• ৭ চৈত্র ১৪৩২, রবিবার ২২ মার্চ ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Corp

রাশিফল

রাশিফল (Horoscope 23rd December 2021): তুলার উত্তেজনা বৃদ্ধি, মকরের আশাপূরণ

মেষ/ARIES: সন্তানের জন্য উদ্বেগ।বৃষ/TAURUS: সুনামহানি হতে পারে।মিথুন/GEMINI: নৈতিক অবনতি হতে পারে।কর্কট/CANCER: অলসতায় ক্ষতি হতে পারে।সিংহ/LEO: আঘাত পেতে পারেন।কন্যা/VIRGO: শিক্ষাক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে।তুলা/ LIBRA: উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক/Scorpio: নতুন প্রচেষ্টা করতে পারেন।ধনু/SAGITTARIUS: অর্শরোগে কষ্ট পেতে পারেন।মকর/CAPRICORN: আশাপূরণ হতে পারে।কুম্ভ/AQUARIUS: আর্থিক উন্নতি হতে পারে।মীন/ PISCES: উচ্চপদ পেতে পারেন।

ডিসেম্বর ২৩, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 22nd December 2021): মকরের ক্লেশভোগ, মীনের পরিশ্রম বৃদ্ধি

মেষ/ARIES: নিঃসঙ্গতায় ভুগতে পারেন।বৃষ/TAURUS: পরিতাপ করতে পারেন।মিথুন/GEMINI: চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে।কর্কট/CANCER: গুপ্তশত্রুর ভয় হতে পারে।সিংহ/LEO: ন্যায্যপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে।কন্যা/VIRGO: ভ্রমণে আনন্দ পেতে পারেন।তুলা/ LIBRA: সুযোগের সদ্ব্যবহার করতে পারেন।বৃশ্চিক/Scorpio: ষড়যন্ত্রের শিকার হতে পারেন।ধনু/SAGITTARIUS: পৈত্রিকসূত্রে প্রাপ্তি হতে পারে।মকর/CAPRICORN: ক্লেশভোগ করতে হতে পারে।কুম্ভ/AQUARIUS: সন্তানের জন্য গর্বিত হতে পারেন।মীন/ PISCES: পরিশ্রম বৃদ্ধি হতে পারে।

ডিসেম্বর ২২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 21st December 2021): মিথুনের কর্মে খ্যাতি, কুম্ভর রত্নাদি লাভ

মেষ/ARIES: অনুশোচনা করতে পারেন।বৃষ/TAURUS: শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারেন।মিথুন/GEMINI: কর্মে খ্যাতি বৃদ্ধি হতে পারে।কর্কট/CANCER: পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।সিংহ/LEO: চিকিৎসায় সাফল্য আসতে পারে।কন্যা/VIRGO: মাথায় ব্যথা হতে পারে।তুলা/ LIBRA: ব্যবসায় মন্দাভাব।বৃশ্চিক/Scorpio: আনন্দ সংবাদ পেতে পারেন।ধনু/SAGITTARIUS: প্রতিবেশী কলহ হতে পারে।মকর/CAPRICORN: সুপরামর্শে লাভ হতে পারে।কুম্ভ/AQUARIUS: রত্নাদি লাভ করতে পারেন।মীন/ PISCES: কর্মী সমস্যায় পড়তে পারেন।

ডিসেম্বর ২১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscop 20th December 2021): কর্কটের অশান্তি, কুম্ভর পারিবারিক সমস্যা

মেষ/ARIES: জয়লাভ করতে পারেন।বৃষ/TAURUS: বিরক্তিভাজন হতে পারেন।মিথুন/GEMINI: গীতবাদ্যানুরাগ হতে পারে।কর্কট/CANCER: অশান্তি হতে পারে।সিংহ/LEO: দ্বিচক্রযানে বিপদ হতে পারে।কন্যা/VIRGO: ঋণশোধ করতে পারেন।তুলা/ LIBRA: বুদ্ধিভ্রম হতে পারে।বৃশ্চিক/Scorpio: দুর্ভোগ হতে পারে।ধনু/SAGITTARIUS: মানসিক শান্তি পেতে পারেন।মকর/CAPRICORN: সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ/AQUARIUS: পারিবারিক সমস্যায় পড়তে পারেন।মীন/ PISCES: হঠাৎ প্রাপ্তি হতে পারে।

ডিসেম্বর ২০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 19th December 2021): বৃশ্চিকের দুর্ভোগ, ধনুর মানসিক শান্তি

মেষ/ARIES: স্ত্রীর প্রতি ক্ষোভ দেখাতে পারেন।বৃষ/TAURUS: অর্থাপহরণ হতে পারে।মিথুন/GEMINI: উদ্দেশ্য সিদ্ধি হতে পারে।কর্কট/CANCER: সুখসম্ভোগ করতে পারেন।সিংহ/LEO: বন্ধুবিরোধ হতে পারে।কন্যা/VIRGO: গৃহে অশান্তি হতে পারে।তুলা/ LIBRA: হৃদরোগে কষ্ট পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: দুর্ভোগ হতে পারে।ধনু/SAGITTARIUS: মানসিক শান্তি পেতে পারেন।মকর/CAPRICORN: সমস্যার সমাধান হতে পারে।কুম্ভ/AQUARIUS: পারিবারিক সমস্যা হতে পারে।মীন/ PISCES: হঠাৎ প্রাপ্তি হতে পারে।

ডিসেম্বর ১৯, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 18th December 2021): বৃষের সফলতা, মকরের বৈরাগ্যভাব

মেষ/ARIES: বিদ্যালাভে বিঘ্ন।বৃষ/TAURUS: সফলতা লাভ করতে পারেন।মিথুন/GEMINI: বাতব্যাধি হতে পারে।কর্কট/CANCER: ত্রাস সৃষ্টি হতে পারে।সিংহ/LEO: মাথায় ব্যথা হতে পারে।কন্যা/VIRGO: প্রতিবেশী বিবাদ হতে পারে।তুলা/ LIBRA: চাকরিক্ষেত্রে মানহানি হতে পারে।বৃশ্চিক/Scorpio: ধনলাভ হতে পারে।ধনু/SAGITTARIUS: অঙ্গহানি হতে পারে।মকর/CAPRICORN: বৈরাগ্যভাব আসতে পারে।কুম্ভ/AQUARIUS: ব্যবসায় ধনাগম হতে পারে।মীন/ PISCES: কর্মবিস্তার হতে পারে।

ডিসেম্বর ১৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 17th December 2021): বৃষের দেহকষ্ট, ধনুর নতুন প্রচেষ্টা

মেষ/ARIES: অর্থলাভ হতে পারে।বৃষ/TAURUS: দেহকষ্ট হতে পারে।মিথুন/GEMINI: প্রণয়ে বিঘ্ন ঘটতে পারে।কর্কট/CANCER: অপব্যয় হতে পারে।সিংহ/LEO: কাজে অনিচ্ছা।কন্যা/VIRGO: মানসিক ক্লেশ হতে পারে।তুলা/ LIBRA: নীচ সংসর্গে পড়তে পারেন।বৃশ্চিক/Scorpio: রক্তপাত হতে পারে।ধনু/SAGITTARIUS: নতুন প্রচেষ্টা করতে পারেন।মকর/CAPRICORN: আগুনে ভয় হতে পারে।কুম্ভ/AQUARIUS: স্বজনসুখ পেতে পারেন।মীন/ PISCES: ব্যবসায় উন্নতি হতে পারে।

ডিসেম্বর ১৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 16th December 2021): সিংহের শত্রুবৃদ্ধি, ধনুর গৃহ সমস্যা

মেষ/ARIES: ধননাশ হতে পারে।বৃষ/TAURUS: দ্বিমুখী আয়ের সুযোগ হতে পারে।মিথুন/GEMINI: ক্ষতির আশঙ্কা রয়েছে।কর্কট/CANCER: গুহ্যরোগে কষ্ট পেতে পারেন।সিংহ/LEO: শত্রুবৃদ্ধি পেতে পারে।কন্যা/VIRGO: চোরের ভয় হতে পারে।তুলা/ LIBRA: মুর্ছা যেতে পারেন।বৃশ্চিক/Scorpio: মানসিক ক্লেশ হতে পারে।ধনু/SAGITTARIUS: গৃহসমস্যা হতে পারে।মকর/CAPRICORN: সম্মানহানি হতে পারে।কুম্ভ/AQUARIUS: নৈতিক উন্নতি হতে পারে।মীন/ PISCES: প্রেমে বিঘ্ন ঘটতে পারে।

ডিসেম্বর ১৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 15th December 2021): ধনুর বন্ধুবিরোধ, তুলার আত্মগ্লানি

মেষ/ARIES: ক্রীড়াবিদদের সাফল্য।বৃষ/TAURUS: আইনি ব্যবসায় লাভ হতে পারে।মিথুন/GEMINI: অকারণে অর্থব্যয় হতে পারে।কর্কট/CANCER: দুশ্চিন্তা বাড়তে পারে।সিংহ/LEO: ন্যায্য প্রাপ্তিতে বিঘ্ন ঘটতে পারে।কন্যা/VIRGO: প্রশিক্ষণে সাফল্য মিলতে পারে।তুলা/ LIBRA: আত্মগ্লানিতে ভুগতে পারেন।বৃশ্চিক/Scorpio: বিশ্বাসঘাতকতা করতে পারেন।ধনু/SAGITTARIUS: বন্ধুবিরোধ হতে পারে।মকর/CAPRICORN: ধনাগম হতে পারে।কুম্ভ/AQUARIUS: সৎকর্মে ব্যয় করতে পারেন।মীন/ PISCES: উৎকণ্ঠায় ভুগতে পারেন।

ডিসেম্বর ১৫, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 14th December 2021): মকরের ভুল বোঝাবুঝি, কুম্ভর তীর্থভ্রমণ

মেষ/ARIES: সম্মান প্রাপ্তি হতে পারে।বৃষ/TAURUS: কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে।মিথুন/GEMINI: প্রতিভার বিকাশ ঘটতে পারে।কর্কট/CANCER: উগ্রতায় ক্ষতি হতে পারে।সিংহ/LEO: অর্থদণ্ড হতে পারে।কন্যা/VIRGO: মনোবাঞ্ছনা পূরণ হতে পারে।তুলা/ LIBRA: প্রিয়জনের সান্নিধ্য পেতে পারেন।বৃশ্চিক/Scorpio: বিয়োগ বার্তা পেতে পারেন।ধনু/SAGITTARIUS: পত্নী পীড়ায় চিন্তা হতে পারে।মকর/CAPRICORN: ভুল বোঝাবুঝি হতে পারে।কুম্ভ/AQUARIUS: তীর্থভ্রমণে যেতে পারেন।মীন/ PISCES: প্রতিবেশী বিবাদ হতে পারে।

ডিসেম্বর ১৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 13th December 2021): বৃশ্চিকের ঋণমুক্তি, অসন্তুষ্ট মকর

মেষ/ARIES: ব্যবসায়ীদের জন্য শুভ।বৃষ/TAURUS: মর্যাদালাভ করতে পারেন।মিথুন/GEMINI: ক্ষতির আশঙ্কা রয়েছে।কর্কট/CANCER: সন্তানের সাফল্য আসতে পারে।সিংহ/LEO: স্বাস্থ্যের উন্নতি হতে পারে।কন্যা/VIRGO: প্রতিপত্তিলাভ করতে পারেন।তুলা/ LIBRA: যাত্রায় বিঘ্ন ঘটতে পারে।বৃশ্চিক/Scorpio: ঋণমুক্তি হতে পারে।ধনু/SAGITTARIUS: চিকিৎসা বিভ্রাট হতে পারে।মকর/CAPRICORN: অসন্তুষ্ট হতে পারেন।কুম্ভ/AQUARIUS: ক্ষতিপূরণ পেতে পারেন।মীন/ PISCES: পারিবারিকভাবে শুভ।

ডিসেম্বর ১৩, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 12th December 2021): ধনুর শত্রুভয়, মীনের ধনাগম

মেষ/ARIES: আতঙ্কিত হতে পারেন।বৃষ/TAURUS: কাজে সাফল্য আসতে পারে।মিথুন/GEMINI: প্রবঞ্চনার শিকার হতে পারেন।কর্কট/CANCER: অনর্থপাত হতে পারে।সিংহ/LEO: কাজে অমনোযোগ।কন্যা/VIRGO: আত্মীয় বিবাদ হতে পারে।তুলা/ LIBRA: কাজে সাফল্য আসতে পারে।বৃশ্চিক/Scorpio: নীচ সংসর্গে পড়তে পারেন।ধনু/SAGITTARIUS: শত্রুভয় হতে পারে।মকর/CAPRICORN: ব্যয়াধিক্য হতে পারে।কুম্ভ/AQUARIUS: অপবাদের শিকার হতে পারেন।মীন/ PISCES: ধনাগম হতে পারে।

ডিসেম্বর ১২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 11th December 2021): সিংহের বিরহযন্ত্রণা, ধনুর চর্মরোগে কষ্ট

মেষ/ARIES: বিদেশ সফরে সাফল্য আসতে পারে।বৃষ/TAURUS: অপচয় করতে পারেন।মিথুন/GEMINI: ঈর্ষান্বিত হতে পারেন।কর্কট/CANCER: বন্ধুবিয়োগ হতে পারে।সিংহ/LEO: বিরহযন্ত্রণা ভোগ করতে পারেন।কন্যা/VIRGO: সহযোগিতা লাভ করতে পারেন।তুলা/ LIBRA: অনর্থপাত হতে পারে।বৃশ্চিক/Scorpio: শুভ সংবাদ পেতে পারেন।ধনু/SAGITTARIUS: চর্মরোগে কষ্ট পেতে পারেন।মকর/CAPRICORN: চাকরীতে পদোন্নতি হতে পারে।কুম্ভ/AQUARIUS: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।মীন/ PISCES: পরিকল্পনায় আঘাত লাগতে পারে।

নভেম্বর ১২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 10th December 2021): কন্যার সম্পদহানি, মেষের প্রতিপত্তি

মেষ/ARIES: প্রতিপত্তি লাভ করতে পারেন।বৃষ/TAURUS: সৎসঙ্গে শান্তিলাভ করতে পারেন।মিথুন/GEMINI: ভ্রমণে আনন্দ পেতে পারেন।কর্কট/CANCER: লটারিতে প্রাপ্তি হতে পারে।সিংহ/LEO: গৃহসংস্কারে ব্যয় হতে পারে।কন্যা/VIRGO: সম্পদহানি হতে পারে।তুলা/ LIBRA: কোনও কারণে নিরানন্দ থাকতে পারেন।বৃশ্চিক/Scorpio: জুয়ায় ক্ষতি হতে পারে।ধনু/SAGITTARIUS: প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে।মকর/CAPRICORN: অস্ত্রোপচারে আরোগ্য লাভ করতে পারেন।কুম্ভ/AQUARIUS: স্বজনহানি হতে পারে।মীন/ PISCES: আয়বৃদ্ধির সম্ভাবনা।

ডিসেম্বর ১০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 9th December 2021): ধনু্র গৃহ-বিবাদ, মিথুনের উদরপীড়া

মেষ/ARIES: সমস্যার সমাধান হতে পারে।বৃষ/TAURUS: মিশ্রফল মিলতে পারে আজ।মিথুন/GEMINI: উদরপীড়ায় কষ্ট পেতে পারেন।কর্কট/CANCER: দাম্পত্যে ভাঙন দেখা দিতে পারে।সিংহ/LEO: পরিকল্পনায় সফল হতে পারেন।কন্যা/VIRGO: প্রণয়াসক্তি হতে পারে।তুলা/ LIBRA: সঞ্চয় নিয়ে চিন্তা হতে পারে।বৃশ্চিক/Scorpio: আরোগ্য লাভ করতে পারেন।ধনু/SAGITTARIUS: গৃহ-বিবাদ লাগতে পারে।মকর/CAPRICORN: প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: মানসিক শান্তি পেতে পারেন।মীন/ PISCES: সৎকর্মে ব্যয় করতে পারেন।

ডিসেম্বর ০৯, ২০২১
কলকাতা

BJP-Manifesto: 'কলকাতা জিতবে, জিতবে বিজেপি'-তে স্বচ্ছতা-শিক্ষা-সংস্কৃতি

আজ আসন্ন পুরভোটের গেরুয়া শিবিরের ইস্তাহারও প্রকাশিত হয়েছে। রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে স্বচ্ছতা, শিক্ষা এবং সংস্কৃতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বিজেপির-ইস্তাহারে।আজ ইস্তাহার প্রকাশের সময় শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতাতে স্বচ্ছ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় গ্রিন সিটি,স্মার্ট সিটির রূপ দিতে চায় বঙ্গ বিজেপি। তিনি আরও জানিয়েছেন দীনেশ ত্রিবেদীর নেতৃত্বাধীন এক দল এই ঘোষণাপত্র তৈরি করেছে।আগামী দিনে স্বচ্ছ ভারত ২.০-র আওতায় কলকাতাকে পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারীরা। ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, শহরের প্রতিটি বাড়িতে যাতে শৌচাগার থাকে তা নিশ্চিত করা হবে এবং শহরে সর্বজনীন শৌচাগারের সংখ্যা দ্বিগুণ করা হবে। এর পাশাপাশি কলকাতায় কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজেপির ইস্তাহারে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধাপার মাঠ পরিষ্কার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।বাড়তি জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিকাঠামোর উপরেও। নাগরিকদের সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবার অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি। শহরের দূষণ মোকাবিলায় ১০ টি স্মগ টাওয়ার বসানো এবং ভুয়ো ভ্যাকসিন চক্রের হাত থেকে নাগরিকদের বাঁচাতে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কথা বলা হয়েছে। এর পাশাপাশি ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে।বিজেপির পুরভোটের ইস্তেহারের প্রতিশ্রুতিগুলি নিম্নরূপ- ইস্তেহারের নাম দেওয়া হয়েছে কলকাতা জিতবে, জিতবে বিজেপি। পাড়ায় পাড়ায় হবে সরকারি চিকিৎসা কেন্দ্র। হর ঘর জল প্রকল্প ও আম্রুত প্রকল্পে মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। বাড়ি-বাড়ি গিয়ে টিকাকরণ। কলকাতাকে দূষণ মুক্ত করতে ১০টি স্মোগ টাওয়ার তৈরি হবে। বর্জ্য পদার্থ নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা। আদিগঙ্গার পুনরজ্জীবন। দুর্গাপুজোর প্রতিমা তৈরি থেকে বিসর্জন-প্রতিটি ঘটনা তুলে ধরার জন্য জাদুঘর তৈরি হবে। দুর্গাপুজোর প্রধান মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানোর জন্য থাকবে সরকারি ট্যুর গাইড। রাজ্যের তৃণমূল সরকার দুর্গাপুজোর জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে। ক্লাবগুলিকে আর্থিক সাহায্য করা থেকে প্রতিমা বিসর্জনের সময় কার্নিভালের আয়োজন করা হয়েছে। পাড়ায়-পাড়ায় সংগীতের শিক্ষাকেন্দ্রে তৈরি হবে। কলকাতা মেট্রো, ট্রেন, ট্রাম, বাস যাত্রীদের জন্য ইউনিফায়েড কার্ড আনার পরিকল্পনা করা হয়েছে।

ডিসেম্বর ০৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 8th December 2021): সিংহের আশাপূরণ, মকরের আয়বৃদ্ধি

মেষ/ARIES: অপসারিত হতে পারেন।বৃষ/TAURUS: অপ্রিয়ভাজন হতে পারেন।মিথুন/GEMINI: বনিবনার অভাব হতে পারে।কর্কট/CANCER: মামলায় জড়িয়ে পড়তে পারেন।সিংহ/LEO: আশাপূরণ হতে পারে।কন্যা/VIRGO: আঘাত পেতে পারেন।তুলা/ LIBRA: কাজের চাপ বাড়তে পারে।বৃশ্চিক/Scorpio: মনে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে।ধনু/SAGITTARIUS: পরোপকার করতে পারেন।মকর/CAPRICORN: আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে।কুম্ভ/AQUARIUS: পরিবহণ ব্যবসায় লাভ হতে পারে।মীন/ PISCES: প্রতিবেশী বিবাদ হতে পারে।

ডিসেম্বর ০৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 7th December 2021): কন্যার দায়িত্ববৃদ্ধি, কুম্ভর ঋণমুক্তি

মেষ/ARIES: উদাসীনতায় ক্ষতি হতে পারে।বৃষ/TAURUS: কর্মক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে।মিথুন/GEMINI: সহায়তা লাভ করতে পারেন।কর্কট/CANCER: অযথাব্যয় করতে পারেন।সিংহ/LEO: আতঙ্কিত হতে পারেন।কন্যা/VIRGO: দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে।বৃশ্চিক/Scorpio: অর্থাপহরণ হতে পারে।ধনু/SAGITTARIUS: বিলাসিতায় ব্যয় করতে পারেন।মকর/CAPRICORN: মনে কষ্ট পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: ঋণমুক্তি হতে পারে আজ।মীন/ PISCES: পথে বিপদ হতে পারে।

ডিসেম্বর ০৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 6th December 2021): কর্কটের অযথা ব্যয়, বৃশ্চিকের অর্থাপহরণ

মেষ/ARIES: কাজ পেতে পারেন।বৃষ/TAURUS: শিক্ষার প্রয়োজনে বিদেশযাত্রা করতে পারেন।মিথুন/GEMINI: ঋণ পরিশোধ করতে পারেন।কর্কট/CANCER: অযথা ব্যয় করতে পারেন।সিংহ/LEO: আতঙ্কিত হতে পারেন কোনও কারণে।কন্যা/VIRGO: দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।তুলা/ LIBRA: রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে।বৃশ্চিক/Scorpio: অর্থাপহরণ হতে পারে।ধনু/SAGITTARIUS: বিলাসিতায় ব্যয় করতে পারেন।মকর/CAPRICORN: মনে কষ্ট পেতে পারেন।কুম্ভ/AQUARIUS: ঋণমুক্তি হতে পারে।মীন/ PISCES: পথে বিপদ হতে পারে।

ডিসেম্বর ০৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 5th December 2021): বৃষের দেহপীড়া, কন্যার বিপদ

মেষ/ARIES: আজ প্রচেষ্টা সার্থক হবে।বৃষ/TAURUS: দেহপীড়া হতে পারে।মিথুন/GEMINI: বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।কর্কট/CANCER: মনোমালিন্য হতে পারে।সিংহ/LEO: হতাশাগ্রস্ত থাকতে পারেন।কন্যা/VIRGO: বিপদের আশঙ্কা রয়েছে।তুলা/ LIBRA: বৈষয়িক উন্নতি হতে পারে।বৃশ্চিক/Scorpio: গবেষণায় সাফল্য আসতে পারে।ধনু/SAGITTARIUS: অপত্যহানির সম্ভাবনা রয়েছে।মকর/CAPRICORN: শুভ যোগাযোগ হতে পারে।কুম্ভ/AQUARIUS:হঠাৎ প্রাপ্তি হতে পারে।মীন/ PISCES: সম্পত্তি উদ্ধার হতে পারে।

ডিসেম্বর ০৫, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • ...
  • 16
  • 17
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

ভোটের আগে তৃণমূলের ডাবল আক্রমণ! উত্তর থেকে দক্ষিণে ঝড় তুলবেন মমতা-অভিষেক

আর মাত্র একমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে থেকেই জোরকদমে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস।দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দুই প্রান্ত থেকে প্রচারের দায়িত্ব নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ মার্চ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। একই দিনে মাটিগাড়া এবং ময়নাগুড়িতেও সভা করবেন তিনি।অন্যদিকে, একই দিন দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। এরপর ২৫ মার্চ তিনি নন্দীগ্রাম সহ দুই মেদিনীপুরে একাধিক সভা করবেন। দাসপুর, কেশিয়ারি ও নারায়ণগড়ে জনসভা এবং নন্দীগ্রামে কর্মী বৈঠকের পরিকল্পনা রয়েছে।সূত্রের খবর, ভবানীপুরে কর্মীসভা করার পরই উত্তরবঙ্গে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সব আসনেই প্রথম দফায় ভোট হওয়ায় সেখানে বিশেষ জোর দিচ্ছেন তিনি। একদিনে একাধিক সভা করে প্রচার তীব্র করতে চান তৃণমূল নেত্রী।রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গের কিছু এলাকা এখনও বিজেপির শক্ত ঘাঁটি। সেই কারণে সেখানে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। অন্যদিকে দক্ষিণবঙ্গে দলীয় শক্তি আরও মজবুত করতে মাঠে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এছাড়াও জানা গিয়েছে, মার্চ মাস জুড়ে উত্তরবঙ্গের একাধিক বিধানসভা কেন্দ্রে জনসভা ও রোড শো করবেন অভিষেক। পাশাপাশি বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচিও চালাবেন তিনি।সব মিলিয়ে ভোটের আগে রাজ্যে জোরদার প্রচার শুরু করে বিজেপিকে টক্কর দিতে চাইছে তৃণমূল কংগ্রেস।

মার্চ ২১, ২০২৬
দেশ

১৩ বছর কোমায়, শেষমেশ ইচ্ছামৃত্যুর পথে! এইমসে শুরু ইচ্ছামৃত্যুর প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ ১৩ বছর কোমায় থাকা হরিশ রানার ইচ্ছামৃত্যুর প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লির এইমসে। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে তাঁর জীবনরক্ষাকারী ব্যবস্থা সরিয়ে নেওয়া হচ্ছে। ফিডিং টিউব এবং ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বর্তমানে তাঁকে সাধারণ বেডে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।হরিশ রানার অবস্থার উপর নজর রাখছে এইমসের একটি বিশেষ মেডিকেল বোর্ড। যদিও জীবনরক্ষাকারী ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে, তবুও তাঁর কষ্ট কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। চিকিৎসকদের লক্ষ্য, তাঁকে যতটা সম্ভব যন্ত্রণামুক্ত রাখা।এই কঠিন সময়ে হরিশ রানার পরিবারও এইমসেই রয়েছেন। তাঁর বাবা-মা এবং ভাই নিয়মিত কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ দল এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করছে।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ক্ষেত্রে ধীরে ধীরে কৃত্রিম পুষ্টি ও অন্যান্য সহায়তা বন্ধ করা হয় এবং রোগীর যন্ত্রণা কমানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই প্রক্রিয়ার উদ্দেশ্য মৃত্যু দ্রুত ঘটানো নয়, আবার অকারণে দীর্ঘায়িত করাও নয়, বরং রোগীর স্বস্তি নিশ্চিত করা।ইচ্ছামৃত্যুর ক্ষেত্রে সর্বোত্তম স্বার্থ নীতি মেনে চলা হয়। যখন রোগী নিজের সিদ্ধান্ত জানাতে পারেন না, তখন পরিবার এবং চিকিৎসকরা মিলে তাঁর জন্য কী ভাল হবে তা ঠিক করেন। হরিশ রানার ক্ষেত্রেও সেই নিয়মই অনুসরণ করা হয়েছে।আদালত এই সিদ্ধান্তের আগে ৩০ দিনের একটি সময়সীমা দিয়েছিল, যাতে পরিবার ও চিকিৎসকরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। শেষে সকলের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

মার্চ ২১, ২০২৬
বিদেশ

ভয়াবহ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা! মলদ্বীপে উল্টে গেল স্পিডবোটে গৌতম সিংহানিয়া

মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন রেমন্ড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গৌতম সিংহানিয়া। স্পিডবোটে ভ্রমণের সময় সেটি আচমকা উল্টে যায়। কোনওমতে প্রাণে বাঁচলেও এই ঘটনায় চোট পান তিনি। পরে সেখান থেকে মুম্বই ফিরে এসেছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্পিডবোটে মোট সাতজন পর্যটক ছিলেন, যার মধ্যে পাঁচজন ভারতীয়। শুক্রবার গভীর রাতে, প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ভি ফেলিধু দ্বীপের কাছে বোটটি উল্টে যায়।দুর্ঘটনায় বোটে থাকা এক ভারতীয় পর্যটক, হরি সিং এখনও নিখোঁজ রয়েছেন। বাকি যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।ঘটনাটি কেয়োধু এলাকার দক্ষিণ-পশ্চিমে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে ঘটে। কাছেই রয়েছে ফুলিধু নামের একটি ছোট দ্বীপ, যা তার সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং সমুদ্র ভ্রমণের জন্য পরিচিত। এই অঞ্চল ডাইভিংয়ের জন্যও জনপ্রিয়।এই দুর্ঘটনার পর পর্যটন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মার্চ ২১, ২০২৬
রাজ্য

ভোটে নামার স্বপ্ন থামল? আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করতে চেয়েছিলেন। তবে আইনি জটিলতার কারণে আপাতত সেই সম্ভাবনা থমকে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আদালতের নির্দেশ অনুযায়ী এই মুহূর্তে তাঁর প্রার্থী হওয়া সম্ভব নয়।প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই মেয়ের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সক্রিয় ভূমিকা নেওয়া নিয়ে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে, যা তিনি মেনে নেবেন না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মেয়ের মৃত্যুর বিচার পাওয়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তা তৃণমূলের বিরুদ্ধেই।এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই পানিহাটি এলাকায় রাজনৈতিক আলোচনা তীব্র হয়েছে। যদিও নির্যাতিতার মা এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে চাননি, তবুও শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী করে, সেদিকেই নজর রয়েছে সবার।অন্যদিকে, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। তাঁর প্রচারের মূল বিষয়গুলির মধ্যে রয়েছে নির্যাতিতার ন্যায়বিচার, নারী সুরক্ষা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এবং বেকারত্বের সমস্যা। পাশাপাশি যুব সমাজের উন্নয়নের কথাও তিনি তুলে ধরছেন।এই পরিস্থিতিতে পানিহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে প্রধান লড়াইয়ে কে এগিয়ে থাকবে, সিপিএম না বিজেপিতা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে।

মার্চ ২১, ২০২৬
দেশ

সন্ত্রাস বন্ধ না হলে জলও নয়! রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে কোনও আলোচনা করবে না বলে রাষ্ট্রসংঘে স্পষ্ট জানিয়ে দিল ভারত। বিশ্ব জল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ এই মন্তব্য করেন।তিনি বলেন, চুক্তির পবিত্রতার কথা বলার আগে পাকিস্তানকে মানব জীবনের মূল্য বুঝতে হবে। তাঁর অভিযোগ, পাকিস্তান এখনও সন্ত্রাসবাদকে সমর্থন করছে। তাই তাদের আচরণ না বদলালে এই চুক্তি নিয়ে কোনও কথাবার্তা হবে না।ভারত জানায়, তারা সবসময় দায়িত্বশীল উজান অঞ্চলের দেশ হিসেবে আচরণ করেছে। কিন্তু এই দায়িত্ব একতরফা হতে পারে না। পাকিস্তানকে সন্ত্রাসবাদকে নীতির অংশ হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে।এই অনুষ্ঠানে মূলত সবার জন্য নিরাপদ জল ও পরিষ্কার পরিবেশ নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ভারত অভিযোগ করে, পাকিস্তান সেখানে নিজেদের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে তুলে ধরে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে।এরপরই পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন পি হরিশ। তিনি বলেন, ভারত সদিচ্ছা ও বন্ধুত্বের মানসিকতা নিয়ে সিন্ধু জলচুক্তি করেছিল। কিন্তু পাকিস্তান সেই বিশ্বাস ভেঙে দিয়েছে। ভারতের বিরুদ্ধে একাধিক যুদ্ধ এবং বহু সন্ত্রাসবাদী হামলার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, পাকিস্তান সমর্থিত হামলায় বহু নিরীহ ভারতীয় প্রাণ হারিয়েছেন।উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে গত বছরের সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারত এই চুক্তি সাময়িকভাবে স্থগিত রেখেছে। ১৯৬০ সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের এই পদক্ষেপকে আন্তর্জাতিক নিয়মভঙ্গ বলে অভিযোগ করেছে পাকিস্তান।

মার্চ ২১, ২০২৬
রাজ্য

ভোটের আগে বড় সিদ্ধান্ত! পুলিশের ভূমিকা কমিয়ে আধা সেনার হাতে দায়িত্ব? জল্পনা তুঙ্গে

ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক বৈঠকের পর রাজনৈতিক মহলে আলোচনা, ভোটের কয়েক দিন আগে থেকেই রাজ্যে নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হতে পারে। সূত্রের খবর, জেলা প্রশাসন, পুলিশ আধিকারিক এবং পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে কমিশনের তরফে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ভোটের পাঁচ দিন আগে থেকে এলাকায় আইনশৃঙ্খলার দায়িত্ব মূলত কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হতে পারে।এই পরিকল্পনা কার্যকর হলে রাজ্য পুলিশের ভূমিকা অনেকটাই সীমিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পুলিশ মূলত আইনগত কাজ ও নথিপত্র সামলাবে, আর নিরাপত্তার দায়িত্ব থাকবে আধা সেনার হাতে। ভোটের দিনেও একই ব্যবস্থা বজায় রাখার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। আগে বুথে ভোটারদের লাইনে শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন সহায়তার দায়িত্বে পুলিশ থাকত, এবার সেই দায়িত্ব অন্যভাবে ভাগ করা হতে পারে।অন্যদিকে, প্রার্থীদের জন্য নতুন নিয়মও জারি করেছে কমিশন। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁদের সমাজমাধ্যমে থাকা সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিতে হবে। কোন কোন মাধ্যমে তাঁদের অ্যাকাউন্ট রয়েছে এবং কতগুলি অ্যাকাউন্ট রয়েছে, তা হলফনামায় উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।ভোটের আগে ভুয়ো প্রচার রুখতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, সমাজমাধ্যম বা ইন্টারনেটে কোনও রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার আগে নির্দিষ্ট কমিটির অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া বিজ্ঞাপন দিলে তা নিয়মভঙ্গ বলে গণ্য হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম প্রার্থী, রাজনৈতিক দল ও সংগঠনসবার ক্ষেত্রেই প্রযোজ্য।এছাড়া বিজ্ঞাপনের অনুমোদন নিয়ে কোনও আপত্তি থাকলে তার জন্য আলাদা আপিলের ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে সংবাদমাধ্যমে অর্থের বিনিময়ে প্রচার বা খবর প্রকাশ হচ্ছে কি না, তাও নজরে রাখা হবে।এদিকে, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও ইদের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার প্রথম তালিকা প্রকাশ করা হতে পারে এবং ওই সপ্তাহেই দ্বিতীয় তালিকাও আসতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বহু আবেদন নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি এই মাসের মধ্যেই আরও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে পারে বলে খবর।সব মিলিয়ে ভোটের আগে রাজ্যে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

মার্চ ২১, ২০২৬
বিদেশ

হরমুজ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, তবুও নরম নন ট্রাম্প! কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

ইরানকে ঘিরে চলা সংঘাত নিয়ে কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি চান না তিনি। তাঁর দাবি, এই সংঘাতে ইরান দুর্বল অবস্থায় রয়েছে, তাই এখন যুদ্ধ থামানোর প্রশ্নই ওঠে না।শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আলোচনা হতে পারে, কিন্তু তিনি যুদ্ধবিরতি চান না। তাঁর কথায়, যখন প্রতিপক্ষকে প্রায় সম্পূর্ণভাবে হারিয়ে দেওয়া হচ্ছে, তখন যুদ্ধ থামানো ঠিক নয়।ইজরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের উপর হামলা এবং যুদ্ধের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প জানান, ইজরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো এবং দুই দেশই একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাঁর মতে, তারা জয় চায় এবং সেই দিকেই এগোচ্ছে।হরমুজ প্রণালী নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষিত রাখতে আরও সাহায্যের প্রয়োজন। বিশেষ করে চিন ও জাপানের মতো দেশ এগিয়ে এলে পরিস্থিতি সামলানো সহজ হবে। ইরানের কারণে এই পথ আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় তা পুনরায় চালু করতে জাহাজের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।তবে একই সঙ্গে তিনি বলেন, আমেরিকার কাছে হরমুজ প্রণালী ততটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ইউরোপ ও এশিয়ার দেশগুলির মতো তারা এই পথের উপর খুব বেশি নির্ভরশীল নয়।উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় কুড়ি শতাংশ এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে পরিবাহিত হয়। বর্তমান সংঘাতের জেরে ইরান এই পথ বন্ধ করে দেওয়ায় বহু দেশে তেলের সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম দ্রুত বাড়ছে এবং বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হচ্ছে।

মার্চ ২১, ২০২৬
কলকাতা

“নাম কাটা নিয়ে লড়াই চলবে”—রেড রোডে মমতার বক্তব্যে চড়ল পারদ

শুক্রবার ইদ-উল-ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে বাংলা ও উর্দুদুটি ভাষাতেই বার্তা দেন। সেখানে তিনি সকলকে পবিত্র ইদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।শনিবার কলকাতার রেড রোডে ইদের নামাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আগের মতোই সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় তাঁকে। সেখানেই তিনি এসআইআর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন। মুখ্যমন্ত্রী বলেন, অনেক মানুষের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এই বিষয়ে তাঁরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন। পাশাপাশি তিনি জানান, দেশের প্রতি তাঁর গর্ব রয়েছে এবং তিনি বিশ্বজুড়ে শান্তির বার্তা দিতে চান।রেড রোডে ইদের নামাজের প্রস্তুতি আগেই শুরু হয়েছিল। কলকাতা খিলাফত কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতি বছরের মতো এ বারও যোগ দেন মুখ্যমন্ত্রী। নামাজ পরিচালনা করেন ইমাম কারী ফজলুর রহমান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক মাসের রোজা শেষে হাজার হাজার মানুষ এই নামাজে অংশ নেন।এদিকে ভোটের আবহে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই উত্তপ্ত। এই পরিস্থিতিতে ইদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেও নজর ছিল রাজনৈতিক মহলের। একই সঙ্গে এদিন আবহাওয়াও ছিল প্রতিকূল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।এর মধ্যেই সম্প্রতি রাজ্যের পুরোহিত ও ইমাম মোয়াজ্জেমদের জন্য মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ভাতা পাঁচশো টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে দুই হাজার টাকা করে পাবেন। তাঁর কথায়, এই সম্প্রদায়ের মানুষ সমাজের আধ্যাত্মিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মার্চ ২১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal