• ৩০ বৈশাখ ১৪৩৩, শুক্রবার ১৫ মে ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

 বৃষ

রাশিফল

ভাগ্য উন্নতি কর্কটের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

২১ কার্তিক ( ৭ নভেম্বর) শনিবার মেষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ সামাজিক ও সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন। মিথুন ঃ চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা নেই। কর্কট ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। সিংহ ঃ ব্যবসা-বাণিজ্যের জন্য দূরের যাত্রার যোগ প্রবল।কন্যা ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। তুলা ঃ পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল। বৃশ্চিক ঃ শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। ধনু ঃ সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। মকর ঃ শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। কুম্ভ ঃ যানবাহন চুরি যাওয়ার আশঙ্কা প্রবল। মীন ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম।

নভেম্বর ০৭, ২০২০
রাশিফল

পরধন প্রাপ্তি কর্কটের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

২০ কার্তিক ( ৬ নভেম্বর) শুক্রবার মেষ ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। বৃষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মিথুন ঃ বৈবাহিক জীবনে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দিতে পারে। কর্কটঃ পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল। সিংহ ঃ প্রেমের আঘাতে ছটফট করতে হবে। কন্যাঃ মায়ের শরীর ভালো যাবে না।তুলা ঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকর ঃ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কুম্ভ ঃ আয় রোজগার ব্যহত হতে পারে। মীন ঃ ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন।

নভেম্বর ০৬, ২০২০
রাশিফল

ইতিবাচক মনোভাব মেষের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১৯ কার্তিক ( ৫ নভেম্বর) বৃহস্পতিবার মেষ ঃ আপনার ইতিবাচক মনোভাবও আপনাকে অত্যন্ত সাহায্য করবে। বৃষ ঃ যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। মিথুন ঃ আপনি কর্মক্ষেত্রে আজ আপনার শক্তি এবং দুর্বলতা জানতে পারবেন। কর্কটঃ আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন। সিংহ ঃ আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে। কন্যাঃ ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। তুলা ঃ আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন। বৃশ্চিক ঃ আপনি আপনার দাম্পত্য বন্ধনকে সন্দেহ করতে পারেন। ধনু ঃ আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে। মকর ঃ আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে। কুম্ভ ঃ ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারও দ্বারা প্রভাবিত হবেন না।মীন ঃ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে , সতর্ক থাকুন।

নভেম্বর ০৫, ২০২০
রাশিফল

পায়ে আঘাতের আশঙ্কা সিংহের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১৮ কার্তিক ( ৪ নভেম্বর) বুধবার মেষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ পিতার সাথে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কট ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ ঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। কন্যা ঃ শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। তুলা ঃ মায়ের শরীর ভালো যাবে না। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকরঃ অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। কুম্ভ ঃ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। মীন ঃ বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে।

নভেম্বর ০৪, ২০২০
রাশিফল

 প্রত্যাশা পূরণের সুযোগ মেষের , অন্যান্য রাশির কতটা হবে মঙ্গল ?

১৭ কার্তিক ( ৩ নভেম্বর) মঙ্গলবার মেষ ঃ প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। বৃষ ঃ সাংবাদিক ও প্রকাশকদের নতুন কাজের দায়িত্ব লাভের যোগ। মিথুন ঃ বকেয়া টাকা পয়সা আদায় হবে। কর্কট ঃ প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। সিংহ ঃ বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কন্যা ঃ বকেয়া বিল আদায় হতে পারে। তুলা ঃ পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। বৃশ্চিক ঃ উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে সাফল্য আশা করতে পারেন। ধনু ঃ রাস্তাঘাটে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। মকরঃ বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ প্রবল। কুম্ভ ঃ শরীর কিছুটা ভোগাতে পারে। মীন ঃ সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন।

নভেম্বর ০৩, ২০২০
রাশিফল

সৃজনশীল কাজে সম্মান মকরের , সপ্তাহের প্রথম দিন অন্যান্য রাশির কেমন কাটবে ?

১৬ কার্তিক ( ২ নভেম্বর) সোমবার মেষ ঃ বেকারদের কাজ কর্মের যোগ প্রবল। বৃষ ঃ রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। মিথুন ঃ উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। কর্কটঃ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লাভের আশা করা যায়। সিংহ ঃ গোপন শত্রুতার সম্মুখীন হতে পারেন। কন্যাঃ কোনও বন্ধুর সাথে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা। তুলা ঃ গৃহে আত্মীয় স্বজনের আগমনের যোগ প্রবল। বৃশ্চিক ঃ প্রকাশক ও মিডিয়া কর্মীর ব্যস্ততা বৃদ্ধি পাবে। ধনু ঃ বকেয়া টাকা আদায় হতে পারে। মকরঃ সৃজনশীল কাজে সম্মানিত হতে পারেন। কুম্ভ ঃ দৈনন্দিন প্রয়োজনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা। মীন ঃ বড় ভাই বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি হবে।

নভেম্বর ০২, ২০২০
কলকাতা

নিম্নচাপের জের , বিকেলে কলকাতায় হালকা বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা শুক্রবারই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বিকেলের পর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হয় কলকাতার একাধিক অঞ্চলে। এদিন সকালের দিকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা যত বাড়ে ততই বাড়তে থাকে গুমোটভাব এবং অস্বস্তি। দুপুরের পর এবং বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা হয়ে আসে, ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছিল , কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, দক্ষিণ দিনাজপুর জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। আরও পড়ুন ঃ নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য দাম বেড়েছে আলু- পিঁয়াজেরঃ দিলীপ এদিন দুপুরের পর থেকে কলকাতার আকাশও কালো হয়ে আসে। এমনিতেই গত কয়েকদিন ধরেই ভোরের দিকে হালকা শীত অনুভব হচ্ছিল। রাতেও নামছিল তাপমাত্রা। ফলে দক্ষিণবঙ্গে এখনও শীত না এলেও শীতের অনুভূতি ইতিমধ্যেই অনেকে অনুভব করছেন। ফলে ভোররাতে বা মাঝরাতের দিকে বন্ধ করে দিতে হচ্ছে ফ্যান, এসি। এই নিম্নচাপের বৃষ্টির ফলে আরও বেশ কিছুটা কমবে তাপমাত্রা, শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অক্টোবর ৩১, ২০২০
রাশিফল

ব্যয় বৃদ্ধি মীনের , অন্যান্য রাশির কেমন কাটবে ছুটির দিন ?

১৫ কার্তিক (১ নভেম্বর) রবিবার মেষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ভালো। মিথুন ঃ পিতার সাথে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। কর্কটঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। সিংহ ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। কন্যাঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। তুলা ঃ শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। বৃশ্চিক ঃ সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে।ধনু ঃ মায়ের শরীর ভালো যাবে না। মকরঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। কুম্ভ ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মীন ঃ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে।

নভেম্বর ০১, ২০২০
রাশিফল

বিনিয়োগ থেকে অর্থলাভ সিংহের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১৪ কার্তিক ( ৩১ অক্টোবর) শনিবার মেষ ঃ বকেয়া টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। বৃষ ঃ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে। মিথুন ঃ আপনার আধ্যাত্মিক দিকে একটু মন চলে যেতে পারে। কর্কটঃ জনবহুল কোনো জায়গায় বেড়াতে যেতে হতে পারে। সিংহ ঃ পুরনো কোনও বিনিয়োগ থেকে কিছুটা অর্থলাভের সম্ভাবনা রয়েছে। কন্যাঃ কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে। তুলা ঃ যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। বৃশ্চিক ঃ আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করুন। ধনু ঃ দুপরের পর থেকে ব্যয় বৃদ্ধির যোগ। মকরঃ রোমান্টিক সম্পর্কে নতুন ঘটনা ঘটতে পারে। কুম্ভ ঃ জমি ও ভূমি ক্রয় বিক্রয়ে সফল হতে পারেন। মীন ঃ বিদেশ থেকে কোন ভালো সংবাদ পেতে পারেন।

অক্টোবর ৩১, ২০২০
রাশিফল

জনসংযোগ বৃদ্ধি মকরের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১৩ কার্তিক ( ৩০ অক্টোবর) শুক্রবার মেষ ঃ আর্থিক উন্নতিতে বন্ধুর সাহায্য পাবেন। বৃষ ঃ বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে। মিথুন ঃ চাকরি সংক্রান্ত কোনও পরীক্ষায় সুফল আশা করতে পারেন। কর্কটঃ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতে হতে পারে। সিংহ ঃ দাম্পত্য ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকবেন। কন্যাঃ সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। তুলা ঃ প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তর কারণে প্রতারিত হওয়ার যোগ প্রবল। বৃশ্চিক ঃ মানসিক শান্তি বজায় থাকবে। ধনু ঃ গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মকরঃ জনসংযোগ বৃদ্ধি পাবে। কুম্ভ ঃ পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।মীন ঃ উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

অক্টোবর ৩০, ২০২০
রাশিফল

ব্যবসায় আয় মীনের , অন্যান্য রাশির কেমন কাটবে দিন ?

১২ কার্তিক ( ২৯ অক্টোবর) বৃহস্পতিবার মেষ ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। বৃষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মিথুন ঃ বৈবাহিক জীবনে রহস্যজনক বাধা-বিপত্তি দেখা দিতে পারে। কর্কটঃ পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল। সিংহ ঃ প্রেমের আঘাতে ছটফট করতে হবে। কন্যাঃ মায়ের শরীর ভালো যাবে না।তুলা ঃ পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকর ঃ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কুম্ভ ঃ আয় রোজগার ব্যহত হতে পারে। মীন ঃ ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন।

অক্টোবর ২৯, ২০২০
রাশিফল

সতর্ক থাকতে হবে মীনকে , অন্যান্য রাশির কেমন যাবে দিন ?

১১ কার্তিক ( ২৮ অক্টোবর) বুধবার মেষ ঃ আপনার ইতিবাচক মনোভাবও আপনাকে অত্যন্ত সাহায্য করবে। বৃষ ঃ যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। মিথুন ঃ আপনি কর্মক্ষেত্রে আজ আপনার শক্তি এবং দুর্বলতা জানতে পারবেন। কর্কটঃ আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন। সিংহ ঃ আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে। কন্যাঃ ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতে ভুলবেন না। তুলা ঃ আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন। বৃশ্চিক ঃ আপনি আপনার দাম্পত্য বন্ধনকে সন্দেহ করতে পারেন। ধনু ঃ আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে। মকর ঃ আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে। কুম্ভ ঃ ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারও দ্বারা প্রভাবিত হবেন না। মীন ঃ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে , সতর্ক থাকুন।

অক্টোবর ২৮, ২০২০
রাশিফল

ব্যবসায় ভাল আয় মীনের , মঙ্গলে কি রয়েছে আপনার রাশিতে

১০ কার্তিক ( ২৭ অক্টোবর) মঙ্গলবার মেষ ঃ ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ভাল। বৃষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। মিথুন ঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। কর্কটঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। সিংহ ঃ শিল্পী ও সাহিত্যিকদের দিনটি ভাল যাবে না। কন্যা ঃ আজ আপনার টাকা হারিয়ে ফেলতে পারেন। তুলা ঃ মুদ্রণ ও প্রকাশনা ব্যবসায় অহেতুক বাধা-বিপত্তি অব্যাহত থাকবে। বৃশ্চিক ঃ কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। ধনু ঃ জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। মকর ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। কুম্ভ ঃ বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে। মীন ঃ ব্যবসা বাণিজ্যে ভাল আয় রোজগার আশা করতে পারেন।

অক্টোবর ২৭, ২০২০
রাশিফল

ব্যয় বৃদ্ধি কুম্ভের , দশমীর দিন অন্যান্য রাশির কেমন যাবে ?

৯ কার্তিক ( ২৬ অক্টোবর) সোমবার মেষ ঃ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। বৃষ ঃ পিতার সাথে মনোমালিন্য হবার আশঙ্কা। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কটঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ ঃ সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। কন্যা ঃ শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। তুলা ঃ কোনও আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মকর ঃ জীবন সাথীর সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। কুম্ভ ঃ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে। মীন ঃ ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে পারেন।

অক্টোবর ২৬, ২০২০
রাশিফল

ভাগ্য উন্নতি বৃষের, মহানবমীর দিন অন্যান্য রাশির কেমন যাবে ?

৮ কার্তিক ( ২৫ অক্টোবর) রবিবার মেষ ঃ চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা নেই। বৃষ ঃ ভাগ্য উন্নতি আশা করতে পারেন। মিথুন ঃ রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কর্কটঃ অংশীদারি কোনও চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। সিংহ ঃ শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা। কন্যা ঃ প্রেমের আঘাতে ছটফট করতে হবে। তুলা ঃ কোনো আত্মীয়র সাথে অহেতুক ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যেতে পারেন। বৃশ্চিক ঃ ছোট ভাই-বোনের জন্য অর্থ ব্যয় করতে পারেন। ধনু ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। মকর ঃ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কুম্ভ ঃ বকেয়া টাকা আদায় না হওয়ার সম্ভাবনা কম। মীন ঃ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে।

অক্টোবর ২৫, ২০২০
রাশিফল

আর্থিক চাপ বৃষের , মহা অষ্টমীতে অন্যান্য রাশিদের কেমন যাবে ?

৭ কার্তিক ( ২৪ অক্টোবর) শনিবার মেষ : আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। বৃষ ঃ আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট: আপনার মন সমৃদ্ধ হবে। সিংহ: অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। কন্যা: অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা: ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। বৃশ্চিক: আপনার স্ত্রীর স্বাস্হ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। ধনু: ব্যাক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। মকর: আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। কুম্ভ: পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। মীন: আপনি সবার চাহিদা পূর্ণ করতে সক্ষম হবেন না।

অক্টোবর ২৪, ২০২০
উৎসব

সপ্তমীর সকাল থেকে শুরু বৃষ্টিপাত , পুজো পণ্ড হওয়ার আশঙ্কা

সপ্তমীর সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। যে ক জন হাইকোর্টের নির্দেশ মেনে সকাল থেকেই ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন , এই বৃষ্টির জেরে তারাও ভীষণভাবে বাধার সম্মুখী্ন হলেন। শেষে কো্নও উপায় না পেয়ে ছাতা হাতেই মণ্ডপে হাজির হয়েছেন অনেকে। আরও পড়ুনঃ গভীর নিম্নচাপ , পুজো কমিটিগুলিকে সতর্ক থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রসঙ্গত , মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগেই পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। বলা হয়েছিল, ষষ্ঠী-সপ্তমী প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ উপকূল। পরে তা অভিমুখ পরিবর্তন করে। আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে বাংলাদেশের দিকে এগোতে থাকে। যত পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসে ততই গভীর নিম্নচাপে পরিণত হতে থাকে। এর জেরেই এদিন বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও প্রবল।

অক্টোবর ২৩, ২০২০
রাজ্য

ষষ্ঠীর সকাল থেকে নিম্নচাপের জের , শুরু বৃষ্টি

ষষ্ঠীর সকাল থেকে নিম্নচাপের জেরে কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বইতে থাকে ঝোড়ো হাওয়া। এদিন সকাল থেকেই বিভিন্ন জেলায় আকাশের মুখ ছিল ভার। এরপর শুরু হয়ে যায় বৃষ্টি।যার জেরে ব্যহত হয় জনজীবন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্র ও শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুনঃ বাংলার মুখ্যমন্ত্রী বিমল গুরুংয়ের সঙ্গে অশুভ আঁতাত করছেনঃ অধীর জানা গিয়েছে , নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে গেছে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ উপকূল। কিন্তু স্থলভাগে না ঢুকে সেটি অভিমুখ পরিবর্তন করে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার এটি ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে বাংলাদেশের দিকে এগোবে। পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে সমুদ্র উত্তাল হবে। বইবে ঝোড়ো হাওয়া। ২৪ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অক্টোবর ২২, ২০২০
রাশিফল

পিতার থেকে উপহার লাভ তুলার , অন্যান্য রাশির কেমন কাটবে মহাসপ্তমী ?

৬ কার্তিক ( ২৩ অক্টোবর) শুক্রবার মেষ : বাড়িতে বহু আত্মীয় স্বজনের আগমন হতে পারে। বৃষ ঃ মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন নতুন কাজের যোগাযোগ পেতে পারেন। মিথুন ঃ বকেয়া টাকা পয়সা আদায় হবে। কর্কট: জীবনসাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন। সিংহ: বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কন্যা: ব্যবসায়ীরা কিছু ভাল আয়ের সুযোগ পাবেন। তুলা: পিতার কাছ থেকে কিছু উপহার লাভের সুযোগ আসবে। বৃশ্চিক: ভাগ্য সুপ্রসন্ন হবে। ধনু: আর্থিক সঙ্কটের আশঙ্কা প্রবল। মকর: অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। কুম্ভ: গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। মীন: অভিনয় শিল্পীরা নতুন কাজের সুযোগ পাবেন।

অক্টোবর ২৩, ২০২০
রাশিফল

আর্থিক উন্নতি মেষের , অন্যান্য রাশির কেমন যাবে ?

৫ কার্তিক ( ২২ অক্টোবর) বৃহস্পতিবার মেষঃ আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। বৃষ ঃ আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। মিথুন ঃ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। কর্কট: অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। সিংহ: কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। কন্যা: আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন। তুলা: আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন । বৃশ্চিক: অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। ধনু: ব্যক্তিগত এবং গোপন তথ্য ফাঁস করবেন না। মকর: কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। কুম্ভ: আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন। মীন: ভাগ্য উন্নতি আশা করতে পারেন।

অক্টোবর ২২, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • 3
  • 4
  • ›

ট্রেন্ডিং

কলকাতা

ম্যারাথন জেরার পর ইডির জালে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিন্‌হা বিশ্বাস, ‘সোনা পাপ্পু’ মামলায় বড় পদক্ষেপ

কলকাতা: দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিন্হা বিশ্বাসকে গ্রেফতার করল ইডি। প্রায় সাড়ে ১০ ঘণ্টার টানা জেরার শেষে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই পদক্ষেপ করে। বহুবার নোটিস পাঠানো সত্ত্বেও এতদিন হাজিরা এড়িয়ে যাওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে ইডি দফতরে পৌঁছন তিনি। এরপরই শুরু হয় দফায় দফায় জেরা।ইডি সূত্রের দাবি, জেরার শুরুতে কিছুটা সহযোগিতা করলেও পরে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যান শান্তনু। তদন্তকারীদের অভিযোগ, বেশ কিছু নথি এবং ডিজিটাল তথ্য সামনে রাখা হলেও তিনি তা সম্পর্কে অজ্ঞতার দাবি করেন এবং তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এর পরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ইডি।জানা গিয়েছে, সোনা পাপ্পু তোলাবাজি ও প্রতারণা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এনআরআই কোটায় মেডিক্যাল ভর্তি দুর্নীতি এবং বালি পাচার এই দুই মামলাতেও তাঁকে নোটিস পাঠানো হয়েছিল।তদন্তে উঠে এসেছে বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের নাম। ইডির অভিযানে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরি ও নথিতে শান্তনু সিন্হার নাম মিলেছে বলে দাবি তদন্তকারীদের। সেই সূত্র ধরেই ডিসির বাড়িতে তল্লাশি চালিয়ে বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি।ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডির দাবি, কলকাতা শহরে একটি প্রভাবশালী জমি দখল ও তোলাবাজির সিন্ডিকেট চালানো হত, যেখানে জয় এস কামদারের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল শান্তনু সিন্হার। অভিযোগ, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো এফআইআর দায়ের করে থানায় ডেকে চাপ সৃষ্টি করা হত, এরপর জমি দখলের পথ প্রশস্ত করা হতো। এই চক্রের মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেনও হয়েছে বলে অভিযোগ।তদন্তকারীদের হাতে আসা জয় এস কামদারের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিক এফআইআর নম্বরের উল্লেখ মিলেছে। সেই তথ্য থেকেই ভুয়ো মামলার জাল বিস্তৃত ছিল বলে অনুমান ইডির।সবচেয়ে তাৎপর্যপূর্ণ দাবি, এই চক্রে কলকাতা পুলিশের অন্তত ১২ জন আধিকারিকের নাম উঠে এসেছে। ফলে তদন্ত আরও বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে।বারবার নোটিস উপেক্ষা করায় শান্তনুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করার প্রস্তুতিও নিয়েছিল ইডি। এমনকি তাঁর খোঁজে ডিরেক্টর অফ সিকিউরিটিকেও চিঠি পাঠানো হয়েছিল। এরপরই বৃহস্পতিবার হাজিরা দেন তিনি।ইডির অভিযোগ, শান্তনু সিন্হা শুধু প্রভাব খাটিয়েই ক্ষান্ত থাকেননি, এই সিন্ডিকেট থেকে আর্থিকভাবেও লাভবান হয়েছেন। তদন্তকারীদের ধারণা, হেফাজতে নিয়ে জেরা করলে আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে।শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে। এখন নজর আদালতে আর কী কী বিস্ফোরক তথ্য সামনে আনে ইডি, সেটাই দেখার।

মে ১৪, ২০২৬
রাজ্য

রামপুরহাট হাসপাতাল পরিদর্শনে বিধায়ক, কড়া নির্দেশ ধ্রুব সাহার

বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বৃহস্পতিবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের নিরাপত্তারক্ষীর সুপারভাইজার এবং প্রিন্সিপ্যালকে ধমক দেন।ধ্রুব সাহা বলেছেন, প্রিন্সিপ্যাল ঠাণ্ডা ঘরে বসে থাকেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দেন না। ওয়ার্ড ও শৌচালয়ের অবস্থা খারাপ। রোগীদের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ আসছে।এদিন বিধায়ক কড়া নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তিনি প্রিন্সিপ্যালকে স্পষ্ট বলেন, ঠাণ্ডা ঘরে বসে না থেকে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দিন। নিরাপত্তারক্ষীর সুপারভাইজারকেও দায়িত্ব পালনে গাফিলতির জন্য সতর্ক করেন বিধায়ক ।গত কয়েক মাস ধরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে নোংরা পরিবেশ, রোগী হয়রানি ও চিকিৎসায় গাফিলতির বিভিন্ন অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দারা বিধায়কের কাছে নালিশ জানিয়েছিলেন। তার পরেই আজ বিধায়কের এই সারপ্রাইজ ভিজিট।হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

মে ১৪, ২০২৬
কলকাতা

“তাপস-সজলদের দল ছাড়তে বাধ্য করা হয়েছিল”, বিধায়ক হয়েই ফেসবুকে বোমা ফাটালেন কুণাল

সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই তিনি এমন একটি ফেসবুক পোস্ট করেন, যা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। একদিকে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন, অন্যদিকে দলের অন্দরের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন।ফেসবুক পোস্টে কুণাল লেখেন, বিধায়ক হিসেবে শপথ নিলাম। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার মানুষকে। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়। তাঁকে দলে রাখার চেষ্টা করেছিলাম, পারিনি। পরে রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগতভাবে তাপসদাকে ভালো বলায় আমাকেই দল সাসপেন্ড করেছিল।তিনি আরও লেখেন, আজ আমি তৃণমূলের বিধায়ক হয়ে শপথ নিচ্ছি বিজেপির হয়ে জিতে আসা তাপসদার হাত থেকে। এটাই ভাগ্যের খেলা।সজল ঘোষকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন কুণাল। তাঁর দাবি, উত্তর ও মধ্য কলকাতায় তাপস রায় ও সজল ঘোষদের দল ছাড়তে বাধ্য করা হয়েছিল। তিনি লিখেছেন, ওঁদের দলে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হইনি। আজ ওঁরা বিধায়ক। আমি এখনও তৃণমূলের সৈনিক হিসেবেই আছি।তবে এখানেই থামেননি কুণাল। তিনি দলের অন্দরের রাজনীতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলে লেখেন, যাঁদের জন্য তাপসদা, সজলরা এবং আরও অনেকে দল ছেড়েছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়নি। এখনও একইভাবে হোয়াটসঅ্যাপ কাঁদুনি রাজনীতি ও স্বজনপোষণ চলছে। এতে কর্মীরা ধৈর্য হারাচ্ছেন। তৃণমূলকে আবার শক্তিশালী করতে আত্মসমালোচনা খুব জরুরি।রাজনৈতিক মহলের মতে, কুণালের এই পোস্টে উত্তর কলকাতা তৃণমূলের সাম্প্রতিক হোয়াটসঅ্যাপ গ্রুপ বিতর্কেরও ইঙ্গিত রয়েছে।যদিও এই পোস্টকে বিশেষ গুরুত্ব দিতে চাননি প্রোটেম স্পিকার তাপস রায়। তাঁর প্রতিক্রিয়া, ওই দলের আত্মসমালোচনা করে আর কোনও লাভ নেই। যা হওয়ার হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মন বোঝেন বলে দাবি করেন, কিন্তু ফল তো সবাই দেখেছে।অন্যদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, হ্যাঁ, কুণালদা আমাদের দলে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন তাঁর হাতে কিছু ছিল না। যদি থেকে যেতাম, তাহলে আজ চোর স্লোগান শুনতে হতো।

মে ১৪, ২০২৬
দেশ

সপ্তাহে দু’দিন বাড়ি থেকে কাজ! মোদীর নির্দেশে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

জ্বালানি সাশ্রয়ের জন্য বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে এবার সপ্তাহে দুদিন সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হল। বৃহস্পতিবার এই ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।শুধু ওয়ার্ক ফ্রম হোম নয়, জ্বালানি বাঁচাতে আরও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে দিল্লি সরকার। সরকারি দফতরের অন্তত ৫০ শতাংশ বৈঠক এবার অনলাইনে করা হবে। পাশাপাশি যানজট কমাতে ও জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে আনতে সরকারি অফিসের সময়েও বদল আনা হবে।সরকারের লক্ষ্য শুধু সরকারি কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষকেও এই উদ্যোগে সামিল করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে।এর আগে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছিলেন, সরকারি কাজে যতটা সম্ভব কম গাড়ি ব্যবহার করতে হবে। মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মীদেরও অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। তার বদলে কারপুলিং এবং গণপরিবহণ ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে।দিল্লি সরকার সরকারি কাজে ব্যবহৃত গাড়িগুলির জ্বালানির বরাদ্দও কমিয়ে দিয়েছে। অফিসারদের জন্য বরাদ্দ পেট্রোল ২০ শতাংশ কমানো হয়েছে। এখন থেকে মাসে ২০০ লিটার জ্বালানি বরাদ্দ করা হবে।গণপরিবহণ ব্যবহারে উৎসাহ দিতে দিল্লিতে পালন করা হবে মেট্রো দিবস। সাধারণ মানুষকে সপ্তাহে অন্তত একদিন গাড়িবিহীন দিবস পালন করার আবেদন জানানো হয়েছে। এছাড়া পাবলিক ট্রান্সপোর্ট আরও সহজ করতে ২৯টি সরকারি আবাসন এলাকা থেকে ৫৮টি বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দিল্লি সরকার আরও জানিয়েছে, আগামী ছয় মাস নতুন কোনও সরকারি গাড়ি কেনা হবে না। জ্বালানি সাশ্রয় এবং দূষণ কমানোর লক্ষ্যেই এই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।

মে ১৪, ২০২৬
কলকাতা

কলকাতায় আর রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না! কড়া নির্দেশ পুরমন্ত্রীর

কলকাতার রাস্তায় দুধারে গাড়ি দাঁড় করানোর ছবি নতুন নয়। বড় রাস্তা থেকে ছোট গলি, সর্বত্রই রাস্তার ধারে সারি সারি গাড়ি পার্ক করা দেখা যায়। অনেক সময় গাড়ি রাখার সঙ্গে সঙ্গেই হাতে স্লিপ নিয়ে হাজির হন কিছু মানুষ। অভিযোগ, এই ধরনের বহু পার্কিং সম্পূর্ণ বেআইনি ভাবে চলছে। সেই সঙ্গে ভুয়ো স্লিপ দেখিয়ে টাকা তোলার অভিযোগও বহুদিনের।এবার সেই বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। পুরমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন অগ্নিমিত্রা পল। এবার তাঁর নজর পড়েছে কলকাতার রাস্তার পার্কিং ব্যবস্থার উপর।বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা স্পষ্ট জানিয়ে দেন, রাস্তার দুধারে আর অবৈধভাবে গাড়ি রাখা যাবে না। তিনি বলেন, আজই নোটিস দেওয়া হবে। যেখানে পার্কিং করার অনুমতি নেই, সেখানে কোনও গাড়ি রাখা যাবে না। এতে সাধারণ মানুষের সুবিধা হবে।শুধু পার্কিং নয়, ভুয়ো স্লিপ দেখিয়ে টাকা তোলার বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে পুরসভা। পুরমন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়, অথচ সেই টাকা সরকারি রাজস্বে জমা পড়ে না। এবার থেকে এই ধরনের স্লিপ ব্যবহার করে আর টাকা তোলা যাবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।অগ্নিমিত্রা আরও জানান, যে কেউ নিজের ইচ্ছামতো পার্কিং ফি নিতে পারবেন না। খুব শীঘ্রই একটি নির্দিষ্ট রেট চার্ট তৈরি করা হবে। সেই নির্ধারিত হার মেনেই টাকা নেওয়া যাবে।উল্লেখ্য, এর আগে তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও রাস্তার ধারের পার্কিং নিয়ে পদক্ষেপ করেছিলেন। গত বছর কলকাতা পুরনিগম সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তার ধারে পার্কিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। মূলত শহর পরিষ্কার রাখার কাজের সুবিধার জন্যই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটছে নতুন প্রশাসন।

মে ১৪, ২০২৬
কলকাতা

মন্ত্রিসভা এখনও অসম্পূর্ণ, তার মধ্যেই বড় সিদ্ধান্ত! বিধানসভার স্পিকার করলেন শুভেন্দু

এখনও পুরো মন্ত্রিসভা গঠন হয়নি। মাত্র পাঁচজন মন্ত্রীকে নিয়েই কাজ শুরু করেছে নতুন বিজেপি সরকার। এর মধ্যেই বৃহস্পতিবার বিধানসভার নতুন স্পিকারের নাম ঘোষণা করা হল। জল্পনার অবসান ঘটিয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসুকে অধ্যক্ষ হিসেবে মনোনীত করল বিজেপি।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সমাজমাধ্যমে পোস্ট করে শুভেন্দু জানান, রথীন্দ্র বসুকেই বিধানসভার নতুন স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়েছে।দায়িত্ব গ্রহণের পর রথীন্দ্র বসু বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেটা আমি পুরো নিষ্ঠার সঙ্গে পালন করব। মানুষ যেভাবে চাইবে, সেভাবেই বিধানসভা চালানোর চেষ্টা করব।২০২৬ সালের নির্বাচনে প্রথমবার জয়ী হয়ে বিধায়ক হয়েছেন রথীন্দ্র বসু। কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকেই তিনি নির্বাচিত হন। জন্ম ও পড়াশোনা সবই কোচবিহারে। কোচবিহারের বি টি অ্যান্ড ইভিনিং কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তাঁর নিজের একটি সংস্থাও রয়েছে।রাজনীতিতে আসার আগে তিনি আরএসএসের সদস্য ছিলেন বলেও জানা গিয়েছে। পরে সক্রিয়ভাবে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। প্রথমবার বিধায়ক হয়েই এবার বিধানসভার স্পিকারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।তৃণমূল সরকারের সময়ে দীর্ঘ ১৫ বছর বিধানসভার অধ্যক্ষ ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবার সেই অধ্যায়ের অবসান ঘটিয়ে উত্তরবঙ্গের মুখকে সামনে আনল বিজেপি। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মে ১৪, ২০২৬
কলকাতা

আদালতে মমতার আবেগঘন আর্জি, তারপরই বড় নির্দেশ হাইকোর্টের!

বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে এক বিরল ছবি দেখল বাংলা। হাতে কাগজ ও ছবি নিয়ে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে তিনি প্রধান বিচারপতি সুজয় পালের সামনে আবেদন জানান, রাজ্যের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া হোক।এদিন কলকাতা হাইকোর্টে দুটি মামলার একসঙ্গে শুনানি হয়। একটি মামলা করেন আইনজীবী রীতঙ্কর দাস। সেখানে হগ মার্কেটে জেসিবি দিয়ে মূর্তি ভাঙার অভিযোগ তোলা হয়। অন্যদিকে, ভোট পরবর্তী হামলা ও অশান্তি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে শুনানি হয়।শুনানির পর গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় আদালত। ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশকেই নিতে হবে। ভোট পরবর্তী হিংসায় যাঁদের দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, দল না দেখে তাঁদের সাহায্য করতে হবে। ক্ষতিগ্রস্ত সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়েও ব্যবস্থা নিতে বলা হয়েছে।আদালত আরও জানিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে রাজ্য পুলিশকে হলফনামা জমা দিতে হবে। সেখানে কী পদক্ষেপ করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট দিতে হবে।এই রায়ের পর তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আদালত তাদের অভিযোগের গুরুত্ব স্বীকার করেছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালতে সওয়াল করেছেন। হাইকোর্টও তাঁর বক্তব্যের সঙ্গে একমত। যেভাবে তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে, দোকান ভাঙা হচ্ছে, মানুষকে এলাকা ছাড়া করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।কুণাল আরও বলেন, আদালতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থাকার বার্তাই দিয়েছেন। এই মামলার রায় ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।

মে ১৪, ২০২৬
কলকাতা

আদালতে মমতা, কটাক্ষ শুভেন্দুর! “অযথা বিষয় নিয়ে ভাবার সময় নেই” মন্তব্যে নতুন জল্পনা

ভোটের আগে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। আর নির্বাচনের পর এবার কলকাতা হাইকোর্টে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে আচমকাই আইনজীবীর পোশাকে হাইকোর্টে পৌঁছে যান তিনি। তাঁকে দেখে আদালত চত্বরে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য।এদিন কালো কোট পরে আইনজীবীদের নির্ধারিত পোশাকেই আদালতে ঢুকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট পরবর্তী হিংসার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ উঠেছে। সেই ঘটনাগুলিকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ও আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়।গত ১২ মে কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। এরপরই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বৃহস্পতিবার মামলার শুনানি হবে।এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে যাওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, আমার হাতে অনেক কাজ আছে। অযথা বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় নেই। সময় খুব গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিয়ে আমি ভাবিত নই।মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। আদালতের এজলাসে তাঁর উপস্থিতি এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলার শুনানি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হয়েছে।

মে ১৪, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal