিল্পনীতি ঘোষণার দিনেই সিঙ্গুর নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সিঙ্গুরের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। সেখানে নতুন করে কিছু করার কথা ভাবছে রাজ্য সরকার।গত ১৫ বছর তৃণমূল সরকারের আমলে বাংলায় বড় শিল্প আসেনি বলে বারবার অভিযোগ করেছে বিজেপি। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর শিল্পের প্রসার নিয়ে নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বাংলায় নতুন শিল্প আসুক, তৈরি হোক কর্মসংস্থানএমনটাই চাইছেন সাধারণ মানুষ। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিল্প ফিরিয়ে আনার কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিল্প দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। কয়েকটি ক্ষেত্রে নতুন বিনিয়োগও এসেছে। এরই মধ্যে নতুন শিল্পনীতি প্রকাশ করল রাজ্য সরকার। তবে সিঙ্গুরে শিল্প ফেরানো নিয়ে কী ভাবছে সরকার, তা নিয়ে প্রশ্ন ছিলই।সেই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সিঙ্গুর নিয়ে ইতিবাচক পদক্ষেপ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিষয়ে অশোক লেল্যান্ডের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা ইতিবাচক পদক্ষেপ করব। সেই বিষয়ে অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে। কিছু একটা করব। তাঁর এই মন্তব্যের পরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তা হলে কি সিঙ্গুরে আবার গাড়ি তৈরির কারখানা গড়ে উঠতে পারে? যদিও এ বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী।সিঙ্গুরের সঙ্গে বাংলার শিল্পায়নের ইতিহাস জড়িয়ে রয়েছে। ২০০৬ সালে বামফ্রন্ট সরকারের আমলে হুগলির সিঙ্গুরে প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করে টাটা মোটরসের ন্যানো গাড়ির কারখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্যোগে বাংলায় ছোট গাড়ি তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল। কিন্তু কৃষিজমি অধিগ্রহণের বিরোধিতা করে আন্দোলনে নামেন একাংশের কৃষক। সেই আন্দোলনে নেতৃত্ব দেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৬ সালের ডিসেম্বর মাসে জমি আন্দোলনের প্রতিবাদে অনশন শুরু করেন তিনি। টানা ২৬ দিন অনশনের পর তা প্রত্যাহার করেন।২০০৮ সালের অগস্ট মাসে সিঙ্গুরে আন্দোলন আরও জোরালো হয়। পরিস্থিতির চাপে ওই বছরের সেপ্টেম্বর মাসে টাটা মোটরস কারখানার কাজ বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত ২০০৮ সালের ৩ অক্টোবর সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন রতন টাটা। পরে গুজরাতের সানন্দে তৈরি হয় ন্যানো গাড়ির কারখানা।২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর সিঙ্গুরের জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তৃণমূল সরকার। তবে জমি ফেরত পাওয়ার পরেও সেখানে চাষবাস সেভাবে শুরু হয়নি। অন্য দিকে, নতুন করে শিল্পও গড়ে ওঠেনি। ফলে দীর্ঘদিন ধরেই সিঙ্গুরে শিল্প ফেরার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে নতুন শিল্পনীতি প্রকাশের দিন মুখ্যমন্ত্রীর মন্তব্য তাঁদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তবে সিঙ্গুরে ঠিক কী ধরনের শিল্প গড়ে উঠবে, তা জানতে এখন অপেক্ষা করতে হবে।

নভেম্বর ০৫, ২০২৬
দেশ

দিল্লিতে ফের ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃত ২, ধ্বংসস্তূপে বহু?

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বড়সড় বিপর্যয়। বৃহস্পতিবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে জোরকদমে কাজ চালাচ্ছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় নির্মাণকাজ চলছিল বাড়িটিতে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলা বাড়িটি। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম চন্দরপাল (৬০) এবং বিজয় কুমার (৩৩)।প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িটির নির্মাণকাজ চলছিল। সেই সময় পুরনো ছাদের একটি অংশ ভেঙে পড়ে। তার জেরেই গোটা বাড়িটি ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। তাঁদের খোঁজে চলছে তল্লাশি।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লির বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। সেই সব ঘটনায় প্রাণহানিও হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই ফের এমন দুর্ঘটনা ঘটল রাজধানীতে। পর পর এই ধরনের ঘটনায় দিল্লির নিরাপত্তা ও নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিরুদ্ধে সরব হয়েছে আম আদমি পার্টি। রাজধানীতে একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

নভেম্বর ০৫, ২০২৬
দেশ

এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! ফর্ম ৬ জমা দিতে আর লাগবে না এই নথি

এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ জমা দিতে গেলে আর দিতে হবে না এসআইআর সংক্রান্ত ডিক্লারেশন বা ঘোষণা। যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে, সেখানেও এই নিয়ম কার্যকর হবে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন। এর ফলে নতুন ভোটারদের জন্য ফর্ম ৬ জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হল।এসআইআর শুরু হওয়ার পর থেকেই ফর্ম ৬-এ ডিক্লারেশন জমা দেওয়ার নিয়ম নিয়ে প্রশ্ন উঠছিল। প্রথম থেকেই এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। তাঁদের বক্তব্য ছিল, আপত্তি থাকা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ার সঙ্গে ফর্ম ৬-কে যুক্ত করা হচ্ছে। শেষ পর্যন্ত তাঁদের আপত্তির বিষয়টিই গুরুত্ব পেল বলে মনে করা হচ্ছে।ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে হলে ফর্ম ৬ পূরণ করতে হয়। এত দিন এসআইআর চলাকালীন এই ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীদের একটি অতিরিক্ত ঘোষণা দিতে হচ্ছিল। সেই ঘোষণায় আবেদনকারীর পরিবারের পুরনো ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা জানতে চাওয়া হচ্ছিল। বিশেষ করে আবেদনকারীর বাবা-মা, দাদু-দিদার নাম শেষ এসআইআরের ভোটার তালিকায় ছিল কি না, সেই তথ্য দিতে হচ্ছিল।অনলাইনে ফর্ম ৬ পূরণ করার সময়ও এই সংক্রান্ত তথ্য চাওয়া হচ্ছিল। ফর্মের নির্দিষ্ট অংশে এসআইআর সংক্রান্ত ঘোষণা জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। এই নিয়ম নিয়েই আপত্তি ওঠে। বিরোধীরাও প্রশ্ন তোলেন, নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে গেলে কেন এসআইআরের অতিরিক্ত ঘোষণা দিতে হবে?নির্বাচন কমিশনের দুই সদস্যও এই নিয়ম নিয়ে আপত্তি জানান। কমিশনার সুখবীর সিংহ সান্ধুর বক্তব্য ছিল, আইন সংশোধন না করে ফর্মে এই ধরনের পরিবর্তন করা যায় না। সংসদের মাধ্যমে আইন সংশোধনের পরেই ফর্মে প্রয়োজনীয় বদল আনা উচিত। কিন্তু সেই আপত্তি সত্ত্বেও নিয়ম চালু করা হয়েছিল বলে অভিযোগ।শেষ পর্যন্ত চাপের মুখে ফর্ম ৬-এর সঙ্গে এসআইআর সংক্রান্ত ঘোষণা জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পশ্চিমবঙ্গ-সহ এসআইআর প্রক্রিয়া শেষ হওয়া ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই নতুন করে ফর্ম ৬ জমা নেওয়ার কাজ শুরু হয়েছে।বৃহস্পতিবার কমিশন আরও জানিয়েছে, বর্তমানে যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, সেখানেও ফর্ম ৬ জমা দেওয়ার সময় আর অতিরিক্ত ঘোষণা দিতে হবে না। অর্থাৎ, অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রেও এই বাধ্যবাধকতা তুলে নেওয়া হল।এসআইআর প্রক্রিয়ার মধ্যে কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে এত দিন যে অতিরিক্ত নিয়ম মানতে হচ্ছিল, তা আর মানতে হবে না। তবে কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে দুই নির্বাচন কমিশনারের আগের আপত্তি এবং বিরোধীদের প্রশ্ন নতুন করে আলোচনায় উঠে এসেছে।

নভেম্বর ০৫, ২০২৬
রাজ্য

বাবরি মসজিদ নিয়ে সুর বদল হুমায়ুনের! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বিধায়ক?

বাবরি মসজিদ বিতর্কে আচমকাই সুর বদল নওদার বিধায়ক হুমায়ুন কবীরের। মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি হলে কোনও অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সেই মন্তব্যের পরেই নিজের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন হুমায়ুন। বৃহস্পতিবার সকালে তিনি জানালেন, মুখ্যমন্ত্রী যদি বাবরি নাম না চান, তা হলে তাঁর ইচ্ছাকে সম্মান জানাতে হবে।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে নতুন দল তৈরি করেন হুমায়ুন কবীর। আম জনতা উন্নয়ন পার্টি নামে সেই দল গড়ে ভোটের ময়দানে নামেন তিনি। সেই সময়ই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন। তা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয় তুমুল বিতর্ক। এর পর মুর্শিদাবাদে মসজিদ তৈরির কাজও শুরু হয়।গত ২ নভেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত একটি সভায় আরও আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তাঁকে। সেখানে মসজিদ নির্মাণের আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা হয়। সেই সভা থেকেই আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন হুমায়ুন। প্রশাসনের ক্ষমতা থাকলে তাঁকে আটকে দেখাক বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।এর পরেই বুধবার বাবরি মসজিদ বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুর্শিদাবাদের অনেক কৃতী মানুষের নামে মসজিদ তৈরি করা যেতে পারে। কিন্তু বাবরের নামে মসজিদ তৈরি হলে কোনও পরিকল্পনা বা অনুমোদন মিলবে না। এই বিষয়ে জেলার জেলাশাসককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই বৃহস্পতিবার সকালে সুর নরম করেন হুমায়ুন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি যদি বাবরি নাম না চান, তা হলে তাঁর ইচ্ছাকে মান্যতা দিতেই হবে। হুমায়ুনের এই মন্তব্যের পরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এত দিন যে বিষয়ে অনড় অবস্থান নিয়েছিলেন তিনি, সেই অবস্থান থেকে কি তবে সরে আসছেন নওদার বিধায়ক?হুমায়ুনের মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, বাবরি মসজিদ তৈরি হবে না। হুমায়ুনের কথারও কোনও স্থিরতা নেই বলে অভিযোগ করেন তিনি। সজলের কটাক্ষ, কখনও এক কথা, কখনও অন্য কথা বলেন হুমায়ুন। বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি। তাই তাঁর কথায় গুরুত্ব দিতে চান না বলেও জানান বিজেপি বিধায়ক।বাবরি মসজিদ নির্মাণ নিয়ে হুমায়ুনের এই নতুন মন্তব্যে বিতর্কে আরও একটি নতুন মোড় এল। মুখ্যমন্ত্রীর আপত্তির পর সত্যিই কি মসজিদের নাম বদলাবেন তিনি, নাকি ভবিষ্যতে আবার নিজের অবস্থান স্পষ্ট করবেন? আপাতত সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

নভেম্বর ০৫, ২০২৬
রাজ্য

বোতলের ভিতরে মা কালী! মহাদেবের কোলে শিশুর মতো শুয়ে দেবী, বাঁকুড়ার শিল্পীর সৃষ্টি দেখে অবাক নেটপাড়া

কাচের বোতলের ভিতরে আস্ত মা কালী! তাও আবার প্রচলিত রূপে নয়। মহাদেবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে নেই দেবী। বরং দেবাদিদেব মহাদেবের কোলেই শিশুর মতো শুয়ে রয়েছেন তিনি। আর এমনই এক অভিনব শিল্পকর্ম তৈরি করে সকলকে অবাক করে দিয়েছেন বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।সাধারণত কালীমূর্তিতে মহাদেবের বুকের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় দেবীকে। কিন্তু সেই চেনা ছবির বাইরে গিয়ে সম্পূর্ণ অন্য ভাবনায় মূর্তিটি তৈরি করেছেন ইন্দ্রনীল। সবচেয়ে অবাক করার বিষয়, গোটা মূর্তিটি তৈরি হয়েছে একটি কাচের বোতলের ভিতরে। ব্যবহার করা হয়েছে বিভিন্ন রঙের সুতো। সরু তারের সাহায্যে একের পর এক সুতো বোতলের ভিতরে ঢুকিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই শিল্পকর্ম তৈরি করেছেন তিনি।কাজী নজরুল ইসলামের লেখা কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন গানটি মা কালীর ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রচলিত কালীমূর্তির সঙ্গে এই গানের ভাবনা জড়িয়ে রয়েছে। তবে ইন্দ্রনীলের তৈরি মূর্তিতে ফুটে উঠেছে দেবী ও মহাদেবের সম্পর্কের এক অন্য দিক।এই শিল্পকর্ম তৈরির পিছনে রয়েছে শিল্পীর নিজস্ব ভাবনা। ইন্দ্রনীলের ব্যাখ্যা অনুযায়ী, অসুর বধের পর প্রচণ্ড ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবী। তাঁকে শান্ত করতে মহাদেব তাঁর সামনে শুয়ে পড়েন। দেবীর পা মহাদেবের বুকে পড়তেই শান্ত হন তিনি। পৌরাণিক কাহিনির এই পরিচিত দৃশ্যের পরের অংশটিই নিজের কল্পনায় সাজিয়েছেন শিল্পী।তাঁর ভাবনায়, দেবী শান্ত হওয়ার পর মহাদেব তাঁকে নিজের কোলে তুলে নেন। ছোট্ট শিশুর মতো বুকে আগলে আদর করেন। দেবী ও মহাদেবের সম্পর্কের মধ্যে থাকা ভালোবাসা, স্নেহ এবং মমতার সেই ছবিই ফুটিয়ে তুলেছেন তিনি। প্রচলিত চিত্রকল্পের বাইরে গিয়ে এমন ভাবনা তাঁর শিল্পকর্মকে অন্য মাত্রা দিয়েছে।বাঁকুড়া শহরের বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় প্রায় ৩০ বছর ধরে ছবি আঁকা এবং নানা ধরনের সৃজনশীল শিল্পকর্মের সঙ্গে যুক্ত। বোতলের ভিতরে বিভিন্ন উপকরণ দিয়ে শিল্পকর্ম তৈরি করাই তাঁর বিশেষ পরিচিতি। বাংলার পরিচিত বোতলশিল্পীদের মধ্যেও তিনি অন্যতম।দীর্ঘ শিল্পীজীবনে দেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের সামনে নিজের কাজ তুলে ধরার সুযোগ পেয়েছেন ইন্দ্রনীল। তাঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিনের সাধনা, ধৈর্য এবং অভিনব ভাবনার জোরেই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন বাঁকুড়ার এই শিল্পী।একটি ছোট্ট কাচের বোতলের ভিতরে রঙিন সুতোর সাহায্যে এমন সূক্ষ্ম কাজ সত্যিই নজর কাড়ার মতো। আর মা কালী ও মহাদেবের পরিচিত সম্পর্ককে এক নতুন ভাবনায় তুলে ধরে শিল্পী বুঝিয়ে দিয়েছেন, শিল্পের জগতে কল্পনার কোনও সীমা নেই।

নভেম্বর ০৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal