• ২০ ভাদ্র ১৪৩৩, বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

বিনোদুনিয়া

বিনোদুনিয়া

আগামী ৮-১৫ জানুয়ারি কলকাতা চলচ্চিত্র উৎসবঃ মমতা

করো্না পরিস্থিতির জেরে পিছিয়ে গেল ২৬ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানালেন , আন্তর্জাতিক চলচ্চিত্র মহলের সম্মতি পাওয়ার পর, আমি কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত সমস্ত অংশীদার ও সিনেপ্রেমীদের জানাতে চাই যে , বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমাদের উৎসবের সময় বদলানো হয়েছে। ২০২১ সালের ৬ থেকে ১৫ জানুয়ারি এই উৎসবের আয়োজন করা হবে। আসুন , প্রস্তুতি শুরু করা যাক। আরও পড়ুন ঃ সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের প্রসঙ্গত, প্রতিবছর নভেম্বর মাসের ১০-১৭ তারিখ শুরু হয় কলকাতা চলচ্চিত্র উৎসব। নন্দন-সহ শহর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় দেশ-বিদেশের ছবি। কিন্তু করোনা আবহে আদৌ উৎসব হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু এদিন সমস্ত জল্পনার অবসান করলেন মুখ্যমন্ত্রী নিজেই।

অক্টোবর ২৯, ২০২০
বিনোদুনিয়া

সৌমিত্র চট্টোপাধ্যায়কে ডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের

একইরকম রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। বুধবার ডা. অরিন্দম কর জানান, নতুন করে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি যেমন হয়নি, তেমনই পরিস্থিতির অবনতিও হয়নি। তাঁর রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে। হিমোগ্লোবিন-সহ অন্যান্য বিষয়গুলিও স্থিতিশীল। গত ২৪ ঘণ্টায় ১.৫ লিটার ইউরিন হয়েছে। তবে রেনাল ফাংশানের উন্নতির প্রয়োজন। এর জন্য ২-৩টি এপিসোডের ডায়ালিসিসের ব্যবস্থা করা হচ্ছে। আরও পড়ুন ঃ করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য এতে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ কমবে। যার ফলে আচ্ছন্নভাব কিছুটা হলেও কাটবে বলে আশা করা হচ্ছে। ফুসফুসের অবস্থাও মোটামুটি স্থিতিশীল। প্রবীণ অভিনেতার অক্সিজেন স্যাচুরেশন ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যেই রয়েছে। গত ৬ অক্টোবর থেকে তিনি বেলভিউ হাসপাতালে ভরতি রয়েছেন। করোনা আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হওয়ায় তাঁকে ডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কতৃ্পক্ষ ।

অক্টোবর ২৮, ২০২০
বিনোদুনিয়া

করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য

এবার করোনা আক্রান্ত হলেন টলি-অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর পরিবারের আরও অনেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন অপরাজিতা। আপাতত বাড়িতেই স্বেচ্ছ্বাবন্দি অপরাজিতা এবং তাঁর বাড়ির আক্রান্তেরা। ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছেন শ্যুটিং। জানা গিয়েছে , চলতি বছর বাড়িতে লক্ষ্মীর আরাধনা করতে পারবেন না তিনি। আরও পড়ুনঃ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গত , ইতিমধ্যেই টলিউডের অনেক শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন আগেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন। এছাড়াও ্কোয়েল মল্লিক , রঞ্জিত মল্লিক , নিসপাল সিং রানে ও সোহমও ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠছেন।

অক্টোবর ২৮, ২০২০
বিনোদুনিয়া

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

রক্তক্ষরণ বন্ধ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রস্রাবও স্বাভাবিক হয়েছে। কিন্তু অন্যান্য শারীরিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার দুপুরে হাসপাতালের তরফ থেকে জারি করা এক মেডিক্যাল বুলেটিনে সৌমিত্রবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ অরিন্দম কর জানান, ভালো খবর হল রক্তক্ষরণ বন্ধ হয়েছে । নতুন করে আর রক্তক্ষরণ হচ্ছে না। প্রস্রাবও কিছুটা স্বাভাবিক হয়েছে। আরও পড়ুন ঃ ভেন্টিলেশনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর খারাপ খবরটা হল ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে কি না, সেটা দেখছেন আমাদের নেফ্রলজিস্টরা। এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন। স্যাচুরেশন 95 শতাংশের বেশি রয়েছে। নিউমোনিয়ার যে প্যাচ পাওয়া গিয়েছিল সেটা আর বাড়েনি। কেন নিউমোনিয়া হয়েছিল সেই কারণটা আমরা খুঁজে পেয়েছি। তার চিকিৎসা চলছে। সোমবার রাতে বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। যা নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে চিকিৎসক ও ভক্তদের।

অক্টোবর ২৭, ২০২০
বিনোদুনিয়া

ভেন্টিলেশনে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। তাঁর কিডনির অবস্থাও ভালো নয়। তাঁর রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। সৌমিত্রবাবুর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক ডাঃ অরিন্দম কর জানান , অভিনেতার শারীরিক অবস্থা ভাল না থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।তাঁর চেতনা ঠিক নেই। সেকেন্ডারি নিউমোনিয়াও ছিল। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণের সঙ্গে তাঁর প্লেটলেট কমে যাওয়ার বিষয়টি একমাত্র চিন্তার বিষয়। আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক তাঁর প্লেটলেট সংখ্যার উন্নতি এবং রক্ত জমাটের কাজটি স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়। রক্তে অক্সিজেনের পরিমাণও প্রায় চল্লিশ শতাংশ কমে গিয়েছে। এছাড়াও তাঁর শরীরে ডিয়াম, পটাশিয়ামেরও তারতম্য ঘটছে। ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় তাঁকে ১০০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।

অক্টোবর ২৭, ২০২০
বিনোদুনিয়া

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বেসরকারি হাসপাতালের তরফে চিকিৎসক অরিন্দম কর জানান, গত ৭২ ঘণ্টায় তাঁর আচ্ছন্ন অবস্থা বেড়েছে। বিষয়টা কোন পথে চলেছে তা নিশ্চিত নয়। আমরা টেস্টের রিপোর্টগুলি পেয়েছি। আমাদের অনুমান, কোভিডের ফলে এনসেফেলোপ্যাথির জেরেই এমনটা হচ্ছে। তাঁর কোভিড এনসেফেলোপ্যাথি বাড়ছে। তিনি আরও জানিয়েছেন, সৌমিত্রবাবুর অঙ্গপ্রত্যঙ্গ ভাল করে কাজ করলেও তাঁর রক্তের প্লেটলেট কমে গিয়েছে। রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা বেড়েছে। স্টেরয়েড প্রয়োগ ও অন্যান্য প্রচেষ্টাতেও এই মুহূর্তে চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। অভিনেতার চিকিৎসায় বড়সড় পরিবর্তন আনার পক্ষপাতী তাঁরা। আরও পড়ুনঃ এখনও সংকট পুরোপুরি কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের উল্লেখ্য , শুক্রবার থেকে তাঁর স্নায়ুর সমস্যা খানিকটা বেড়ে গিয়েছিল। আগেই জানা গিয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চলেছেন বেলভিউয়ের চিকিৎসকেরা। ভিডিও কলিংয়ের মাধ্যমেই পরামর্শ নেওয়া হবে।

অক্টোবর ২৫, ২০২০
বিনোদুনিয়া

এখনও সংকট পুরোপুরি কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, সংকট এখনও পুরোপুরি কাটেনি। শরীরে মাঝেমধ্যেই অক্সিজেন ও রক্তচাপ ওঠানামা করছে। শুক্রবার থেকে স্নায়ুর সমস্যা খানিকটা বেড়ে গিয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চলেছেন বেলভিউয়ের চিকিৎসকেরা। আরও পড়ুনঃ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্ন হাব ছাড়া কিছুই নয়ঃ কঙ্গনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, শারীরিক অবস্থা সামান্য স্থিতিশীল। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক নেই। কিছুটা কমলেই রক্ত দেওয়া হচ্ছে। তাঁর রক্তচাপ এবং অক্সিজেনজনিত সমস্যা ধরা পড়েছে। তবে দ্রুত তা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। কোভিড পরবর্তী এক জটিল রোগে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা। কোভিড ১৯-কে জয় করার পর অনেক রোগীর শরীরেই এই অটোইমিউন এনসেফ্যালাইটিস ধরা পড়ে। সৌমিত্র চট্টোপাধ্যায়ও আপাতত সেই রোগেই কষ্ট পাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌমিত্রর জ্ঞান নেই বললেই চলে। সকলকে চিনতে পারছেন না তিনি। খুবই আচ্ছন্ন। চিকিৎসকদের কথাতেও কখনও কখনও সাড়া দিয়ে উঠছেন। কখনও কোনও সাড়াই পাওয়া যাচ্ছে না তাঁর।

অক্টোবর ২৪, ২০২০
বিনোদুনিয়া

স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্ন হাব ছাড়া কিছুই নয়ঃ কঙ্গনা

আমাদের সকলকে একজোট হয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার অভ্যাস রক্ষা করতে হবে। বিশাল সংখ্যক দর্শককে মোহিত করে রাখতে এই ধরনের অশালীন কনটেন্টের ব্যবহার শিল্পের মানের অবনতি ঘটাচ্ছে। সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি পর্ন হাব ছাড়া আর কিছুই নয়। ছিঃ! ইরোজ নাও। বৃহস্পতিবার টুইট করে এমনই বিস্ফো্রক অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আরও পড়ুনঃ শারীরিক অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের নেটদুনিয়ায় তুমুল বিক্ষোভের মুখে পড়ে ইরোজ নাওয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে টুইট করা হয়েছে। জানানো হয়েছে, কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাদের ছিল না। পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

অক্টোবর ২২, ২০২০
বিনোদুনিয়া

শারীরিক অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি বলে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুদিন ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় আরও কিছুটা নিস্তেজ এবং অসংলগ্ন অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা মনে করছেন, মস্তিষ্কে করনাজনিত সংক্রমণের এটা দীর্ঘায়িত অভিঘাত। আরও পড়ুনঃ মুক্তি পেল নুসরত- মিমি অভিনীত এসওএস কলকাতা এই প্রবীণ অভিনেতাকে দ্রুত সুস্থ করে তুলতে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই দীর্ঘায়িত অভিঘাত বা এনকেফ্যালোপাথির পর্ব তিন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বিষয়টি ইতিমধ্যেই অভিনেতার পরিবারের সদস্যদের জানানো হয়েছে।এই প্রবীণ অভিনেতা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্য বিভিন্ন জায়গায় তাঁর ভক্তরা মন্দিরে পুজো দিচ্ছেন। এমনকি যজ্ঞের আয়োজন করেছেন বলে খবর।

অক্টোবর ২২, ২০২০
বিনোদুনিয়া

মুক্তি পেল নুসরত- মিমি অভিনীত 'এসওএস কলকাতা '

আজ মুক্তি পেল অংশুমান প্রত্যুষ পরিচালিত ছবি এসওএস কলকাতা। কলকাতা সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে বুধবার ছবিটি মুক্তি পেল। এই ছবিটিতে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত , নুসরত জাহান, মিমি চক্রবর্তী , এনা সাহা , সুদীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। সদ্য প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার ও টিজার। এটি একটি অ্যাকশন প্যাকড সিনেমা। ছবিটি প্রযোজনা করেছেন এনা সাহা। কয়েক বছর আগে ঘটে যাওয়া কলকাতায় জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। মিমি এখানে যশের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। উল্লেখ্য , পুজোয় এবার মোট ১২ টি ছবি মুক্তি পাচ্ছে। এই ছবিটি কতটা দর্শকের মনোরঞ্জন করতে পারে , সেটাই এখন দেখার। আরও পড়ুনঃ নতুন মিউজিক ভিডিও লঞ্চ লক্ষীরতন শুক্লার প্রসঙ্গত , এর আগে অংশুমান প্রত্যুষ প্যান্থার নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। সেই ছবিতে ছিলেন সুপারস্টার জিৎ। ছবিটি ভালই চলেছিল। চলতি বছরে করোনা আবহে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে , সিনেমা হলে ৫০ শতাংশ আসনে দর্শকরা বসতে পারবে।

অক্টোবর ২১, ২০২০
বিনোদুনিয়া

নতুন মিউজিক ভিডিও লঞ্চ লক্ষীরতন শুক্লার

শুরু হতে চলেছে দুর্গাপুজো। তার আগে নতুন মিউজিক ভিডিও লঞ্চ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষীরতন শুক্লা। কেটে যাবে সব বাধা, নিয়ে আসবে নতুন আশা, আমরা করব জয় শীর্ষক একটি মিউজিক ভিডিও লক্ষীরতন শুক্লা বাজারে নিয়ে এলেন। এই ভিডিওতে তিনি নিজেই পারফর্ম করেছেন। আরও পড়ুনঃ বন্ধুর সঙ্গে বাগদান সেরে ফেললেন ইমন তাঁর আশা, এই ভিডিও দর্শকদের মনোরঞ্জন করবে। এই মিউজিক ভিডিওর একটি লাইনে রয়েছে বলো দুগ্গা মাকি জয় । এই করোনা আবহে এবার পুজো অন্যরকম হতে চলেছে। সকলেই তাঁর সঙ্গে গলা মিলিয়ে বলুন বলো দুগ্গা মাকি জয় । এতদিন ক্রিকেট ও রাজনীতির ময়দানে সকলে লক্ষীর প্রতিভা দেখেছেন। এবার বিনেদনের জগতে তাঁর এই পারফরম্যান্স কেমন দর্শকদের মন কাড়ে, সেটাই দেখার।

অক্টোবর ২০, ২০২০
বিনোদুনিয়া

বন্ধুর সঙ্গে বাগদান সেরে ফেললেন ইমন

জাতীয় পুরস্কারজয়ী সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বাগদানপর্ব সেরেই ফেললেন এই স্বনামধন্য সংগীতশিল্পী। পাত্র সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ। হাওড়ার লিলুয়ায় বাড়ি ইমন চক্রবর্তীর। মায়ের কাছেই প্রথম সংগীত শিক্ষা। তাঁর কাছ থেকেই শিখেছিলেন রবীন্দ্রনাথের সুরকে ভালবাসতে। ধীরে ধীরে বাংলার সংগীত জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন ইমন। আরও পড়ুনঃ আচ্ছন্নভাব থাকলেও শারীরিক উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ২০১৭ সালে পান জাতীয় স্বীকৃতি। অনুপম রায়ের সুরে তুমি যাকে ভালবাসো গানটির সুবাদে জাতীয় পুরস্কার পান ইমন। জানা গিয়েছে, বহুদিনের বন্ধু নীলাঞ্জনের সঙ্গে ডিসেম্বর থেকে প্রেম শুরু সংগীতশিল্পীর। দুজনে যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্ককে পরিণতি দিতে চান।

অক্টোবর ২০, ২০২০
বিনোদুনিয়া

আচ্ছন্নভাব থাকলেও শারীরিক উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

শারীরিক অবস্থায় ক্রমশ উন্নতি হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । সামান্য আচ্ছন্নভাব রয়েছে। এখন তাঁকে ২ লিটার করে অক্সিজেন দেওয়া হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তা অনেকটা কমেছে। অক্সিজেন স্যাচুরেশনের পরিমান ৯৮। রক্তচাপ ১৭২/৭৬। পালস রেট ৮৮। পটাশিয়ামের ঘাটতি সিরিঞ্জ দিয়ে পূরণ করা হচ্ছে। রাতে ভাল ঘুমও হচ্ছে তাঁর। হাসপাতালের তরফ থেকে রবিবার একথা জানানো হয়েছে। আরও পড়ুনঃ মিঠুনের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে এফআইআর তাঁর শরীরের তাপমাত্রা এখন স্বাভাবিক। ফুসফুসের সংক্রমণ সমস্যাও প্রায় কেটে গিয়েছে। নিয়ন্ত্রণে স্নায়ুরোগও সমস্যাও। তাঁর আচ্ছন্নভাব কাটাতে মিউজিক থেরাপি চলছে। আর এতেই কাজ হচ্ছে বলে জানানো হয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে নতুন করে কোনও শারীরিক জটিলতা সৃষ্টি হয়নি বলে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে ।

অক্টোবর ১৮, ২০২০
বিনোদুনিয়া

মিঠুনের ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে এফআইআর

সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাতের অভিযোগ করেছেন এক তরুণী। যোগিতা বালির বিরুদ্ধে নির্যাতিতাকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। এই তরুণী পেশায় মডেল। তার দাবি, ২০১৫ সালে মিমো তাঁকে বাড়িতে ডেকে পাঠায়। তিনিও মিঠুন পুত্রের ডাকে সাড়া দিয়ে বাড়িতে যান। অভিযোগ, মাদক মিশ্রিত ঠান্ডা পানীয় ওই তরুণীকে খেতে দেন মিমো। তিনি প্রায় অচৈতন্য হয়ে পড়েন। সেই সুযোগে মিমো তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মিমো তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ তার। এরপর বছরচারেক পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। সেকথা মিমোকে জানালে তিনি বিয়ে করতে অস্বীকার করেন । আরও পড়ুনঃ কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কোর্টের মিমো এরপর ওই তরুণীকে গর্ভপাতের জন্য চাপ দিলে সে তাতে রাজি হয়নি। অভিযোগ , এরপর তাকে না জানিয়ে ওষুধ খাইয়ে মিমো তার গর্ভপাত করান। এমনকী নির্যাতিতার আরও অভিযোগ, মিমোর মা যোগিতা বালিও তাঁকে হুমকি দেন। ইতিমধ্যে ২০১৮ সালে মহাক্ষয় ওরফে মিমো বিয়ে করেন। সেই সময় তিনি ধর্ষণের মামলা রুজু করার চেষ্টা করেন। তবে পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর দিল্লিতে চলে যান নির্যাতিতা। দিল্লির রোহিণী আদালত প্রাথমিক প্রমাণাদির ভিত্তিতে এফআইআর দায়েরের নির্দেশ দেন।

অক্টোবর ১৭, ২০২০
বিনোদুনিয়া

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কোর্টের

কঙ্গনা রানাওয়াত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে শুক্রবার এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে বান্দ্রার মেট্রোপলিটন কোর্ট। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিনেত্রী ও তাঁর দিদির বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মুন্নাওয়ার আলি সায়েদ নামে এক কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার অভিযোগ দায়ের করেন। আরও পড়ুনঃ শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সাক্ষাৎকারে কঙ্গনা ও তাঁর দিদি ঘৃণা, বিদ্বেষ ছড়িয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মানহানি করেছেন বলেও কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই কাস্টিং ডিরেক্টর। নেপোটিজম, ফেভারিটিজম, মাদক যোগের প্রসঙ্গ তুলে ক্রমাগত মানহানিকর মন্তব্য করে চলেছেন। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় কঙ্গনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী।

অক্টোবর ১৭, ২০২০
বিনোদুনিয়া

শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

ভাল করে ঘুমিয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারের পর শুক্রবার নিজের পছন্দের গান শুনেছেন বর্ষীয়ান এই অভিনেতা। আপাতত তাঁর জ্বর নেই। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। যদিও হাসপাতালে আইটিইউ-তেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সবাইকে যেমন চিনতে পারছেন তেমনই অন্যের ডাকে সাড়াও দিচ্ছেন তিনি। শনিবার সকালের বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। আরও পড়ুনঃ প্রয়াত বিশিষ্ট বাচিক শিল্পী প্রদীপ ঘোষ নতুন করে তাঁর কোনও শারীরিক জটিলতা দেখা না দেওয়ায় স্বস্তিতে চিকিৎসকরা। শুক্রবার সৌমিত্রবাবুর শারীরিক পরীক্ষার পর হাসপাতাল জানিয়েছে, সব রিপোর্ট সন্তোষজনক ও হৃদযন্ত্র, কিডনি, যকৃৎ-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে বর্ষীয়ান অভিনেতার।

অক্টোবর ১৭, ২০২০
বিনোদুনিয়া

প্রয়াত  বিশিষ্ট বাচিক শিল্পী প্রদীপ ঘোষ

প্রয়াত বিশিষ্ট আবৃত্তিকার বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। তিনি একজন আবৃত্তিকারও ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে যোধপুর পার্কের বাড়িতে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়।আরও পড়ুনঃ শারীরিক অবস্থার উন্নতি অভিনেতা সৌ্মিত্র চট্টোপাধ্যায়েরপরিবার সূত্রে খবর, কোভিডে আক্রান্ত ছিলেন তিনি। যদিও শরীরে কোনও উপসর্গ ছিল না। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শিল্প-সংস্কৃতির জগতে শোকের ছায়া নেমে এসেছে। ২০১৭ সালে তাঁকে কাজী সব্যসাচী পুরস্কারে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার।

অক্টোবর ১৬, ২০২০
বিনোদুনিয়া

শারীরিক অবস্থার উন্নতি অভিনেতা সৌ্মিত্র চট্টোপাধ্যায়ের

কিংবদন্তী অভিনেতা সৌ্মিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁর ঘুম ভাল হয়েছে। গত ৪০ ঘণ্টায় নতুন করে জ্বর আসেনি বলে হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে। তিনি সকলের সঙ্গে কথা বলছেন। তাঁকে মিউজিক থেরাপি দেওয়া হয়েছে। রবীন্দ্রসংগীত এবং তাঁরই ছবির কিছু গান সেই থেরাপিতে রাখা হয়েছে । আরও পড়ুনঃ এখনও সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায় , রয়েছেন বাইপ্যাপ ভেন্টিলেশনে বৃহস্পতিবার রাতে তাঁকে বাইপ্যা্প দেওয়া হয়েছে। তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ ৯০ শতাংশেরও বেশি । ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে । স্যাচুরেশনের মাত্রা স্বাভাবিক রয়েছে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রাও স্বাভাবিক রয়েছে। আজ তাঁর শরীরের বিভিন্ন পরীক্ষা করা হবে। লিভার, কিডনি, হার্ট ভাল কাজ করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

অক্টোবর ১৬, ২০২০
বিনোদুনিয়া

এখনও সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায় , রয়েছেন বাইপ্যাপ ভেন্টিলেশনে

এখনও সংকটে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর হৃদস্পন্দন অনিয়মিত। এছাড়া তাঁর পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়ামের মাত্রাও ওঠানামা করছে। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার জন্য মানসিক অস্থিরতা ক্রমশ বাড়ছে তাঁর। এখনও তাঁর ১০২ ডিগ্রির মতো জ্বর রয়েছে। ক্যানসার ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে মস্তিষ্কে এবং ফুসফুসে। দ্বিতীয় প্লাজমা থেরাপির পর খানিকটা স্থিতিশীল হয়েছিলেন। কিন্তু সোমবার রাতে ফের আচ্ছন্ন হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার শারীরিক অস্বস্তি বাগে আনা যাচ্ছে না। মাঝেমধ্যেই তাঁর জ্বর আসছে। সোমবারই তাঁর এমআরআই করা হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, দিনেরবেলা একটু ঘুমিয়েছেন অভিনেতা। কিন্তু টানা ঘুম হচ্ছে না তাঁর। অক্সিজেনের অভাব হচ্ছে মাঝেমধ্যেই। প্রয়োজনমতো অক্সিজেন দিতে হচ্ছে। আপাতত তাঁকে আর প্লাজমা দেওয়া হবে না। চিকিৎসকরা বলছেন, স্নায়ুর সমস্যা শুরু হয়েছে অভিনেতার। স্নায়ুর চিকিৎসা এই মুহূর্তে জরুরি। পাশাপাশি ফুসফুসকে পূর্ণ মাত্রায় সচল রাখাটাও চ্যালেঞ্জ। আপাতত ১৬ জন চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।

অক্টোবর ১৩, ২০২০
বিনোদুনিয়া

করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে না। তাঁর রক্তচাপ স্বাভাবিক বলেই শনিবার হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে । প্রসঙ্গত, গত মঙ্গলবার জানা যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিডে আক্রান্ত হয়েছেন। শোনা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের পরামর্শে তাঁর করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপরই মধ্য কলকাতার এক বেসরকারি হাস্পাতালে তাঁকে ভরতি করা হয়। শুক্রবার বিকেল পর্যন্ত খবর ছিল ভালই আছেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই শোনা যায়, কিবদন্তি অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে। রক্তচাপও অনিয়মিত। সেই কারণেই নাকি তাঁকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। সৌমিত্রবাবুকে পর্যবেক্ষণে রাখার জন্য নাকি চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই নিয়মিত বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্যের খেয়াল রাখছেন। প্রবীণ এই প্রবাদপ্রতীম শিল্পীর আরোগ্যকামনা করছেন টলিউডের শিল্পী, কলাকুশলী থেকে শুরু করে ভক্তরা।

অক্টোবর ১০, ২০২০
  • ‹
  • 1
  • 2
  • ...
  • 56
  • 57
  • 58
  • 59
  • ›

ট্রেন্ডিং

স্বাস্থ্য

বর্ধমানে বি আই এম এল এস ফিজিওথেরাপি কলেজে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন

২৫ বছর পূর্তিতে দিনভর নানা কর্মসূচি, ফ্রি কনসালটেশন ক্যাম্প ও বৈজ্ঞানিক সেমিনার; কার্ডিওভাসকুলার ডিজিজ ও স্ট্রোক নিয়ে বিশেষ আলোচনার মাধ্যমে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন।ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বর্ধমান শহরের বি আই এম এল এস ফিজিওথেরাপি কলেজে পালিত হল বিশ্ব ফিজিওথেরাপি দিবস। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। ছিল বিশেষজ্ঞদের আলোচনা, বৈজ্ঞানিক সেশন, লাইভ ডেমোনস্ট্রেশন এবং রোগীদের জন্য বিনামূল্যে কনসালটেশন ক্যাম্প।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বর্ধমান শহরের বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন ড. শাশ্বত দত্ত। উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের উইংস অনাময় হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের সিনিয়র রেসিডেন্ট ড. শিলাদিত্য দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বি আই এম এল এস কলেজের এথিকাল কমিটির চেয়ারম্যান ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. অভিষেক মিশ্র এবং বেঙ্গল ফেত হাসপাতালের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট ড. অরোদীপ দাশগুপ্ত -সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তারা দৈনন্দিন জীবনে ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞদের বক্তব্যে উঠে আসে, ফিজিওথেরাপি শুধু চোট বা অস্ত্রোপচারের পর পুনর্বাসনের জন্য নয়; দীর্ঘস্থায়ী ব্যথা, অস্থিসন্ধির সমস্যা, পেশির দুর্বলতা, স্নায়বিক সমস্যা, চলাফেরার অসুবিধা এবং বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বি আই এম এল এস ফিজিওথেরাপি কলেজের প্রিন্সিপ্যাল ড. এম এস আনোয়ার, সহকারি অধ্যাপক ড. সত্যেন ভট্টাচার্য্য, সহকারি অধ্যাপক ড. অমর্ত্য মল্লিক, সহকারি অধ্যাপক ড.তনিমা ভট্টাচার্য্য, সহকারি অধ্যাপক ড. প্রিয়াঙ্কা দাস ও সহকারি অধ্যাপক ড. রজনী মিশ্র দাসগুপ্ত।২৫ বছর পূর্তিতে রোগী পরিষেবায় বিশেষ উদ্যোগবি আই এম এল এস ফিজিওথেরাপি কলেজের অধ্যক্ষ ড. এম এস আনোয়ার জানান, বি আই এম এল এস ফিজিওথেরাপি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের ওপিডি পরিষেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা ও ফিজিওথেরাপি পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে। এছাড়াও বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ওপিডিতে আয়োজন করা হয় ফ্রি কনসালটেশন ক্যাম্প। তিনি জানান দিনভর এই ক্যাম্পে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আসা রোগীদের বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হয়। এর পাশাপাশি আয়োজিত হয় বিশেষ বৈজ্ঞানিক সেমিনার।কার্ডিওভাসকুলার ডিজিজ ও স্ট্রোক নিয়ে বিশেষ সেশনবি আই এম এল এস ফিজিওথেরাপি কলেজের বিশিষ্ট ফিজিওথেরাপি ডাক্তার ড. সত্যেন ভট্টাচার্য্য জানান, এবারে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে বিশেষ থিম ছিল কার্ডিওভাসকুলার ডিজিজ ও স্ট্রোক। এদিনের বৈজ্ঞানিক সেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কার্ডিওভাসকুলার ডিজিজ এবং স্ট্রোক। স্ট্রোকের পর রোগীর স্বাভাবিক চলাফেরা, পেশিশক্তি, ভারসাম্য এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। তিনি জানান, সেমিনারের পাশাপাশি বিভিন্ন থেরাপিউটিক পদ্ধতি নিয়ে লাইভ ডেমোনস্ট্রেশনও দেখানো হয়।রোগীদের সাফল্যের গল্পে উঠে এল ফিজিওথেরাপির গুরুত্বসহকারি অধ্যাপক ড. অমর্ত্য মল্লিক জনতার কথাকে জানান, আজকের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনুষ্ঠানের অন্যতম তাৎপর্যপূর্ণ অংশ ছিল ফিজিওথেরাপির মাধ্যমে উপকৃত হওয়া রোগীদের অভিজ্ঞতা তুলে ধরা। বিশেষ করে ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের ডিফর্মিটি বা ডিসঅ্যাবিলিটি নিয়ে বেড়ে ওঠা কয়েকজন রোগী কীভাবে চিকিৎসা ও নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছেন, সেই অভিজ্ঞতা তাঁরা তুলে ধরেন।তাঁদের এই অভিজ্ঞতা উপস্থিতদের কাছে শুধু অনুপ্রেরণার নয়, বরং পুনর্বাসনমূলক চিকিৎসায় ফিজিওথেরাপির গুরুত্বের একটি বাস্তব উদাহরণ হিসেবেও উঠে আসে।কলেজের অধ্যক্ষ ড. এম এস আনোয়ার বলেন মানুষ কে জানতে হবে ফিজিওথেরাপি কেন গুরুত্বপূর্ণ?ফিজিওথেরাপির অন্যতম লক্ষ্য হল শরীরের নড়াচড়া ও কার্যক্ষমতা উন্নত করা, ব্যথা নিয়ন্ত্রণ করা এবং রোগীকে যতটা সম্ভব স্বনির্ভর করে তোলা।স্ট্রোক-পরবর্তী পুনর্বাসন, অস্ত্রোপচারের পর দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা, কোমর-ঘাড়-কাঁধ বা হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণ, স্পোর্টস ইনজুরি, শিশুদের শারীরিক বিকাশজনিত সমস্যা এবং বয়স্কদের চলাফেরার সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ফিজিওথেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তবে রোগীর শারীরিক অবস্থা ও রোগের ধরন অনুযায়ী ফিজিওথেরাপির পদ্ধতি নির্ধারণ করা প্রয়োজন এবং প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী থেরাপি নেওয়া উচিত।বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বি আই এম এল এস ফিজিওথেরাপি কলেজের এই আয়োজনের মধ্য দিয়ে উঠে এল একটি গুরুত্বপূর্ণ বার্তাফিজিওথেরাপি শুধু ব্যথা কমানোর পদ্ধতি নয়, বরং একজন মানুষকে সুস্থ, সচল ও স্বনির্ভর জীবনে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ অংশ।

সেপ্টেম্বর ০৮, ২০২৬
রাজ্য

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, নামল বিশাল বাহিনী! দুই কেন্দ্রের জন্য চাওয়া হল ৭১ কোম্পানি

নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দুই কেন্দ্রের জন্য মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে রেজিনগরের জন্য ৩৬ কোম্পানি এবং নন্দীগ্রামের জন্য ৩৫ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে।তবে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় আগে থেকেই যে ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, সেই বাহিনীকে এই উপনির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে। মঙ্গলবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা। সেখানেই উপনির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রাথমিক হিসাব অনুযায়ী, নন্দীগ্রামে মোট ২৮৬টি এবং রেজিনগরে ২৮২টি বুথ রয়েছে। ভোটারের সংখ্যা অনুযায়ী এর সঙ্গে আরও কিছু সাহায্যকারী বুথ যুক্ত হতে পারে। তবে অ্যাডজুডিকেশন এবং ট্রাইব্যুনালে থাকা ভোটাররা আসন্ন উপনির্বাচনে ভোট দিতে পারবেন না বলেই সিইও দফতরের তরফে ইঙ্গিত মিলেছে।নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই দুই কেন্দ্রের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বেড়েছে সিইও দফতরে। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন নীলম মীনা-সহ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।বৈঠকে দুই জেলায় নির্বাচন পরিচালনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ভোটকেন্দ্রগুলির অবস্থা কেমন, সব বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে কোনও সমস্যা রয়েছে কি না, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, কতগুলি এলাকা সংবেদনশীল এবং সেখানে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনকে ঘিরে প্রশাসনের এই তৎপরতার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর চাহিদাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রেজিনগরে ৩৬ কোম্পানি এবং নন্দীগ্রামে ৩৫ কোম্পানি বাহিনী চাওয়ার প্রস্তাব এখন জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষায়।প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুরদুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হয়। নিজের গড় নন্দীগ্রাম কেন্দ্রটি ছেড়ে দেন তিনি। ফলে ওই আসনটি বিধায়কশূন্য হয়ে পড়ে। এবার উপনির্বাচনের মাধ্যমে নতুন বিধায়ক বেছে নেবেন নন্দীগ্রামের ভোটাররা।অন্যদিকে, মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদাদুই কেন্দ্রেই জয় পেয়েছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। নিয়ম মেনে তিনিও রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্রেও উপনির্বাচনের প্রয়োজন হয়।নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ৯ অক্টোবর ভোটের ফল প্রকাশ করা হবে। তার আগে কেন্দ্রীয় বাহিনী, বুথের নিরাপত্তা, ওয়েব কাস্টিং এবং সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারিসব দিকেই প্রস্তুতি জোরদার করছে প্রশাসন।

সেপ্টেম্বর ০৮, ২০২৬
কলকাতা

বলরাম মল্লিকের দোকানে কী মিলল? পুরসভার অভিযানের পর লাইসেন্স সাসপেন্ড, তালিকায় আরও ৩৯ সংস্থা

পুজোর আগে কলকাতার একাধিক নামী খাবারের দোকানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। সিমলা বিরিয়ানি, আরসালান থেকে শুরু করে বলরাম মল্লিকের মিষ্টির দোকানমোট ৪০টি রেস্তোরাঁ, হোটেল ও খাবারের সংস্থার লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।পুরসভার তরফে দেওয়া তালিকা অনুযায়ী, খাবারের মান এবং স্বাস্থ্যবিধি নিয়ে একাধিক অনিয়ম সামনে এসেছে। কোথাও পচা খাবার বা মেয়াদ উত্তীর্ণ মশলার অভিযোগ রয়েছে, কোথাও আবার খাবারে বিষাক্ত রং ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। একাধিক মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগও পাওয়া গিয়েছে। মিষ্টি তৈরিতে ব্যবহৃত দুধের মান নিয়েও প্রশ্ন উঠেছে।টলিগঞ্জের বি এল সাহা রোডে বলরাম মল্লিকের মিষ্টির দোকানেও একাধিক নিয়ম না মানার অভিযোগ উঠেছে। পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, খাবার তৈরি ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের নিয়মিত শারীরিক পরীক্ষা এবং প্রতিষেধক টিকাদানের নথি পাওয়া যায়নি।এ ছাড়াও রেফ্রিজারেটরে রাখা তৈরি বা অর্ধেক তৈরি খাবারে তৈরির তারিখের কোনও ট্যাগ পাওয়া যায়নি বলে পুরসভার তালিকায় উল্লেখ করা হয়েছে। ব্যবহৃত ভোজ্যতেল কী ভাবে ফেলা বা নষ্ট করা হয়, সেই সংক্রান্ত প্রয়োজনীয় নথিও মেলেনি বলে দাবি পুরসভার।দোকানে ঢাকনাবিহীন আবর্জনার পাত্র থাকার বিষয়টিও উঠে এসেছে। খাবার সংরক্ষণের জন্য তাপমাত্রা সঠিক ভাবে মাপা যায়, এমন প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না বলেও পুরসভার পরিদর্শনে উল্লেখ করা হয়েছে।খাবার তৈরি ও পরিবেশনের সময় কর্মীদের মাথায় টুপি বা গায়ে অ্যাপ্রন না থাকার অভিযোগও রয়েছে। পুরসভার রিপোর্ট অনুযায়ী, বেশির ভাগ খাবার খোলা বা ঢাকনাবিহীন অবস্থায় তাক কিংবা রেফ্রিজারেটরে রাখা ছিল।শুধু খাবার সংরক্ষণ নয়, রান্নার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, রান্নাঘরের বাইরে আলুর তরকারি তৈরি করা হচ্ছিল। পাশাপাশি নিচু জায়গা ও জলাভূমির কাছাকাছি বস্তায় আলু রাখার বিষয়টিও পরিদর্শনে ধরা পড়েছে।বলরাম মল্লিকের দোকান ছাড়াও কলকাতার আরও একাধিক মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। পুজোর আগে শহরের খাবারের দোকানগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই এই ধরনের অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে।কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, মোট ৪০টি সংস্থার লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি সমস্ত নিয়ম মেনে আবেদন করলে সেই আবেদন খতিয়ে দেখা হবে। অর্থাৎ নিয়ম মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।

সেপ্টেম্বর ০৮, ২০২৬
কলকাতা

নিউ মার্কেটের সেই আগুনের পর বদলে গেল নিয়ম? কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেল ও গেস্ট হাউসগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়ে বড় পদক্ষেপ করল নবান্ন। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে শহরের ৯১৯টি হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ওই হোটেল ও গেস্ট হাউসগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।অগ্নিকাণ্ডের পরেই কলকাতার বিভিন্ন হোটেলে অগ্নিসুরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর, তা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে নবান্ন। কমিটির সদস্যরা শহরের ১৬টি ব্যুরোর আওতায় থাকা হোটেল ও গেস্ট হাউসগুলিতে অভিযান চালান। সব মিলিয়ে ৯৬২টি হোটেল ও গেস্ট হাউস পরিদর্শন করা হয়।অভিযানের পর কমিটি নবান্নে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে ৯১৯টি হোটেল ও গেস্ট হাউসে অগ্নিসুরক্ষা বিধি যথাযথ ভাবে মানা হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে। এরপরই ওই হোটেল ও গেস্ট হাউসগুলির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আপাতত সেগুলি বন্ধ থাকবে।এর নেপথ্যে রয়েছে নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগস্ট মাসে মির্জা গালিব স্ট্রিটের ১৫ এইচ নম্বর ভবনে থাকা ওই আবাসিক হোটেলে গভীর রাতে আগুন লাগে। রাত আনুমানিক পৌনে দুটো নাগাদ আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলের ঘরগুলি ঘন কালো ধোঁয়ায় ভরে যায়।আগুন এবং ধোঁয়ার কারণে হোটেলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে বাইরে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু ঘন ধোঁয়ার কারণে বেশ কয়েক জন সমস্যায় পড়েন। অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েক জন জ্ঞান হারান বলেও জানা যায়।ভোররাতে উদ্ধার অভিযান চালিয়ে হোটেল থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয় বলে জানানো হয়েছিল। ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি ছিলেন। আরও ৬ জন আহত হন।ঘটনার পরেই কলকাতার হোটেলগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর শহরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় নবান্ন। সেই অভিযানের রিপোর্টেই উঠে আসে ৯১৯টি হোটেল ও গেস্ট হাউসে অগ্নিসুরক্ষা বিধি না মানার অভিযোগ।রিপোর্ট হাতে পাওয়ার পরই প্রশাসনের তরফে বড় পদক্ষেপ করা হয়েছে। ৯১৯টি হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স বাতিল করে আপাতত সেগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নি ও জরুরি পরিষেবা দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ওঙ্কার সিং মিনাকে। নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের পর কলকাতার হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সেপ্টেম্বর ০৮, ২০২৬
বিদেশ

দেশে ফেরার ঘোষণা, তার আগেই প্রকাশ্যে হাসিনার সম্পত্তির হিসাব! কত টাকার মালিক প্রাক্তন প্রধানমন্ত্রী?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে তাঁর সম্পত্তির হিসাব নিয়ে। বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি, দেশে গণহত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই প্রকাশ্যে এসেছে হাসিনার হলফনামা, যেখানে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।হলফনামায় দেওয়া হিসাব অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪ কোটি ৩৪ লক্ষ টাকা। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকা। তাঁর হাতে নগদ ছিল ২৮ হাজার ৫০০ বাংলাদেশি টাকা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তাঁর প্রায় ২ কোটি ৩৯ লক্ষ বাংলাদেশি টাকা জমা ছিল বলে ওই হিসাব থেকে জানা যাচ্ছে।শুধু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকাই নয়, শেখ হাসিনার নামে কৃষিজমিও রয়েছে। হলফনামা অনুযায়ী, তাঁর কৃষিজমির পরিমাণ ১৫ বিঘার বেশি। তাঁর নামে মোট তিনটি গাড়ি রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি গাড়ি উপহার হিসেবে পাওয়া। সেই গাড়ির মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। অন্য দুটি গাড়ির সম্মিলিত মূল্য প্রায় ৪৭ লক্ষ ৫০ হাজার বাংলাদেশি টাকা।হলফনামায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য প্রায় ১৩ লক্ষ ২৫ হাজার বাংলাদেশি টাকা বলে উল্লেখ রয়েছে। এছাড়া আসবাবপত্রের মূল্য প্রায় ৭ লক্ষ ৪০ হাজার বাংলাদেশি টাকা বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে হলফনামায় শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পত্তির যে হিসাব দেওয়া হয়েছে, তা নিয়েই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে।এই পরিস্থিতির মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথাও প্রকাশ্যে জানিয়েছেন শেখ হাসিনা। একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, তিনি নিজের দেশে ফিরতে চান এবং ফিরবেনই। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক সংকট অনির্দিষ্টকাল ধরে চলতে দেওয়া যায় না। দেশে ফেরা তাঁর কাছে ক্ষমতায় ফেরার বিষয় নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বিষয়।হাসিনার বক্তব্য অনুযায়ী, তিনি সারা জীবন বিদেশে থাকতে পারেন না। নিজের দেশ এবং আপনজনদের কাছে তাঁকে ফিরতেই হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলে চর্চা তৈরি করেছে।উল্লেখ্য, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই শেখ হাসিনা ভারতে রয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার কথাও সামনে এসেছে। তাঁকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনও চলছে বলে জানা যাচ্ছে।এরই মধ্যে গত ৫ আগস্ট দিল্লি থেকে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শেখ হাসিনা। সেখানেও দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার মাসে দেশে ফেরার ইচ্ছার কথা জানান হাসিনা। তাঁর এই বক্তব্য এবং একই সময়ে প্রকাশ্যে আসা সম্পত্তির হিসাব ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সেপ্টেম্বর ০৮, ২০২৬
কলকাতা

ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে আরও চাপে অভিষেক! নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে গোয়েঙ্কা পরিবার

ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে আরও আইনি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই বাড়ির মালিক তথা গোয়েঙ্কা পরিবারের সদস্যরা। মঙ্গলবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন তাঁরা। মামলাটি উঠেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে।ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর বাড়িটির মালিক রমাদেবী গোয়েঙ্কা। ২০২০ সালে ওই বাড়ি নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল। কিন্তু মালিকপক্ষের অভিযোগ, চুক্তিতে যে শর্তগুলি ছিল, তার সবগুলি মানা হয়নি। তাঁদের দাবি, প্রভাব খাটিয়ে বাড়িটির দুটি তলা দখল করে রাখা হয়েছিল।মালিকপক্ষের আরও অভিযোগ, তাঁদের অনুমতি না নিয়েই বাড়িতে হোর্ডিং বা বিলবোর্ড লাগানো হয়েছিল। শুধু দুটি তলাই নয়, সিঁড়ির নীচের অংশ, গ্যারাজ এবং ছাদও দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ তাঁদের।এই অভিযোগের ভিত্তিতে ক্যামাক স্ট্রিটের ওই অফিস ছেড়ে দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু সেই নোটিসের উপর স্থগিতাদেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছে মালিকপক্ষ।এর মধ্যেই কয়েক দিন আগে ক্যামাক স্ট্রিটের ওই অফিসের হোর্ডিং ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। হোর্ডিংটি অবৈধ বলে অভিযোগ তুলে তা সরাতে গিয়েছিলেন পুরসভার কর্মীরা। তাঁদের সঙ্গে পুলিশও ছিল। অভিযোগ, অফিসে ঢোকার সময় পুরসভার কর্মীদের বাধার মুখে পড়তে হয়।এর পরেই পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। অভিযোগ, অফিসে ঢোকার চেষ্টা ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে পুলিশ ও অফিসের কর্মীদের মধ্যে হাতাহাতি চলে বলে অভিযোগ।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে মামলা পৌঁছল কলকাতা হাইকোর্টে। নিম্ন আদালতের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে মালিকপক্ষের এই আবেদনের ফলে বিষয়টি নিয়ে নতুন করে আইনি টানাপড়েন তৈরি হয়েছে। গোয়েঙ্কা পরিবারের অভিযোগ এবং হাইকোর্টে তাঁদের আবেদনের পর মামলাটির পরবর্তী গতিপথের দিকেই এখন নজর রয়েছে।

সেপ্টেম্বর ০৮, ২০২৬
রাজ্য

পুজোর আগেই বড় ঘোষণা! আন্দোলনে নামার আগেই ২০ শতাংশ বোনাস চা শ্রমিকদের, বদলে গেল ডুয়ার্সের ছবি

পাহাড়, তরাই, ডুয়ার্স মিলিয়ে প্রায় ২৭৫টি চা বাগানের শ্রমিকদের জন্য পুজোর আগে বড় ঘোষণা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চা শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার বিষয়ে নির্দেশিকা ঘোষণা করা হয়েছে। ফলে প্রতি বছর পুজোর আগে বোনাসের দাবিতে যে আন্দোলনের ছবি দেখা যেত, এ বার তার আগেই স্বস্তি ফিরেছে শ্রমিকদের মধ্যে।চা শ্রমিকদের বোনাস নিয়ে প্রতি বছরই পুজোর আগে টানাপড়েন তৈরি হয়। কোথাও গেট মিটিং, কোথাও বিক্ষোভ, আবার কোথাও রাস্তা অবরোধ করে নিজেদের দাবি জানাতে দেখা যায় শ্রমিকদের। বোনাস ঘোষণা হওয়ার পরেও টাকা পাওয়া নিয়ে দেরি বা টালবাহানার অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে। ফলে পুজোর আগে বোনাস নিয়ে চা শ্রমিকদের মধ্যে একটা দুশ্চিন্তা থেকেই যায়।এ বার অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা। পুজো আসার বেশ কিছুটা আগেই ২০ শতাংশ বোনাসের ঘোষণা হয়েছে। ফলে আন্দোলনে নামার আগেই বোনাসের খবর পেয়ে স্বস্তি পেয়েছেন চা শ্রমিকেরা। পাহাড়, তরাই এবং ডুয়ার্স মিলিয়ে প্রায় ২৭৫টি চা বাগানে তিন লক্ষেরও বেশি শ্রমিক রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।জলপাইগুড়ি জেলাতেও এই ঘোষণার প্রভাব পড়েছে। জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৯০টি চা বাগান রয়েছে। এই বাগানগুলির শ্রমিকদের কাছে পুজোর বোনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বছরের এই সময় বোনাসের টাকাতেই বহু পরিবার পুজোর কেনাকাটা থেকে শুরু করে সংসারের নানা প্রয়োজন মেটায়।শ্রমিকদের একাংশ জানিয়েছেন, বোনাসের টাকা হাতে এলে সন্তানদের নতুন পোশাক কিনে দিতে পারবেন তাঁরা। নিজেদের জন্যও নতুন জামাকাপড় কেনার পাশাপাশি পুজোর কয়েক দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা সম্ভব হবে। অনেকের বাড়িতে দীর্ঘদিন ধরে মেরামতের প্রয়োজন রয়েছে। বোনাসের টাকা দিয়ে সেই কাজও সেরে নেওয়ার পরিকল্পনা রয়েছে অনেক পরিবারের।চা শ্রমিকদের বক্তব্য, প্রতি বছর পুজোর আগে বোনাসের জন্য আন্দোলন করতে হবে কি না, তা নিয়ে চিন্তা থাকত। এ বার আগেই ২০ শতাংশ বোনাসের ঘোষণা হওয়ায় সেই দুশ্চিন্তা অনেকটাই কমেছে। আন্দোলনে নামার আগেই দাবি মিটতে চলায় খুশি তাঁরা।এর মধ্যেই চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কালিম্পঙে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে তাঁর কপ্টার সেখানে নামতে পারেনি। পরে উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা জানা গিয়েছে।সব মিলিয়ে পুজোর আগে ২০ শতাংশ বোনাসের ঘোষণা চা শ্রমিকদের কাছে বড় স্বস্তির খবর। বোনাসের টাকায় নতুন পোশাক কেনা, পুজোর বাজার করা, পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা এবং ঘরদোর মেরামতের পরিকল্পনা করছেন অনেকেই। ফলে পুজোর আগে ডুয়ার্সের চা বাগানগুলিতে এ বার আন্দোলনের বদলে উৎসবের প্রস্তুতির ছবিই বেশি চোখে পড়ছে।

সেপ্টেম্বর ০৮, ২০২৬
কলকাতা

বাংলায় এসে বাঙালিকেই অপমান? বাগেশ্বর বাবার বিরুদ্ধে আইনের পথে কংগ্রেস

দুর্গাপুজোয় মাছ-মাংস খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি মানস সরকার থানায় অভিযোগ করেন। তিনি চৌরঙ্গির প্রার্থীও। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদও এই পদক্ষেপকে সমর্থন করেছেন বলে জানা গিয়েছে।কংগ্রেসের অভিযোগ, বাংলায় এসে বাঙালির খাদ্যাভ্যাস এবং দুর্গাপুজো পালনের রীতি নিয়ে বাগেশ্বর বাবা মন্তব্য করেছেন। তাঁদের দাবি, এ ভাবে বাঙালির সংস্কৃতি নিয়ে মন্তব্য করা অবমাননাকর। অভিযোগপত্রে বাগেশ্বর বাবার বক্তব্যের কয়েকটি শব্দপ্রয়োগের কথাও উল্লেখ করা হয়েছে।অভিযোগ দায়েরের সময় ভবানীপুর থানার সামনে কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা জমায়েত করেন। সেখানে বাগেশ্বর বাবার মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভও দেখানো হয়। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এই অভিযোগ দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।এই বিতর্কের সূত্রপাত হাওড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে বাগেশ্বর বাবার বক্তব্যকে ঘিরে। অভিযোগ, সেখানে তিনি দুর্গাপুজোর সময়ে বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন। পুজোর সময়ে যাঁরা মাছ-মাংস খান, তাঁদের ধর্মীয় আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমনকি তাঁদের ভণ্ড বলেও মন্তব্য করেন বলে অভিযোগ।বাঙালির পুজোর সময়ে কী খাওয়া উচিত, তা নিয়েও বাগেশ্বর বাবা মন্তব্য করেন বলে দাবি করা হয়েছে। তাঁর সেই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয় তীব্র বিতর্ক। রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে শুরু করে।এই বিতর্কে বিজেপির কয়েক জন নেতাও বাঙালির খাদ্যাভ্যাসের পক্ষেই সুর মিলিয়েছেন। দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্যের বক্তব্য, বাঙালি এত দিন যেভাবে দুর্গাপুজো পালন করে এসেছে, এ বারও সেভাবেই পালন করবে। কে মাছ-মাংস খাবেন আর কে নিরামিষ খাবেন, তা ব্যক্তিগত পছন্দের বিষয় বলেই তাঁদের মত।তবে বিষয়টি এখানেই থামাতে চাইছে না কংগ্রেস। দলের অভিযোগ, বাঙালি কী ভাবে দুর্গাপুজো পালন করবে বা কী খাবেন, সেই বিষয়ে বাইরে থেকে কোনও নির্দেশ চাপিয়ে দেওয়া উচিত নয়। মানস সরকারের অভিযোগপত্রেও এই বিষয়টি তুলে ধরা হয়েছে।কংগ্রেসের আরও দাবি, বাঙালির সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের বিরুদ্ধে পুলিশ যথাযথ পদক্ষেপ করুক। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী ব্যবস্থা নেয়, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।দুর্গাপুজোয় আমিষ না নিরামিষএই বিতর্ক ইতিমধ্যেই রাজনৈতিক তরজায় পরিণত হয়েছে। তার মধ্যেই বাগেশ্বর বাবার বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হওয়ায় বিতর্ক আরও নতুন মোড় নিল।

সেপ্টেম্বর ০৮, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal