• ২১ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতি ১০ সেপ্টেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বিনোদুনিয়া

বিনোদুনিয়া

‘সিনেমা সরস্বতী’ তে চমক যশ-নুসরত

নিউ থিয়েটার্স স্টুডিয়ো ১ এ এবারের সরস্বতী পুজো সিনেমা সরস্বতী উপলখ্যে বিশেষ আয়োজন করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। এবারের সরস্বতী পুজোর চমক থাকবে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সেই খবর সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন শিলাদিত্য। নুসরত ও যশের উপস্থিতি এবারের নিউ থিয়েটার্স স্টুডিয়ো ১ এর সরস্বতী পুজোকে আলাদা মাত্রা দেবে। এছাড়া জানা গেছে কে কে ঠাকুর আনতে যাবেন, কে কে সকালে অঞ্জলি দেবেন সব কিছুই অভিনেতা-অভিনেত্রীরা ঠিক করে নিচ্ছেন। গত বছরের পুজোয় উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। এদের মধ্যে ছিলেন প্রিয়াঙ্কা সরকার, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অরিন্দম শীল, ইন্দ্রাশিস আচার্য, শুভ্রজিৎ মিত্র, সায়নী ঘোষ, সাহেব চট্টোপাধ্যায় প্রমুখ। পরিচালক আশা করছেন এবারেও তারকাদের সমাবেশ থাকবে। গত বছরের মতোই ভোগে খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েস থাকবে জানিয়েছেন অন্যতম আয়োজক শিলাদিত্য। সরস্বতী পুজো উপলখ্যে আজ সন্ধ্যে সাতটায় ফেসবুক লাইভের আয়োজন করছেন পরিচালক। লাইভে উপস্থিত থাকবেন পাঁচ পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী, অভিজিৎ গুহ, শিলাদিত্য মৌলিক, অর্জুন দত্ত এবং অরুণ রায়।

ফেব্রুয়ারি ০২, ২০২২
বিনোদুনিয়া

শিশুদের মুখে হাসি ফোটালো সৃজনী সংঘ

করোনার সময় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্বেচ্ছ্বাসেবী সংস্থা দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। সেরকমই একটি স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা মহেশতলার সৃজনী সংঘের পক্ষ থেকে করোনার স্বাস্থ্যবিধি মেনে ক্রান্তি ব্লুকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া কৈলাসপুর চা বাগানের মাগুরমাড়ি বন বস্তিতে পৌঁছে গিয়েছিল। চা বাগানের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সরঞ্জাম বিতরণের পাশাপাশি দুপুরে একবেলা ভালো করে খাবারের ব্যবস্থা করা হয়। মহেশতলা সৃজনী সংঘের সদস্য সুদীপ্ত মণ্ডল জনতার কথা কে জানিয়েছেন, সারা বছর আমরা দুঃস্থদের বিভিন্ন পরিষেবা দিয়ে থাকি। এবার কৈলাসপুর চা বাগানের মাগুরমাড়ি বন বস্তির দুঃস্থ বাচ্চাদের পাশে আমাদের সংস্থা দাঁড়ালো। ২০০ জন বাচ্চার হাতে লেখাপড়ার বিভিন্ন সামগ্রী যেমন বই, খাতা, পেন্সিল, রবার তুলে দেওয়া হয়। এছাড়া দুপুরে একবেলা পেটভরে খাওয়ানোও হয়েছিল। শুধু তাই নয়, করোনার মধ্যে আমরা তাদের হাতে মাস্ক ও স্যানিটাইজারও তুলে দিই। ওদের হাসিমুখগুলো দেখে খুব ভালো লাগছিল। তিনি আরও জানিয়েছেন খুব শীঘ্রই সৃজনী সংঘ নতুন ভাবনা নিয়ে আসবে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবেন।

ফেব্রুয়ারি ০২, ২০২২
বিনোদুনিয়া

নতুন রিয়্যালিটি শো এর বিচারক জিৎ?

করোনার ফলে অভিনয় জগতে অনেক পরিবর্তন এসেছে। বেশ কয়েকমাস সিনেমা হল বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব অনেকটা বেড়েছে। পাশাপাশি ছোটপর্দা সিরিয়াল থেকে রিয়্যালিটি শো এর বাজারও এখন বেশ ভালো। টলিউডে দেব, জিৎ, আবীর চট্টোপাধ্যায়ের মতো তারকাদের রিয়্যালিটি শো এর বিচারক হিসাবে দেখা গেছে। এবার নতুন একটি রিয়্যালিটি শো এর বিচারক হিসাবে দেখা যাবে জিৎ কে। কদিন আগে ড্যান্স বাংলা ড্যান্স এর বিচারক ছিলেন তিনি। এবার যে নন-ফিকশন শো-টি করতে চলেছেন সেটি রোম্যান্স কেন্দ্রিক এবং সম্পূর্ণ অন্য ধরনের বলেই শোনা যাচ্ছে। শো টা স্টার জলসা তে দেখানো হবে বলে জানা গেছে। তবে এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। এদিকে অভিনেতা জিৎ-র শেষ সিনেমা বাজি মুক্তি পেয়েছিল গত বছর পুজোতে। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি রাবণ। এছাড়া জিৎ-র প্রযোজনা সংস্থা থেকে প্রসেনজিত চট্টোপাধ্যায় অভিনীত ছবি আয় খুকু আয়আয় খুকু আয় মুক্তি পাবে।

ফেব্রুয়ারি ০১, ২০২২
বিনোদুনিয়া

"আভি রাত বাকি হ‍্যায়" রঙ্গকর্মীর এই নতুন নাটক জীবন কে এক গভীর সঙ্কট এর মুখোমুখি দাঁড় করায়

আমরা সকলেই কম বেশি জীবনের নানা সমস্যায় জর্জরিত। অর্থনৈতিক, সামাজিক সমস্যার পাশাপাশি ব্যক্তি জীবনেও নানা ঘাত প্রতিঘাতে আমাদের মন ভালো নেই। বর্তমান সময়ে প্রতিটা পরিবারে কিছু না কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা যখন আরো বাড়তে থাকে তখন সেই পরিবারটা শেষ হয়ে যায় তিলে তিলে। ১৯৮০ সালে বোম্বের মিল ওয়ার্কার দের নিয়ে বিখ্যাত মারাঠি নাট্যকার জয়ন্ত পাওয়ার লিখেছিলেন তার জনপ্রিয় নাটক আধান্তর। রঙ্গকর্মীর প্রতিষ্ঠাতা প্রয়াত নাট্য নির্দেশক ও অভিনেত্রী উষা গাঙ্গুলীর অনুপ্রেরণায় সেই নাটক মারাঠি ভাষা থেকে হিন্দি অনুবাদ করেছেন কৈলাশ সিঙ্গার। সেই হিন্দি নাটক অভি রাত বাকি হ্যায় একাডেমি হলে মঞ্চস্থ হলো। নাট্যরূপ ও নির্দেশনা সৌতি চক্রবর্তী।এই নাটকটি একটা অতি সাধারণ গরীব পরিবার কে কেন্দ্রকরে মঞ্চস্থ হয়েছে। যে পরিবারে রয়েছে তিন ভাই, এক বোন আর মা। বড় ভাই বাবা স্বপ্ন দেখে বিরাট সাহিত্যিক হবার। মেজো ভাই নাড়ুর স্বপ্ন মস্তান বা ডন হবার। আর পরিবারের ছোট ছেলে মোহন সারাদিন রেডিওতে ক্রিকেট শোনে।তার দিশাহীন জীবন। বোন মঞ্জুর বিয়ে হয়েছে কারখানার এক লেভার রানের সাথে। রানে ইউনিয়ান লিডার। সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। কিন্তু মঞ্জু একটা কারখানায় কাজ করলেও ঠিকমত টাকা পায়না, তাই শে পাড়ার একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, পেটে আসে সন্তান।পরিবারের সবাই তাকে প্রশ্ন করলে মঞ্জু উত্তর দেয় বাঁচতে গেলে লাগে পয়সা। কে দেবে টাকা, কারখানায় ঠিকমত টাকা দেয়না, তাইসে এই পথে গেছে। বড় ছেলে বাবা চেয়েছিল তার লেখা উপন্যাস কাগজে ছাপাতে। পারেনি সে। সামান্য টাকায় সে প্রকাশক কে দিয়ে দেয়।সেই শোক ভুলতে প্রতিদিন নেশা করে।মেজো নাড়ু প্রায়দিন মস্তানী করে পাড়ায়। সংসারে সে কিছুই দেয়না, মায়ের থেকে এসে টাকা চায়, আর খেতে আসে। ছোটো মোহন রেডিও তে ক্রিকেট শুনে কাটায়। দিশাহীন,লক্ষহীন জীবনের এক বেকার যুবক। বাড়িতে প্রতিদিন অশান্তি, পরিবারে আর্থিক অভাব, গালিগালাজ এসব রোজকের ঘটনা। এই চলতে চলতে মঞ্জুর সাথে যে লোকের অবৈধ সম্পর্ক ছিলো সেই লোক কে খুন করে নাড়ু। পুলিশ ধরে নিয়ে যায়। এই পরিবারের ছেলে মেয়েদের যে পিতা সে অনেক আগে মারা যায়। তার এল এই সি মাত্র ১৫ হাজার টাকা পায়। পাশাপাশি মঞ্জুর স্বামী রানের কারখানা বন্ধ হয়ে যায়। তাদের মালিক মাত্র ২৫ হাজার টাকা দেয়। শেষমেষ পরিবারের সকলেই মাকড়সার জালের মতন নিজেদের জীবনে আর্থিক অনটন, মানহানিকর ঘটনায় জড়িয়ে পড়ে, এখান থেকে কোনো ভাবে বেরিয়ে আসার উপায় নেই।অসহায় এক পরিবার লক্ষ বিহীন,দিশাহীন এক অজানা অন্ধকারে তলিয়ে যায় সকলেই। করোনার পরবর্তী সময়ে বহু পরিবারের এই অবস্থার স্বীকার। অসাধারণ একটি নাটক আভি রাত বাকি হ্যায়। রঙ্গকর্মীর নতুন নাটকটি এখন কার সময় উপযোগী নাটক। চমৎকার উপস্তাপনা। এই নাটকে দারুন অভিনয় করেছেন (বড় ছেলে বাবা) শুভম, (মেজো ছেলে নাড়ু) দিপেস রজক, (ছোট ছেলে মোহন) ওম তেওয়ারী, (মেয়ে মঞ্জু) স্নেহা রায়, (জামাই রানে) অনিরুদ্ধ সরকার, (মা) রঞ্জিনী ঘোষ, (নাড়ুর সঙ্গী বাটার) রহত নাদিম, (বড় ছেলের বন্ধু সতীশ) শঙ্কর দে, (মামি) শ্রেয়া খৈতান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক, বাপ্পা, অরিজিৎ ও সুভাষ। এই নাটকে সৌমেন চক্রবর্তী র আলো, সৌতি চক্রবর্তীর মঞ্চ নজর করেছে। সবমিলিয়ে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের রঙ্গকর্মীর এই নতুন হিন্দি নাটক আভি রাত বাকি হ্যায় এক কথায় জীবনের গল্পগাথা।

ফেব্রুয়ারি ০১, ২০২২
বিনোদুনিয়া

বরণের ৩০০ এপিসোড সেলিব্রেশন

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বরণ-এর আজ ৩০০ তম এপিসোড হয়ে গেল। বরণের সেটেই সব কলাকুশলীরা এই ৩০০ এপিসোড সেলিব্রেট করলেন। কেক কেটে অনেক মজা করে সবাই এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন।অভিনেত্রী রিমঝিম দাস সোশ্যাল মিডিয়ায় লেখেন, ৩০০ পর্ব আমরা অতিক্রম করলাম আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ সঙ্গে নিয়ে.. আরো অনেক পর্ব এগিয়ে যেতে চাই আপনাদের সঙ্গে নিয়ে. সেটা আপনাদের ছাড়া কোনো ভাবেই সম্ভব নয়। থাকুন আপনাদের সঙ্গে আমাদের চলার পথে.. অনেক ধন্যবাদ দাদা (স্নেহাশিস চক্রবর্তী ) তোমাকে আর স্টার জলসা কে আমাদের এই সুযোগ টা দেওয়ার জন্য।প্রসঙ্গত উল্লেখ্য এই ধারাবাহিকের প্রধান চরিত্র তিথি ব্যানার্জির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রানী পাল এবং রুদ্রিক ব্যানার্জির চরিত্রে রয়েছেন অভিনেতা সুস্মিত মুখার্জি। এছাড়া অন্যান্য চরিত্রের মধ্যে কেকা ব্যানার্জির চরিত্রে অভিনেত্রী রিয়া গাঙ্গুলি, নায়না বাচস্পতির চরিত্রে প্রিয়া মণ্ডল, রাজের চরিত্রে রাজা কুণ্ডু, অলঙ্কারের চরিত্রে শুভঙ্কর সাহা, সোনরিতার চরিত্রে অনন্যা বিশ্বাস, রিমঝিম ব্যানার্জির চরিত্রে রিমঝিম দাস সহ আরও অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন।

ফেব্রুয়ারি ০১, ২০২২
বিনোদুনিয়া

বাবা হলেন কুণাল কাপুর, বচ্চন পরিবারে নতুন সদস্য

বচ্চন পরিবারে খুশির খবর। বাবা হলেন রং দে বসন্তী-র অভিনেতা কুণাল কপূর। তাঁর স্ত্রী নয়না বচ্চন আজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এই বলিউড অভিনেতা টুইট করে প্রথম সন্তানের জন্মের সুখবর দিলেন তাঁর ভক্তদের। কুণাল লিখলেন, আমাদের শুভাকাঙ্ক্ষীদের জানাই, আমি আর নয়না পুত্রসন্তানের অভিভাবক হয়েছি। অগাধ আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা। কুণাল পোস্ট করার পর তার এই পোস্টের কমেন্ট বক্সে বলি তারকাদের শুভেচ্ছার জানিয়েছেন। যার মধ্যে রয়েছেন হৃতিক রোশন, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, অঙ্গদ বেদী, দিনো মোরিয়া প্রমুখ। শুধু তাই নয় অভিষেক বচ্চন এবং তাঁর দিদি শ্বেতা বচ্চন তাঁদের পরিবারের নতুন ছোট্ট সদস্যকেও কমেন্টে একরাশ ভালোবাসা পাঠিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে অভিষেক বচ্চনের তুতো বোনের সঙ্গে বিয়ে হয় কুণালের। নয়নার সঙ্গে মাঝে মাঝেই ছবি পোস্ট করতে দেখা যায় লগা চুনরি মে দাগ এর অভিনেতাকে।

জানুয়ারি ৩১, ২০২২
বিনোদুনিয়া

মডেলিং ও অভিনয়ের পর শর্বরী কি এবার গ্রুমার?

মডেল ও অভিনেত্রী শর্বরী দাস এখন খুবই ব্যস্ত। সম্প্রতি বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে কাজ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন তিনি। কয়েকদিন আগে মার্সিডিজ বেঞ্জের সঙ্গে কাজ করলেন তিনি। তবে এখন তিনি কলকাতায় নেই। কলকাতা ছেড়ে নভি মুম্বইয়ে পাড়ি দিলেন শর্বরী। সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিও দেখে ফেলেছেন তার ফ্যানরা। তবে মুম্বইতে কেন হঠাৎ? নতুন কোনো ব্র্যান্ডের সঙ্গে কি কাজ করছেন শর্বরী? জনতার কথা থেকে শর্বরীকে ফোন করা হলে তিনি জানালেন, মুম্বইতে আমি কোনো ব্র্যান্ডের কাজে আসিনি। আমি গ্রুমিং এর কোর্স করতে এসেছি। কাউকেই এখনো জানাইনি। তোমাদেরই প্রথম জানালাম। কলকাতায় কবে ফিরবে? শর্বরী জানাল,কয়েকদিন মুম্বইতে থাকবো। ৩ ফেব্রুয়ারি কলকাতায় ফেরার কথা আছে আমার। আগামী দিনে কি তাহলে মডেলিং, অভিনয়ের পাশাপাশি গ্রুমিংয়েও দেখা যাবে তোমাকে? শর্বরী জানালেনগ্রুমিংয়ের কোর্স করতে এসেছি। ভালোভাবে শিখতে চাই। ইচ্ছা তো আছে গ্রুমিং শেখানোর। লেটস সি কি হয়।

জানুয়ারি ৩১, ২০২২
বিনোদুনিয়া

সাড়ে ৩ মাসের জার্নি শেষ, বিগ বস ১৫-র চ্যাম্পিয়ন হলেন তেজশ্বী প্রকাশ

প্রায় সাড়ে তিন মাসের জার্নি। এই দীর্ঘ জার্নি শেষ হল রবিবার। রবিবারই ছিল বিগ বস ১৫র গ্র্যান্ড ফিনালে। বাকি প্রতিযোগীদের মধ্যে থেকে লড়াই করে সেরার ট্রফি জিতে নিলেন তেজস্বী প্রকাশ। অন্যদিকে ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হল শমিতা শেট্টি, করণ কুন্দ্রা, প্রতীক সেহজপালদের। আসলে অনেকেই ভাবতে পারননি ট্রফি জিতবেন তেজস্বী। বরং, প্রতীকের দিকেই পাল্লাটা ভারী ছিল। তাই সলমন যখন বিজেতা হিসেবে প্রতীকের হাত তোলেন তখন দর্শক আসনে বসে থাকা অনেক প্রতিযোগীই অবাক হয়েছিলেন। সেরা হওয়ার জন্য ৪০ লক্ষ টাকা ক্যাশ পুরস্কার জিতে নিলেন তিনি। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় হলেন যথাক্রমে সেহেজপাল ও করণ কুন্দ্রা। বিজয়ী ঘোষণা হওয়ার পর এই নিয়ে টুইট করতে দেখা যায় গওহর খানকে। যিনি সেই সময় স্টুডিয়োতেই ছিলেন। অভিনেত্রী লেখেন, লোল! বিগ বসের প্রতিযোগী ঘোষণার পর স্টুডিয়োর সাইলেন্স সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। বিগ বস ১৫-র একজনই বিজেতা, যাকে পুরো বিশ্ব দেখেছে জ্বলজ্বল করতে, আর সে হল প্রতীক সেহজপাল। শেফালি জরিওয়ালা লিখলেন, তুমি সকলের হৃদয় জিতেছ। মুনমুন দত্ত লিখেছেন, তুমি তোমার সততা দিয়ে হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছ প্রতীক। তোমার উচিত নিজেকে নিয়ে গর্ব করা, তোমার বিগ বসের জার্নি নিয়েও। তোমাকে দেখা আমাদের জন্য খুব উপভোগ্য ছিল। ভালো থাকো খুশি থাকো।

জানুয়ারি ৩১, ২০২২
বিনোদুনিয়া

বাড়ি ফিরতেই অল্লু অর্জুনকে ভালোবাসায় ভরালেন তাঁর মেয়ে

ছেলেরা যেমন মায়ের খুব কাছের হয় তেমনি মেয়েরা বেশি ভালোবাসে বাবাকে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি কারোর জন্যই এটার ব্যতিক্রম হয় না। সেরকমই মেয়ের একটুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিলেন অল্লু অর্জুন।গতবছরের শেষের দিকে ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা দ্য রাইজ। বক্স অফিসে এখনও পর্যন্ত প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছে পুষ্পা। শুধু দেশে নয়, বিদেশের দর্শকরাও ভালোবাসায় ভরিয়েছেন অল্লু-রশ্মিকার জুটিকে।গত ১৬ দিন সিনেমার কাজে দুবাইতে থাকার পর বাড়ি ফিরলেন অল্লু অর্জুন। বাড়ি ফিরতেই জানাল অল্লুর কন্যা আরহা তাঁকে ভালোবাসায় স্বাগত জানাল। ফুলের পাপড়ি সাজিয়ে ক্ষুদে লিখেছে, ওয়েলকাম নানা। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ১৬ দিন বাইরে থাকার পর যখন ফিরে এলাম, তখন আমাকে এই বিশেষ ভাবে স্বাগত জানানো হয়েছিল।

জানুয়ারি ৩০, ২০২২
বিনোদুনিয়া

কোভিডমুক্ত লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকর ও তাঁর ফ্যানদের জন্য খুশির খবর। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বিচ ক্যান্ডি হাসপাতালে থাকার পর অবশেষে আজ তিনি করোনামুক্ত হয়েছেন।রবিবার বিকেলে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সেই খবরটাই জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। রাজেশ টোপে জানিয়েছেন, লতা মঙ্গেশকর যে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, তাঁর সঙ্গে কথা বললাম। তিনি জানালেন, হাসপাতালে ভর্তি হওয়ার ১৫ দিন পরে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাঁকে। তিনি চোখ খুলে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। কেবল অক্সিজেন দেওয়া হচ্ছে গায়িকাকে। দুর্বলতা এবং সংক্রমণ রয়ে গিয়েছে তাই সময় লাগছে। তবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি।প্রসঙ্গত উল্লেখ্য গত ৮ মার্চ কোভিডে আক্রান্ত হয়ে মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর।পরে ৯২ বছর বয়সী গায়িকার নিউমোনিউয়াও ধরা পরে। আইসিসিউতে রাখতে হয় তাঁকে। অবশেষে কোভিডমুক্ত হলেন লতা মঙ্গেশকর।

জানুয়ারি ৩০, ২০২২
বিনোদুনিয়া

অঙ্গন বেলঘড়িয়ার আয়োজনে মিনার্ভা থিয়েটার হলে অনুষ্ঠিত হলো শুভেন্দু মজুমদার স্বরণ অনুষ্ঠান ও নাটক "শেষ মুঘল বাহাদুর শাহ জাফর"

সম্প্রতি কলকাতার মিনার্ভা থিয়েটারে অনুষ্ঠিত হলো অঙ্গন বেলঘড়িয়ার আয়োজনে ইছাপুর আলেয়ার নাট্যদলের কর্ণধার অকাল প্রয়াত নাট্য পরিচালক ও অভিনেতা শুভেন্দু মজুমদার স্বরণ সন্ধ্যা। শুভেন্দুবাবুর নাটকের জীবন, তার কাজ,নির্দেশনা ও অভিনয় নিয়ে স্মৃতি চারণ করেন ড হৈমন্তী চট্টোপাধ্যায়, নাট্যকার মৈনাক সেনগুপ্ত, পরিচালক সঞ্জয় সেনগুপ্ত, দেবাশীষ সরকার, সৌগত মুখার্জী, জয়দীপ ভৌমিক, উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রকাশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, ইছাপুর আলেয়ের সদস্য নিতাই গুপ্ত এবং অঙ্গন বেলঘড়িয়ার কর্ণধার অভি সেনগুপ্ত, প্রয়াত শুভেন্দু মজুমদার এর স্ত্রী সুমিতা মজুমদার ও পুত্র অনুভব মজুমদার। এই স্বরণ অনুষ্ঠান টি পরিচালনায় ছিলেন ইছা পুর আলেয়া দলের সদস্য দীপক মিত্র।এই স্বরণ অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় অঙ্গন বেলঘড়িয়ার নতুন নাটক শেখ মুঘল বাহাদুর শাহ জাফর । আমরা সকলেই জানি ইংরেজ রা ইস্ট ইন্ডিয়া কোম্পানী প্রতিস্থাপন করে দিনের পর দিন ভারতবর্ষ তথা এই বাংলায় অত্যাচার চালিয়ে গেছে। পাশাপাশি অন্যায় ভাবে ছল চাতুরী করে একের পর এক রাজ্য দখল করে, কাউকে হত্যা করে, গুম করে বল পূর্বক কেড়ে নিয়েছে তাদের অধিকার। ভারতের ইতিহাসের সেই রকম এক কালো অধ্যায় এর নাম বিয়োগান্ত নায়ক বাহাদুর শাহ জাফর, যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ মুঘল বাহাদুর শাহ জাফর। তিনি এক সময় সিপাহী বিদ্রোহের নেতৃত দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ইংরেজ রা এক সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে ভারতের এই শেষ সম্রাট বাহাদুর শাহ কে নির্বাসনে পাঠায় বর্মা মুলুকে এবং সেখানেই তার মৃত্যু হয়।সেদিন ভারতবর্ষের মানুষ চুপ করে ছিলো। এই বাহাদুর শাহ তার আপন দেশে অন্তিম শয়ানে শায়িত হবার জন্য দু গজ জমিও তার জুটলো না।এই আপেক্ষ ধোনিত হয়েছিল ভারতের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের কণ্ঠে। এই বন্ধ্যা সময়ের প্রেক্ষাপটে একজন হতমান মানুষের জীবন যন্ত্রনা ও বোধ কে আশ্রয় করে রূপ নিয়েছে অভি সেনগুপ্ত নির্দেশনা য় অঙ্গন বেলঘড়িয়া র নতুন নাটক শেষ মুঘল বাহাদুর শাহ জাফর। এই নাটকে অসাধারণ অভিনয় করেছেন (বাহাদুর শাহ জাফর এর ভূমিকায়) অভি সেনগুপ্ত, (উজির আহসানুল্লাহ খান এর ভূমিকায়) গুঞ্জন গাঙ্গুলী, (ক্যাপ্টেন ওমানি) সুরজিৎ শর্মা, (শাহজাদা জওয়ান বখত) রজত নন্দী, (মৌলভী সরফরাজ আলী) তপন বিশ্বাস, (মুবারক উন্নিসা) শিপ্রা মুখার্জী ও (জিন্নাত বেগম) এর চরিত্রে বেবি সেনগুপ্ত।পাশাপাশি সৌমেন চক্রবর্তী-সায়ন সেনগুপ্তের আলোক ভাবনা-প্রেক্ষাপন,তপন বিশ্বাস-তিথি বিশ্বাস এর অবহ সংগীত- আবহ প্রেক্ষাপন, অশেষ কর্মকারের মঞ্চ, বাপ্পাদিত্য প্রামানিকের পোশাক ও রূপ সজ্জা যথাযথ। ভালো লাগে অনিন্দিতা দে র কণ্ঠে সংগীত। এই নাটক টি লিখেছেন শঙ্কর বসু ঠাকুর। সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন অরূপ ব্যানার্জী। সব শেষে বলবো নির্দেশক অভি সেনগুপ্তর পরিচালনায় সম্পুর্ন রূপে ঐতিহাসিক পটভূমিকায় এই নাটক শেষ মুঘল বাহাদুর শাহ জাফর দর্শকদের বিশেষ ভাবে নজর কাড়বে। সাধুবাদ অঙ্গন বেলঘড়িয়া কে এই রকম একটি নাটক মঞ্চস্থ করার জন্য।

জানুয়ারি ৩০, ২০২২
বিনোদুনিয়া

করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী কাজল

করোনার দাপট বেড়েই চলেছে। সঙ্গে আবার ওমিক্রণ যোগ হয়েছে।কোভিডের জন্য সাধারণ মানুষের তাই নাজেহাল অবস্থা।তবে শুধু সাধারণ মানুষ নন, তারকাদেরও করোনা ভুগিয়েছে। ডিসেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারির শুরুতে অনেক বলিউড তারকার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল। কোভিড পজিটিভ হওয়ার খবরটা তিনি ইন্সটাগ্রামে পোস্ট করে জানিয়েছেন। ইন্সটা তে মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লিখেছেন নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কাজল সুলভ রসিকতায় ডিডিএলজে গার্ল জানান সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। মেয়েকে মিস করছেন। কাজল তাঁর আগামী ছবি দ্য লাস্ট হুরেই এর শুটিং-এ ব্যস্ত ছিলেন। আপাতত সেই শুটিং বন্ধ রয়েছে। বলি অভিনেত্রীর করোনার খবর পেয়ে তাঁর অনেক ভক্তই দ্রুত আরোগ্য কামনা করেছেন। পোস্টে কমেন্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লিখেছেন তবে তিনি লিখেছেন নিয়াশাকে অপরূপ সুন্দর লাগছে।

জানুয়ারি ৩০, ২০২২
বিনোদুনিয়া

ধর্ষণের অভিযোগ হলিউডের গায়ক ক্রিস ব্রাউনের বিরুদ্ধে

জোর করে মাদক সেবন করানোর পাশাপাশি ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে হলিউডের গায়ক ক্রিস ব্রাউনের বিরুদ্ধে। অভিযোগকারিণী ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি ডলার দাবি করেছেন গায়কের কাছে। অভিযোগপত্রে জানানো হয়েছে, জাহাজে পার্টি চলার সময়ে ক্রিস তাঁকে একটি পানীয় দেন।সেটা খাওয়ার পর থেকেই অভিযোগকারিণীর শরীরে অস্বস্তি শুরু হয়। মাথা ঘোরায়। পরে প্রতিবাদ করলেও ক্রিস তাঁকে জাহাজেরই এক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।অভিযোগপত্রে লেখা হয়েছে, ঘটনাটি ঘটেছে ২০২০ সালের ৩০ ডিসেম্বর। ওই সময়ে মহিলা অপ্রস্তুত হয়ে পড়েন বলে পুলিশের কাছে যাননি। তাই আদালতে মামলা ঠুকেছেন সরাসরি। অভিযোগকারিণীও এক জন গায়িকা। নৃত্যশিল্পীও বটে। মামলার কথা সকলের কাছে পৌঁছে যাওয়ার পর ক্রিস তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। যেখানে লেখা, মিথ্যের ধরনটা নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারছেন। আমি যখনই কোনও গান নিয়ে কাজ করা শুরু করি, তারা আজেবাজে কথা বলে আমার নামে। তারা বলতে ক্রিস কাদের কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

জানুয়ারি ২৯, ২০২২
বিনোদুনিয়া

এবার ওটিটিতে মিঠুন চক্রবর্তী

অ্যামাজন প্রাইমে দর্শকরা পেতে চলেছেন একটি ভিন্নধারার ক্রাইম থ্রিলার। বেস্টসেলার নামক এই সিরিজ়ের মুখ্য চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তী, শ্রুতি হাসান, গওহর খান, সত্যজিৎ দুবে, অর্জন বাজওয়া, সোনালি কুলকার্নির মতো অভিনেতাদের। এই বেস্টসেলার-এর পোস্টার রিলিজ হয়েছে। এখানে মিঠুন-সহ অন্যান্য অভিনেতারা রয়েছেন। অসংখ্য বই, যার মাথায় বসে রয়েছেন অর্জন। বোঝাই যাচ্ছে, এক নামী লেখক ও তার সাহিত্যকর্মকে ঘিরে দানা বাঁধবে এই মনস্তাত্ত্বিক থ্রিলার। বুলবুল-এর চিত্রনাট্য লেখা ও পরিচালনার দায়িত্ব সামলানো অন্বিতা দত্ত এই সিরিজ়ের জন্য গল্প লিখেছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন মুকুল অভয়ঙ্কর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই সিরিজ মুক্তি পাওয়ার কথা। এই সিরিজের মাধ্যমেই ওটিটি তে অভিষেক হতে চলেছে মিঠুন চক্রবর্তীর। আপাতত তিনি একটি হিন্দি রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন। তার শুটিংও চলছে পুরোদমে। অন্য দিকে শ্রুতি হাসান তাঁর ডেবিউ ছবি লাক এর প্রায় ১২ বছর পরে ফের কাজ করলেন মিঠুনের সঙ্গে। শ্রুতি জানিয়েছেন, আমার ডেবিউ ছবি লাক-এ মিঠুনদা ছিলেন। আমি ওই ছবিতে খুব খারাপ অভিনয় করা সত্ত্বেও, উনি আমার প্রশংসাই করেছিলেন। এত বছর পরে আবার ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দ পেয়েছি। উনি আমার মা-বাবাকে খুব ভাল করেই চেনেন। তাই সেটে সব সময়ে আমার প্রতি অভিভাবকসুলভ আচরণ করতেন মিঠুনদা।

জানুয়ারি ২৯, ২০২২
বিনোদুনিয়া

বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন মোহনলাল রশিদ

থিওফেনি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ডক্টর অফ ফিলোসফি উপাধীর পর এবার বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতে নিয়ে আবারো মুর্শিদাবাদ জেলা তথা সমগ্র রাজ্যবাসীর মুখ উজ্জ্বল করলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ ডক্টর মুস্তাক রশিদ ওরফে মোহনলাল রশিদ। গীতাঞ্জলি আয়োজিত বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে সকলের প্রিয় অভিনেত্রী উর্মি অর্থাৎ অন্বেষা হাজরার হাত থেকে এই অ্যাওয়ার্ডটি পান মোহনলাল বাবু। বিশেষ ভাবে উল্ল্যেখ তাঁর অসামান্য সমাজসেবা মূলক কর্মকান্ডের জন্য তিনি এই সম্মানে সম্মানিত হন। উক্ত অনুষ্ঠানে বেঙ্গল এক্সিলেন্স লাইফটাইম অ্যাচিভমেন্ট পান বিখ্যাত অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুনাল সরকার, বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লার আবিষ্কারক নবীন চন্দ্র দাসের কীর্তি সহ, শুভময় চট্টোপাধ্যায়, লক্ষী কাশি, অলোক কুমার আঢ্যচ, অজন্তা সরকার, তপন রায়, অভিনেত্রী অন্বেষা হাজরা, কৌশিক হোসেন তাপস সহ বহু গুণী জন কেও সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। ইংরেজিতে একটি প্রবাদ আছে, Charity begins at home, তার যথার্থ প্রমান মুর্শিদাবাদের মোহনলাল রশিদ। করোনার প্রকোপে যখন চারিদিকে কার্যত ত্রাহি ত্রাহি রব দেখা দিয়েছিল, প্রাণ বাঁচাতে শুরু হলো লকডাউন, তখন নির্দ্বিধায় নিঃস্বার্থ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। দিনের পর দিন রান্না করা খাবার পৌঁছে দেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও আত্মীয়দের জন্য। এভাবেই বহু দিন চলতে থাকে সহস্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রচেষ্টা। সমাজ সাধারণত যাদের মূল স্রোত থেকে কিছুটা হলেও দূরে সরিয়ে রাখে সেই বৃহন্নলা দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। অতিমারীর প্রকোপে যখন চারিদিকে অক্সিজেনের হাহাকার, তখন অসুস্থদের প্রাণ বাঁচাতেও উদ্যোগী ভূমিকা পালন করেন তিনি। তাছাড়াও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, মসজিদ ও মাদ্রাসার উন্নতিকল্পে সর্বাঙ্গিক সাহায্য, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিরতন তো কখনো অসহায়দের বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ এমন অগণিত ভাবে সর্বদা মানুষের পাশে থাকতে দেখা গেছে মোহনলাল বাবুকে। এছাড়াও প্রত্যেক শুক্রবার বহরমপুরে অসহায়দের খাদ্য বিতরণ করা হয় তাঁরই নির্দেশে। শুধু তাই নয়, ক্রীড়া জগতের প্রতিও রয়েছে তাঁর প্রচন্ড টান। প্রাক্তন ক্রীড়াবিদ হিসেবেও যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। বহুবার তাকে দেখা গেছে খেলার ময়দানে উন্নতি কল্পে পাশে থাকতে। যুব সমাজ কে উৎসাহিত করে ফের তাদের মাঠমুখী করতে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেছে তাঁকে। মোহনলাল বাবু পিছিয়ে নেই পরিবেশপ্রেমী হিসেবেও। পরিবেশ রক্ষার্থেও বিভিন্ন উদ্যোগী ভূমিকা পালন করেন তিনি। এক কথায় বলতে গেলে তিনি প্রমান করে দিয়েছেন মানুষ মানুষের জন্য। এই জয় শুধু তাঁর একার জয় নয়, এই জয় মানুষের মানবিকতার জয়।

জানুয়ারি ২৯, ২০২২
বিনোদুনিয়া

হিন্দি ছবিতে অভিষেক পরিচালক বাপ্পার

শহরের উপকথার পর শহর ছাড়িয়ে আরব সাগরে পারি দিলেন পরিচালক বাপ্পা এবং ধাগা প্রোডাকশনের কর্ণধার শুভঙ্কর মিত্র। বাপ্পা এবং শুভঙ্কর মিত্র হিন্দি ছবিতে ডেবিউ করতে চলেছেন, ছবির নাম গিরগিট। সম্প্রতি ধাগা প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে জানা গিয়েছে শুটিংয়ের কাজ শুরু হবে। পাশাপাশি পরিচালক এও জানান সমস্তরকম সরকারি বিধি নিষেধ মেনেই ছবির স্যুটিং হবে। গিরগিট ছবিটি সম্পূর্ণ সাসপেন্স থ্রিলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইপ্সিতা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, কনীনিকা বন্দোপাধ্যায়, ডোনা মুন্সির মতো দক্ষ কলাকুশলীদের দেখা যাবে। মনোজ বাজপায়ী ও ইরফান খানের সহ অভিনেত্রীদের অর্থাৎ ইপ্সিতা চক্রবর্তী ও ডোনা মুন্সিকে অন্যরকম ভাবে দেখা যাবে।এছাড়াও পায়েল মুখার্জি ও প্রদীপ ভট্টাচার্যকেও অভিনয় করতে চলেছেন এই ছবিতে।পরিচালক বাপ্পা জানান, আমার প্রথম ছবি শহরের উপকথা, যা ইতিমধ্যেই তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে তিন তিনটি পুরস্কার ঝুলিতে এসেছে এবং গিরগিটের হাত ধরে হিন্দি ছবিতে আমার ডেবিউ। প্রযোজক শুভঙ্কর মিত্র, তাঁরও এটাই প্রথম হিন্দি ছবি। আমরা দুজনেই ভীষণ আশাবাদী।ধাগা প্রোডাকশের কর্ণধার শুভঙ্কর মিত্র বলেন, হিন্দি ছবিতে প্রযোজক হিসেবে প্রথম ডেবিউ হলেও প্রযোজক হিসেবে আগেই আত্মপ্রকাশ হয়েছে। আমি ভীষণ কনফিডেন্ট আমাদের প্রজেক্ট নিয়ে, বাপ্পাকে নিয়ে। আপনাদের জন্য বানানো এই ছবি আমি নিশ্চিত আপনাদের ভাল লাগবেই। ছবির সিনেমাটোগ্রাফার সৌরভ ব্যানার্জী এবং এডিটার অনির্বাণ মাইতি। আর্ট ডিরেক্টর ত্রিগুণা শংকর। ছবিতে মিউজিক করেছেন প্রাঞ্জল দাস এবং গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, উজ্জয়িনী মুখার্জি, রিমি দেব। চলতি বছরেই রিলিজ করতে চলেছে হিন্দি ফিচার ফিল্ম গিরগিট।

জানুয়ারি ২৮, ২০২২
বিনোদুনিয়া

অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল কেন?

ধর্মীয় ভাবাবেগে নাকি আঘাত করেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাই তার বিরুদ্ধে ভোপালের শ্যামালা হিলস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কি এমন হল? নতুন ওয়েব সিরিজের সাংবাদিক সম্মেলন হচ্ছিল। সেখানে শ্বেতা মস্করা করে মন্তব্য করেন,আমার ব্রা-এর মাপ নিচ্ছেন ভগবান। কিন্তু এই মস্করার মাশুল গুনতে হচ্ছে বলিউড অভিনেত্রীকে। এই মন্তব্যের কারণ, শ্বেতা তার সহ-অভিনেতা সৌরভ রাজ জৈনের কথা বলতে গিয়ে তাঁকে ভগবান বলে সম্বোধন করেছেন। মহাভারত ধারাবাহিকে সৌরভ কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। নতুন এই ওয়েব সিরিজে পর্দার কৃষ্ণ ব্রা-এর দর্জির চরিত্রে অভিনয় করেছেন। সেই সূত্রেই ঠাট্টা করে এই মন্তব্য করেন শ্বেতা। মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র ভোপাল পুলিশ কমিশনারের কাছে মামলার রিপোর্টটি চেয়েছেন। তিনি বলেছেন, মন্তব্যটি শুনেছি আমি। ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি শ্বেতা তিওয়ারির ওই কথাটির। তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে এই মামলার রিপোর্ট চেয়েছি আমি পুলিশ কমিশনারের কাছ থেকে। তার পরে পদক্ষেপ করা হবে অভিনেত্রীর বিরুদ্ধে।

জানুয়ারি ২৮, ২০২২
বিনোদুনিয়া

অপরাজিতা'র অপু সুস্মিতা'র মধ্যরাতে জন্মদিন পালন

অপরাজিতা অপু ধারাবাহিকে অপুর চরিত্রে অভিনয় করে যিনি সকলের প্রিয় হয়ে উঠেছেন সেই অভিনেত্রী সুস্মিতা দে অর্থাৎ অপরাজিতা অপুর অপুর জন্মদিন। জন্মদিনের দিন মাঝরাতেই সোশ্যাল মিডিয়ায় বার্থডে সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছেন বার্থডে গার্ল। ছবিগুলোতে দেখা যাচ্ছে বাবা, মা ও কাছের মানুষদের সঙ্গে রয়েছেন সুস্মিতা। ব্যাকগ্রাউন্ডে হ্যাপি বার্থডে লেখা। ছবি পোস্ট করে ক্যাপশনে অপু লিখেছেন,মাঝরাতের এই সারপ্রাইজের জন্য সবাইকে ধন্যবাদ। আমি খুবই খুশি।অপুর পোস্টে শুভেচ্ছা জানিয়ে অনেকেই কমেন্ট করেছেন। অভিনেত্রী মৌলী দত্ত, সৌমী ব্যানার্জি, মডেল শালিনী মজুমদার তাঁর পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এছাড়া এদিন ইন্সটাগ্রামে জন্মদিন উদযাপনের একটি রিলস ও পোস্ট করেছেন অভিনেত্রী।

জানুয়ারি ২৮, ২০২২
বিনোদুনিয়া

কৌশিক গাঙ্গুলী এবার ওয়েবে

KLIKK OTT App এ শুটিং শুরু হতে চলেছে Milky Way Films দ্বারা প্রযোজিত, কৌশিক গাঙ্গুলী অভিনীত এবং সাগ্নিক চ্যাটার্জী (সমু) পরিচালিত ওয়েব সিরিজ প্র্যাঙ্কেনস্টাইন। বিপজ্জনক এবং বেপরোয়া প্র্যাংক ভিডিও তৈরি করে প্র্যাংকস্টার গ্রুপ প্র্যাঙ্কেনস্টাইনের আজ ভারত জোড়া নামডাক। এই ভাইরাল গ্রুপের মুকুটে সিলভার এবং গোল্ড প্লে বাটনের পরে সম্প্রতি জুড়ে গেল একটি নতুন পালক। এবছর মুম্বই শহরে সংঘটিত হতে চলা ইউটিউব ফ্যানফেস্টে তারা আমন্ত্রিত হয়েছে। সেই আনন্দ সেলিব্রেট করতে তারা কলকাতার উপকণ্ঠের কোনো শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয় । উদযাপন চলাকালীন মদ ফুরিয়ে যাওয়ায় দলের দুই পুরুষ সদস্য রুবেন এবং ভিকি মদ কিনতে রাজবাড়ির বাইরে বেরোয়। রাজবাড়িতে থেকে যায় দলের দুটি মেয়ে, শিরিন এবং আরু। মদ কিনে ফিরে আসার পর ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে ছেলেদুটি বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারা দেখে, তাদের বান্ধবীরা জবুথবু হয়ে ঘরের এক কোণে বসে আছে, এবং তাদের থেকে একটু দূরে চেয়ারে আরাম করে বসে আছে এক অদ্ভুৎ দর্শন প্রৌঢ়, যাকে দেখতে নিতান্তই ছা-পোষা নিরীহ মধ্যবিত্ত বাঙালির মত, কিন্তু তার হাতে উদ্যত 9mm পিস্তল। লোকটির আচরণে যেন মধু ঝরে পড়ে, কিন্তু তার এই বাড়িতে আগমণের কারণ শুনে চারটি ছেলেমেয়ের বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। প্রৌঢ় নিজেকে এই প্র্যাংকস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করে এবং তাদের সামনে একটি অদ্ভুৎ প্রস্তাব রাখে। প্রৌঢ়র প্ল্যান মাফিক একটি প্র্যাংক সেই রাতেই তাদের সংঘটিত করতে হবে। তবেই তাদের মুক্তি মিলবে প্রৌঢ়র হাত থেকে। নইলে অঘটন অবশ্যম্ভাবী। তারা বোঝে, এই প্রৌঢ় উন্মাদ। তার ওপর তার হাতে রয়েছে উদ্যত আগ্নেয়াস্ত্র। অগত্যা উপায়ান্তর না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে প্রৌঢ়র ইচ্ছাপূরণের উদ্দেশ্যে। আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দী থাকে। কিন্তু বিধি বাম। প্রৌঢ়র নির্দেশে প্র্যাংক করতে গিয়ে ঘটে যায় এক নিষ্পাপ মানুষের মৃত্যু। প্রচন্ড আতঙ্কিত হয়ে প্রৌঢ়র কাছে ফেরৎ গিয়ে তাদের আরো বড় ধাক্কা লাগে, যখন তারা প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে করা অনিচ্ছাকৃত হত্যার ছবি দেখতে পায়। তারা বোঝে, তারা প্রৌঢ়র পাতা জালে ফেঁসে গেছে। পালাবার রাস্তা নেই। প্রৌঢ় তাদের বলে, একটি সফল প্র্যাংক না করে তাদের মুক্তি নেই। যত বড় অঘটনই ঘটুক, প্র্যাংক তাদের করতেই হবে। অগত্যা তারা বেরিয়ে পড়ে তাদের সেই রাতের দ্বিতীয় প্র্যাংকের লক্ষ্যে। কিন্তু ভাগ্য এবারও বিরূপ। ঘটে যায় আরেকটি অনিচ্ছাকৃত মৃত্যু। যথারীতি এবারও তারা ফিরে গিয়ে প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে ঘটিয়ে আসা অঘটনের ছবি দেখে বিপর্যস্ত হয়ে পড়ে। পর পর দুটি মৃত্যু ঘটিয়ে ফেলার পর, এবার প্রৌঢ় তাদের এক ভয়ানক প্র্যাংকের দিকে এগিয়ে দেয়, যা সরাসরি তাদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। তারা কি মুক্তি পাবে এই রহস্যময় উন্মাদ প্রৌঢ়র হাত থেকে? নাকি তাদের জন্য অদ্যই শেষ রজনী? রহস্যময় প্রৌঢ়র চরিত্রে রয়েছেন কৌশিক গাঙ্গুলী। রুবেন (প্র্যাংকস্টার) এর চরিত্রে রয়েছেন দীপ দে। শিরিন (প্র্যাংকস্টার) এর চরিত্রে শ্রীতমা দে। আরু (প্র্যাংকস্টার) এর চরিত্রে রয়েছেন ঈপ্সিতা কুন্ডু। ভিকির (প্র্যাংকস্টার) চরিত্রে রেমো, ট্যাক্সি ড্রাইভার ভাস্কর দত্ত, গৌরীর চরিত্রে রোহিনী চ্যাটার্জী, মিস্টার গোস্বামীর চরিত্রে দেখা যাবে সোমনাথ ভট্টাচার্যকে। মিসেস গোস্বামী্র চরিত্রে প্রিয়দর্শিনী দাসগুপ্ত। এছাড়া গোস্বামী বাবুর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অয়ন্তিকা পাল।

জানুয়ারি ২৮, ২০২২
বিনোদুনিয়া

অসুস্থ হয়ে হাসপাতালে পরীমনী

বাংলাদেশের অন্যতম চর্চিত ও আলোচিত নায়িকার নাম পরীমনি। সেই পরীমনি শুটিং চলাকালীন অসুস্থ বোধ করায় বর্তমানে হাসপাতালে ভর্তি। হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন পরী নিজেই। সংবাদমাধ্যমকে ঢালিউডৈর অভিনেত্রী জানিয়েছেন, হাসপাতালে আছি। করোনা পরীক্ষার জন্য নমুনা নিয়েছে। ফল পেতে সময় লাগবে। বাকিটা এখনও জানি না। বুধবার সকাল থেকে অভিনেত্রীর আসন্ন ছবির জন্য টানা শ্যুটিং হওয়ার কথা ছিল। কথা ছিল শুটিং শেষ হলেই বৃহস্পতিবার থেকে দীর্ঘদিনের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি। কিন্তু শুটিং শুরুর আগে জ্বর-কাশিসহ তাঁর করোনার লক্ষণ দেখা যায়। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজ। মা সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, গাজীপুরে টানা কয়েক দিন শ্যুটিং করার কথা ছিল। কিন্তু পরীমনির শারীরিক অবস্থা খারাপ দেখে বুধবার সকালেই শ্যুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। আগে জীবন পরে শ্যুটিং। কিন্তু পরীমনিই বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিল জ্বর কেটে যাবে। শ্যুটিং শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার মধ্যরাতে পরীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ভোররাতের দিকে তাৎক্ষণিকভাবে ঢাকায় হাসপাতালে ভর্তি করানো হয়।

জানুয়ারি ২৭, ২০২২
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 23
  • ...
  • 58
  • 59
  • ›

ট্রেন্ডিং

রাজ্য

চিনুন একটুকরো অচেনা বাংলাকে! রইল দুর্গাপুজোয় মন ভাল করা সেরা ৫ অফবিট ট্রাভেল ডেস্টিনেশন

দুর্গাপুজোর ছুটি মানেই বাঙালির বেড়ানোর পরিকল্পনা। দিঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রে প্রতি বছরই পুজোর সময় উপচে পড়ে ভিড়। ফলে পরিবার নিয়ে নিরিবিলিতে কয়েকটা দিন কাটানোর সুযোগ অনেক সময়ই মেলে না। তাই এবার যদি ভিড় এড়িয়ে প্রকৃতি, পাহাড়, সমুদ্র কিংবা বাংলার ইতিহাস-ঐতিহ্য উপভোগ করতে চান, তাহলে বেছে নিতে পারেন বাংলার কয়েকটি তুলনামূলক অফবিট গন্তব্য। রইল এমনই পাঁচ জায়গার হদিশ।দাওয়াইপানি, দার্জিলিংদার্জিলিং শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রাম দাওয়াইপানি। পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে এই গ্রাম থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মনোরম প্যানোরামিক দৃশ্য। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোয় পাহাড়ের রং বদলে যাওয়ার দৃশ্য এখানকার অন্যতম আকর্ষণ।জঙ্গলঘেরা পরিবেশ, নিরিবিলি সকাল এবং পাহাড়ি পথে হাঁটার সুযোগসব মিলিয়ে পুজোর ছুটিতে শান্তিতে সময় কাটানোর জন্য দাওয়াইপানি হতে পারে আদর্শ ঠিকানা।কলকাতা থেকে প্রায় ৬২৪ কিলোমিটার দূরে এই পাহাড়ি গ্রাম। ট্রেনে গেলে নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে নেমে প্রায় ৭৬ কিলোমিটার সড়কপথ পাড়ি দিতে হয়। বিমানপথে নিকটতম বিমানবন্দর বাগডোগরা। দাওয়াইপানিতে বেশ কিছু হোমস্টে রয়েছে। সেখানে প্রতি রাতে মাথাপিছু আনুমানিক ১,২০০ থেকে ২,৫০০ টাকা খরচ হতে পারে। চার দিনের সফরে যাতায়াত ও থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু প্রায় ১০ থেকে ১৪ হাজার টাকা খরচ হতে পারে।বাগুরান জলপাই, পূর্ব মেদিনীপুরদিঘা বা মন্দারমণির ভিড় এড়িয়ে সমুদ্রের ধারে কয়েকটা দিন কাটাতে চাইলে পূর্ব মেদিনীপুরের বাগুরান জলপাই হতে পারে ভালো বিকল্প। কাঁথি মহকুমার এই তুলনামূলক কম পরিচিত সমুদ্রসৈকত ঘিরে রয়েছে সবুজ ঝাউবন। সৈকতে প্রায়ই দেখা মেলে লাল কাঁকড়ার।ভোরের শান্ত পরিবেশে সমুদ্রের ধারে হাঁটা কিংবা বিকেলে সূর্যাস্ত উপভোগসব মিলিয়ে নিরিবিলি সমুদ্রভ্রমণের জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। রাতে সমুদ্রের ঢেউয়ের শব্দে তৈরি হয় অন্যরকম আবহ।কলকাতা থেকে বাগুরান জলপাইয়ের দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। হাওড়া থেকে ট্রেনে কাঁথি গিয়ে সেখান থেকে টোটো বা অটো করে পৌঁছনো যায়। সৈকতের কাছে রয়েছে বেশ কিছু সাধারণ রিসর্ট ও হোমস্টে। প্রতি রাতে মাথাপিছু আনুমানিক ৮০০ থেকে ১,৮০০ টাকা খরচ হতে পারে। চার দিনের সফরে মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ১০ থেকে ১৪ হাজার টাকা।বরন্তি, পুরুলিয়াপাহাড়, জলাশয়, জঙ্গল এবং আদিবাসী সংস্কৃতির স্বাদ একসঙ্গে পেতে চাইলে পুরুলিয়ার বরন্তি হতে পারে পুজোর ছুটির অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিহারীনাথ ও পাঞ্চেত পাহাড়ের মাঝে অবস্থিত এই ছোট্ট গ্রামটির অন্যতম প্রধান আকর্ষণ মুরাডি লেক।পাহাড় ও জঙ্গলে ঘেরা জলাশয়ের ধারে সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। পাশাপাশি ঘুরে দেখা যায় অযোধ্যা পাহাড়। স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও রয়েছে। সময় ও সুযোগ থাকলে ছৌ নৃত্যের অনুষ্ঠানও উপভোগ করা যেতে পারে।কলকাতা থেকে বরন্তির দূরত্ব প্রায় ২৬৫ কিলোমিটার। ট্রেনে আসানসোল পৌঁছে সেখান থেকে প্রায় ৪০ কিলোমিটার সড়কপথে বরন্তি যাওয়া যায়। এলাকায় রয়েছে ইকো-রিসর্ট ও গ্রামীণ হোমস্টে। প্রতি রাতে মাথাপিছু প্রায় ১,২০০ থেকে ২,৫০০ টাকা খরচ হতে পারে। চার দিনের সফরে মাথাপিছু আনুমানিক খরচ ১২ থেকে ১৪ হাজার টাকা।কোচবিহার রাজবাড়িপুজোর ছুটিতে প্রকৃতির পাশাপাশি ইতিহাস ও বাংলার ঐতিহ্য উপভোগ করতে চাইলে গন্তব্য হতে পারে কোচবিহার। কোচবিহার রাজবাড়িকে ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস। রাজবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্যও বহু পুরনো। ফলে কলকাতার ব্যস্ততা থেকে দূরে গিয়ে বাংলার প্রাচীন পুজোর রীতি ও রাজপরিবারের ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিলবে।রাজবাড়ির পাশাপাশি ঘুরে দেখা যেতে পারে প্রাচীন মদনমোহন মন্দির। সময় হাতে থাকলে কাছাকাছি ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্রেও ঘুরে আসা যায়।কলকাতা থেকে কোচবিহারের দূরত্ব প্রায় ৬৮০ কিলোমিটার। ট্রেনে সরাসরি কোচবিহার স্টেশনে পৌঁছনো সম্ভব। বিমানপথে বাগডোগরা গিয়ে সেখান থেকে সড়কপথে কোচবিহার যাওয়া যায়। পর্যটকদের জন্য রয়েছে পর্যটন লজ, হোমস্টে ও বাজেট হোটেল। প্রতি রাতে মাথাপিছু প্রায় ১,০০০ থেকে ৪,০০০ টাকা খরচ হতে পারে। চার দিনের সফরে মোট খরচ আনুমানিক ১৬ থেকে ১৮ হাজার টাকা হতে পারে।টাকি, উত্তর ২৪ পরগনাপুজোর ছুটিতে একটু অন্যরকম অভিজ্ঞতা চাইলে উত্তর ২৪ পরগনার টাকিও হতে পারে আকর্ষণীয় গন্তব্য। ইছামতী নদীর তীরে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত এই শহরের দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ বিজয়া দশমীর বিসর্জন।দশমীর দিন ইছামতী নদীতে ভারত ও বাংলাদেশের প্রতিমা কাছাকাছি সময়ে বিসর্জন দেওয়ার দৃশ্য দেখতে প্রতি বছরই বহু মানুষের সমাগম হয়। প্যান্ডেল বা আলোর চাকচিক্যের বদলে এই ঐতিহ্যবাহী বিসর্জনই টাকির অন্যতম প্রধান আকর্ষণ।কলকাতা থেকে টাকির দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। লোকাল ট্রেনে টাকি রোড স্টেশনে পৌঁছে যাওয়া যায়। সড়কপথেও রয়েছে যোগাযোগের সুবিধা। থাকার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটনের লজ, নদীর ধারের রিসর্ট এবং বাজেট হোমস্টে। প্রতি রাতে মাথাপিছু আনুমানিক ১,২০০ থেকে ৩,৫০০ টাকা খরচ হতে পারে। চার দিনের সফরে মাথাপিছু মোট খরচ প্রায় ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে হতে পারে।পুজোর ছুটিতে এবার একটু অন্যরকম ভ্রমণদুর্গাপুজোর ছুটিতে একই পরিচিত পর্যটনকেন্দ্রে ভিড়ের মধ্যে সময় কাটানোর বদলে এবার চাইলে বেছে নিতে পারেন এই পাঁচ গন্তব্যের যে কোনও একটি। দাওয়াইপানিতে পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা, বাগুরান জলপাইয়ে সমুদ্র, বরন্তিতে পাহাড়-জঙ্গল ও জলাশয়, কোচবিহারে ইতিহাস-ঐতিহ্য কিংবা টাকিতে বাংলার ঐতিহ্যবাহী বিসর্জনপুজোর ছুটিতে মিলতে পারে একেবারে ভিন্ন ধরনের ভ্রমণের অভিজ্ঞতা।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজ্য

২০২৬ সালের কৌশিকী অমাবস্যা কবে? জেনে নিন তারাপীঠের বিশেষ পুজোর দিনক্ষণ

ভাদ্র মাসের অমাবস্যা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে স্নান, দান, পিতৃতর্পণ-সহ নানা ধর্মীয় আচার পালনের রীতি রয়েছে। তবে পশ্চিমবঙ্গে ভাদ্র অমাবস্যার আলাদা মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে বীরভূমের তারাপীঠে এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা বা তারা রাত্রি হিসেবে বিশেষভাবে পালিত হয়। এই উপলক্ষে মা তারার দর্শন ও পুজো দিতে দূরদূরান্ত থেকে বহু ভক্ত তারাপীঠে ভিড় করেন।১০ না ১১ সেপ্টেম্বরকবে কৌশিকী অমাবস্যা?২০২৬ সালের কৌশিকী অমাবস্যার তারিখ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টা ৩৩ মিনিটে। এই তিথি শেষ হবে ১১ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৮টা ৫৬ মিনিটে।তবে কৌশিকী অমাবস্যার মূল তাৎপর্য অমাবস্যার রাতকে ঘিরে। সেই কারণে তারাপীঠে কৌশিকী অমাবস্যার প্রধান পুজো ও বিশেষ রাত্রিকালীন অনুষ্ঠান হবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতেই। অর্থাৎ, ২০২৬ সালে কৌশিকী অমাবস্যার বিশেষ রাত হিসেবে ধরা হচ্ছে ১০ সেপ্টেম্বরের রাতকে।কেন তারা রাত্রি নামে পরিচিত কৌশিকী অমাবস্যা?কৌশিকী অমাবস্যার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে তারাপীঠের নাম। বীরভূমের এই ঐতিহ্যবাহী শক্তিসাধনার ক্ষেত্রটি মা তারার অন্যতম প্রধান সাধনভূমি হিসেবে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কৌশিকী অমাবস্যার রাতে মা তারার আরাধনা করলে ভয়, সংকট ও নেতিবাচকতার বিরুদ্ধে লড়াই করার মানসিক শক্তি লাভ করা যায়।এই বিশেষ রাতে তারাপীঠ মন্দির ও সংলগ্ন এলাকায় পুজো, আরতি এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। রাতভর চলে মা তারার আরাধনা। ভক্তদের পাশাপাশি সাধকরাও মন্ত্রজপ, ধ্যান ও সাধনায় মগ্ন থাকেন।কৌশিকী অমাবস্যায় কী করেন ভক্তরা?এই তিথিতে ভক্তরা মা তারা বা মা কালীর পুজো করেন। প্রদীপ জ্বালানো, মন্ত্রজপ, নামস্মরণ এবং ধ্যানের পাশাপাশি অনেকে দরিদ্র ও অসহায় মানুষদের খাবার ও বস্ত্র দান করেন। পিতৃপুরুষের উদ্দেশে তর্পণও এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার।অনেকেই এই দিন জীবনের নেতিবাচক চিন্তা ও অভ্যাস থেকে বেরিয়ে আসার সংকল্প নেন। তবে তন্ত্রসাধনার মতো বিশেষ ধর্মীয় আচার অভিজ্ঞ গুরু বা সাধকের নির্দেশ ছাড়া না করাই শ্রেয়। সাধারণ ভক্তরা বাড়িতেই সহজভাবে মা তারা বা মা কালীর পুজো, দীপদান ও নামস্মরণ করতে পারেন।বাড়িতে কীভাবে করবেন কৌশিকী অমাবস্যার পুজো?কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় স্নান করে পুজোর স্থান পরিষ্কার করে মা তারা বা মা কালীর ছবি কিংবা মূর্তির সামনে প্রদীপ জ্বালানো যেতে পারে। এরপর লাল ফুল, ফল ও মিষ্টি নিবেদন করে পারিবারিক রীতি অনুযায়ী মন্ত্রজপ বা নামস্মরণ করা যায়।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পুজোয় বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তি, একাগ্রতা ও নিষ্ঠাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। পুজোর শেষে পরিবারের সুখ-শান্তি, মঙ্গল এবং সমস্ত বিপদ থেকে রক্ষার জন্য মা তারার কাছে প্রার্থনা করতে পারেন ভক্তরা।তাই ২০২৬ সালের কৌশিকী অমাবস্যার বিশেষ রাত্রিকালীন পুজো ও তারাপীঠের মূল অনুষ্ঠান হবে ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে। যদিও অমাবস্যা তিথি পরের দিন, অর্থাৎ ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫৬ মিনিট পর্যন্ত থাকবে।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
দেশ

দুর্গাপুজোয় আমিষ বিতর্কে নতুন বিস্ফোরণ! বাগেশ্বর বাবাকে কী বললেন পরমাত্মানন্দ?

দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবা তথা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক থামার নাম নেই। এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন পরমাত্মানন্দজী মহারাজ। তাঁর দাবি, কে কী পরবেন, কীভাবে চলবেন বা কী খাবেন, তা ঠিক করে দেওয়ার অধিকার বাগেশ্বর বাবার নেই।বাগেশ্বর বাবাকে বাচাল ছেলে বলেও কটাক্ষ করেন পরমাত্মানন্দ মহারাজ। তাঁর কথায়, বাঙালির খাবার নিয়ে এভাবে নির্দেশ দেওয়া এক ধরনের অসভ্যতা। তিনি স্পষ্ট করে বলেন, দুর্গাপুজোর সময়ে বাঙালি নিজের পছন্দমতো মাছ-মাংস খাবেন। তাঁর বক্তব্য, পুজোর কয়েক দিন বাঙালি কচি পাঠার ঝোল, ইলিশ মাছের ভাপা, মাছের কাটলেট বা মাংসের নানা পদ খেতেই পারেন। দেবতাকে মাছ-মাংস দিয়ে ভোগ দেওয়ার বিষয়েও আপত্তি থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।পরমাত্মানন্দ মহারাজের আরও দাবি, অন্য রাজ্যের মানুষকে বাগেশ্বর বাবা নিজের মতো করে ধর্মের কথা বলতে পারেন। কিন্তু বাঙালিকে সেইভাবে বোঝাতে গেলে বাঙালি তা মেনে নেবে না। তাঁর বক্তব্য, শাস্ত্রে দেবীকে মদ্য মাংস বলি প্রিয়া বলা হয়েছে। তাই বাঙালির ধর্মীয় রীতি ও খাবারের সংস্কৃতিকে অন্য জায়গার নিরামিষ ভাবনার সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়।বাগেশ্বর বাবার আমিষবিরোধী মন্তব্যের প্রসঙ্গে উপস্থিত ভক্তদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা যায়। মোবাইলের আলো জ্বেলে তাঁরা পরমাত্মানন্দ মহারাজের বক্তব্যকে সমর্থন করেন বলে জানানো হয়েছে।এই বক্তব্যের মধ্যেই সিপিএমকেও কটাক্ষ করেন পরমাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, রাজ্যে দীর্ঘ ৩৪ বছরের সিপিএম শাসনের শেষের দিকেও ব্রিগেড সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল। কিন্তু মানুষের সেই উপস্থিতি সত্ত্বেও পরে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়। এই প্রসঙ্গ টেনে তিনি বাগেশ্বর বাবাকেও কটাক্ষ করেন। তাঁকে হনু বাবা বলেও মন্তব্য করেন মহারাজ।এর আগে রাজ্য সফরে এসে দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন বাগেশ্বর বাবা তথা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। তিনি দাবি করেছিলেন, নবরাত্রির সময়ে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপের পিছনে আমিষ রান্না করা হয় এবং সেখানে নানা ধরনের খাবার তৈরি হয়, যা তাঁর পছন্দ নয়।এই মন্তব্যের পরেই বাঙালিকে পাখণ্ডী বা ভণ্ড বলেও আক্রমণ করেছিলেন বাগেশ্বর বাবা বলে অভিযোগ। আমিষভোজীদের বহিষ্কার করার বার্তাও তিনি দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁর সেই বক্তব্য ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়।বাগেশ্বর বাবার মন্তব্যের পর রাজ্যের মন্ত্রী, বিধায়ক থেকে বিজেপির একাধিক নেতাও জানান, ওই মন্তব্য তাঁর ব্যক্তিগত মত। অন্যদিকে, বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কংগ্রেস।ফলে দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার নতুন করে উত্তাপ ছড়াল পরমাত্মানন্দ মহারাজের মন্তব্যে। বাগেশ্বর বাবার বক্তব্যের বিরোধিতা করে তিনি বাঙালির নিজস্ব খাদ্যাভ্যাস ও ধর্মীয় রীতির পক্ষে জোরালো সওয়াল করেছেন।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজ্য

নিহত আপ্তসহায়কের মা-ই কি নন্দীগ্রামে বিজেপির মুখ? জোর জল্পনা রাজনৈতিক মহলে

নন্দীগ্রাম মানেই হাইভোল্টেজ রাজনৈতিক লড়াই। তার উপর এবার সেখানে উপনির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই গোটা বাংলার রাজনৈতিক মহলের নজর এখন নন্দীগ্রামের দিকে। উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যেই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল শিবিরে এখনও সেই তৎপরতার ছবি দেখা যাচ্ছে না বলে দাবি রাজনৈতিক মহলের।রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এর মধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে হাসি রথের নাম। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হাসি রথ রাজনীতির সঙ্গে যুক্ত। সেই কারণেই তাঁকে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বলে খবর।চন্দ্রনাথ রথকে ঘিরেও রয়েছে একটি মর্মান্তিক ঘটনা। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে আততায়ীদের গুলিতে তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ নিহত হন বলে জানানো হয়েছে। সেই চন্দ্রনাথের মা হাসি রথের নাম এবার নন্দীগ্রামের সম্ভাব্য প্রার্থী তালিকায় উঠে আসায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।তবে শুধু হাসি রথই নন, বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অঞ্জন ভারতী, মেঘনাদ পাল এবং প্রলয় পালের নামও শোনা যাচ্ছে। তিনজনই তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পরিচিত কার্যকর্তা। ফলে শেষ পর্যন্ত কার নাম নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য বেছে নেওয়া হয়, সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা জানিয়েছেন, দলের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তবে নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী কে হবেন, তা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বই ঘোষণা করবে। এই বিষয়ে তাঁর কিছু বলার নেই বলেও জানিয়েছেন তিনি।অন্যদিকে, নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে তৃণমূলের মধ্যে এখনও তেমন কোনও তৎপরতা দেখা যাচ্ছে না বলে দাবি রাজনৈতিক মহলের। এমনকি প্রশাসনের ডাকা সর্বদলীয় বৈঠকেও তৃণমূলের উপস্থিতি দেখা যায়নি বলে জানা গিয়েছে।বিজেপি সরকার গঠনের পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। জেলার তৃণমূল নেতৃত্বের একাংশ জোড়াফুল প্রতীক থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন বলে দাবি করা হচ্ছে। এরপর থেকে জেলার নেতাদের তেমন কোনও বড় রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাচ্ছে না বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।এর মধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের প্রাক্তন বিধায়ক অখিল গিরিকে দু-একটি বৈঠকে দেখা গিয়েছিল। কিন্তু উপনির্বাচন ঘোষণার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি করা হয়েছে। তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে বলেও জানা গিয়েছে। দলের অন্য নেতাদেরও ফোনে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।সব মিলিয়ে নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিজেপি যখন প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত, তখন তৃণমূল শিবিরের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে। হাসি রথের নাম কি শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পাবে, নাকি অন্য কোনও পরিচিত মুখকে বেছে নেওয়া হবে, এখন সেটাই দেখার। একইসঙ্গে নন্দীগ্রামে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায়, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
বিদেশ

কোমরে শিকল, রাস্তায় টেনে নিয়ে যাওয়া হল কিশোরীকে! ভিডিও ভাইরাল হতেই হতবাক নেটিজেন

বাংলাদেশের সিলেট নগরীতে ১৬ বছরের এক কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক। ভিডিয়োতে কিশোরীকে শিকল দিয়ে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে তালিবানি কায়দা চলছে বলেও কেউ কেউ অভিযোগ তুলেছেন।ঘটনার সূত্রপাত সোমবার। শাহজালালপুরের ডি-ব্লক মসজিদ মার্কেটের একটি দোকানে চুরির চেষ্টা করা হয়েছিল বলে ১৬ বছরের ওই কিশোরীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ব্যবসায়ীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে জানা গিয়েছে।এর পর রাত ১১টা নাগাদ কিশোরীর কোমরে শিকল বাঁধা হয় বলে অভিযোগ। তাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার ভিডিয়ো পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে কিশোরীকে কাঁদতে কাঁদতে হাঁটতে দেখা যায় এবং কয়েক জন তাকে শিকল ধরে টেনে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ।ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে শাহপরাণ থানার পুলিশের কাছে নিয়ে যান।ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর পুলিশও নড়েচড়ে বসে। মঙ্গলবার ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করার পর তিন জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম জাকির হোসেন, তাঁর ভাই মোজাক্কির হোসেন এবং বুরহান উদ্দিন।শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ মনির হোসেন জানিয়েছেন, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োর ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।অন্য দিকে, কিশোরীর বিরুদ্ধেও চুরির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকেও আদালতে পাঠিয়েছে পুলিশ।ঘটনাটি ঘিরে এখন একাধিক প্রশ্ন উঠছে। চুরির অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে কিশোরীর সঙ্গে এমন আচরণ করা হল কেন, সেই প্রশ্নই সামনে এসেছে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পুলিশের দ্রুত পদক্ষেপে তিন জন গ্রেফতার হলেও গোটা ঘটনা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজ্য

শর্মিষ্ঠার কোনও খোঁজ নেই, অপেক্ষা ডিএনএ রিপোর্টের! শুভ্রাংশুর নতুন ছবিতে বাড়ল উৎকণ্ঠা

নেপালে হড়পা বানের পর নিখোঁজ শর্মিষ্ঠা রায়। প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও এখনও তাঁর কোনও সন্ধান মেলেনি। প্রশাসন থেকে বিদেশ মন্ত্রক, এমনকি কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসেও যোগাযোগ করেছেন পরিবার। কিন্তু এখনও কোনও ইতিবাচক খবর মেলেনি বলে জানা গিয়েছে।এই পরিস্থিতির মধ্যেই সামাজিক মাধ্যমে স্ত্রী শর্মিষ্ঠাকে সঙ্গে নিয়ে একটি সাদা-কালো ছবি নিজের প্রোফাইলের ছবি করেছেন প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। সেই ছবি ঘিরেই নতুন করে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। তবে ওই ছবি দেখে শর্মিষ্ঠার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায় না।ঘটনার সূত্রপাত গত ২১ অগস্ট। হাওড়ার একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে কয়েক জন সহযোগীর সঙ্গে নেপালে গিয়েছিলেন শর্মিষ্ঠা। ২৫ অগস্ট রাতেও স্বামীর সঙ্গে তাঁর স্বাভাবিক কথাবার্তা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু পরের দিন, ২৬ অগস্ট নেপালে হড়পা বান আসার পর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর আর তাঁর সঙ্গে পরিবারের কোনও যোগাযোগ হয়নি।স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যান শুভ্রাংশু। নেপালের পরিস্থিতির দিকে নজর রাখতে থাকেন তিনি। পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন সরকারি দফতরেও যোগাযোগ করেন।ভবানী ভবন থেকে স্থানীয় থানা, বিদেশ মন্ত্রকসব জায়গাতেই শর্মিষ্ঠার খোঁজে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত শর্মিষ্ঠার কোনও নিশ্চিত সন্ধান মেলেনি।এর মধ্যেই নেপালে উদ্ধার হওয়া কয়েকটি পরিচয়হীন দেহ শনাক্ত করার প্রক্রিয়াও চলছে। পরিচয় নিশ্চিত করার জন্য পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সেই পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে আসেনি।ফলে এক দিকে শর্মিষ্ঠার সন্ধান না মেলা, অন্য দিকে ডিএনএ পরীক্ষার রিপোর্টের অপেক্ষাসব মিলিয়ে পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে। তার মধ্যেই শুভ্রাংশুর সাদা-কালো ছবি সামাজিক মাধ্যমে নজর কাড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।শুভানুধ্যায়ীদের একাংশ ওই ছবিকে উদ্বেগের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে শর্মিষ্ঠার বিষয়ে কোনও চূড়ান্ত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। ডিএনএ পরীক্ষার রিপোর্ট এবং নেপালে চলা অনুসন্ধানের পরেই গোটা বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজ্য

জলপাইগুড়ির স্কুলে প্রধান শিক্ষককে মারধর! ঘটনার নেপথ্যে আসলে কী, তদন্তে শিক্ষা দপ্তর

জলপাইগুড়ির জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত শুরু করেছে স্কুলশিক্ষা দপ্তর। ঘটনার আগে ঠিক কী হয়েছিল, ছাত্রদের সঙ্গে প্রধান শিক্ষকের কী নিয়ে সমস্যা হয়েছিল এবং কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা খতিয়ে দেখতে বুধবার স্কুলে পৌঁছন জেলা স্কুল পরিদর্শকের নেতৃত্বাধীন দল।স্কুল পরিদর্শক সুজিত সরকারের নেতৃত্বে এদিন তদন্ত শুরু হয়। স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন পরিদর্শক দলের সদস্যরা। ঘটনার প্রত্যক্ষদর্শী কারা ছিলেন, ছাত্রদের কী অভিযোগ ছিল এবং প্রধান শিক্ষককে মারধরের আগে পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যায়নি, সেই সব বিষয় জানতে চাওয়া হয় বলে জানা গিয়েছে।শিক্ষা দপ্তর সূত্রে খবর, গোটা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কী ভাবে পরিস্থিতি বদলেছিল, তা খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। জলপাইগুড়ির জেলা স্কুল পরিদর্শককে এই নির্দেশ দিয়েছেন স্কুলশিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমার।মঙ্গলবার শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্কুলের মিড ডে মিলের ঘরে ওই আয়োজন হয়েছিল। কয়েক জন ছাত্র সেখানে উঁকি দেওয়ায় তাঁদের প্রধান শিক্ষক মারধর করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগকে কেন্দ্র করেই পরে ছাত্রদের একাংশ প্রধান শিক্ষকের উপর চড়াও হয় বলে জানা গিয়েছে।অভিযোগ, ছাত্ররা প্রধান শিক্ষককে মারধর করে তাঁর মাথায় আঘাত করে। এর পর স্কুল চত্বরে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ স্কুলে পৌঁছয়। পরে পুলিশই প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারুইয়ের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে। বিভিন্ন সময়ে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং ছাত্রদের একাংশ তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলেও দাবি করা হয়েছে। তবে সেই অভিযোগগুলির সঙ্গে মঙ্গলবারের ঘটনার কী সম্পর্ক রয়েছে, তা-ও তদন্ত করে দেখছে শিক্ষা দপ্তর।এখন মূল প্রশ্ন, শিক্ষক দিবসের আয়োজন ঘিরে ঠিক কী থেকে এত বড় অশান্তি তৈরি হল এবং প্রধান শিক্ষককে মারধরের আগে স্কুলে কী পরিস্থিতি তৈরি হয়েছিল। তদন্তকারী দলের রিপোর্টেই সেই প্রশ্নগুলির উত্তর মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

সেপ্টেম্বর ০৯, ২০২৬
কলকাতা

গেরুয়ার অসম্মান বরদাস্ত নয়! যাদবপুরের মঞ্চ থেকে ‘শিকড়-সহ উপড়ে ফেলার’ হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলায় দাঁড়িয়ে গেরুয়ার অসম্মান কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার গেরুয়া সম্মান যাত্রা শেষে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডের মঞ্চ থেকে তিনি বলেন, গেরুয়াকে যারা অপমান করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে কাশ্মীর মাঙ্গে আজাদি-র মতো স্লোগান নিয়েও কড়া বার্তা দেন তিনি।যাদবপুরের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, তিনি এই এলাকায় দাঁড়িয়ে একটি শপথ নিয়েছেন। তাঁর বক্তব্যে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান এবং কয়েকটি রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ উঠে আসে। যারা গেরুয়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে শিকড়-সহ উপড়ে ফেলার হুঁশিয়ারিও দেন তিনি।এর পাশাপাশি নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, ২০১১ সালে কমিউনিস্ট সরকারকে সরানোর লক্ষ্য নিয়ে তিনি পণ করেছিলেন। পরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২৬ সালে জামাতি সরকারকে সরানোর কথাও তিনি বলেছিলেন বলে দাবি করেন। তাঁর বক্তব্য, মানুষের সহযোগিতায় সেই লক্ষ্য পূরণ হয়েছে।যাদবপুরের মঞ্চ থেকেই শুভেন্দু বলেন, স্বামী বিবেকানন্দ, শ্রীচৈতন্য এবং প্রণবানন্দের ভূমিতে গেরুয়ার গুরুত্ব আরও বাড়বে। বক্তব্যের শেষে তিনি বার বার বলেন, গেরুয়াই হবে।এদিনের গেরুয়া সম্মান যাত্রা শুরু হয়েছিল গোলপার্ক থেকে। মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মিছিলের পরিবেশ বদলে যায়। গেরুয়া পতাকা হাতে মিছিলে হাঁটেন সাধু-সন্তরাও।মিছিলে শুভেন্দুর পাশে ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তাপস রায়। উপস্থিত ছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও। পদ্মশ্রী কার্তিক মহারাজকেও শুভেন্দুর পাশে মিছিলে হাঁটতে দেখা যায়।মিছিল যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে পৌঁছনোর পর বন্দে মাতরম গানে অংশ নেন উপস্থিত সকলে। এরপর মঞ্চে উঠে বক্তব্য রাখেন শুভেন্দু। সেখান থেকেই গেরুয়ার অসম্মান এবং দেশবিরোধী স্লোগান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।শুভেন্দুর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। গেরুয়া সম্মান যাত্রা এবং তার শেষে মুখ্যমন্ত্রীর কড়া বক্তব্যকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ে কি না, এখন সেটাই দেখার।

সেপ্টেম্বর ০৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal