মেষ/ ARIES: আজ নিরানন্দে থাকতে পারেন।বৃষ/ TAURUS: অসাধুতার শিকার হতে পারেন। মিথুন/ GEMINI : জলযানে বিপদ হতে পারে। কর্কট/ CANCER : আজ ধনাগম হতে পারে। সিংহ/ LEO: বিষন্নতার শিকার হতে পারেন। কন্যা/ VIRGO: ধর্মেকর্মে আগ্রহ দেখা দিতে পারে। তুলা/ LIBRA: কো্নও কারণে বেদনাহত হতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মিথ্যাপবাদে জড়িয়ে পড়তে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ সমস্যা বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: পরিশ্রমবৃদ্ধি পাবে আজ। কুম্ভ/ AQUARIUS: শ্বাসকষ্ট হতে পারে আজ। মীন/ PISCES : কপটতার শিকার হতে পারেন।
মেষ/ ARIES: আজ উদাসিনতায় ভুগতে পারেন। বৃষ/ TAURUS: প্রীতিসঙ্গ লাভ করতে পারেন। মিথুন/ GEMINI : কোনও কারণে আজ আপনার অর্থদণ্ড হতে পারে। কর্কট/ CANCER : ব্যবসায় লাভ করতে পারেন। সিংহ/ LEO: আজ রক্তপাতের আশঙ্কা রয়েছে। কন্যা/ VIRGO: কোনও কারণে মতবিরোধ হতে পারে। তুলা/ LIBRA: চিকিৎসায় সাফল্য পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মানসিক পরিবর্তন হতে পারে আজ। ধনু/ SAGITTARIUS: বঞ্চনার শিকার হতে পারেন আজ। মকর/ CAPRICORN: পকেটমারি হতে পারে, সাবধানে চলাফেরা করবেন। কুম্ভ/ AQUARIUS: স্পষ্ট কথায় বিপদ হতে পারে। মীন/ PISCES : আজ আশান্বিত হতে পারেন।
পুলিশ, এমভিআই ও ডাকপার্টির জুলুমবাজির কারণে দায় হয়ে উঠেছে সড়কপথে ট্রাক চালানো। তারই প্রতিবাদে এবার স্বোচ্চার হল হুগলীর ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অফ ওয়েষ্টবেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। তাঁরা পুলিশি জুলুমবাজি বন্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবার ডেপুটেশন দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে। পুলিশ দিবসের পর দিন এই রাজ্যের পুলিশের জুলুমবাজি বন্ধের দাবিতে ট্রাক মালিকদের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে পথে নামাটা নজিরবিহীন বলেই দাবি করেছে রাজনৈতিক মহল।হুগলির ডানকুনি টোল প্লাজা থেকে খালি লরি নিয়ে এদিন মিছিল করে ট্রাক মালিকরা পৌছান বর্ধমানের আলিশায়। পরে ট্রাক মালিক সংগঠনের নেতৃত্ব সেখান থেকে পায়ে হেটে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে পৌছান। হুগলির ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য রসিদ সর্দার এদিন বলেন, পুলিশ, এম ভি আই ও ডাকপার্টির অত্যাচার ও জুলুমবাজির কারণে বহু ট্রাক মালিক ট্রাক চালানো বন্ধ করে দিয়েছে। এইসব দপ্তরের লোকজন জোর করে ট্রাকে ওভারলোড করাতে বাধ্য করছে। অপরদিকে ফেডারেশন অফ ওয়েষ্টবেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের তরফে সজল ঘোষ অভিযোগে জানান,সম্প্রতি রাজ্যে এক্সেল লোড বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও কিছু আসাধু পুলিশকর্মী ও পুলিশের ডাকপার্টি জোর করে ট্রাক ড্রাইভারদের ওভারলোড করতে বাধ্য করছে।ট্রাক ড্রাইভাররা ওভার লোড না করলে বিভিন্ন অজুহাতে অত্যাধিক হারে ফাইন করা হচ্ছে। বিষয়টি নিয়ে ট্রাক মালিকরা রাজ্যের পরিবহনমন্ত্রীকে জানালেও সমস্যার সমাধান হয়নি। জুলুমবাজীও বন্ধ হয়নি। তাই তাঁরা চাইছে মুখ্যমন্ত্রী সরাসরি এই ব্যাপারে হস্তক্ষেপ করুক।ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেওয়া ট্রাক মালিকরা এদিন বলেন, ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি ২৯৪টি আসনেই প্রার্থী। তাই তাঁকেই তাঁরা ভোট দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁদের জন্য কিছু করছেন না। মুখ্যমন্ত্রী চাইলে একদিনের মধ্যে এই জুলুমবাজি বন্ধ হতে পারে বলে মন্তব্য করেন ট্রাক মালিকরা। তাঁরা এদিন দাবি করেন, লোডিং পয়েন্ট থেকে আণ্ডার লোড করে গাড়ি বার করা হোক। পাশপাশি মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে পুলিশ, এমভিআই ও ডাকপার্টির জুলুমবাজি বন্ধে ব্যবস্থা নিক। একই দাবির কথা শুনিয়েছেন ট্রাক মালিক সংগঠনের কর্তারাও।
মেষ/ ARIES: আজ বিপদের আশঙ্কা রয়েছে।বৃষ/ TAURUS: শ্রমিক অশান্তির মধ্যে পড়তে পারেন। মিথুন/ GEMINI : ভোগবিলাস করতে পারেন। কর্কট/ CANCER : দেহে কোনওকারণে পীড়া হতে পারে। সিংহ/ LEO: সন্তানের কারণে উদ্বেগ দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: হঠকারী কোনও সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। তুলা/ LIBRA: আজ প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: নৈতিক কারণে অবনতি হতে পারে। ধনু/ SAGITTARIUS: লোকসান বৃদ্ধি পেতে পারে আজ। মকর/ CAPRICORN: হৃদরোগে কষ্ট পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: কোনও আত্মীয়র কারণে ক্ষতি হতে পারে। মীন/ PISCES : সৎ বন্ধু লাভ করতে পারেন।
নজির গড়ার দিনে এ কী করলেন কিয়েরণ পোলার্ড? ওয়াইড বল না দেওয়ায় আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিলেন! শুধু তাই নয়, রাগ করে ক্রিজ থেকে দুরে গিয়ে দাঁড়িয়েও রইলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া কিংস ম্যাচে।ত্রিনবাগো নাইট রাইডার্সের ইনিংসের ১৯ নম্বর ওভারে এই ঘটনা ঘটে। ওয়াহাব রিয়াজের বলে ব্যাট করছিলেন টিম সেইফার্ট। অফস্টাম্পের বাইরে বল করেছিলেন পাকিস্তানের জোরে বোলার ওয়াহাব রিয়াজ। বল অনেকটাই দুরে ছিল। নাগাল পাননি নিউজিল্যান্ড ব্যাটসম্যান সেইফার্ট। তবুও আম্পায়ার ওয়াইড দেননি। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা কিয়েরণ পোলার্ড। আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। আম্পায়ার সিদ্ধান্ত না বদলানোয় ক্রিজ থেকে সরে গিয়ে ৩০ গজের বৃত্তের কাছে দাঁড়িয়ে থাকেন তিনি।আরও পড়ুনঃ কেন ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন ডেল স্টেন?রাগ দেখালেও এদিন অবশ্য নজির গড়েছেন কিয়েরণ পোলার্ড। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি২০ ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জয় পেল ত্রিনবাগো নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে ২৭ রানে হারিয়েছে সেন্ট লুসিয়া কিংসকে।সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন পোলার্ড। ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কারও তিনি পান। এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটে সব মিলিয়ে ৫৫৪ ম্যাচ খেলেছেন পোলার্ড। ১১০০৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। স্ট্রাইক রেট ১৫২.৭৪। ৫৫টি অর্ধশতরান। ১ টি শতরান। ২৯৭টি উইকেটও নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এই অলরাউন্ডার। কিয়েরণ পোলার্ডের আগে ক্রিস গেল টি২০ ক্রিকেটে ১১ রান করেছেন। গেলের ঝুলিতে রয়েছে ১৪১০৮ রান। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক (১০৭৪৮ রান) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১০০১৭ রান)।আরও পড়ুনঃ দলগঠনে চমক এসসি ইস্টবেঙ্গলের, অরিন্দমকে ১ কোটি ৩০ লক্ষ টাকার প্রস্তাব!ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাতে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২৯ বলে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন পোলর্ড। ৬টি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ২৫ বলে ৩৭ রানের লড়াকু ইনিংস খেলেন টিম সেইফার্ট। সেন্ট লুসিয়ার হয়ে ৪ উইকেট নেন ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামস।আরও পড়ুনঃ দৈনিক টিকাকরণে দেশে ফের রেকর্ড১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত সাজঘরে ফিরে যান সেন্ট লুসিয়া কিংসের ওপেনার রাহকিম কর্নওয়েল। ব্যর্থ হন ফ্যাফ ডু প্লেসিস সহ দলের বাকি ব্যাটসম্যান। একাই লড়াই করেন আন্দ্রে ফ্লেচার। ৫৫ বলে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলেও তিনি দলের হার এড়াতে পারেননি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি তুলতে পারেনি সেন্ট লুসিয়া। নাইট রাইডার্সের হয়ে ৩ উইকেট নেন রবি রামপাল। ২ উইকেট নেন ইসুরু উদানা।
মেষ/ ARIES: কোনও আত্মীয়র কাছ থেকে শোক পেতে পারেন। বৃষ/ TAURUS: আজ প্রতিষ্ঠা লাভ করতে পারেন। মিথুন/ GEMINI : কোনও কারণে হয়রানির শিকার হতে পারেন। কর্কট/ CANCER : আজ উচ্চাশা জন্মাতে পারে মনে। সিংহ/ LEO: প্রতিভার বিকাশ হতে পারে। কন্যা/ VIRGO: কোথাও যাত্রা করবেন না, অশুভ হতে পারে। তুলা/ LIBRA: পরের অর্থ নিলে ক্ষতি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: গৃহসংস্কারে ব্যয় হতে পারে। ধনু/ SAGITTARIUS: প্রেমে বদনাম হতে পারে আপনার। মকর/ CAPRICORN: সহকর্মীদের মধ্যে বিবাদ বাধতে পারে। কুম্ভ/ AQUARIUS: সুরক্ষার জন্য চিন্তা হতে পারে। মীন/ PISCES : অভাব-অনটনের মধ্যে পড়তে পারেন।
মেষ/ ARIES: আজ অর্থাভাবে ভুগতে পারেন। বৃষ/ TAURUS: আপনার গৌরববৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : প্রেমপ্রীতির সঙ্গ লাভ করতে পারেন। কর্কট/ CANCER : পারিবারিকভাবে আজকের দিনটি শুভ। সিংহ/ LEO: কোনও কারণে অনুতাপ হতে পারে। কন্যা/ VIRGO: রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। তুলা/ LIBRA: নতুন কোনও প্রচেষ্টা করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: মনে কোনও কারণে কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: সমস্যা বৃদ্ধি পেতে পারে আজ। মকর/ CAPRICORN: হঠাৎ কারুর প্রতি বিরোধ মনোভাব জন্মাতে পারে। কুম্ভ/ AQUARIUS: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। মীন/ PISCES : কারুর কাছে নতিস্বীকার করতে পারেন।
মেষ/ ARIES: আজ মানহানির সম্ভাবনা রয়েছে।বৃষ/ TAURUS: কর্তব্যপরায়ন মনোভাব দেখাবেন।মিথুন/ GEMINI : আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে।কর্কট/ CANCER : আজ স্বাস্থ্যহানি হতে পারে। সিংহ/ LEO: আজ অর্থলাভ হতে পারে।কন্যা/ VIRGO: অর্থবিনিয়োগ করলে লাভ হতে পারে। তুলা/ Libra: আজ দায়িত্ববৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোনও কারণে উৎসাহান্বিত হতে পারেন। ধনু/ SAGITTARIUS: হঠাৎ কোনও কিছু পেতে পারেন। মকর/ CAPRICORN: বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: কারুর উপর প্রভাব বিস্তার করতে পারেন। মীন/ PISCES : কোনও মনের ইচ্ছা পূরণ হতে পারে আজ।
ওয়েব সিরিজ খেলা শুরু-র মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন সৌপ্তিক। এই ওয়েব সিরিজের মাধ্যমেই ওয়েবে ডেবিউ হল রণিতার। ইষ্টি কুটুম খ্যাত বাহা অর্থাৎ রণিতা দাস ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করলেও ওয়েব সিরিজ বা ওটিটি প্ল্যাটফর্ম তার কাছে একদম নতুন। ওয়েবে কাজ করা খুব একটা সোজা ছিল না। অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে জানালেন তিনি।আরও পড়ুনঃ ওয়েব সিরিজে আত্মপ্রকাশ রণিতারঅভিনেত্রীর কথায়,খুব চাপের। সিরিয়ালেও এত প্রেশার থাকে না। যখন সিরিয়াল করতাম ইটস লাইক আমার খুব ফ্লো তে হতো। এত হেডেক নিতে হতো না। এত ভাবতে হতো না। ফার্স্ট টাইম ওয়েবে কাজ করলাম। আমার ভীষণ ডিফিক্যাল্ট লেগেছে। প্রচুর চিন্তা-ভাবনা, প্রচুর এফরট। রোজই শুনছি যে হচ্ছেনা, হচ্ছেনা। লাস্টে গিয়ে যে হয়েছে এটাই অনেক। ডিফিক্যাল্ট বাট হ্যাঁ কাজটা করে ভালো লেগেছে। যখন আউটপুট দেখেছি তখনও ভালো লেগেছে।আরও পড়ুনঃ মুক্তি পেল খেলা শুরু জনতার কথার মুখোমুখি পরিচালকইন্দ্রাশিস জানালেন,একেবারেই অন্য রকমের একটা খেলা। আমরা যে যে খেলার সঙ্গে যুক্ত তার বাইরে গিয়ে সৌপ্তিক একটা খেলা তৈরি করেছে। সেটা আমরা দুজন শুধু নই। আরও অনেকে খেলেছেন। খেলাটা বেশ ডিফিকাল্ট ছিল। ফাইনালি এল দর্শকের সামনে। এই অপেক্ষাতেই আমাদের সমস্ত কাজ শুরু হয়। দর্শকদের কাছ থেকে এই খেলার রেজাল্টের অপেক্ষায় রয়েছি এখন।
খেলা শুরু ওয়েব সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে অভিষেক হল সৌপ্তিকের। ক্লিকের এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায়, রণিতা দাস। বেশ কয়েকবছর অভিনেতা হিসাবে সফলভাবে কাজ করার পর এবার পরিচালক হিসাবে নতুন জার্নি শুরু করলেন তিনি। খেলা শুরু নিয়ে জনতার কথার মুখোমুখি পরিচালক।জনতার কথা : অভিনয় থেকে পরিচালনা। নতুন খেলা শুরু করে কেমন লাগছে?সৌপ্তিক : খেলা শুরু হলে তো ভালোই লাগে। খেলা তো ছোটবেলা থেকে আমাদের ভেতরেই থাকে। আমরা সবাই খেলতে ভালোবাসি। কিন্তু এটা বড়বেলার খেলা। কেরিয়ার হিসাবে আমি যখন পরিচালনাকে বেছে নিই এটা অ্যাড অন হয়েছে। যদিও অভিনেতা সত্ত্বাটাকে আমি ছাড়িনি। এটা আমার একটা ইচ্ছে ছিল আগে। সেই ইচ্ছেটা আজ পরিণতি পেল ক্লিকের জন্য।জনতার কথা : এই খেলা নিয়ে দর্শকদের কি বলবে?সৌপ্তিক : সবাই বলে আমার গল্প আলাদা। দেখে ভালো লাগবে। আমি যেটা বলবো যে আমার গল্পটা হচ্ছে হরর ফ্যান্টাসি। ফ্যান্টাসি বস্তুতা নিয়ে ওয়েব সিরিজ কিন্তু খুব কম হয়েছে। হয়নি বলবোনা। কিন্তু থ্রিলার বেশি। এটার মধ্যে হরোর মানে ভৌতিক ব্যাপারটাও টোটালি নেই। ইটস আ মিক্সচার। এটা রিয়েল লাইফের সঙ্গে প্রত্যেকটা মানুষ কানেক্ট করতে পারবে। কারণ আসল লাইফে মানুষরা কিন্তু ফ্যান্টাসি ভালোবাসেন। যে তাদের কাছে যদি এরকম একটা জিনিস থাকতো তারা কি করতো। তারা কি সেটা অ্যাক্সেপ্ট করতো? এগিয়ে যেত। না কি তারা ওয়েট করতো রাইট টাইমে আমি কি করবো। তাই সবাই রিলেট করতে পারবে। তাই সবাই দেখুন খেলা শুরু ক্লিক অ্যাপে।জনতার কথা : তোমাকে ও তোমার পুরো টিমকে অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। পরিচালক হিসাবে আরও ভালো কাজ দর্শকদের উপহার দাও।সৌপ্তিক : থ্যাঙ্কিউ। ভালো গল্প বলার চেষ্টাতেই তো রয়েছি।
মেষ/ ARIES: কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: ব্যভিচারের শিকার হতে পারেন।মিথুন/ GEMINI : কোনও মনের ইচ্ছাপূরণ হতে পারে। কর্কট/ CANCER : পিতার জন্য শোক হতে পারে।সিংহ/ LEO: মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন। কন্যা/ VIRGO: মানসিক অশান্তিতে ভুগতে পারেন।তুলা/ LIBRA: কোনও খারাপ খবর পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ সঞ্চয় করতে পারেন। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে ক্রোধের বশবর্তী হতে পারেন। মকর/ CAPRICORN: কোনও মহিলাদ্বারা প্রতারিত হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আজ দুর্ভোগের মধ্যে পড়তে পারেন। মীন/ PISCES : দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
অভিনেত্রী রণিতা দাস। ইষ্টি কুটুম ধারাবাহিকে যার বাহামণির চরিত্র দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি প্রেমও করছেন। যার সঙ্গে তার প্রেম সে ও একজন অভিনেতা। নাম সৌপ্তিক চক্রবর্তী। কিন্তু সেই সৌপ্তিক কে ছেড়ে হটাত অভিনেতা ইন্দ্রাশিসের কাছে রণিতা। ব্যাপারটা কেমন গোলমেলে লাগতে পারে। তাহলে কি তাদের ব্রেকআপ হয়ে গেল? না দুজনের ব্রেপআপ হয়নি। বিষয়টা পুরোটাই একটি ওয়েব সিরিজ কেন্দ্রিক। আসল বিষয়টা হল রণিতা এবার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করল। যে ওয়েবের নাম খেলা শুরু। ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল এই ওয়েব সিরিজ। প্রিমিয়ারও হয়ে গেল। এই ওয়েবে পরিচালক হিসাবে ডেবিউ করলেন তার বয়ফ্রেন্ড সৌপ্তিক। স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ। খেলা শুরু তে রণিতার চরিত্রের নাম শ্রেষ্ঠা। তার বিপরীতে অভিনয় করলেন ইন্দ্রাশিস রায় কে। রণিতা ও ইন্দ্রাশিস ছাড়াও এই ওয়েবে আরও বেশ কয়েকজন রয়েছেন। এরা হলেন অসীম রায়চৌধুরি, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, শ্রেয়াসিস এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। প্রথমবার ওয়েবে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো জানিয়েছেন রণিতা। সৌপ্তিক জানান অনেক পরিশ্রম করে এই ওয়েব সিরিজটা তারা বানিয়েছেন। এখন দর্শকদের থেকে ফিডব্যাকের অপেক্ষায় রয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ইষ্টি কুটুম ধারাবাহিক করে দর্শকদের মন ছুঁয়েছিলেন রণিতা। এবার নতুন রূপে নতুন প্ল্যাটফর্মে তিনি। ওটিটি রণিতাকে মেগার মতোই ভালবাসায় ভরিয়ে দেয় নাকি সেটাই এখন দেখার।
মেষ/ ARIES: আজ বন্ধুবিরোধ হতে পারে।বৃষ/ TAURUS: শরিকি বিবাদের জড়িয়ে পড়তে পারেন।মিথুন/ GEMINI : মনে অনুতাপ হতে পারে।কর্কট/ CANCER : মনে বিচ্ছেদভয় জন্মাতে পারে। সিংহ/ LEO: আজ বিদ্যানুরাগ হতে পারে। কন্যা/ VIRGO: আগুনের থেকে ভয় হতে পারে। তুলা/ LIBRA: আজ কোনও কারণে মায়ের সঙ্গে বিরোধ বাধতে পারে। বৃশ্চিক/ Scorpio: আজ পরনির্ভরতা দেখা দিতে পারে। ধনু/ SAGITTARIUS: কোনও কারণে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে।মকর/ CAPRICORN: আজ সৌভাগ্যবৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: পরিশ্রমবৃদ্ধী পেতে পারে কোনও কারণে। মীন/ PISCES : আজ বদলির সম্ভাবনা রয়েছে।
দেব সরকার ও মিলকি ওয়েভস এর প্রযোজনায় ক্লিকের ওয়েব সিরিজ চিক ফ্লিক ২। চিক ফ্লিকের সফলতার পর তারই পার্ট চিক ফ্লিক ২। জয়দীপ ব্যানার্জির পরিচালনায় এখানে অভিনয় করেছেন খরাজ মুখার্জি, শাওলি চট্টোপাধ্যায়, জিনা তরফদার, রাতাশ্রী দত্ত, সায়ন ঘোষ, সুদীপা বসু সহ আরও অনেকে।পরিচালক জয়দীপ জানালেন,সিজন ওয়ানে আমাদের গল্পটা যেখানে শেষ হয়েছিল সিজন ২ সেখান থেকেই শুরু করছি। গল্পটা একটু অন্যধরণের। তবে চরিত্রগুলো একই রয়েছে। বরং সিজন ২ যেহেতু একটু বড় অনেক নতুন অভিনেতা এখানে অভিনয় করছেন। যেমন জেঠু ওরফে বিচিত্রবীর্যএই চরিত্রে খরাজ মুখার্জি অভিনয় করছেন। আমার ধারণা জেঠুকে দর্শকদের খুব ভালো লাগবে। মাস্তানির চরিত্রে রয়েছেন রাতাশ্রী দত্ত। বিম্ববতির চরিত্রে রয়েছে জিনা তরফদার। এই ওয়েব সিরিজ কবে মুক্তি পাবে উত্তরে পরিচালক জানান,আমাদের প্রথম পার্ট গত বছর নভেম্বরে মুক্তি পেয়েছিল। আমাদের ভাবনা এবং ক্লিকের তরফ থেকেও চাইছে এই বছর নভেম্বরে পার্ট ২ রিলিজ করতে।শাওলি জানালেন,যারা সিজন ওয়ান দেখেছেন তারা চরিত্রটা সম্পর্কে জানেন। চরিত্রের নাম জিনিয়া। এক বছরের মধ্যে চরিত্রে অনেকটা বদল এসেছে। কি সেটা বলতে পারব না। তাহলে গল্পের অনেকটা রিভিল হয়ে যাবে। সায়ন জানালেন,আমার চরিত্রের নাম বাম্পি। বাবা চায় যেন ব্যবসা করে। কিন্তু ও চায় স্ট্যান্ড আপ কমিডিয়ান হতে। কিন্তু খুব বাজে স্ট্যান্ড আপ কমিডিয়ান। যার কমিডি দেখে কেউ হাসেনা। খরাজ মুখার্জি জানালেন ওয়েব সিরিজে কাজ করে তাঁর খুব ভালো লাগছে। এতজন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করে কাজটা তিনি খুব ভালো এনজয় করছেন।
প্রকৃতির খেলা হয়তো একেই বলে। একদিকে ধ্বংস, অন্যদিকে সৃষ্টি। একদিকে হাহাকার, অন্যদিকে প্রশস্ত শান্তি। চরম ধ্বংসের খেলায় মেতেছে আফগানিস্তান। চারিদিকে শুধুই সন্ত্রাস, কান্না আর আতঙ্কের আবহ। কিন্তু প্রকৃতির এমনই অমোঘ খেলা, ধ্বংসের তাণ্ডবলীলার মধ্যেও সৃষ্টি হল নতুন ফুটফুটে চারটি প্রাণের। বৃহস্পতিবার সন্ধ্যায় আফগানিস্তানের কাবুল যখন দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠছে। চারিদিকে শুধুই মৃত্যুর খবর। হাহাকার আর আর্তনাদ! অন্যদিকে তখন এই আফগান মুলুকেই ননগরহার প্রদেশে প্রস্ফুটিত হল ছোট্ট চারটি প্রাণ। এক প্রসূতি জন্ম দিলেন চার সন্তানের।A mother has given birth to four babies at the #Nangarhar Regional Hospital, including three boys and a girl. The health of the mother and children is stable. Earlier, a mother had given birth to five children.Namgarhar Gov Media Office. #Afghanistan pic.twitter.com/1UmSsx0syR Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 26, 2021আফগানিস্তানের এক সংবাদসংস্থা বৃহস্পতিবার সন্ধ্যায় একটি টুইট করেছে। সেখানেই চার নবজাতকের ছবি শেয়ার করেছে। সঙ্গে ক্যাপশনে লিখেছে, ননগরহারের স্থানীয় হাসপাতালে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। এর মধ্যে তিনটি পুত্র সন্তান, এক কন্যা। মা ও শিশুদের শারীরিক অবস্থা ভাল আছে। এর আগে পাঁচ শিশুর জন্ম দিয়েছিলেন এক মহিলা।বিষাদের মধ্যেও মন ভালো করা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চার ভাইয়ের সঙ্গে শুয়ে অকাতরে ঘুমিয়ে চলেছে বোনও। একেবারে আফগানি স্টাইলে প্রত্যেকের মাথাতেই কাপড়ের টুকরো বাধা। শরীর জড়ানে সাদা কাপড় দিয়ে। এক একজনের শোওয়ার ভঙ্গি এক এক রকম। একজন আবার টকটকে লাল রঙের পোশাকও পরে। সাদা কাপড়ের পার করে উঁকি দিচ্ছে ছোট্ট হাত দুটো। পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে তারা। সারা বিশ্বের যত অস্থিরতা, আতঙ্ক, হাহাকার, সন্ত্রাস, কান্না, তাণ্ডবলীলা তাদের কানে পৌঁছতে পারেনি। সারা বিশ্বের সবটুকু শান্তি যেন ওই চার জনের মধ্যেই লুকোনো।
মেষ/ ARIES: প্রতিবেশী বিবাদ ঘটতে পারে। বৃষ/ TAURUS: ন্যায্যপ্রাপ্তিতে বাধা পেতে পারেন। মিথুন/ GEMINI : আজ অপযশের শিকার হতে পারেন। কর্কট/ CANCER : প্রবল ভোগেচ্ছা হতে পারে। সিংহ/ LEO: সংঘর্ষে ক্ষতি পারে। কন্যা/ VIRGO: মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। তুলা/ LIBRA: প্রণয় সুখ ভোগ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: অম্লরোগে কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: বুদ্ধিভ্রম হতে পারে আজ। মকর/ CAPRICORN: সন্তানের দ্বারা পীড়া পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: আর্থিক উন্নতির মুখ দেখতে পারেন। মীন/ PISCES : দুঃখভোগ করতে পারেন।
মেষ/ ARIES: পিত্তরোগে কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: আর্থিক অনটনের মধ্যে পড়তে পারেন। মিথুন/ GEMINI : কলানুশীলনে মন দিতে পারেন। কর্কট/ CANCER : আজ ক্লেশভোগ করতে পারেন। সিংহ/ LEO: অনেক দিনের আশাপূরণ হতে পারে আজ। কন্যা/ VIRGO: প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারেন। তুলা/ LIBRA: আজ ঋণপরিশোধ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কোনও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ নিরানন্দ থাকতে পারেন। মকর/ CAPRICORN: ব্যবসায় জটিলতা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ/ AQUARIUS: প্রবঞ্চনার শিকার হতে পারেন। মীন/ PISCES : যাত্রায় বিঘ্ন ঘটতে পারে।
মেষ/ ARIES: কারুর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ।বৃষ/ TAURUS: চরিত্রহননের সম্ভাবনা আছে। মিথুন/ GEMINI : মনে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আজ। কর্কট/ CANCER : কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সিংহ/ LEO: আজ দুঃখভোগ করতে পারেন। কন্যা/ VIRGO: প্রণয়াসক্তি জন্মাতে পারে মনে। তুলা/ LIBRA: চোখের রোগে কষ্ট পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: কারুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ধনু/ SAGITTARIUS: পরার্থে ক্ষতি হতে পারে। মকর/ CAPRICORN: কার্যসিদ্ধি হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: কোনও দ্রব্যাদি লাভ করতে পারেন। মীন/ PISCES : কোনও কারণে লাঞ্ছনা ভোগ করতে পারেন।
মেষ/ ARIES: শত্রুর ভয় হতে পারে। বৃষ/ TAURUS: আজ দানধ্যান করতে পারেন। মিথুন/ GEMINI : আত্মীয়বিরোধ ঘটতে পারে আজ। কর্কট/ CANCER : আজ সম্মানহানি হতে পারে। সিংহ/ LEO: মেধার বিকাশ ঘটতে পারে আজ। কন্যা/ VIRGO: পদোন্নতির সুযোগ আসতে পারে। তুলা/ LIBRA: আজ শ্বাসকষ্ট হতে পারে। বৃশ্চিক/ Scorpio: কোথাও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ধনু/ SAGITTARIUS: প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে। মকর/ CAPRICORN: পথে বিপদ হতে পারে। কুম্ভ/ AQUARIUS: সাধুসঙ্গ লাভ করতে পারেন। মীন/ PISCES : কাজের প্রতি অনিহা জন্মাতে পারে।
মেষ/ ARIES: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: খেলাধূলায় সাফল্য আসতে পারে।মিথুন/ GEMINI : সম্পর্কে ফাটল ধরতে পারে।কর্কট/ CANCER : ভালো কাজের জন্য ব্যয় হতে পারে। সিংহ/ LEO: পিঠের ব্যথা দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বাধতে পারে। তুলা/ LIBRA: কাজের ক্ষেত্রে সংস্থা পরিবর্তন করতে পারেন।বৃশ্চিক/ Scorpio: কারুর কাছ থেকে সহায়তা লাভ করতে পারেন।ধনু/ SAGITTARIUS: আজ মানমর্যাদা বৃদ্ধি পেতে পারে। মকর/ CAPRICORN: কোনও কারণে মন বিষাদগ্রস্ত থাকতে পারে। কুম্ভ/ AQUARIUS: অসদুপায়ে কোনও লাভ হতে পারে। মীন/ PISCES : মনে দুর্বুদ্ধি জন্মাতে পারে।