বাসভবনে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান রবীন্দ্রনাথ ঘোষ। এরপরই তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভরতি করেন পরিবারের সদস্যরা।এর জেরে শনিবার নাটাবাড়িতে মন্ত্রীর একাধিক দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে বাসভবনে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যান মন্ত্রী। বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন।ফলে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর মিটিংয়ের দ্বিতীয় দিন সেখানে না থেকেই বাড়ি ফিরে আসেন।
পিনকন চিটফান্ড মামলার সাজা ঘোষণা করল তমলুক জেলা দায়রা আদালতের অধীন অর্থনৈতিক অপরাধের বিশেষ আদালত। সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায় ও মৌসুমী রায়-সহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। এই মামলায় মোট ২০ জন আসামি ছিলেন। তাঁদের মধ্যে দশজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।মামলা চলাকালীন দু-জনের মৃত্যু হয়েছে। এই আটজনের মধ্যে মূল অভিযুক্ত মনোরঞ্জন ও তাঁর স্ত্রী মৌসুমী অসুস্থতার কারণে হাজির হতে না পারায় ভিডিও কনফারেন্সে তাঁদের সাজা শোনানো হয়।বেআইনি অর্থলগ্নী সংস্থা পিনকন মামলার রায় ঘোষণার দিন ওই সংস্থার অন্যতম ডিরেক্টর মনোরঞ্জন রায়কে সমস্তরকম মেডিক্যাল সাপোর্ট দিয়ে তমলুক আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই সঙ্গে মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী রায়কেও হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।সকাল থেকেই আদালত চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।বে-আইনি অর্থলগ্নি সংস্থা পিনকনে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন অনেকেই। সেই সমস্ত ক্ষতিগ্রস্ত আমানতকারীদের একাংশ ২০১৭ সালে পিনকন সংস্থার বিরুদ্ধে খেজুরি থানায় অভিযোগ দায়ের করেন। ওই বছরের ৪ নভেম্বর রাজস্থান থেকে পিনকনের অন্যতম ডিরেক্টর মনোরঞ্জন রায় সহ কয়েকজনকে গ্রেফতার করে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স এর আধিকারিকরা। একে একে মনোরঞ্জনের স্ত্রী সহ কুড়িজন ডিরেক্টর গ্রেফতার হন।তমলুক জেলা দায়রা আদালতের অধীন অর্থনৈতিক অপরাধের বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়।পরবর্তীকালে মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী রায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান। বিচারপর্ব চলাকালীন দুই ডিরেক্টর মারাও যান।দীর্ঘ শুনানির শেষে বিচারক শনিবার এই মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করেন।অভিযোগ, বিচার প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করার জন্য অন্যতম অভিযুক্ত পিনকন কর্তা মনোরঞ্জন রায় অসুস্থ রয়েছেন বলে চিকিৎসকের শংসাপত্র তমলুক আদালতে জমা করেন। বিচারপতি সেই আবেদনের প্রেক্ষিতে আজ মনোরঞ্জন রায়কে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। মনোরঞ্জনের স্ত্রী মৌসুমীকেও হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু দুজনেই অনুপস্থিত থাকায় ভিডিও কনফারেন্সে তাঁদের সাজা শোনানো হয়।
গান্ধী জয়ন্তী উপলক্ষে শুক্রবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।রাজ্যপাল এদিন জানান, মহাত্মা গান্ধী যে অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন তাকে সকলে মিলে মর্যাদা দিতে হবে।দেশে কোনো নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয় বলে রাজ্যপাল মন্তব্য করেন।এ রাজ্যে সরকার সংবিধানকে অবহেলা করছে।রাজ্যপালকে অপমান করা হচ্ছে।রাজভবনের সঙ্গে দূরত্ব তৈরি করা হয়েছে।এদিন তিনি সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন।অন্যদিকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন,তিনি এইসব কথা বলে রাজ্যপালের নামের আগে একটা নৈ- শব্দ বসাচ্ছেন।তিনি একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে এদিন অভিযোগ করেন ব্রাত্য বসু।ঘটনাস্থলে, ব্রাত্য বসুর থেকে ১০ ফুট দূরে দাঁড়িয়ে মুখ্যসচীব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে কথা বলছিলেন রাজ্যপাল।প্রসঙ্গত,করোনা পরিস্থিতিতে দর্শকদের প্রবেশ এদিন নিষিদ্ধ ছিল গান্ধীঘাটে।
এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে,আসানসোল উত্তর বিধান সভার অন্তর্গত কাল্লা গিরমিট অঞ্চলের ইসিএলের আবাসনে। স্থানীয় সূত্রে খবর, পেশায় প্রাক্তন ইসিএল কর্মী অনাদি সিংহ (৭৫ )ও তার স্ত্রী নীলিমা সিংহ (৬৫) দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে বসবাস করতেন ৷ পুলিশ সূত্রে খবর, মানসিক অবসাদের কারণেই এই আত্মহত্যার ঘটনা। বয়েস জনিত কারণে দীর্ঘদিন ধরেই রোগভোগের মধ্যে ছিলেন এই দম্পতি ৷ কোনো কিছুর প্রয়োজন হলে পাড়া প্রতিবেশীদের ওপরেই তাদের নির্ভর করতে হত ৷ তবে পারিপার্শ্বিক কোনো বিবাদে তারা ছিলেন না ৷ বৃহস্পতিবার সকালে অনেক দেরি পর্যন্ত আবাসনের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ তারা আসানসোল উত্তর থানায় খবর দেয় ৷ পুলিশ পৌঁছে আবাসনের ভিতর থেকে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷
নদিয়া: ভর সন্ধেবেলায় জনবহুল এলাকায় চলল গুলি।দুটি দোকানে ভাঙচুরও চালানো হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। হামলাকারী তৃণমূল সমর্থক বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, ওই দুষ্কৃতী কোনওদিনই তাঁদের দলের সমর্থক নয়।অভিযোগ, বুধবার সন্ধেবেলা চাকদহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের যসরা এলাকায় হামলা চালায় তাপস বিশ্বাস ওরফে হুলু নামে এক সমাজবিরোধী। প্রথমে একটি চায়ের দোকানের সামনে পরপর দুরাউন্ড গুলি চালায়। এরপর ওই দোকানের থেকে কিছুটা দূরে আরও একটি চায়ের দোকানে ঢুকে হামলা চালায়। দোকানের সমস্ত জিনিস ভাঙচুর চালায়। দোকানদার ও উপস্থিত ক্রেতাদের মারধর করে। দোকানদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। আশেপাশের মানুষজন ছুটে এলে হুমকি দিতে দিতে এলাকা ছাড়ে। স্থানীয় দোকানদারদের অভিযোগ, তাপস বিশ্বাস নামে ওই বছর তিরিশের যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানের সামনে এসে হুমকির সুরে বলে, তোরা বিজেপির বড় নেতা হয়ে গিয়েছিস? এরপরই গুলি ছুড়তে শুরু করে। মোট চার রাউন্ড গুলি চালায়। চাকদহ শহর বিজেপির সভাপতি শ্যামল বিশ্বাসের অভিযোগ, হামলাকারী তৃণমূল সমর্থক। ওই দুষ্কৃতী আমাদের দুই কর্মীর দোকানে ভাঙচুর চালায়। চাকদহে থেকে বিজেপি করা যাবে না বলে হুমকি দেয়। বলে বিজেপি করতে গেলে এমনই অবস্থা হবে। আমরাও দলগতভাবে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি।যদিও চাকদহ শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাধন বিশ্বাসের দাবি, যে ছেলেটি তাণ্ডব চালিয়েছে সে তৃণমূল কংগ্রেস করে না। তিনি বলেন, এর আগেও ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ও এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত। বিরোধী রাজনৈতিক দল উল্টো কথা বলবে এটাই স্বাভাবিক। তবে ওই ছেলেটি আমাদের দলের কেউ নয়। ঘটনার তীব্র নিন্দা করছি।
বর্ধমান: পশ্চিম বর্ধমান থেকে পানাগড় পর্যন্ত বেহাল দু নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড। মেরামতের জন্য এবার সাংসদ এস এস আলুয়ালিয়া চিঠি পাঠালেন নিতিন গড়করিকে। বেহাল রাস্তা যাতে দ্রুত মেরামত হয় , সেই আবেদন জানালেন তার কাছে । এই বিষয় বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি জানিয়েছেন, সাংসদ আলুয়ালিয়া রাস্তা মেরামতের কথা চিঠির মাধ্যমে জানিয়েছেন।তবে যে ভাবে নিত্যদিন ওভারলোডেড গাড়ি চলাচল করে তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী এই বিষয় জানিয়েছেন, জাতীয় সড়কে ওভারলোডেড গাড়ি গেলে ওরাই ফাইন করছে। তিনি বলেন,ডানকুনি প্রজেক্টে রাস্তার অবস্থা বেহাল নয়। সেখানে রানীগঞ্জ থেকে পানাগড় পর্যন্ত রাস্তা বেহাল হবার কারণ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে।
২০২১-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। কোভিড পরিস্থিতিতেও উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কাজ খতিয়ে দেখতেই এই সফর মমতার। উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ১০০ শতাংশ কাজ চাই। চা শ্রমিকদের জন্য করলেন বিশেষ ঘোষণা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে মানুষের উন্নয়নের কাজে কেনও গাফিলতি না হয় এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী বললেন, ইনস্পেক্টর রাজ বেশি চলছে। জনস্বার্থে কাজ বেশি চাই। খোলনলচে সব বদলে দেব। ১০০ পার্সেন্ট কাজ চাই, ১০০ পার্সেন্ট অভিযোগের সমাধান করতে হবে। আগামী তিন মাসের মধ্যে দুই জেলার সব কাজ শেষ করার জন্য ডিএম-এসডিও-বিডিওদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থদপ্তর টাকা দেওয়া সত্ত্বেও অনেক জায়গায় কাজ হচ্ছে না বলে রিপোর্ট পেয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জেলা সভাধিপতিদের নির্দেশ দেন ডিএম-বিডিওদের সঙ্গে কথা বলে অসমাপ্ত কাজগুলি শেষ করুন। বুধবার দার্জিলিং, কোচবিহার ও কালিম্পংয়ের রিভিউ বৈঠক করবেন মমতা। এদিন চা বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানের গৃহহীন শ্রমিকদের বাড়ি বানিয়ে দেবে সরকার। চা সুন্দরী প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের কাজ আগামী ২ মাসের মধ্যে শুরু হবে। তিন বছরের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করা হবে। উত্তরবঙ্গে ৩৭০টি চা বাগানে প্রায় ৩ লক্ষ শ্রমিক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রথম পর্যায়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মোট ৭টি চা বাগানের ৩,৬৯৪টি পরিবার এই প্রকল্পের বাড়ি পাবেন। আলিপুরদুয়ারে ৫টি চা বাগানের ২,৬৪১ টি পরিবার রয়েছে। আর জলপাইগুড়িতে ২টি চা বাগানে ১,০৫৩টি পরিবার থাকছে। তিনশো কামতাপুরি আন্দোলনকারী রাজ্যের উদ্যোগে মূল স্রোতে ফিরছে। এদিন ১৩০ জন কেএলও অ্যাক্টিভিস্ট ও লিংকম্যান মূল স্রোতে ফিরে এসেছেন। রাজ্য সরকারের উদ্যোগে বাকি ১৬১ জন আগামীকাল, বুধবার ফিরবেন। এদিন জল্পেশ মন্দিরের পুরোহিত বিজয় চক্রবর্তীর হাতে পুরোহিত ভাতা তুলে দেন মুখ্যমন্ত্রী।
মানবিক করল সাধপূরণ, মানবিক-এই ঝরল আনন্দাশ্রু। পদ্মদিদির নয়নে। পদ্মরানি দাস, সকলের প্রিয় পদ্মদিদি। এক্ষেত্রে মানবিক কোনও সরকারি প্রকল্প নয়, বরং নিঃসন্দেহে ব্যতিক্রমী উদ্যোগ। ৪২ বছর ধরে বামবিরোধী আন্দোলন বা কর্মসূচিতে পদ্মদিদি নেই, এটা হয়নি হুগলির চুঁচুড়ায়। হুগলি-চুঁচুড়া পুরসভার ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল দাসের স্ত্রী পদ্মরানি দাস। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে ছুটে গিয়েছেন নানা সভায়, মিছিলে। অথচ পদ্মরানির খবর কেউ রাখেননি। না সাংসদ, না মন্ত্রী, না বিধায়ক, না জনপ্রতিনিধি। দলের একনিষ্ঠ কর্মী। মুখ ফুটে সরকারি সাহায্যের জন্য কারও কাছে বলেননি। কিন্তু জনপ্রতিনিধিরা? না, এতদিন কেউ কিচ্ছুটি করেননি। নির্মলবাবু বার্ধক্যের ভারে কাজ করতে অপারগ। একমাত্র সন্তানও বিশেষভাবে সক্ষম। ফলে ষাটোর্ধ্ব মলিন কাপড় পরিহিতা পদ্মদিদির সংসার যাতে চলে তার ব্যবস্থা করেন দলীয় কর্মীরা। কিন্তু পরিবারের মাথার উপর ছাদ নেই, ভগ্নপ্রায় বাড়ি। ফুটো ত্রিপলে কি বৃষ্টির জল আটকায়? তবু এতো প্রতিবন্ধকতা সত্ত্বেও দলের কর্মসূচি মিস করেন না আদর্শে অবিচল পদ্মদিদি। দলের একনিষ্ঠ এই প্রবীণা কর্মীর এই কষ্টের মধ্যে জীবনযাপন নজর এড়ায়নি তৎকালীন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবাশিস মুখোপাধ্যায়। তিনি বিষয়টি জেলা তৃণমূল যুব কংগ্রেসের তৎকালীন সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জানান। শান্তনু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন দলের ওই প্রবীণা কর্মীর পাশে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা থাকবেন। অসহায় পরিবারের জন্য আগে মাথার উপর ছাদ তৈরি করে দিতে হবে। এই বিষয়ে দেবাশিসবাবুকেই অগ্রণী ভূমিকা নিতে বলেন শান্তনু। নীরবেই সেই কাজ শুরু করে দেন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা। কেউ দিয়েছেন ইট, কেউ সিমেন্ট, কেউ টাকা। তা দিয়ে তৈরি হয়েছে নতুন বাড়ি, নামটিও ভারী সুন্দর মানবিক। দশকের পর দশক ধরে কুঁড়েঘরে দিনযাপনে অভ্যস্ত পদ্মদিদির পরিবার রবিবার ২৭ সেপ্টেম্বর প্রবেশ করল মানবিকে। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমন মানবিক উদ্যোগে যুক্ত থেকে দলের প্রবীণ কর্মীকে সম্মান জানাতে পেরে যেমন তৃপ্তি পেয়েছেন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা, তেমনই আবেগাপ্লুত পদ্মদিদি বললেন, এমন উপকার কোনওদিন ভুলব না। আজকালকার রাজনীতিতে পদ্মরানি দাস দৃষ্টান্ত। তেমনভাবেই আজকালকার দিনে রাজনীতির সঙ্গে যুক্তদের দুর্নীতি-সহ নানা কারণে সাধারণ মানুষ যেমন বাঁকা চোখে দেখেন, সেখানে এমন ব্যতিক্রমী উদ্যোগ আশা জাগায়। মানুষের পাশে নিঃস্বার্থভাবে থাকতে পারা দেবাশিসবাবুর মতো মানুষজনের এমন উদ্যোগ তাই রাজনৈতিক মহলের কাছেও একটা দৃষ্টান্ত হয়ে রইল। শান্তনু বন্দ্যোপাধ্যায় মানবিক-এর সামনে দাঁড়িয়েই বলছিলেন, মানুষের পাশে থাকার আদর্শ আমরা শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই। রং না দেখে মানুষের আপদ-বিপদ, সুখ-দুঃখের শরিক হতে আমাদের বারবার বলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জনসেবার সেই আদর্শকে পাথেয় করে যেভাবে দেবাশিস মুখোপাধ্যায় ও তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা এই পরিবারের পাশে রয়েছে তা শুধু প্রশংসনীয়ই নয়, খুব তৃপ্তির। দলের প্রবীণ কর্মীদের এভাবে সম্মান প্রদান সত্যিই আমাদের দলনেত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার দৃষ্টান্তস্বরূপ।
পশ্চিমবঙ্গ গ্রন্থাগার কর্মী সমিতির উদ্দোগে মোট ৫০জন মাধ্যমিক থেকে স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া হল। হাওড়া জেলা গ্রন্থাগারের সেমিনার হলে বই তুলে দেওয়া হয়। লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেকেই। ফলে আর্থিক কারণে সন্তানদের পড়াশুনোয় সমস্যা হচ্ছে। এবারে গ্রন্থাগারের কর্মীরা নিজেরা চাঁদা তুলে এবং সমমনস্ক কিছু মানুষের সহযোগিতায় এই কাজ করেছেন। ডুমুরজলার চারাবাগান এলাকার সুমন একাদশ শ্রেনীতে ভর্তি হলেও আর্থিক সমস্যার কারণে বই কিনতে পারেনি এখনও। বাবা সনৎ গাঙ্গুলী ক্যাটারিং এর কাজ করেন। লকডাউনের ফলে গত ৬মাস ধরে কর্মহীন। দুবেলা খাবারের জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন, ছেলের বই কিনবেন কি করে। শুক্রবার হাতে নতুন ক্লাসের বই পেয়েছে সুমন। জানিয়েছে এবারে পড়া শুরু করতে পারবে সে। নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে গ্রন্থাগার। কিন্তু তারপরেও চালু করা হয়নি এখনো। ফলে গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়াশুনা করার সুযোগও পাচ্ছেনা পড়ুয়ারা। এমন অবস্থায় এইভাবেই যতটা সম্ভব পড়ুয়াদের পাশে দাঁড়ালেন গ্রন্থাগার কর্মীরা।
মুর্শিদাবাদের পর এবার মালদায় আল-কায়েদা জঙ্গি সংগঠনের লিংকম্যান সন্দেহে ভুতনি থানার হরিচন্দ্রপুর থেকে একজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ(নেশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)। বিশেষ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ধৃতকে গ্রেপ্তারের পর কলকাতায় নিয়ে চলে গিয়েছে অভিযানকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই মানিকচক ব্লকের ভুতনি থানার হরিচন্দ্রপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ধৃতের বিরুদ্ধে বিগত দিনে বাটুল বোমা বিস্ফোরণ সহ একাধিক অপরাধমূলক অভিযোগ দায়ের রয়েছে থানায়। এই বাটুল বোমা তৈরি করার ঘটনাটি নিয়েই চলতি বছর জানুয়ারি মাস থেকেই তদন্ত শুরু করেছিল মালদা জেলা পুলিশ। এদিকে কয়েকদিন আগে মুর্শিদাবাদের আল কায়দা জঙ্গি সন্দেহে কয়েকজন ধরা পড়েছে। সূত্রের খবর, তাঁদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মালদার ভুতনির এই ব্যক্তির সন্ধান পায় কেন্দ্রীয় ওই গোয়েন্দা সংস্থা। তারপর বুধবার গভীর রাতে মালদা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে গঙ্গা নদীর চরে অবস্থিত হরিচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায় এনআইএর কর্তারা। এনআইএর একটি সূত্র থেকে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম সিদ্ধার্থ মন্ডল (৩৪)। চলতি বছর জানুয়ারি মাসে মানিকচকে বাটুল বোমা বিস্ফোরণে এই সিদ্ধার্থ মন্ডলের নাম উঠে এসেছিল। তারপর থেকে সে গা ঢাকা দিয়েছিল। রীতিমতো বিদেশি কায়দায় ইন্টারনেট ঘেটে এই বাটুল বোমা তৈরীর দক্ষতা অর্জন করেছিল অভিযুক্ত সিদ্ধার্থ মন্ডল। এমনটাই মনে করছেন তদন্তকারীরা। আধুনিক কায়দায় কিভাবে এই বাটুল বোমা তৈরি করতে সক্ষম হল অভিযুক্ত ওই ব্যক্তি, তা নিয়ে জেলা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। এদিকে গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে জানা গিয়েছে, মুর্শিদাবাদে আল-কায়েদা জঙ্গী সংগঠনের লিঙ্ক ম্যান হিসেবে যারা গ্রেফতার হয়েছে, তাদের কাছ থেকেই ২২ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের নামের তালিকা পাওয়া গিয়েছে । সেই তালিকার মধ্যে মালদার ভুতনি এলাকার সিদ্ধার্থ মন্ডলের নাম রয়েছে। সেক্ষেত্রে ওই জঙ্গী সংগঠনের লিংক ম্যান সন্দেহে এদিন অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা । যদিও এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তাদের কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে পুলিশ সূত্রে খবর, ভুতনি থানা এলাকার সিদ্ধার্থ মন্ডল নামে ওই ব্যক্তিকে মূলত বাটুল বোমা তৈরির অভিযোগে এনআইএর কর্তারা গ্রেফতার করেছে। মানিকচকে গত ৫ জানুয়ারি বাটুল বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত ব্যক্তি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রাডারে অভিযুক্ত ওই ব্যক্তি প্রথম নজরে ছিল । এরপরই মুর্শিদাবাদে আল-কায়েদা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে ৯ জন গ্রেপ্তারের পর মালদার ভূতনির সিদ্ধার্থ মন্ডলের নাম জানতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। নানা সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ধৃত ব্যক্তি যে কোন জঙ্গি সংগঠনের লিংক ম্যান হিসেবে কাজ করে থাকতে পারে সে ব্যাপারে অবশ্য কোন কিছু জানাতে পারে নি জেলা পুলিশ কর্তারা।
ডিগ্রি থাকা সত্বেও এই রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার এদের বেশ কয়েকজন তাঁদের দাবিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি নিলে পুলিশ তাঁদের নবান্ন বাসস্ট্যান্ডের কাছে আটকে দেয়। পুলিশের তরফ থেকে জানানো হয় বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। বৃহস্পতিবার নার্সিং স্টাফরা জানান, তাঁরা বিভিন্ন রাজ্য থেকে নার্সিং পড়ে এসেছেন। সেখানকার রেজিস্ট্রেশন তাদের রয়েছে। এখানে রেজিস্ট্রেশন পাবার জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন রয়েছে। তা সত্বেও তাঁরা ওয়েস্ট বেঙ্গলে নার্সিংয়ের রেজিস্ট্রেশন পাচ্ছেন না। পশ্চিমবঙ্গে রেশিপ্রোকাল রেজিস্ট্রেশন তারা পাচ্ছেন না। এই কারণে প্রাইভেট জব করতে পারছেন না। তাঁরা প্রায় কর্মহীন হয়ে পড়েছেন। ৪ বছর ধরে বিভিন্ন দফতরে ঘুরছেন। এখানে অনেকবার এসেছেন। এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া তাদের আর কোনও উপায় নেই বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
ভূমিহীনদের পাট্টা বিতরণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সহায়তা প্রদানের অনুষ্ঠান বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো কালনা ১ ব্লক অফিস থেকে। এ দিন মন্ত্রী স্বপন দেবনাথ জানান, মূলত ৬২টি স্কিমে মানুষদের মধ্যে ভূমিহীনদের গৃহ প্রদান, উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন এবং মানবিক-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের মধ্যে প্রদান করা হলো। পাশাপাশি পূর্বস্থলী ২ ব্লকের ২০টি আইসিডিএস কেন্দ্র এবং কালনা ১ নম্বর ব্লকের ৩২টি আইসিডিএস কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি, পূর্বস্থলী ২ নং ব্লকের বিডিও সৌমিক বাগচী-সহ বিশিষ্ট আধিকারিকেরা। কালনার মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরটি স্থানান্তরিত হলো কালনার আরএমসি মার্কেটে। এতদিন কালনার রাজবাড়ি চত্বরে ছিল ওই দফতর। আগে কথা থাকলেও করোনা পরিস্থিতির মধ্যে সেই স্থানান্তর করা যায়নি। এর আগে দফতরের ওই ভবনটিকে হেরিটেজ হিসেবে গণ্য করে এক অতিথিশালা তৈরির পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। খুব শিগগিরই ওই জায়গায় গড়ে উঠবে সেই অতিথিশালা। এদিন আরএমসি মার্কেটের ভিতর ভূমি ও ভূমি সংস্কার দফতরের নতুন ভবনের উদ্বোধন করে স্বপনবাবু জানান, আপাতত জেলা পরিষদের ফান্ড থেকে কুড়ি লক্ষ এবং ডিএম ফান্ড থেকে বারো লক্ষ টাকা দিয়ে রাজবাড়িতে অতিথি নিবাসের কাজ শুরু হবে। এতে পর্যটকরা সুবিধা পাবেন। ছবি ও সংবাদ: মোহন সাহা
এটিএমে টাকা ভরার সময় দুষ্কৃতী হামলা। বোলেরো গাড়ির চাবি ছিনিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার ২৩ সেপ্টেম্বর আসানসোলে ঘটনাটি ঘটে। আসানসোলের ইসলামপুরের বাসিন্দা বছর ৪০-এর মাকসুদ আলম মল্লিক এটিএম-এ টাকা লোড করার এজেন্সিতে কাজ করেন। বুধবার সন্ধ্যায় রিভারসাইডের একটি ব্যাঙ্কের এটিএম-এ একটি গাড়িতে চেপে টাকা লোডিং করতে যান ওই এজেন্সির তিনজন কর্মী। সেই সময় কিছু দুষ্কৃতী তাঁদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ওই এজেন্সির কর্মীদের উপর গুলি চালিয়ে কয়েক লক্ষ টাকা ও বোলেরো গাড়ির চাবি নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। গুলি লাগে মাকসুদের বাম হাতের কনুইতে। হীরাপুর থানার পুলিশ আহত গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেছে। আহত ব্যক্তির অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল অন্ডালের পড়াসকোল কোলিয়ারি এলাকায়। একটা বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই নির্জন জায়গা থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়রা প্রাতঃকৃত্য করতে গিয়ে এদিন লক্ষ্য করেন এক ব্যক্তির দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। মুখে আঘাত থাকায় চেনার মতো অবস্থা ছিল না। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ছ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে মৃত ব্যক্তি এলাকার নন বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে একটি বাঁশ উদ্ধার হয়েছে, সেটি দিয়ে বছর ৪৬-এর ওই ব্যক্তিকে মারা হয় বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ।
শিশুমৃত্যুর অভিযোগকে ঘিরে সোমবার ২১ সেপ্টেম্বর উত্তেজনা ছড়ায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রসূতীর পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনার পর নার্সরা তাঁদের ও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের পাল্টা অভিযোগ আনেন। হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগে আপাতত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কালনার নিভূজির বিউটি বিবির শ্বশুরবাড়ি নান্দাইয়ে। সন্তানসম্ভবা অবস্থায় তিনি বাপের বাড়িতে ছিলেন। প্রসব যন্ত্রণা ওঠায় রবিবার ২০ সেপ্টেম্বর রাত ৮টায় ভর্তি করা হয় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁর নিকটাত্মীয় খাদেম শেখের অভিযোগ, রাতভর বিউটির কোনও চিকিৎসা হয়নি। অন্যত্র নিয়ে যেতে চাইলে ছাড়তে রাজি হয়নি হাসপাতাল, উল্টে দুর্ব্যবহার করেন নার্সরা, অভিযোগ এমনই। সোমবার বেলা ১টা নাগাদ পরিবারকে জানানো হয়, বিউটির সন্তান মারা গিয়েছে। নার্সদের অভিযোগ, এরপর বিউটির পরিবার ও ঘনিষ্ঠ লোকজনরা আচমকা হাসপাতালের পাঁচ তলায় উঠে গিয়ে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মারধর করে তাণ্ডব চালাতে থাকে। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তাও ছিল না বলে অভিযোগ। এরপর দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে নার্সরা কালনার হাসপাতাল সুপার ডা. কৃষ্ণচন্দ্র বরাইকে ঘেরাও করে কর্মবিরতির হুঁশিয়ারি দেন। সুপার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে বলেন, প্রসূতীর শারীরিক জটিলতা ছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেন। তবে সিজার করেও শিশুটিকে বাঁচানো যায়নি। প্রসূতীর চিকিৎসা চলছে। হাসপাতালের নিরাপত্তাও বাড়ানোর আবেদন করেছি। এরপর থেকে আরও বেশি পুলিশ থাকবে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে যান কালনার এসডিপিও, ওসি-সহ বিশাল পুলিশবাহিনী। হাসপাতালে তাণ্ডব চালানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে চলছে তল্লাশি। কোনও অভিযুক্তকে ছাড়া হবে না, পুলিশের এমন আশ্বাস পেয়ে দুপুর থেকে চলতে থাকা আংশিক কর্মবিরতি বিকেলে উঠে যায়। কর্মবিরতির ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। ছবি ও সংবাদ: মোহন সাহা
১০০ শতাংশ বিদ্যুৎ সংযোগের দাবি থেকে শুরু করে উন্নয়নের জোয়ারের তালিকা! সব যেন পরিহাস মনে হচ্ছে পূর্ব বর্ধমানের এই গ্রামে। ৩৫ দিনের বেশি হয়ে গেল, বিদ্যুৎহীন অবস্থায় রয়ছে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অন্তর্গত মুরাগাছা গ্রামের বৈষ্ণবপাড়া এলাকা। একে প্রচণ্ড গরম, সেই সঙ্গে সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যায় গোটা গ্রাম। জীবন ওষ্ঠাগত স্থানীয় বাসিন্দাদের। কিছু মানুষ জেনারেটার ভাড়া নিয়ে গত দশ দিন ধরে বাড়িতে জ্বালিয়েছেন লাইট, চলছে পাখা। কিন্তু অধিকাংশ পরিবারের জেনারেটর ভাড়া করার সামর্থ্য নেই। দরিদ্র পরিবারগুলির তাই লণ্ঠন ভরসা। বাড়িতে ঘুরছে না ফ্যান, জ্বলছে না আলো। কালেখাতলা ১ নম্বর পঞ্চায়েতের বৈষ্ণবপাড়ার বাসিন্দারা বহুবার বিদ্যুৎ দফতরে আবেদন-নিবেদন করেছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি বলে জানাচ্ছেন তাঁরা। পূর্বস্থলীর বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার ইন্দ্রনীল দেবনাথ ফোনে জানালেন, ওই এলাকায় বিদ্যুতের একটি সমস্যা রয়েছে। খুব শিগগির ওই এলাকায় নতুন ট্রান্সফর্মার বসানো হবে। এদিকে, ইতিমধ্যেই বিদ্যুৎ না থাকায় গ্রামের এক বৃদ্ধার গরমে মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবিলম্বে গ্রামে ফিরুক বিদ্যুৎ, কাতর আবেদন ভুক্তভোগীদের।
একদমই জমল না গভীর রাতের হাট। বিক্রেতারা সারা রাত দোকান খুলে পশরা সাজিয়ে রাখলেও দেখা মিলল না ক্রেতার। ৬ মাস বন্ধ থাকার পরে শনিবার রাতে মঙ্গলাহাটের এমনই হাল ছিলো বলে জানান হাটের দোকানদাররা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে গত ২৪মার্চ থেকে শুরু হয় দেশ ব্যাপী লকডাউন। সেই সময় থেকেই বন্ধ হয়ে যায় মঙ্গলাহাট। হাট বন্ধ থাকায় সমস্যায় পড়েন প্রায় ৬০-৭০ হাজার ব্যবসায়ী। আনলক পর্ব শুরু হয় ১লা জুন। সেই সময় থেকেই বারেবারে হাট চালু করার জন্য ব্যবসায়ীরা জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে আর্জি জানিয়ে আসছিলেন। তারপরে হাট খোলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আগের মত সপ্তাহে সোম ও মঙ্গলবার দুদিনের বদলে শনিবার একদিন এবং দিনের বদলে সারারাত হাট খোলার সিদ্ধান্ত নেয় হাওড়া জেলা প্রশাসন। মূলত করোনা সংক্রমণ রূখতেই এমন সিদ্ধান্ত নেয় প্রশাসন। যদিও গভীর রাতে কিভাবে ক্রেতারা হাটে আসবেন সেই প্রশ্ন ওঠে। শুধু তাই নয় রাত্রিবেলায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন হাটের ব্যাবসায়ীদের একাংশ। শনিবার রাতে হাটের ১১টি ভবনের ভেতরে থাকা দোকান মালিকরা করোনা বিধি মেনে দোকান খুললেও দেখা মেলেনি ক্রেতাদের। পশ্চিমবঙ্গ বস্ত্র ব্যাবসায়ী সমিতির সভাপতি কামাক্ষা সাহার কথায়, প্রথম দিনের হাট একদম ফ্লপ। গভীর রাতের এই হাটে সব দোকানদাররা যেমন আসতে পারেননি, তেমনই দেখা মেলেনি ক্রেতাদেরও। তাঁরা আগামী দুই সপ্তাহ দেখার পরে বিষয়টি নিয়ে আবার প্রশাসনের কাছে যাবেন। এর আগেও একদিন গভীর রাতের বদলে শনিবার ও রবিবার সকালে হাট বসতে দেওয়ার আর্জি জানান মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।
একদমই জমল না গভীর রাতের হাট। বিক্রেতারা সারা রাত দোকান খুলে পশরা সাজিয়ে রাখলেও দেখা মিলল না ক্রেতার। ৬ মাস বন্ধ থাকার পরে শনিবার রাতে মঙ্গলাহাটের এমনই হাল ছিলো বলে জানান হাটের দোকানদাররা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে গত ২৪মার্চ থেকে শুরু হয় দেশ ব্যাপী লকডাউন। সেই সময় থেকেই বন্ধ হয়ে যায় মঙ্গলাহাট। হাট বন্ধ থাকায় সমস্যায় পড়েন প্রায় ৬০-৭০ হাজার ব্যবসায়ী। আনলক পর্ব শুরু হয় ১লা জুন। সেই সময় থেকেই বারেবারে হাট চালু করার জন্য ব্যবসায়ীরা জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে আর্জি জানিয়ে আসছিলেন। তারপরে হাট খোলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আগের মত সপ্তাহে সোম ও মঙ্গলবার দুদিনের বদলে শনিবার একদিন এবং দিনের বদলে সারারাত হাট খোলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। মূলত করোনা সংক্রমণ রূখতেই এমন সিদ্ধান্ত নেয় প্রশাসন। যদিও গভীর রাতে কিভাবে ক্রেতারা হাটে আসবেন সেই প্রশ্ন ওঠে। শুধু তাই নয় রাত্রিবেলায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন হাটের ব্যাবসায়ীদের একাংশ। শনিবার রাতে হাটের ১১টি ভবনের ভেতরে থাকা দোকান মালিকরা করোনা বিধি মেনে দোকান খুললেও দেখা মেলেনি ক্রেতাদের। পশ্চিমবঙ্গ বস্ত্র ব্যাবসায়ী সমিতির সভাপতি কামাক্ষা সাহার কথায়, প্রথম দিনের হাট একদম ফ্লপ। গভীর রাতের এই হাটে সব দোকানদাররা যেমন আসতে পারেননি, তেমনই দেখা মেলেনি ক্রেতাদেরও। তাঁরা আগামী দুই সপ্তাহ দেখার পরে বিষয়টি নিয়ে আবার প্রশাসনের কাছে যাবেন। এর আগেও একদিন গভীর রাতের বদলে শনিবার ও রবিবার সকালে হাট বসতে দেওয়ার আর্জি জানান মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।
নির্মীয়মান বিশ্রাম গৃহের ভেঙে পড়ল গঙ্গায়। এ যেন একেবারে গঙ্গাযাত্রা। সাঁকরাইলের মাণিকপুর ফাঁড়ির সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের হীরাপুরে গঙ্গার পাড়ে থাকা শ্মশানে শ্মশানযাত্রীদের জন্য নির্মীয়মান একটি বিশ্রামাগার এদিন ভেঙ্গে পড়ে নদীতে। রবিবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই জায়গাটিতে গঙ্গার পাড়ে ইঁট দিয়ে তৈরি গার্ডওয়াল রয়েছে বহু বছর আগে থেকেই। সেই গার্ডওয়ালের ভিতরে তৈরি করা হচ্ছিল এই বিশ্রামগৃহটি। জেলা ও ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের বৈতরণী প্রকল্পের টাকায় এই ভবনটি গড়া হচ্ছিল শ্মশানযাত্রীদের বিশ্রামের জন্য। রবিবার সকালে নদীগর্ভে রীতিমতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নীল-সাদা রঙের একতলা বাড়িটি। বাড়িটি ধ্বসে পড়ে গঙ্গাবক্ষে। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি বা জখমের ঘটনা ঘটেনি। মাস ছয়েক আগে এই ভবননি নির্মানের কাজ শুরু হয়। সম্প্রতি কাজ একেবারে শেষ পর্যায়ে ছিল। কয়েকদিনের মধ্যে উদ্বোধন হওয়ার কথা ছিল বিশ্রামগৃহটির। এদিন সকালে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি দেখতে আসেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান মৃদুলা বাছার, সাঁকরাইলের বিডিও সহ একাধিক প্রশাসনিক কর্তা। গত কয়েকদিন ধরেই গঙ্গা নদীতে চলছে ভরা কোটাল। তার জেরেই এই ঘটনা বলে অনুমান এলাকার বাসিন্দাদের।
আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠ হয়েই বাংলায় ক্ষমতায় আসবে। সেটা বুঝে রাজ্য থেকে জেলাস্তরে অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিতে যোগাযোগ করছেন। সেবা সপ্তাহ উদযাপনের শেষ দিনে রবিবার ২০ সেপ্টেম্বর হুগলির শ্রীরামপুরে এক রক্তদান শিবিরে এসে এমন দাবিই করলেন বিধায়ক শুভ্রাংশু রায়। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে সদ্য রাজ্য কমিটির সদস্য শুভ্রাংশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবদিহি চেয়ে বলেন, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলার আগে তিনি বলুন কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্য সরকার রূপায়িত করছে না? আগে তার জবাব দিন তারপরে তো বঞ্চনার প্রশ্ন। তিনি বলেন, বিলগ্নীকরণ নিয়েও তৃণমূল-সহ বিরোধী দলগুলি মানুষকে ভুল বোঝাচ্ছে। শিল্প বিলগ্নীকরণ তো নতুন নয়, ২০০৯ সালে কংগ্রেস সরকারের আমলেও বহু শিল্প বিলগ্নীকরণ হয়েছে। আর বিলগ্নীকরণ মানে তো পুরোপুরি বেচে দেওয়া নয়, এটা মানুষকে বুঝতে হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি শ্যামল বসু-সহ দলীয় নেতৃবৃন্দ।