• ১৪ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Pisces

রাশিফল

রাশিফল (Horoscope 4th October 2021): বৃষের কাজে অনিহা, ধনুর উৎসাহ বৃদ্ধি

মেষ / ARIES: আজ প্রাপ্তিযোগ রয়েছে আপনার।বৃষ / TAURUS: আজ কাজে অনিহা দেখা দিতে পারে। মিথুন / GEMINI: একাধিক সূত্রে আয় হতে পারে। কর্কট / CANCER: মজুতদারদের লাভ হতে পারে। সিংহ / LEO: শত্রু থাকলে সে বশীভূত হতে পারে। কন্যা / VIRGO: আজ বিষাদগ্রস্ত থাকতে পারেন। তুলা / LIBRA: কোনও কারণে ক্রোধান্বিত থাকতে পারেন। বৃশ্চিক / Scorpio: আজ গঞ্জনা ভোগ করতে পারেন। ধনু / SAGITTARIUS: কোনও কারণে আজ উৎসাহ বৃদ্ধি পেতে পারে। মকর / CAPRICORN: আজ আত্মীয়শোক হতে পারে। কুম্ভ / AQUARIUS: অর্থসঞ্চয় করতে পারেন। মীন / PISCES : নতুন কোনও যোগাযোগ হতে পারে।

অক্টোবর ০৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 3rd October 2021): সিংহের অকারণ ব্যয়, তুলার দায়িত্ব বৃদ্ধি

মেষ / ARIES: মানসিক চিন্তার শিকার হতে পারেন।বৃষ / TAURUS: কোনও কারণে হয়রানির শিকার হতে পারেন। মিথুন / GEMINI : অন্যমনস্কতার ফলে বিপদে পড়তে পারেন। কর্কট / CANCER : কারুর অপ্রিয়ভাজন হতে পারেন। সিংহ / LEO: অকারণে ব্যয় হতে পারে আজ। কন্যা / VIRGO: জটিলতার সৃষ্টি হতে পারে আজ। তুলা / LIBRA: দায়িত্ববৃদ্ধি হতে পারে আজ। বৃশ্চিক / Scorpio: কোনও কারণে মতানৈক্য হতে পারে। ধনু / SAGITTARIUS: মামলা মকোদ্দমায় ব্যয় হতে পারে। মকর / CAPRICORN: মানসিক উদ্বেগ হতে পারে। কুম্ভ / AQUARIUS: কোনওভাবে আঘাত পেতে পারেন। মীন / PISCES : আজ অর্থক্ষতি হতে পারে।

অক্টোবর ০৩, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 2nd October 2021): কন্যার বিলাসিতায় ব্যয়, ধনুর সম্পত্তি উদ্ধার

মেষ/ ARIES: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে। বৃষ/ TAURUS: সুনাম বৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : সম্পর্কে উন্নতি হতে পারে। কর্কট/ CANCER : জনহিতকর কাজ করতে পারেন। সিংহ/ LEO: সম্পত্তি উদ্ধার করতে পারেন। কন্যা/ VIRGO: বিলাসিতায় ব্যয় করতে পারেন। তুলা/ LIBRA: অর্থাগমে বিলম্ব হতে পারে। বৃশ্চিক/ Scorpio: শুভ যোগাযোগ হতে পারে আজ।ধনু/ SAGITTARIUS: সম্পত্তি উদ্ধার হতে পারে। মকর/ CAPRICORN: চিত্তচাঞ্চল্য হতে পারে আজ। কুম্ভ/ AQUARIUS: আনন্দানুষ্ঠানে বিপত্তি হতে পারে। মীন/ PISCES : কর্মী অশান্তি হতে পারে আজ।

অক্টোবর ০২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 1st October 2021): কর্কটের আরোগ্যলাভ, বৃশ্চিকের প্রত্যাশাপূরণ

মেষ/ ARIES: স্নায়ুরোগে কষ্ট পেতে পারেন। বৃষ/ TAURUS: বিশ্বাসভঙ্গ হতে পারে। মিথুন/ GEMINI : কোনও কারণে চিন্তান্বিত হতে পারেন। কর্কট/ CANCER : আরোগ্যলাভ করতে পারেন আজ। সিংহ/ LEO: ব্যভিচারের শিকার হতে পারেন। কন্যা/ VIRGO: কোনও কারণে মনে কষ্ট পেতে পারেন। তুলা/ LIBRA: আজ সমস্যার সমাধান হবে। বৃশ্চিক/ Scorpio: প্রত্যাশা পূরণ হতে পারে আজ। ধনু/ SAGITTARIUS: আজ হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানে চলবেন। মকর/ CAPRICORN: শরিকিবিবাদে জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ/ AQUARIUS: স্বাস্থ্যহানি হতে পারে আজ। মীন/ PISCES : শোকাভিভূত হতে পারেন আজ।

অক্টোবর ০১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 30th September 2021): কর্কটের হঠাৎ বিপদ, মিথুনের নৈতিক উন্নতি

মেষ/ ARIES: ভোগবিলাসে ডুবে থাকতে পারেন আজ। বৃষ/ TAURUS: আজ উচ্চাশা মনে জাগতে পারে। মিথুন/ GEMINI : আজ নৈতিক উন্নতি হতে পারে। কর্কট/ CANCER : হঠাৎ বিপদ চলে আসতে পারে। সিংহ/ LEO: কারুর সহায়তা লাভ করতে পারেন আজ। কন্যা/ VIRGO: ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তুলা/ LIBRA: ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। বৃশ্চিক/ Scorpio: চিকিৎসা বিভ্রাটের শিকার হতে পারেন। ধনু/ SAGITTARIUS: কর্মে সাফল্য আসতে পারে। মকর/ CAPRICORN: বাড়িতে চোরে উপদ্রব হতে পারে। কুম্ভ/ AQUARIUS: জ্বরে ভুগতে পারেন। মীন/ PISCES : স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে পারেন।

সেপ্টেম্বর ৩০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 29th September 2021): কর্কটের বিষন্নতা, সিংহের মানহানি

মেষ/ ARIES: অবমাননার শিকার হতে পারেন।বৃষ/ TAURUS: অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন।মিথুন/ GEMINI : কোনও বন্ধুর সাহায্যলাভ করতে পারেন। কর্কট/ CANCER : কোনও কারণে বিষন্নতার শিকার হতে পারেন। সিংহ/ LEO: আজ মানহানি হতে পারে আপনার। কন্যা/ VIRGO: অনেক দিনের মনোবাসনা পূরণ হতে পারে। তুলা/ LIBRA: গুহ্যরোগে কষ্ট পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: লটারিতে কিছু প্রাপ্তি হতে পারে। ধনু/ SAGITTARIUS: পথে বিপদ ঘটতে পারে। মকর/ CAPRICORN: প্রতিবেশী কলহে জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ/ AQUARIUS: বিদ্যানুরাগ হতে পারে আজ। মীন/ PISCES : আজ মন নিরানন্দ থাকতে পারে।

সেপ্টেম্বর ২৯, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 28th September 2021): বৃষের স্বপ্নপূরণ, মীনের ভাতৃবিরোধ

মেষ/ ARIES: বিবাদের ফলে কষ্ট পেতে পারেন।বৃষ/ TAURUS: স্বপ্ন পূরণ হতে পারে আজ। মিথুন/ GEMINI : আজ কোনও অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে। কর্কট/ CANCER : কূটনৈতিক জয় হতে পারে। সিংহ/ LEO: একাধিক উপায়ে আয় হতে পারে। কন্যা/ VIRGO: নতুন কোনও প্রচেষ্টা করতে পারেন। তুলা/ LIBRA: আজ মানসিক তৃপ্তি পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: চোখের রোগ হতে পারে। ধনু/ SAGITTARIUS: আজ প্রশংসা লাভ করতে পারেন। মকর/ CAPRICORN: কর্মে অনিহা দেখা দিতে পারে। কুম্ভ/ AQUARIUS: ছলচাতুরি করে কার্যউদ্ধার করতে পারেন। মীন/ PISCES : ভাতৃবিরোধ হতে পারে আজ।

সেপ্টেম্বর ২৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 27th September 2021): মিথুনের ভোগবিলাস, কুম্ভর সৌভাগ্য বৃদ্ধি

মেষ/ ARIES: সাংসারিক চিন্তা হতে পারে। বৃষ/ TAURUS: আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন। মিথুন/ GEMINI : ভোগবিলাসে মাততে পারেন আজ। কর্কট/ CANCER : কোনও কারণে মতরিবোধ হতে পারে। সিংহ/ LEO: মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: ভ্রমণে আনন্দ লাভ করতে পারেন। তুলা/ LIBRA: সাধুসঙ্গ লাভ করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: অস্থিরতা ভাব দেখা দিতে পারে। ধনু/ SAGITTARIUS: অনর্থপাত হতে পারে। মকর/ CAPRICORN: মাথায় আঘাত লাগতে পারে। কুম্ভ/ AQUARIUS: সৌভাগ্য বৃদ্ধি পাবে আজ। মীন/ PISCES : কোমরে ব্যথা হতে পারে।

সেপ্টেম্বর ২৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 26th September 2021): মিথুনের সফল প্রচেষ্টা, কন্যার কার্যসিদ্ধি

মেষ/ ARIES: আজ অপমানিত বোধ করতে পারেন। বৃষ/ TAURUS: পিঠে ব্যথা দেখা দিতে পারে। মিথুন/ GEMINI : সফল প্রচেষ্টা করতে পারেন। কর্কট/ CANCER : অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। সিংহ/ LEO: পদমর্যাদা লাভ করতে পারেন। কন্যা/ VIRGO: কার্যসিদ্ধি হতে পারে আজ। তুলা/ LIBRA: আগুনের থেকে ভয়। বৃশ্চিক/ Scorpio: মানসিক কষ্ট পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: নতুন বন্ধুলাভ করতে পারেন। মকর/ CAPRICORN: অযথাব্যয় করতে পারেন। কুম্ভ/ AQUARIUS: বাক চাতুরীতে লাভ হতে পারে। মীন/ PISCES : কর্মস্থলে অশান্তি হতে পারে।

সেপ্টেম্বর ২৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 25th September 2021): সিংহর বাড়িতে চুরি, বৃশ্চিকের প্রেমে আনন্দ

মেষ/ ARIES: সমস্যার সমাধান হতে পারে আজ। বৃষ/ TAURUS: জনহিতকর কাজ করতে পারেন। মিথুন/ GEMINI : অবিবেচকের মত কোনও কাজ করতে পারেন। কর্কট/ CANCER : আজ প্রতিভার বিকাশ ঘটতে পারে। সিংহ/ LEO: বাড়িতে চুরির ভয় রয়েছে। কন্যা/ VIRGO: কর্ম ব্যস্ততায় কাটবে আজকের দিন। তুলা/ LIBRA: আজ রমণীপ্রীতি হতে পারে। বৃশ্চিক/ Scorpio: প্রেমে আনন্দ পেতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ পত্নীবিরহ হতে পারে। মকর/ CAPRICORN: কারুর অনুগ্রহ লাভ করতে পারেন। কুম্ভ/ AQUARIUS: গৃহবিবাদ হতে পারে আজ। মীন/ PISCES : কোনও কারণে ভয়ান্বিত হতে পারেন।

সেপ্টেম্বর ২৫, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 24th September 2021): সিংহের অতিরিক্ত ব্যয়, মকরের ধনাগম

মেষ/ ARIES: আজ উৎকণ্ঠা দেখা দিতে পারে। বৃষ/ TAURUS: সৎকর্মে ব্যয় করতে পারেন। মিথুন/ GEMINI : প্রশিক্ষণে সাফল্য পেতে পারেন। কর্কট/ CANCER : পরোপকার করবেন।সিংহ/ LEO: অতিরিক্ত ব্যয় করতে পারেন আজ। কন্যা/ VIRGO: স্বাস্থ্যের অবনতি হতে পারে। তুলা/ LIBRA: ভ্রমণযোগ রয়েছে আজ। বৃশ্চিক/ Scorpio: বিভাগীয় পরিবর্তন হতে পারে। ধনু/ SAGITTARIUS: রক্তচাপে কষ্ট পেতে পারেন। মকর/ CAPRICORN: আজ ধনাগম হতে পারে। কুম্ভ/ AQUARIUS: শোকাভিভূত হতে পারেন। মীন/ PISCES : ঋণ পরিশোধ করতে পারেন।

সেপ্টেম্বর ২৪, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 23th September 2021): কুম্ভর আত্মগ্লানি, কর্কটের ব্যবসায় মন্দা

মেষ/ ARIES: পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ/ TAURUS: অনুশোচনা হতে পারে কোনও কারণে। মিথুন/ GEMINI : সদগুরুর সন্ধান পেতে পারেন। কর্কট/ CANCER : ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। সিংহ/ LEO: নির্ভীকতা দেখাতে পারেন। কন্যা/ VIRGO: দুঃখভোগ করতে পারেন। তুলা/ LIBRA: গৃহসংস্কার করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ধনু/ SAGITTARIUS: তীর্থভ্রমণ করতে পারেন। মকর/ CAPRICORN: চিকিৎসায় বহুব্যয় হতে পারে। কুম্ভ/ AQUARIUS: আত্মগ্লানিতে ভুগতে পারেন। মীন/ PISCES : বনিবনার অভাব হতে পারে।

সেপ্টেম্বর ২৩, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 22th September 2021): মিথুনের অলসতায় ক্ষতি, কন্যার আয়বৃদ্ধি

মেষ/ ARIES: আজ বুদ্ধিভ্রম হতে পারে। বৃষ/ TAURUS: সুনামহানি হতে পারে। মিথুন/ GEMINI : অলসতায় ক্ষতি হতে পারে। কর্কট/ CANCER : বিদ্যানুরাগ হতে পারে। সিংহ/ LEO: রাজনৈতিক সুনাম বৃদ্ধি পেতে পারে। কন্যা/ VIRGO: আয় বৃদ্ধির যোগ রয়েছে। তুলা/ LIBRA: বিপদের আশঙ্কা রয়েছে। বৃশ্চিক/ Scorpio: পাওনা আদায় হতে পারে। ধনু/ SAGITTARIUS: প্রীতিসঙ্গ লাভ করতে পারেন। মকর/ CAPRICORN: প্রণয়াসক্তি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: বুদ্ধিভ্রম হতে পারে। মীন/ PISCES : মিত্রস্নেহ পেতে পারেন।

সেপ্টেম্বর ২২, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 21th September 2021): মিথুনের কার্যসিদ্ধি, তুলার সৌভাগ্যবৃদ্ধি

মেষ/ ARIES: আজ পত্নীবিরহ হতে পারে। বৃষ/ TAURUS: নিরাপত্তার চিন্তা হতে পারে। মিথুন/ GEMINI : আজ কোনও কার্যসিদ্ধি হতে পারে। কর্কট/ CANCER : গোপনে পরামর্শ লাভ করতে পারেন। সিংহ/ LEO: আজ আর্থিকস্থিতি বজায় থাকবে। কন্যা/ VIRGO: কলানুশীলনে মন দেবেন। তুলা/ LIBRA: আজ সৌভাগ্য বৃদ্ধি পাবে। বৃশ্চিক/ Scorpio: হৃদরোগের আশঙ্কা রয়েছে। ধনু/ SAGITTARIUS: অনর্থক চিন্তা হতে পারে। মকর/ CAPRICORN: অস্থিরভাবের সৃষ্টি হতে পারে। কুম্ভ/ AQUARIUS: পরার্থে ক্ষতি হতে পারে। মীন/ PISCES : অর্থাগমের যোগ রয়েছে।

সেপ্টেম্বর ২১, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 20th September 2021): মিথুনের বিপদাশঙ্কা, কন্যার অপচয়

মেষ/ ARIES: সুপরামর্শে লাভ হতে পারে।বৃষ/ TAURUS: কর্মে অগ্রগতি হবে। মিথুন/ GEMINI : আজ বিপদের আশঙ্কা রয়েছে।কর্কট/ CANCER : বাতের ব্যাথা দেখা দিতে পারে। সিংহ/ LEO: বঞ্চনার শিকার হতে পারেন। কন্যা/ VIRGO: আজ অপচয় হতে পারে। তুলা/ LIBRA: দাম্পত্য কলহ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: প্রশংসা লাভ করতে পারেন। ধনু/ SAGITTARIUS: আজ মিশ্রফল লাভ করতে পারেন। মকর/ CAPRICORN: স্বজনের সানিধ্য পেতে পারেন। কুম্ভ/ AQUARIUS: জুয়ায় ক্ষতি হতে পারে। মীন/ PISCES : যানবাহসে বিপদ হতে পারে।

সেপ্টেম্বর ২০, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 19th September 2021): উৎসাহিত সিংহ, তুলার সাহসিকতা প্রদর্শন

মেষ/ ARIES: স্ত্রীর সহায়তা লাভ করতে পারেন। বৃষ/ TAURUS: পারিবারিক উন্নতি হতে পারে আজ। মিথুন/ GEMINI : বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। কর্কট/ CANCER : কোনও অপচেষ্টা রোধ করতে পারেন। সিংহ/ LEO: উৎসাহান্বিত হতে পারেন কোনও কারণে। কন্যা/ VIRGO: শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। তুলা/ LIBRA: আজ সাহসিকতা প্রদর্শন করতে পারেন। বৃশ্চিক/ Scorpio: আজ ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ধনু/ SAGITTARIUS: তর্ক-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মকর/ CAPRICORN: শিক্ষায় বিঘ্ন ঘটতে পারে। কুম্ভ/ AQUARIUS: আজ বাড়তি লাভ হতে পারে। মীন/ PISCES : আজ বাসনা পূরণ হতে পারে।

সেপ্টেম্বর ১৯, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 18th September 2021): বৃষের কাজে অনিহা, বৃশ্চিকের রোগমুক্তি

মেষ/ ARIES: আজ আনন্দলাভ করতে পারেন। বৃষ/ TAURUS: কাজে অনিহা দেখা দিতে পারে। মিথুন/ GEMINI : আজ অপব্যয় করতে পারেন। কর্কট/ CANCER : আজ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ/ LEO: সন্তানের জন্য উদ্বেগ দেখা দিতে পারে। কন্যা/ VIRGO: ব্যবসায় প্রসার ঘটতে পারে আজ। তুলা/ LIBRA: কারুর বিরক্তিভাজন হতে পারেন। বৃশ্চিক/ Scorpio: রোগ থেকে মুক্তি ঘটতে পারে আজ। ধনু/ SAGITTARIUS: শত্রুনাশ হতে পারে আজ। মকর/ CAPRICORN: অশান্তি দেখা দিতে পারে। কুম্ভ/ AQUARIUS: প্রণয়সুখ পেতে পারেন। মীন/ PISCES : প্রাপ্তিযোগ রয়েছে আজ।

সেপ্টেম্বর ১৮, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 17th September 2021): কর্কটের কর্মে সাফল্য, ধনুর আর্থিক উন্নতি

মেষ/ ARIES: অসৎকর্মে ক্ষতি হতে পারে।বৃষ/ TAURUS: কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। মিথুন/ GEMINI : বৃদ্ধিভ্রম হতে পারে। কর্কট/ CANCER : কর্মে সাফল্য আসবে। সিংহ/ LEO: সন্তানের পীড়া হতে পারে। কন্যা/ VIRGO: পারিবারিক শান্তি ভোগ করতে পারেন। তুলা/ LIBRA: উচ্চরক্তচাপে কষ্ট পেতে পারেন। বৃশ্চিক/ Scorpio: অসৎসঙ্গে ক্ষতি হতে পারে। ধনু/ SAGITTARIUS: আর্থিক উন্নতি হতে পারে। মকর/ CAPRICORN: চিত্ত প্রফুল্ল হবে। কুম্ভ/ AQUARIUS: বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। মীন/ PISCES : পথে দুর্ঘটনা ঘটতে পারে।

সেপ্টেম্বর ১৭, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 16th September 2021): বৃশ্চিকের ন্যায্যপ্রাপ্তি, কর্মস্থলে জটিলতা ধনুর

মেষ/ ARIES: উচ্চাশায় ক্ষতি হতে পারে। বৃষ/ TAURUS: বিপদ থেকে মুক্তি পেতে পারেন আজ। মিথুন/ GEMINI : অম্লরোগে কষ্ট পেতে পারেন।কর্কট/ CANCER : বিপথে চালিত হতে পারেন। সিংহ/ LEO: বন্ধু বিয়োগ হতে পারে আজ। কন্যা/ VIRGO: আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তুলা/ LIBRA: কারুর সঙ্গে মতবিরোধ হতে পারে। বৃশ্চিক/ Scorpio: ন্যায্যপ্রাপ্তি লাভ করতে পারেন। ধনু/ SAGITTARIUS: কর্মস্থলে জটিলতার সৃষ্টি হতে পারে। মকর/ CAPRICORN: অস্ত্রোপচারে সাফল্য আসতে পারে। কুম্ভ/ AQUARIUS: মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন। মীন/ PISCES : ব্যবসায় শত্রুবৃদ্ধি হতে পারে।

সেপ্টেম্বর ১৬, ২০২১
রাশিফল

রাশিফল (Horoscope 15th September 2021): কন্যার অপযশ, বৃশ্চিকের ফাটকায় লাভ

মেষ/ ARIES: চাকরীক্ষেত্রে অশান্তি হতে পারে। বৃষ/ TAURUS: ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। মিথুন/ GEMINI : জীবাণু সংক্রমণের ভয় রয়েছে। কর্কট/ CANCER : হাড় ভাঙার ভয় রয়েছে। সিংহ/ LEO: কোনও কারণে অনুশোচনা হতে পারে। কন্যা/ VIRGO: কোনও কারণে আজ অপযশ হতে পারে। তুলা/ LIBRA: আজ অপচয় হতে পারে। বৃশ্চিক/ Scorpio: ফাটকায় লাভ হতে পারে। ধনু/ SAGITTARIUS: উদ্বেগের অবসান হবে আজ। মকর/ CAPRICORN: কপটতার শিকার হতে পারেন। কুম্ভ/ AQUARIUS: মানসিক পরিবর্তন হতে পারে আজ। মীন/ PISCES : বিরক্তিভাব দেখা দিতে পারে।

সেপ্টেম্বর ১৫, ২০২১
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • ›

ট্রেন্ডিং

বিদেশ

তিস্তা নিয়ে বড় চাল চিনের! বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা, ভারতের উদ্বেগ আরও বাড়ল

তিস্তা নদীকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে পাশে থাকার বার্তা দিল চিন। সোমবার বেজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে ঢাকাকে সবরকম সাহায্য করতে তারা প্রস্তুত। একই সঙ্গে চিনের দাবি, এই যৌথ উদ্যোগ কোনও তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় এবং বিষয়টিকে অযথা অন্য দৃষ্টিতে দেখা উচিত নয়।বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তিস্তা প্রকল্প নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকারের সময় এই প্রকল্পে ভারতের সহযোগিতার কথা ভাবা হলেও বর্তমান প্রশাসন সেই অবস্থান থেকে সরে এসে চিনের সঙ্গে আলোচনা শুরু করেছে। এরপর থেকেই ভারতের উদ্বেগ বেড়েছে। কারণ, তিস্তা অববাহিকার অবস্থান ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকার খুব কাছাকাছি।চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন এক সাংবাদিক বৈঠকে বলেন, বাংলাদেশ ও চিনের সহযোগিতা কোনও তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। তাঁর দাবি, তিস্তা নদীর উন্নয়ন বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। সেই কারণে বাংলাদেশ চাইলে এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবে চিন।শুধু তিস্তাই নয়, জলসম্পদ ব্যবস্থাপনা, বাণিজ্য, অর্থনীতি এবং জনকল্যাণমূলক একাধিক ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বেজিং। দুই দেশের মধ্যে এই সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে চিন।বাংলাদেশ সূত্রে জানা গিয়েছে, তিস্তা-সহ একাধিক নদী উন্নয়নের লক্ষ্যে ঢাকা ও বেজিংয়ের মধ্যে ইতিমধ্যেই সমঝোতা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ জল উন্নয়ন বোর্ড এবং চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার চায়নার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তির পর থেকেই তিস্তা প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।এই পরিস্থিতিতে তিস্তা প্রকল্প ঘিরে বাংলাদেশ ও চিনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার দিকে কড়া নজর রাখছে ভারত। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটির ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্বের কারণে ভবিষ্যতে এই বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

জুন ২৯, ২০২৬
কলকাতা

হাইকোর্টে একদিনে জোড়া ধাক্কা! অভিষেককে কালই দিতে হবে কণ্ঠস্বরের নমুনা, মিলল না কোনও স্বস্তি

কলকাতা হাইকোর্টে একদিনে পরপর দুই বড় ধাক্কার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের দ্রুত শুনানির আবেদন খারিজ হয়। এরপর ডিজে মন্তব্য মামলায়ও স্বস্তি পাননি তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তাঁকে হাজিরা দিতেই হবে।বিধানসভা নির্বাচনের প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চার মে ভোটের ফল ঘোষণার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। সেই মন্তব্যকে কেন্দ্র করে সাইবার অপরাধ আইনে অভিযোগ দায়ের হয়। তদন্তের স্বার্থে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায় তদন্তকারী সংস্থা। বিধাননগর আদালত সেই আবেদন মঞ্জুর করায় মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তাঁকে।এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীর দাবি ছিল, সংশ্লিষ্ট মন্তব্য যে তাঁরই, তা তিনি নিজেই স্বীকার করেছেন। তাই নতুন করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কোনও প্রয়োজন নেই। পাশাপাশি তদন্তকারী সংস্থার তরফে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার আবেদনও জানানো হয়।তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, মামলার বিস্তারিত শুনানি মঙ্গলবার হবে। তবে তার আগে তদন্তের প্রক্রিয়ায় কোনও বাধা নেই। ফলে নির্ধারিত সময়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতেই হবে।একই দিনে আরও একটি মামলায় ধাক্কা খান অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতির আবেদন দ্রুত শুনানির আর্জি জানানো হলেও বিচারপতি সৌগত ভট্টাচার্য তা খারিজ করে দেন। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলার নির্ধারিত তালিকা অনুযায়ীই শুনানি হবে। এর আগেও একই ধরনের দ্রুত শুনানির আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেনি। ফলে আপাতত আদালত থেকে কোনও স্বস্তি পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জুন ২৯, ২০২৬
কলকাতা

একুশে জুলাইয়ের আগেই বড় ধাক্কা! কুণাল, দোলা, বৈশ্বানরের বিরুদ্ধে মামলা, শুরু নতুন বিতর্ক

একুশে জুলাইয়ের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন বিতর্ক তৈরি হল। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, পুলিশের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার আগেই ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থলের মাপজোকের কাজ শুরু করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই পদক্ষেপ।রবিবার একুশে জুলাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছেছিলেন। অভিযোগ, তখনও ওই কর্মসূচির জন্য প্রশাসনের আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। তবুও রাস্তার একটি অংশে ফিতে দিয়ে মাপজোক করা হয়। এই ঘটনায় ট্রাফিক পুলিশের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। তদন্তের স্বার্থে তিন নেতাকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানা যাচ্ছে।সোমবার বিধানসভাতেও এই বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি করতে হলে নিয়ম মেনে প্রশাসনের অনুমতি নিতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বিরোধী দলনেতা থাকাকালীন বহুবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাঁকে। বর্তমান সরকারও নিয়ম মেনেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির অনুমতি দিচ্ছে বলে জানান তিনি।মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, অনুমতি ছাড়া কীভাবে সভাস্থলের মাপজোক করা হল। তাঁর বক্তব্য, নির্দিষ্ট নিয়ম মেনেই আবেদন করতে হবে এবং প্রশাসন সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বিধানসভায় এই মন্তব্যের কিছুক্ষণ পরেই কুণাল ঘোষ, দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়েরের খবর সামনে আসে।একুশে জুলাইয়ের কর্মসূচি ঘিরে তৃণমূলের বিভিন্ন শিবিরের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপের ফলে একুশে জুলাইয়ের প্রস্তুতি এবং রাজনৈতিক সমীকরণ আরও উত্তপ্ত হতে পারে।

জুন ২৯, ২০২৬
কলকাতা

বিধানসভায় শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য! ‘কালি গেলে দোয়াতও যাবে’, কাকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী?

একুশে জুলাইয়ের কর্মসূচি ঘিরে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই সোমবার বিধানসভায় নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাটপন্থী তৃণমূল আগেভাগে একুশে জুলাইয়ের সভাস্থলে পৌঁছনো নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও একাধিক মন্তব্য করেন তিনি। সেই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।বিধানসভায় মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, একুশে জুলাইয়ের সভাস্থলে আগে থেকেই যাওয়ার অনুমতি কারা দিয়েছিল। এই প্রসঙ্গেই তিনি কালীঘাটপন্থী তৃণমূলের নেতাদের উপস্থিতির বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে সাম্প্রতিক গ্রেফতারির ঘটনাও টেনে আনেন তিনি।তারাতলার কারখানা বিপর্যয়ের ঘটনায় নাম জড়ানো এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিধায়ক কুণাল ঘোষের বক্তব্যেরও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করে তিনি বলেন, কেউ কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে আরও গ্রেফতারের দাবি তুলছেন। এমনকি কুণাল ঘোষকে উদ্দেশ্য করে তিনি রসিকতার সুরে বলেন, যদি সব সিদ্ধান্ত তিনিই নিতে চান, তাহলে মুখ্যমন্ত্রীর আসনেও বসে যেতে পারেন।এরপরই মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি কালীচরণের সঙ্গে অন্যদের নামও জুড়ে দেন, তাহলে তদন্তের স্বার্থে সকলের বিরুদ্ধেই সমানভাবে ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর বক্তব্য, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতেই বিচার হবে। কোনও ব্যক্তি প্রভাবশালী হলেই তাঁকে ছাড় দেওয়া হবে না।তবে নিজের বক্তব্যের শেষেই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, প্রমাণ ছাড়া কোনও পদক্ষেপ করবে না সরকার। তিনি বলেন, তদন্ত চলছে এবং যথেষ্ট প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, নির্দোষ বা ভদ্র মানুষের বিরুদ্ধে সরকার কোনও অন্যায় পদক্ষেপ করবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

জুন ২৯, ২০২৬
কলকাতা

বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা! কবে চালু হবে, কারা থাকবেন আইনের বাইরে জানালেন শুভেন্দু

বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রতিশ্রুতি আগেই দিয়েছিল রাজ্যের বিজেপি সরকার। সোমবার বিধানসভায় এই বিল পেশ হতে পারে বলে জোর জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা আনা হয়নি। তবে অধিবেশনের শেষ পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতেই সরকার বদ্ধপরিকর। বিলের খসড়া তৈরির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও ঘোষণা করেন তিনি।বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনবেই। আগামী দুই জুলাই মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া অনুমোদনের জন্য তোলা হবে। উত্তরাখণ্ড, অসম এবং গুজরাটে চালু হওয়া অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন দিক খতিয়ে দেখে পশ্চিমবঙ্গের জন্য নতুন আইন তৈরি করা হবে। তাঁর দাবি, একই রাজ্যে ধর্মভেদে আলাদা আইন চলতে পারে না। তাই সকলের জন্য এক আইনের ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য।তবে এই আইন থেকে কিছু শ্রেণির মানুষকে ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, মূলবাসী, আদিবাসী, কুড়মি-সহ প্রাচীন জনজাতির মানুষ এই প্রস্তাবিত আইনের আওতার বাইরে থাকবেন। এই বিষয়ে সুপারিশ করার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং প্রশাসনের প্রতিনিধি। বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, সন্তানের অভিভাবকত্ব, দত্তক গ্রহণ-সহ মোট নয়টি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবে এই কমিটি।সরকার জানিয়েছে, চার সপ্তাহের মধ্যে কমিটি তাদের সুপারিশ জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে অগস্ট মাসে অভিন্ন দেওয়ানি বিধি বিল বিধানসভায় আনার প্রস্তুতি নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দাবি, মানুষের মতামতও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। যাঁদের কোনও মতামত বা আপত্তি রয়েছে, তাঁরা কমিটির কাছে তা জানাতে পারবেন।এদিকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে সওয়াল করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এই আইন শুধু বিজেপির রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, সমাজের বহু মানুষের দীর্ঘদিনের দাবি। তাই দ্রুত এবং সর্বসম্মতিক্রমে এই আইন কার্যকর হওয়া উচিত বলেই মত প্রকাশ করেছেন তিনি। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরকারের এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

জুন ২৯, ২০২৬
কলকাতা

জয়প্রকাশ মজুমদারের বিপদ আরও বাড়ল! এবার মামলার শুনানি থেকেও সরে দাঁড়ালেন বিচারপতি

জেলবন্দি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের আইনি লড়াইয়ে নতুন মোড় এল। তাঁর জামিনের আবেদন নিয়ে শুনানির আগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই মামলা না শোনার কথা জানিয়েছেন। ফলে এখন এই মামলার শুনানি কোন বিচারপতির এজলাসে হবে, সেই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।জয়প্রকাশ মজুমদার বর্তমানে বাড়ি দখলের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলবন্দি। তাঁর জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত শুনানির আগেই বিচারপতির সরে দাঁড়ানোর সিদ্ধান্তে মামলায় নতুন জটিলতা তৈরি হয়েছে।চলতি মাসের তিন তারিখ সল্টলেক এলাকা থেকে জয়প্রকাশ মজুমদারকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পরে বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, দীর্ঘ বারো বছর ধরে একটি বাড়ি দখল করে রাখা হয়েছিল। বাড়ির মালিক ভাড়া চাইতে গেলে তাঁকে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ করা হয়েছে।গ্রেপ্তারের পর পুলিশ জয়প্রকাশ মজুমদারকে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালাতে যায়। সেই সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত জনতার একাংশ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।গ্রেপ্তারের পর আইনি সুরাহার জন্য তিনি হাই কোর্টের দ্বারস্থ হয়ে জামিনের আবেদন করেন। সেই মামলার শুনানির আগেই বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোয় মামলার পরবর্তী শুনানি নিয়ে নতুন করে অপেক্ষা শুরু হয়েছে। এখন প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী নতুন বেঞ্চে এই মামলার শুনানির দিন নির্ধারিত হবে।

জুন ২৯, ২০২৬
কলকাতা

বড় সিদ্ধান্ত! তৃণমূলের ওবিসি তালিকা বাতিল, বিধানসভায় পাশ হল নতুন আইন

বিধানসভায় পাশ হয়ে গেল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল। এর ফলে তৃণমূল সরকারের আমলে তৈরি হওয়া ওবিসি সংক্রান্ত একাধিক নিয়মে বড় পরিবর্তন আনা হল। একই সঙ্গে ওবিসি তালিকার একটি বড় অংশেও সংশোধন করা হয়েছে। সরকারের দাবি, নতুন আইন কার্যকর হলে ওবিসি সংরক্ষণ ব্যবস্থা আরও স্বচ্ছ ও আইনসম্মত হবে।অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় দুটি সংশোধনী বিল পেশ করেন। পরে ধ্বনিভোটে বিল দুটি পাশ হয়ে যায়। একটি বিল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন সংক্রান্ত এবং অন্যটি সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত।নতুন আইনে ওবিসি এ শ্রেণির অধীনে থাকা পঁয়ষট্টিটি জনগোষ্ঠীর তালিকায় কোনও পরিবর্তন আনা হয়নি। তবে ওবিসি বি শ্রেণির অধীনে থাকা আটাত্তরটি জনগোষ্ঠীর তালিকায় বড় পরিবর্তন করা হয়েছে। সংশোধনী বিলে ওই তালিকা বাদ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।সরকারি চাকরিতে সংরক্ষণ সংক্রান্ত আইনের নামও পরিবর্তন করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ওবিসি হিসেবে কোন শ্রেণি স্বীকৃতি পাবে, তা অনগ্রসর শ্রেণি কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারণ করা হবে।নতুন ব্যবস্থায় রাজ্য সরকার অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে আলোচনা করে ওবিসি সংরক্ষণের হার ঠিক করবে। প্রয়োজন হলে সরকারি বিজ্ঞপ্তি জারি করে সেই হার পরিবর্তন করা যাবে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসিসব মিলিয়ে মোট সংরক্ষণের পরিমাণ পঞ্চাশ শতাংশের বেশি করা যাবে না।এ ছাড়াও কমিশনের সুপারিশের ভিত্তিতে ওবিসি সম্প্রদায়কে সামাজিক ও শিক্ষাগত অবস্থার নিরিখে একাধিক ভাগে ভাগ করা যাবে। প্রতিটি ভাগের জন্য আলাদা সংরক্ষণের হারও নির্ধারণ করার সুযোগ রাখা হয়েছে।সরকারের দাবি, এই সংশোধনের ফলে সংরক্ষণ ব্যবস্থা আরও কার্যকর হবে এবং নতুন আইন বাস্তবায়নের জন্য অতিরিক্ত কোনও আর্থিক ব্যয়ের প্রয়োজন হবে না।অন্যদিকে অনগ্রসর শ্রেণি কমিশন সংক্রান্ত সংশোধনী বিলে কমিশনের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কমিশনে একজন সভাপতি, তিনজন সদস্য এবং একজন সদস্য-সচিব থাকবেন। সদস্য-সচিব হিসেবে এমন একজন আধিকারিককে নিয়োগ করা হবে, যিনি রাজ্য সরকারের অতিরিক্ত সচিব পদে অন্তত তিন বছর কাজ করেছেন।কমিশনের ক্ষমতাও বাড়ানো হয়েছে। কোনও ব্যক্তি বা সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, অথবা তালিকা থেকে বাদ দেওয়া হবে কি না, তা বিস্তারিতভাবে পরীক্ষা করে কমিশন রাজ্য সরকারকে সুপারিশ জানাবে।সরকারের বক্তব্য, এই সংশোধনের মাধ্যমে অনগ্রসর শ্রেণি কমিশনের ভূমিকা আরও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ওবিসি তালিকা তৈরি, সংশোধন এবং সংরক্ষণ নীতি নির্ধারণের ক্ষেত্রে কমিশনের ক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে।

জুন ২৯, ২০২৬
কলকাতা

ওবিসি বিল ঘিরে তুমুল নাটক! দরজা খুলেও কেন বেরোলেন না কয়েকজন বিধায়ক?

ওবিসি সংক্রান্ত সংশোধনী বিল বিধানসভায় পাশ হওয়ার সময় তৈরি হল নাটকীয় পরিস্থিতি। ভোটাভুটির আগে বিরোধী শিবিরের অধিকাংশ বিধায়ক ওয়াকআউট করলেও কয়েকজন বিধায়ক সভাকক্ষেই থেকে যান। সেই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর আলোচনা।সোমবার বিলটি নিয়ে ভোটাভুটির সময় দেখা যায়, বিরোধী শিবিরের অধিকাংশ সদস্য সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় ভোটগ্রহণ শুরু হওয়ায় বিধানসভার দরজা বন্ধ হয়ে যায়। ফলে কয়েকজন বিধায়ক বাইরে যেতে পারেননি বলে জানা যায়। পরে পরিষদীয় মন্ত্রীর হস্তক্ষেপে দরজা খুলে দেওয়া হয়।তবে দরজা খুলে যাওয়ার পরেও কয়েকজন বিধায়ক সভাকক্ষেই থেকে যান। তাঁদের মধ্যে ছিলেন মোসারফ হোসেন, বাহারুল ইসলাম, কাজল শেখ, বায়রন বিশ্বাস, পান্নালাল হালদার এবং মুরারইয়ের মোসারফ হোসেন। তাঁদের সভাকক্ষে থেকে যাওয়াকে ঘিরেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত কুণাল ঘোষকে ওই বিধায়কদের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। পরে বাহারুল ইসলাম, কাজল শেখ এবং বায়রন বিশ্বাসকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতেও দেখা যায়। অন্যদিকে দলের প্রবীণ নেতারাও সেই সময় বিধানসভায় উপস্থিত ছিলেন।এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দরজা বন্ধ থাকার কারণেই কি কয়েকজন বিধায়ক বাইরে যেতে পারেননি, নাকি দরজা খোলার পরেও সভাকক্ষে থেকে যাওয়ার সিদ্ধান্ত ছিল তাঁদের নিজস্ব? যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট বিধায়কদের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।শেষ পর্যন্ত ওবিসি সংশোধনী বিলের পক্ষে ভোট পড়ে একশো ছিয়াশি। বিপক্ষে ভোট দেন সতেরো জন সদস্য। ভোটদান থেকে বিরত থাকেন ছয় জন বিধায়ক। বিলটি ধ্বনিভোট এবং সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে বিধানসভায় পাশ হয়ে যায়।

জুন ২৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal